[0:07]দেখুন, আজকে আমার ইলেকট্রিক্যাল ভাইবা কোশ্চেন প্লেলিস্টের দ্বিতীয় ক্লাস একচুয়ালি। তো যারা আমার আগের ক্লাসটি দেখেননি, অবশ্যই তারা আমার আগের ক্লাসটি দেখে আসুন, আমার প্লেলিস্টেই পাবেন। এই ইলেকট্রিক্যাল ইন্টারভিউ কোশ্চেন নামে একটি প্লেলিস্ট আছে, সেখানেই আপনারা পাবেন। ঠিক আছে, তো আমি এখানে যত সরকারি এবং বেসরকারি যত রকমের ইন্টারভিউ আছে এখানে কী টাইপের কোশ্চেন আস্ক করতে পারে, এগুলো সবই বিস্তারিতভাবে এই প্লেলিস্টে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমি বেশ কয়েকটি কোশ্চেন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেগুলো আমি সম্ভাব্য উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো প্রথম কোশ্চেনটি দেখুন বলছে, Why we need Starter in DC Motor ? Why happens if we do not use starter ? মেইনলি ডিসি মোটরে কেন আমরা স্টার্টার ব্যবহার করি? ঠিক আছে, যদি ব্যবহার না করি তাহলে কি হবে? তো ডিসি মোটরে আপনারা সবাই জানেন যে ডিসি মোটরের বেসিকটাতে যে আমাদের স্টার্টিং কারেন্টটা অনেক বেশি থাকে, তো এই স্টার্টিং কারেন্টটা মোটর ওয়াইন্ডিং এর জন্য খুব ক্ষতিকারক। তো সেইটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা কি জানি যে একটা স্টার্টার অর্থাৎ প্রোটেকশন ব্যবস্থা আমার প্রয়োজন পড়ে। ঠিক আছে, এখানে স্টার্টিং রেসিস্টেন্স মেইনলি থাকে। বেশ কিছু আরও এক্সট্রা ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, সেগুলো মিলায় মেইনলি আমাদের স্টার্টারটা। তো সেই জন্যই বলছি দেখেন যে টু নিউট্রালাইজ দি স্টার্টিং কারেন্ট, আর যদি ব্যবহার না করি তাহলে আমাদের মোটর ওয়াইন্ডিংটা পুড়ে যাবে। ঠিক আছে, দ্য মোটর ওয়াইন্ডিং উইল বি বার্ন্ট। সিম্পল একটি কোশ্চেন, এরপর দেখি পরের কোশ্চেনটি কি বলছে। দুই নাম্বার কোশ্চেন দেখুন বলছে, Why Induction Motor can not rotate with synchronous speed? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যেকোনো ইন্টারভিউ বোর্ডেই জিজ্ঞেস করতে পারে যে, ইন্ডাকশন মোটর কেন সিনক্রোনাস স্পিডে ঘুরতে পারে না? তো আমরা জানি যে, ইন্ডাকশন মোটরের স্টেটোরে আমাদের থ্রি ফেস মোটর হইলে থ্রি ফেস লাইন আর সিঙ্গেল ফেস মোটর হইলে সিঙ্গেল ফেস লাইন আমাদের দেওয়া হয়, যার কারণে সেখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ঠিক আছে, বাট রোতরে কিন্তু আমাদের কোনো কি পায় না? আমার সেখানে কোন পার্মানেন্ট ম্যাগনেট তৈরি হয় না। ঠিক আছে, সে আসলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ক্রিয়েট করা ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যেই সেই রোটরটা ঘুরে।
[2:30]ঠিক আছে, সেইজন্য দেখুন আমি বলছি যে দেয়ার ইজ নো পার্মানেন্ট ম্যাগনেট ইন রোটর, ফর দিস রিজন দেয়ার ইজ নো ইন্টারলকিং বিটুইন স্টেটর এন্ড রোটর। এই পার্মানেন্ট ম্যাগনেট না থাকার কারণে এই স্টেটর এবং রোটরটা ইন্টারলকড হইতে পারে না, যার কারণে স্টেটর যদি ইন্টারলকড হইতো, ওটার সাথে স্টেটরের সাথে রোটরটা লক হয়ে যেত তাহলে আমার স্টেটরের মানে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে, সেটা যে স্পিডে ঘুরে আমাদের রোটরটাও কিন্তু সেইম স্পিডে ঘুরতে পারতো যদি এখানে এক্সট্রা কোনো পাওয়ার সাপ্লাই থাকতো অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেট থাকতো। ঠিক আছে, তো তার কারণে দেখুন, লাস্ট লাইনে বলছি সো দ্য রোটর ক্যাননট ক্যাচ দি সিনক্রোনাস স্পিড। সেই কারণে আমাদের ইন্ডাকশন মোটরের রোটরটা সিনক্রোনাস স্পিডে ঘুরতে পারে না তার থেকে কিছুটা কম স্পিডে ঘুরে। ঠিক আছে। তো তিন নাম্বার কোশ্চেনটি আমি বলেছি দেখুন যে, Why Synchronous Motor can rotate with synchronous speed? অর্থাৎ সিনক্রোনাস মোটরটা কেন আমাদের সিনক্রোনাস স্পিডে ঘুরে? অর্থাৎ সিনক্রোনাস মোটরের সাথে ইন্ডাকশন মোটরের মেইন পার্থক্যটাই হচ্ছে এখানে রোটরে স্টেটোরে তো থ্রি ফেস সাপ্লাই বা সিঙ্গেল ফেস মোটর হইলে সিঙ্গেল ফেস লাইন আমাদের দেওয়া যেতে পারে, বাট রোটরে কিন্তু এক্সটার্নাল একটা ডিসি সাপ্লাই ব্যবহার করা হয়। তো এই ডিসি সাপ্লাই ব্যবহার করলে কি হয়? রোটরে একটা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি হয়। সেই পার্মানেন্ট ম্যাগনেট হওয়ার কারণে স্টেটরের রোটর রোটর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই রোটরটা একটা ইন্টারলকিং তৈরি করে। তো ইন্টারলকিং হইলে সিস্টেমটা লাইক লক হয়ে যাওয়ার কারণে আমাদের স্টেটরের স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড মেইনলি সিনক্রোনাস স্পিডে ঘুরে সেই সেইম স্পিডে আমাদের রোটরটা ঘুরতে পারে। ঠিক আছে, তো আমি সিনক্রোনাস মোটরে এখনো ভিডিও দেইনি আমার প্লেলিস্টে, তবে ইন্ডাকশন মোটরের আমি এই বিষয়গুলো ক্লিয়ার করেছি, আপনারা ইন্ডাকশন মোটরের প্লেলিস্টটা দেখলেই এই বিষয়গুলো আরও ভালো মতো ক্লিয়ার হতে পারবেন। আমরা নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট ইজ ইনভার্টার? যেকোনো ইন্ডাস্ট্রিটা আপনি ভাইবা দিতে যান, এই কোশ্চেনটি খুবই খুবই খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হোয়াট ইজ ইনভার্টার? ইনভার্টার বলতে কিন্তু আপনাদের ডিজিটাল সার্কিটের ইনভার্টার না। ওইটা হলো জিরোকে ওয়ান বানায়, ওয়ানকে জিরো বানায়। ঠিক আছে, এটা হল মেইনলি ইনভার্টার জিনিসটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় হলো মোটরে। ঠিক আছে, মোটরে হিউজভাবে ইনভার্টার জিনিসটা ব্যবহার ব্যবহৃত হয়। এটা কী কাজ করে? মেইনলি ইনভার্টার কি জিজ্ঞেস করলে আপনারা এক কথায় বলে দিবেন কনভার্ট ডিসি সিগনাল টু এসি সিগনাল। অর্থাৎ ডিসিকে মেইনলি ইনভার্টার এসিতে কনভার্ট করে। ঠিক আছে, তো এটাই মেইনলি ইনভার্টার। আপনারা প্র্যাকটিক্যালি এই ইনভার্টার জিনিসটা দেখলে ভালো মতো বুঝতে পারবেন আরো। তো আমাদের পরের কোশ্চেনটি দেখুন বলছে যে, What is VFD/Inverter ? Why we need this ? তো ভিএফডির ফুল ফর্মটা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ।
[5:25]আমরা সিনক্রোনাস স্পিডের একটা ফর্মুলা জানি এনএস ইকুয়াল টু ওয়ান টুয়েন্টি এফ ডিভাইডেড বাই পি। খুবই কমন একটি ফর্মুলা অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে মোটরের সিনক্রোনাস স্পিড এবং ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়ালে স্পিড বাড়বে আর ফ্রিকোয়েন্সি কমালে স্পিড কমবে। খুবই নরমাল একটি কথা। তো এই প্রিন্সিপালটা কাজে লাগিয়ে আমাদের মেইনলি ভিএফডি তৈরি করা হয়। ঠিক আছে, ভিএফডি একচুয়ালি থাকে দুইটা পার্ট। এক প্রথম পার্টে থাকে হলো এসি থেকে ডিসিতে কনভার্ট করে। থ্রি ফেস লাইন হলে থ্রি ফেস থেকে থ্রি ফেস এসি থেকে থ্রি ফেস ডিসিতে কনভার্ট করে, তারপর সেকেন্ড ধাপে করে হলো থ্রি ফেস ডিসি টু এসি। থ্রি ফেস বলতে ডিসির ক্ষেত্রে তো আর থ্রি ফেস হয় না তিনটা তার আরকি। তো ডিসিটাকে আরেকবার এসিতে কনভার্ট করে যেটাকে আমরা ইনভার্টার বলি। তবে ফ্যাক্টরিতে ভিএফডিকে সবাই ইনভার্টার নামেই ডাকে। ঠিক আছে, এইজন্য আমি লিখছি, What is VFD or Inverter ? ঠিক আছে, তো এর সুবিধাটা কি আসলে? কেন আমরা এই ভিএফডিটা ব্যবহার করি? মেইনলি এটা আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে আমি বুঝায় দিচ্ছি যে, আপনি ধরুন একটা মোটরে ডিরেক্ট আপনি এসি সাপ্লাই দিচ্ছেন। তখন সেখানে যে ঘটনাটা ঘটবে, প্রথমে মোটরটাকে পাওয়ার দেওয়ার পর আস্তে আস্তে স্পিডটা গ্রাজুয়ালি ইনক্রিস করে একসময় ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, এবং সেই ফিক্সড স্পিডে সেটা সবসময় ঘুরতে থাকবে। ঠিক আছে, বাট আপনার ধরুন যে একটা মেশিনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ স্পিড দরকার, তার বেশি স্পিড আপনার প্রয়োজন নাই। অপ্রয়োজনীয়। তো আপনি শুধু শুধু সেই মোটরটা ঐরকম ফুল স্পিডে কেন আপনি ঘুরাবেন? তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, মেশিনটায় যে স্পিড লাগবে সেই স্পিডটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন মেইনলি এই ভিএফডি দিয়ে। ঠিক আছে, মেইনলি ভিএফডি ব্যবহার করে আমরা মোটরকে এফিসিয়েন্টলি ইউজ করি। তার মাধ্যমে কি হয়? অবশ্যই ফুল স্পিডে ঘুরাচ্ছে, ফুল আরপিএমে ঘুরাচ্ছে। আমার যতটুকু দরকার ততটুকুতে যদি আমি ইউজ করি তাহলে অবশ্যই এনার্জি আমার কম লাগবে, এনার্জি কম ইউজ হবে। কারেন্ট বিল কম আসবে, স্বাভাবিকভাবে আমার সুবিধা। প্লাস মেশিনটাও ভালো থাকবে এই মোটরটাও আমার ভালো থাকবে ভিএফডি ব্যবহার করলে কারণ ফুল আরপিএমে মোটর ঘুরানো কোনো পজিটিভ কোনো কিছু না। যতটুকু স্পিড দরকার ততটুকু স্পিডে ঘুরানোটা মোটরের জন্য ভালো, লং লাস্টিং ক্ষমতাটা বাড়ে। ঠিক আছে, এই কারণে আমরা মেইনলি ভিএফডিটা ব্যবহার করি। তো এই পয়েন্টগুলোই দেখুন আমি লিখছি যে, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লস ইজ রিডিউসড বাই ইউজিং ভিএফডি। ঠিক আছে, পার মোটর একটা করে মোটর যদি আপনি ধরুন 7.5 কিলোওয়াটের একটি মোটর যদি আপনি ভিএফডি লাগান দেখা যাবে যে আপনার ইলেকট্রিসিটি বিল প্রায় মাসে ৫০ হাজার টাকা আপনি সেভ করতে পারবেন। পুরা মাসে যদি আপনি এনার্জি সেভিং ক্যালকুলেশন করেন, দেখবেন যে ৫০ হাজার টাকা এক্ষেত্রে সেভ করা সম্ভব। এতোটাই সুবিধা ভিএফডি অর ইনভার্টার। অবশ্য দামও আছে ভিএফডির দামও অনেক। 7.5 কিলোওয়াটের মোটর রেডের ইনভার্টারের দাম অনেক বেশি। ঠিক আছে, ভিএফডি বা ইনভার্টার যেটাই বলি আমরা। তো নেক্সট কোশ্চেনে যাই। মেইনলি এটা ইন্ডাস্ট্রি লেভেলে ব্যবহার হয় বেশি ভিএফডি বা ইনভার্টার। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ পিএফআই? Why we need this? মেইনলি পিএফআই বলতে বুঝায় হল পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট। এটাও ইন্ডাস্ট্রিতে খুব বেশি পরিমাণে ব্যবহার হয়, বাসা-বাড়িতে তেমন একটা ব্যবহার হয় না কারণ বাসা-বাড়িতে ইলেকট্রিসিটি কম কনজাম্পশন হয়। ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে যেহেতু থ্রি ফেস লাইন থাকে তো সেখানে এই পিএফআই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিএফআইএর ফুল ফর্মটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট। ঠিক আছে। তো আমাদের ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ লোডগুলো আমার হয় হচ্ছে ইন্ডাক্টিভ। তো এসি সার্কিটের বেসিকে আমার এসি সার্কিটের প্লেলিস্ট আছে সেখানে আপনারা পাবেন। তো এসি সার্কিটের বেসিক অনুযায়ী ইন্ডাক্টিভ ইন্ডাক্টর মেইনলি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেয়। আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা আমরা জানি যে হিউজ পরিমাণে ইলেকট্রিসিটি লস করে। ঠিক আছে, ইলেকট্রিসিটি লস করলে আমাদের কি হবে? ওই ইলেকট্রিসিটিটা লস হয়ে যাচ্ছে, বাট তার বিল তো আপনাকে ঠিকই পে করতে হবে। তো পিএফআই ব্যবহার করলে মেইনলি যে ঘটনাটা ঘটবে, পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট আপনার এই পাওয়ার ফ্যাক্টরটা একটা অপটিমাম লেভেলে করে দিবে এই পিএফআই সিস্টেমটা। কীভাবে করবে? জাস্ট সিম্পল জিনিস, ইন্ডাক্টর আপনার কী করে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেয় আর ক্যাপাসিটর কি করে? লিডিং পাওয়ার ফ্যাক্টর দেয়। তো ইন্ডাকটরের সাথে যদি আপনি প্যারালাললি ক্যাপাসিটর ব্যাংক ইউজ করেন, তাহলে দেখা যাবে যে এই ইফেক্টটা আমার ভ্যালু ভ্যালু ক্যালকুলেশন করে করে আমাদের এই ক্যাপাসিটরটা বসাইতে হবে, কত ফ্যারাডের ক্যাপাসিটর বসাবো, ক্যাপাসিটর ব্যাংক বসাবো, সেগুলোর ভ্যালু ক্যালকুলেশন করে আপনি যদি পিএফআই বসান, তাহলে আপনার ইলেকট্রিসিটি লস অনেক কমে যাবে। ঠিক আছে, ইলেকট্রিসিটি লস দেখা যাচ্ছে যে, মাসে আপনার যদি 350 কিলোওয়াট আপনার ইন্ডাস্ট্রিতে লোড হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে মাসে তিন থেকে চার লাখ টাকা সেভ করতে পারবেন, শুধুমাত্র এই পিএফআই ব্যবহার করে। ঠিক আছে, এরকম সুবিধা পিএফআই এর। তো এগুলো আপনাকে আপনাকে ভাইবাতে মাস্ট জিজ্ঞেস করবে যে, যদি ইন্ডাস্ট্রি লেভেলের ভাইবাতে যান, পিএফআই কেন ব্যবহার করা হয়, ভিএফডি কেন ব্যবহার করা হয়, কি জিনিস, না ব্যবহার করলে কি হবে, এগুলো কিন্তু মাস্ট আপনাকে জিজ্ঞেস করবেই। দেখুন, এটি আমাদের লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর। সেটা হচ্ছে যে আপনি ইঞ্জিনিয়ার হিসেবে কিভাবে একটা ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে এনার্জি লসটা কমাবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে এই কোশ্চেনটা করে আপনি যদি এটা শুধু ঠিকঠাক মতো উত্তর দিতে পারেন, অন্য সবগুলা আপনি পারলেন না বাট এই কোশ্চেনটা ঠিকঠাক মতো উত্তর দিতে পারলে আপনার কোনো সমস্যাই হবে না। তো এর জন্য অবশ্যই আপনাকে পিএলসি এবং আরডিনো সম্পর্কে খুব ভালো কনসেপ্ট থাকতে হবে আপনার মাথায়। আপনি তাহলে কাজ করে শান্তি পাবেন। ঠিক আছে, পিএলসি এবং আরডিনো মাইক্রোকন্ট্রোলার। ঠিক আছে, তো ইনকামের সাথে সাথে আপনি যদি ফ্যাক্টরিতে এনার্জি লসটা কমাইতে পারেন, কোম্পানি কম পেয়ে করবে তাহলে বুঝতেই পারতেছেন কমন সেন্স এটা যে এই কোশ্চেনটার উত্তর ঠিকঠাক মতো দিতে পারলে আপনার কোনো সমস্যাই হবে না। তো এর জন্য অবশ্যই আপনাকে পিএলসি এবং আরডিনো সম্পর্কে খুব ভালো কনসেপ্ট থাকতে হবে আপনার মাথায়, আপনি তাহলে কাজ করে শান্তি পাবেন। ঠিক আছে, পিএলসি এবং আরডিনো মাইক্রোকন্ট্রোলার। ঠিক আছে। তো আমি কয়েকটি ওয়ে আমি দেখিয়ে দিয়েছি তার প্রথম দুইটি একটু আগেই আলোচনা করেছি যে, পিএফআই ব্যবহার করতে হবে সাবস্টেশনে এটা তো মাস্ট, কি কারণে আমি তো বলেই দিলাম। দ্বিতীয় কোশ্চেনটা আপনার ভিএফডি বা ইনভার্টার ব্যবহার করতে হবে সবগুলো মোটরে। তাহলে আপনার অনেক টাকা সেভ হবে। ঠিক আছে। নেক্সট নেক্সট পয়েন্টগুলো দেখুন আমি অন্যরকম কথা আমি লিখেছি যে, টয়লেট লাইট অটোমেশন। তো এটা আমি কিভাবে যুক্ত যুক্ত কথা দিয়ে আমি বুঝাচ্ছি দেখুন যে আমাদের একটা ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে 100টা টয়লেট থাকে। তো ইন্ডাস্ট্রিতে তো মেইনলি ওয়ার্কাররা থাকে, তো তারা নরমালি যে কাজটা করে আলসেমিতে হোক বা যেকোনো কারণে হোক দিন রাত 24 ঘন্টা ওই লাইট অন করেই রাখে ম্যানুয়ালি অফও করে না কিছু করে না। এবং সাথে সাথে তাদের টয়লেটের ডোরটাও আপনার সবসময় খোলা রাখে এই ধরনের কাজগুলো খামখেয়ালি কাজগুলো করে। তো অবশ্যই এই লাইটটাকে আপনি এই এর এদিকে আপনি ফোকাস করতে পারেন যে আপনি টয়লেট লাইটগুলো আমি কি করলে অটো করে নিলেন। কিরকম অটো? যে যখন বাথরুমে কেউ ঢুকবে সেই টাইমে লাইটটা জ্বলবে, আর যখন চলে যাবে তখন লাইটটা অফ হয়ে যাবে। তাহলে আপনি 100টা টয়লেটে যদি আপনি হিসাব করেন তাহলে দেখা যাবে যে মাসে প্রায় দশ হাজার টাকার মতো আরও না হলে সেভ করা সম্ভব। এগুলো আমি বিস্তারিত আমি ক্লাস নিব টয়লেট লাইট কিভাবে আপনি অটো করতে পারেন বা অন্য বিষয়গুলো আমি এক্সেল এও আমি কিভাবে একটি এনার্জি সেভিং রিপোর্ট করতে হয় সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তো এটা কিন্তু একটা ভালো একটা পাওয়ার স্পট। ঠিক আছে। তারপর আরেকটা বিষয় হল ইউটিলিটি লাইট অটোমেশন বেসড অন সানরাইজ অর সানসেট। অনেক জায়গাতেই যেমন সাবস্টেশনে, সাবস্টেশনে নরমালি দেখা যায় যে লাইট যেগুলো থাকে, সেগুলো দিনরাত 24 ঘণ্টাই জ্বলে। বা ফ্যাক্টরির ভিতরেও অনেক জায়গায় থাকে। অনেক জায়গায় প্রোডাকশন ফ্লোরের বলেন বা যেকোনো জায়গায় বলেন দেখা যায় যে লাইটগুলো সবসময় জ্বালায় রাখে, তো এগুলো তো অনেক বিদ্যুৎ খরচ করে।
[14:19]তো শুধু শুধু এই বিদ্যুৎ খরচটা আপনি কেন করবেন? তো এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, এলডিআর ব্যবহার করতে পারেন। এলডিআরের কাজটা হচ্ছে লাইট যখন পাবে তখন সে একটা আউটপুট সিগন্যাল পাবে। তো এলডিআর ব্যবস্থা ইউজ করলে যে ঘটনাটা ঘটবে যে সকালে যখন আলোটা ফুটবে তখন লাইটটা অফ হয়ে যাবে আর যখন অন্ধকার হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার লাইটটা অন হয়ে যাবে। অর্থাৎ প্রায় আপনি 12 ঘণ্টার মতো কম বিদ্যুৎ ইউজ করতে পারতেছেন, তো অনেক। এখানেও অনেক টাকা সেভ করা সম্ভব কিন্তু। তারপরে ইন্ডাস্ট্রি যেহেতু অনেক কিছু থাকে অনেক খরচ-টছ সেজন্য আপনি এখানে এনার্জি সেভিং সেলিং ফ্যান ইউজ করতে পারেন। ঠিক আছে, তো দেখা যায় যে বাজারে যেগুলো নরমালি বেশি আগে ইউজ হইতো সেগুলো হল 85 ওয়াটের, 80 থেকে 85 ওয়াটের ফ্যান। তো সেগুলো ইউজ না করে এখন বাজারে আসছে 55 ওয়াটের ফ্যান। তো 55 ওয়াটের ফ্যানগুলো ওই আগের যে 80 ওয়াট ছিল, ওই সেইম স্পিডেই দেখা যায় যে ঘুরে, তো এগুলো ইউজ করলে তো বুঝতেই পারতেছেন প্রায় 80 55 কত হয়? প্রায় 25 ওয়াট, 25 ওয়াটের মতো আপনি বিদ্যুৎ সেভ করতে পারতেছেন এটা ইউজ করলে। তারপর টি8 টি10 টি5 এনার্জি লাইট, এনার্জি সেভিং এলইডি লাইট। এলইডি লাইট তো আপনারা সবাই জানেন যে অন্য লাইটের তুলনায় কম বিদ্যুৎ কনজাম্পশন করে, সো এটা আপনারা ইউজ করতে পারেন। তার পরের পয়েন্টটা হচ্ছে ওয়াটার ট্যাংক অটোমেশন। আপনি ওয়াটার ট্যাংকগুলো অটো করে দিতে পারেন। কিরকম? ওয়াটার ট্যাংকের পানি, পানি কিন্তু যখন ওভারফ্লো হয় তখন আমাদের বাসা-বাড়িতে এটা আমরা বেশি খেয়াল করি যে পানি ওভারফ্লো হইলে সেখানে হিউজ পরিমাণ পানি ওয়েস্টেজ হয়। ঠিক আছে, ওভারফ্লো বলতে ট্যাঙ্কিতে যখন ফুল হয়ে যায় সেই পজিশনে, তো আপনি সেই পজিশনে আপনি আরডিনোর সাহায্যে আরডিনো মাইক্রোকন্ট্রোলারের সাহায্য নিয়ে আপনি চাইলেই ইজিলি সেই ট্যাঙ্কটাকে অটো করে দিতে পারবেন। অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাওয়ার পর মোটর অফ হয়ে যাবে আদারওয়াইজ অন থাকবে। এই কাজটা করতে পারেন, আমি দেখাবো এগুলো ভিডিও দেখাবো আমি কিভাবে করতে হয়, সেগুলো সবই আমি দেখিয়ে দেবো। আর আরেকটা পয়েন্ট আমি লাস্টে লিখছি লিখছি, Check all the machines where you can automate. তো মেশিনের বিষয় তো এটা খুব সেনসিটিভ একটা বিষয়, এটা অবশ্যই আপনি টেকনিশিয়ান এবং সিনিয়র যারা আছেন তাদের সাহায্য নিবেন। কারণ একটা মেশিনের কোনো কিছুতেই দেখা যাচ্ছে পন্ডিতি করতে যায় আপনি যেকোনো ধরনের ফল্ট হতেই পারে। তো আপনি তাদের সাহায্য নিয়ে আপনি অবশ্যই দেখবেন যে কোন কোন ফিল্ডে আপনি এটাকে অটোমেশন করতে পারেন। আপনি কোন জায়গাতে একটা দেখা যায় যে কনভেয়ার লাগায় দিলেন, একটা কনভেয়ার লাগায় দিলে আমার চারজন মানুষ আগে কাজ করতো সেখানে একজন মানুষ দিয়ে আপনি কাজ করাইতে পারতেছেন, একটা কনভেয়ার লাগায় দিলে। এরকম সুবিধা অসুবিধা বেশ কিছু জিনিস আছে। এই জিনিসগুলো আপনারা ফ্যাক্টরিতে যখন কাজ করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যদি ফ্যাক্টরিতে কাজ করেন সেক্ষেত্রে যে কোন জায়গাটায় আপনার ইয়া করতে হবে আর কিভাবে করবেন? জাস্ট আপনার পিএলসি এবং আরডিনো সম্পর্কে জ্ঞান থাকলে এই কাজ করা কোনো ব্যাপারই না। যেকোনো মেশিনের যেকোনো জায়গায় আপনি মডিফাই করা সেটাকে আপগ্রেড করা এগুলো করা আপনাদের কাছে কিছুই না। শুধুমাত্র আপনাকে পিএলসি এবং আরডিনো মাস্ট আপনাকে জানতে হবে। এটাই হলো মেইন এবং অবশ্যই ইলেকট্রিক্যালের বেসিক কনসেপ্ট এটা তো মাস্ট ইলেকট্রিক্যালের বেসিক কনসেপ্ট পিএলসি এবং আরডিনো এই তিনটা জিনিস কাজে লাগালেই আপনারা এই কাজগুলো হোপফুলি করতে পারবেন।



