Thumbnail for যে সিজদায় আরশ কাঁপে! by কোরআনের পাখিঁ

যে সিজদায় আরশ কাঁপে!

কোরআনের পাখিঁ

2m 49s394 words~2 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Timestamped outline
[0:00]Section 1

প্রথমে বুঝতে হবে যৌবন জিনিসটা কি? যৌবন হলো শক্তির সময়। যৌবন হলো সাহসের সময়। যৌবন হলো আকাঙ্ক্ষার সময়।

[0:39]Section 2

কেন? কেন একজন বৃদ্ধের কথা বলা হলো না? কেন একজন যুবকের কথা আলাদা করে বলা হলো?

[1:09]Section 3

একপাশে ক্যারিয়ার গড়ার নেশা, অন্যপাশে আল্লাহর রাস্তায় সময় দেয়ার আহ্বান। এই সবগুলো বাধার সাথে যুদ্ধ করে নিজের নফসের গলা টিপে ধরে যে যু...

[1:42]Section 4

সে ঘোষণা করে সুবহানা রাব্বিয়াল আলা হে আমার রব, আপনিই সর্বোচ্চ আমি কিছুই না। এই দৃশ্যটা একবার কল্পনা করুন।

[2:14]Section 5

সে চায় যুবকরা যেন অহংকারী হয় যেন তারা আল্লাহর হুকুম ভুলে যায় আর ঠিক সেই মুহূর্তে যখন একজন যুবক শয়তানের সমস্ত প্রলোভন উপেক্ষা করে আল্ল...

[2:40]Section 6

আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা অনুযায়ী এটা একটা রূপক বা মেটাফোর। এর মধ্যে দিয়ে এই আমলটির গুরুত্ব বোঝানো হয়েছে।

Pull quotes
[0:10]এই সময়টা এমন একটা সময় যখন মানুষের রক্ত গরম থাকে। দুনিয়ার সব রঙ, সব আকর্ষণ এই সময় মানুষকে সবচেয়ে বেশি টানে।
[0:20]রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দেবেন। যেদিন তার ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না।
[0:32]তার মধ্যে এক শ্রেণী হলো এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সহীহ বুখারী।
[0:46]কারণ একজন বৃদ্ধ যখন ইবাদত করেন, তার দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যায়। তার পাপ করার শক্তি কমে যায়।
Use this transcript
Related transcript hubs

[0:00]প্রথমে বুঝতে হবে যৌবন জিনিসটা কি? যৌবন হলো শক্তির সময়। যৌবন হলো সাহসের সময়। যৌবন হলো আকাঙ্ক্ষার সময়।

[0:10]এই সময়টা এমন একটা সময় যখন মানুষের রক্ত গরম থাকে। দুনিয়ার সব রঙ, সব আকর্ষণ এই সময় মানুষকে সবচেয়ে বেশি টানে।

[0:20]রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দেবেন। যেদিন তার ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না।

[0:32]তার মধ্যে এক শ্রেণী হলো এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সহীহ বুখারী।

[0:39]কেন? কেন একজন বৃদ্ধের কথা বলা হলো না? কেন একজন যুবকের কথা আলাদা করে বলা হলো?

[0:46]কারণ একজন বৃদ্ধ যখন ইবাদত করেন, তার দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যায়। তার পাপ করার শক্তি কমে যায়।

[0:54]তার জন্য ইবাদত করাটা তুলনামূলকভাবে সহজ হয়। কিন্তু একজন যুবক, তার সামনে হাজারো প্রলোভন।

[1:00]তার চোখে রঙিন চশমা, একপাশে বন্ধুর আড্ডা, অন্যপাশে হারাম সম্পর্ক। একপাশে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার হাতছানি, অন্যপাশে ফজরের আজান।

[1:09]একপাশে ক্যারিয়ার গড়ার নেশা, অন্যপাশে আল্লাহর রাস্তায় সময় দেয়ার আহ্বান। এই সবগুলো বাধার সাথে যুদ্ধ করে নিজের নফসের গলা টিপে ধরে যে যুবকটা জায়নামাজে দাঁড়ায়,

[1:20]আল্লাহর কসম সেই যুবকের মর্যাদা আসমানে অনেক উঁচুতে।

[1:25]যুবকের সেজদা কেন এত দামী? যখন একজন যুবক সেজদায় যায় তখন সে কি করে?

[1:31]সে তার সবচেয়ে দামী অঙ্গ তার মাথা, তার চেহারা যা তার সৌন্দর্য, তার অহংকার, তার ব্যক্তিত্বের প্রতীক। সেটাকে সে মাটির সাথে মিশিয়ে দেয়।

[1:42]সে ঘোষণা করে সুবহানা রাব্বিয়াল আলা হে আমার রব, আপনিই সর্বোচ্চ আমি কিছুই না। এই দৃশ্যটা একবার কল্পনা করুন।

[1:52]একজন যুবক যার শক্তির অহংকার আছে, যার সৌন্দর্যের গর্ব আছে, সে যখন এই সবকিছুকে তুচ্ছ করে এক টুকরো মাটির উপর নিজের কপাল ঠেকিয়ে দেয়,

[2:00]তখন সে আসলে শয়তানকে পরাজিত করে। শয়তান কিসের জন্য বিতাড়িত হয়েছিল? অহংকার।

[2:06]সে আদমকে সেজদা করতে অস্বীকার করেছিল আর আজ এই দুনিয়ায় শয়তানের সবচেয়ে বড় টার্গেট হলো এই যুবকেরা।

[2:14]সে চায় যুবকরা যেন অহংকারী হয় যেন তারা আল্লাহর হুকুম ভুলে যায় আর ঠিক সেই মুহূর্তে যখন একজন যুবক শয়তানের সমস্ত প্রলোভন উপেক্ষা করে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ে,

[2:26]তখন শয়তান হতাশ হয়ে চিৎকার করে কাঁদে।

[2:29]আরশ কেঁপে উঠা মানে কি? আমরা যে বলি যুবকের সেজদায় আরশ কেঁপে ওঠে এর মানে কি?

[2:37]এর মানে কি আল্লাহর আরশ আক্ষরিক অর্থেই থরথর করে কেঁপে থাকে? না।

[2:40]আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা অনুযায়ী এটা একটা রূপক বা মেটাফোর। এর মধ্যে দিয়ে এই আমলটির গুরুত্ব বোঝানো হয়েছে।

[2:48]এর কয়েকটি গভীর অর্থ হতে পারে। এক, আল্লাহর রহমতের জোয়ার। যখন একজন যুবক যে কিনা চাইয়ে হাজারো গুনাহ করতে পারতো, সে সব ছেড়ে আল্লাহর

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript