[0:00]আল্লাহর বানানো ফিঙ্গারপ্রিন্টসের এমন কিছু রহস্য যা হয়তো আপনি আগে জানতেন না। আপনি কি জানেন আমাদের আঙ্গুলের এই অনন্য রেখাগুলো তৈরি হওয়া শুরু হয় তখন যখন আমরা মায়ের পেটে প্রায় চার মাসের ভ্রূণ।
[0:13]এই রেখাগুলো ডিএনএর তথ্য থেকে তৈরি হয়। আশ্চর্যজনক বিষয় হলো, এই নকশাগুলো পৃথিবীর অন্য কোন মানুষের সঙ্গে একেবারেই মেলে না। এমনকি মা-বাবার সাথেও না।
[0:22]ভাবুন তো কোটি কোটি মানুষের মধ্যে প্রত্যেকের আঙ্গুলের ছাপ সম্পূর্ণ আলাদা। যিনি এগুলো বানিয়েছেন তিনি এতটাই মহান ও শক্তিশালী যে প্রতিবারই নতুন একটি নকশা সৃষ্টি করেন এবং প্রতিটি রেখাকেই তিনি ভালোভাবে জানেন।
[0:36]যদি এই রেখাগুলো পুড়ে যায়, কেটে যায় বা মুছে যায়, তবু কিছুদিনের মধ্যেই ঠিক সেই একই নকশা আগের মতোই ফিরে আসে। কোন পরিবর্তন ছাড়াই।



