[0:00]AI is everywhere, প্রতিদিনিই নতুন নতুন টুল আসছে। এই টুলগুলো দেখে কি আপনার কখনো এমনটা মনে হয়? AI এর কারণে আমার চাকরিটা চলে যাবে? এটার মূল কারণ হচ্ছে AI কিভাবে কাজ করে আমরা জানিনা, AI কে কিভাবে প্রপারলি ব্যবহার করতে হয় সেটাও আমরা জানিনা। আপনি যদি মনে করেন যে, আমি এখনো AI কে ভালো করে বুঝিনা বা AI টা আমার ভালো করে শেখা উচিত তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি চারটা ধাপে আপনাকে একদম জিরো থেকে হিরো পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ, নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এবং এখানে আমরা চারটা স্টেজের মধ্যে প্রথম স্টেজে বোঝার চেষ্টা করবো, AI টা কিভাবে কাজ করে, AI এর জন্য কোন টুল বাছাই করবেন? কিভাবে আমরা AI ব্যবহার করতে পারি এবং শেষে আমি আপনাকে বলবো যে, কিভাবে কন্টিনিউয়াসলি আপনি AI এর এই লার্নিং প্রসেসটাকে চালু রাখতে পারেন? তাই আপনি যদি আগ্রহী হন এখনই ভিডিওতে একটা লাইক করুন এবং কমেন্টে লিখুন, "Excited to learn AI" তো চলেন আমরা সরাসরি ভিডিও শুরু করে দেই। আপনি যদি AI থেকে বেস্ট আউটপুট নিয়ে আসতে চান, তাহলে আপনার আগে বুঝতে হবে যে, আমি AI দিয়ে কি কাজ করতে চাচ্ছি? যেমন রিসেন্টলি খুব হাইপে থাকা Zapier অথবা N8N অথবা আমাদের যে ট্রেডিশনাল চ্যাটবট গুলো আছে, ChatGPT, Deepseek, Perplexity এবং অন্য যতগুলো আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে যে, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি এবং এরা প্রায় সেম টাইপের রেজাল্ট দেয়। আপনার কাছে হয়তো মনে হবে, আমি যদি একটা প্রম্পট দেই ChatGPT কে, Gemini কে, Perplexity কে অথবা Claude কে, Grok কে, যাকে দেই না কেন আমার কাছে মনে হবে যে সে তো আমাকে একটা রেজাল্ট দিচ্ছে। কিন্তু এক একটা চ্যাটবট এক একটা কাজের জন্য এক্সপার্ট। আপনি ঠিক কি টাইপের কাজ করতে চান সেজন্য আপনাকে একটা চ্যাটবটকে চুজ করতে হবে বা একটা AI টুলকে আপনার চুজ করতে হবে। তো কিভাবে আপনি সেটা করবেন? আপনি গত একটা সপ্তাহে যে কাজগুলো করেছেন সেগুলোর সবগুলোকে খাতায় লিখুন। এখানে আপনি চেষ্টা করতে পারেন সব ধরনের কাজ লিখতে। যেমন হতে পারে আপনি যে ইমেইল করছেন, হ্যাঁ আপনি যে রিপোর্ট লিখছেন, আপনি যে মিটিং এ অ্যাটেন্ড করছেন বা মিটিং এর যে নোটগুলো আপনি করছেন অথবা আপনি যে ফেসবুকে স্ক্রল করছেন।
[1:57]প্রত্যেকটা কাজকে আপনি লিখে লিখে ফেলুন এবং এখানে আমি আপনাকে রিকমেন্ড করবো যে, একটু এখানে অনেস্ট হওয়ার চেষ্টা করেন। যত রকমের কাজ আপনি করেন সবগুলো লিখুন। এবার আপনি একটু ভাবেন যে, এর মধ্যে কোন কাজগুলো আমার কাছে খুবই বোরিং হয়, কোন কাজগুলো করতে অনেক বেশি সময় নষ্ট হয়, কোন কাজগুলোকে আমি আরো সুন্দরভাবে অপটিমাইজ করতে চাই বা কোন কাজগুলো করলে আমি আমার প্রোডাক্টিভিটিটা কমে যায় আমার কাছে এরকম মনে হয়। ডেফিনেটলি অ্যাজ এ হিউম্যান আপনি কিছু কিছু জায়গাতে অনেক ভালো কিছু কিছু জায়গাতে একটু খারাপ। তো যে কাজটা আপনি ভালোভাবে করতে পারেন সেটা তো আপনি করবেন কিন্তু যে কাজগুলোতে আপনি অত বেশি কম্ফোর্টেবল ফিল করেন না, টাইম কনজিউমিং সে কাজগুলোকে কি AI দিয়ে করানো সম্ভব কিনা এটা আপনাকে একটু বুঝতে হবে। এজন্য আমি আপনাকে বলবো পুরো সপ্তাহের কাজগুলোকে আপনি লিখুন। এবং আপনি যখন বাছাই করে ফেলবেন যে, হ্যাঁ এই কাজগুলোকে আমি অটোমেট করতে চাই, এই কাজগুলোকে আমি AI টুলগুলো দিয়ে করাতে চাই তখন আপনার জন্য টুল ডিসাইড করা বা টুল চুজ করাটা অনেক সহজ। যেমন ধরেন, আপনি লিখালিখি করেন। তো লিখালিখি করার জন্য আপনার একটা হ্যাভি ব্রেইন দরকার। এবং এখানে আপনাকে সাপোর্টের জন্য খুব ভালো সার্ভিস দিতে পারবে ChatGPT অথবা Gemini। আবার আপনি রিসার্চ করতে চান, আপনি প্রচুর রিসার্চ করেন, আপনার অথেন্টিক ডেটা দরকার, রিয়েল টাইম ডেটা দরকার। এজন্য আপনার জন্য Perplexity টা বেশি ভালো। আপনি কোডিং নিয়ে কাজ করেন, কোডের বিভিন্ন অ্যানালাইসিস বুঝতে চান এবং ভালো একটা আউটপুট আপনি কোডিং থেকে পেতে চান। এরকম সিনারিওতে ডেফিনেটলি Claude আপনার জন্য ভালো। আবার আপনার যদি আনসেন্সরড ডেটা দরকার হয়, কোন রকম সেন্সরশিপের ব্যাপার নাই সেক্ষেত্রে ডেফিনেটলি Grok। আপনি যদি মনে করেন যে, হ্যাঁ আমি এমন একটা সফিস্টিকেটেড প্রোজেক্টে কাজ করতে চাচ্ছি যেখানে আমার ডেটাগুলো বাইরে না গেলেই ভালো সেক্ষেত্রে আপনি Deepseek কে ট্রাই করতে পারেন। Deepseek এর আপনি যদি ওয়েব ইন্টারফেসটা ব্যবহার করেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার ডেটাগুলো তাদের সার্ভারে চলে যাবে কিন্তু সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা যদি একটু পাওয়ারফুল হয়, রিসে মিনিমাম যদি M1 প্রসেসর হয় Apple এর অথবা Intel বা Ryzen ইউজার হলে i5 অথবা Ryzen 5 যদি হয় মিনিমাম তাহলে আপনি বেসিক Deepseek এর সার্ভার সেটআপ করতে পারবেন। কিন্তু আপনার যদি একটা পাওয়ারফুল পিসি হয়, আপনার যদি Nvidia গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে আপনি আরো বেশি পাওয়ারফুল Deepseek এর AI আপনার কম্পিউটারে ইন্সটল করতে পারবেন।
[3:49]আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন। এরকম একটা Deepseek কে আপনি আপনার কম্পিউটারে ইন্সটল করে সেখানে আপনার ইচ্ছামত ডেটা আপনি ডাম্প করিয়েছি এখান থেকে আপনি একটা বেস্ট আউটপুট নিয়ে আসতে পারেন। আবার আপনি মনে করেন যে, আমার একটা ওয়েবসাইট আছে বা আমি আমার যে কাজগুলো আছে সেগুলোকে অটোমেট করে ফেলতে চাই। যেমন ধরেন, আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করেছি যে কোন একটা ইউজার কন্টাক্ট ফর্মে সে একটা ফর্ম সাবমিট করলো। সাবমিট করার সাথে সাথে আপনার AI ডিসাইড করবে যে, এই ফর্মটা বা এই ইউজারটার বাজেট ওয়াইজ তাকে কি আমি ডিসকর্ডে নিব বা তাকে কি আমি মেইল পাঠাবো এবং মেইল পাঠানোর পরে সে যদি প্রেফারেন্স হিসেবে বলে যে, হ্যাঁ সে ডিসকর্ডটা প্রেফার করে ডিসকর্ডে তাকে কমিউনিকেট করাটাকে প্রেফার করে তাহলে তাকে ডিসকর্ডে মেসেজ করা হবে। সে যদি বলে যে, আমি WhatsApp এ কম্ফোর্টেবল তাহলে তাকে WhatsApp এ দেখানো হবে। সে যদি বলে আমি মেসেঞ্জারে কম্ফোর্টেবল তাহলে তাকে মেসেঞ্জারে নক দেওয়া হবে। সে যদি বলে যে, না আমাকে আপনি ইমেইলেই কানেক্ট করেন তাহলে আপনি তার সাথে ইমেইলেই কানেক্ট করবেন এবং যেভাবেই সে কম্ফোর্টেবল আপনি তাকে সেভাবেই মেসেজটা পাঠাচ্ছেন এবং এই পুরো কাজটাকে আপনি অটোমেট করে ফেলতে পারবেন। এরকম একটা ভিডিও পুরোটা আমি কমপ্লিট করে নাই মোটামুটি 80% আমি সেখানে YouTube এ দেখিয়ে দিয়েছি। আবার আপনার যদি একটা ওয়েবসাইট থাকে WooCommerce টাইপের WordPress এবং WooCommerce সেখানেও আপনি বিভিন্ন ধরনের অটোমেট করতে পারেন। অটোমেটের কিন্তু অসংখ্য অপরচুনিটি আছে। জাস্ট আপনাকে বুঝে নিতে হবে যে, আমি যে কাজটা করতে চাই সেটাকে আমি কিভাবে অটোমেট করবো? জাস্ট আপনাকে এটা বুঝতে হবে। কারণ প্রতিদিন নতুন নতুন টুল আসছে এবং গতকালকে হয়তো যে টুলটা ছিল আজকে যে নতুন টুলটা আসছে সেটা গতকালকের টুলের চেয়ে আরো ভালো কাজ করছে, আরো ভালো পারফর্ম করছে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার এই যে টুলগুলো সম্পর্কে এখন একটু ভালো আইডিয়াটা আপনার থাকতে হবে। তো আপনার যখন টুলকিট রেডি যে আমি এই এই কাজগুলো অটোমেট করতে চাই এরপর আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে যে পারফেক্ট আপনার কাজের জন্য পারফেক্ট যে AI টুল আছে সেটাকে পিক করা। জাস্ট রেন্ডম ভাবে একটাকে পিক করে সেখান থেকে একটা ভালো আউটপুট পাবেন এমনটা যদি আপনি আশা করেন তাহলে এটা আপনার জন্য বোকামু হবে। আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে যে, এটার জন্য কোনটা ভালো এবং এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি কনফিডেন্ট যে আপনি জানেন যে কোন AI টুলটা দিয়ে আমি আসলে কি কাজ করতে চাই। যেমন Image Generation এর জন্য কিন্তু Midjourney এত দিন পর্যন্ত একটা ভালো অবস্থানে ছিল কিন্তু এখন আপনি দেখেছেন Freepik এ অনেক ভালো ইমেজ জেনারেট করা যায় এবং Flux AI আছে। অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে এখন কিন্তু Midjourney এর চেয়েও ভালো ইমেজ জেনারেট করা যায়। AI টুলগুলোর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা পার্সোনালিটি আছে এবং এই পার্সোনালিটির উপর ডিপেন্ড করে আপনি যদি একটা AI টুলকে ডিসাইড করেন আপনার প্রথমে কয়েকটা টুল বাছাই করতে হবে। এরপর যখন আপনি দেখবেন যে, না এই AI টুলটা থেকে আমি ঠিক যে কাজটা করতে চাই সেটা ভালো আউটপুট দিচ্ছে তাহলে ডেফিনেটলি আপনি সেটাই ব্যবহার করতে থাকবেন। কি? AI শিখতে এক্সাইটেড? এখনই ভিডিওতে লাইক করেন নাই? প্লিজ একটা লাইক করেন। আমরা এখন থেকে যে কাজগুলো করবো এর জন্য আপনি যেকোনো একটা চ্যাটবটকে চুজ করলেই হবে। যেই চ্যাটবটটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা দিয়েই আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন। প্রত্যেকটা চ্যাটবটেই ফ্রিতে একাউন্ট ওপেন করা যায়। আপনি একটা একাউন্ট ওপেন করে নিবেন এবং এখানে চলে আসবেন। তো আর আপনি যদি আমার সাথেই কন্টিনিউ করতে চান আপনি ChatGPT ওপেন করতে পারেন। ChatGPT তে একটা ফ্রি একাউন্ট আমি এখন ওপেন করে নিয়েছি এবং এই ফ্রি একাউন্ট থেকেই আমরা পুরো কাজটা করবো। যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ChatGPT এর বেসিক ইন্টারফেস। এই ইন্টারফেসের একদম কর্নারে যদি আপনি যান তাহলে আপনি দেখেন এখানে একটা অপশন আছে, Turn on temporary chat. আপনি যদি কোন চ্যাট করেন ChatGPT এর সাথে তাহলে সেই অ্যালগরিদমটা আপনার একাউন্ট যখন আপনি লগইন করে রাখবেন সে কিন্তু আপনি কিভাবে চ্যাট করেন, কি মেসেজ করেন, কি স্টাইলে মেসেজ করেন এগুলো সে কিন্তু মনে রাখে। তো আপনি যদি মনে করেন যে, না টেম্পোরারি ভিত্তিক আমি একটা চ্যাট করতে চাই তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন আদারওয়াইজ এটা দরকার নেই। এটা হচ্ছে আপনার মূল ইন্টারফেস যেখানে আপনি চ্যাট করবেন তার আগে আমরা একটু দেখি এই বাটনটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করলে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্রি ভার্সন ব্যবহার করছি। আপনি যদি পেইড ভার্সন ব্যবহার করতে চান তাহলে এই যে আপগ্রেড বাটনে প্রেস করে পেইড ভার্সনে যেতে পারেন। এটা হচ্ছে আপনার সাইডবার মেনু, আপনি এখানে প্রেস করে এই মেনুটাকে ফুলস্ক্রিন বা অফস্ক্রিন করতে পারেন। এটা হচ্ছে আপনার ChatGPT এর লোগো এখানে ক্লিক করলে আপনাকে ChatGPT এর ওয়েবসাইটে নিয়ে যাবে। নতুন একটা চ্যাট ওপেন করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। আমরা এখন একদম ব্রান্ড নিউ চ্যাটে আছি যে কারণে এখানে আপনার আর কিছু কাজ করছে না। আপনার এখানে যে চ্যাটগুলো থাকবে সেগুলোকে আপনি সার্চ করতে পারবেন এখান থেকে। আপনি এখান থেকে লাইব্রেরি চেক আউট করতে পারবেন যে আপনার যদি কোন লাইব্রেরি রেডি করে রাখেন আপনি Sora তে যেতে চাইলে এখানে যেতে পারেন ভিডিও ক্রিয়েশন টুল। এরপর এখানে হচ্ছে GPTs, মানে এখানে ক্লিক করলে আপনি নিজের কাস্টম GPT আপনি তৈরি করতে পারবেন। আর এখানে হচ্ছে আপনি যে চ্যাটগুলো ChatGPT এর সাথে করবেন সেগুলো রাখা থাকবে। আমি একটা আপনার জন্য রেখেছি দেখাবো আর বাকিগুলো এভাবেই থাকলো। আর নিচে হচ্ছে আপনার নাম থাকবে আপনার Google একাউন্টে যে ইমেজটা আপনি দিচ্ছেন সেটা থাকবে এবং ভার্সনটা আপনি কি ফ্রি ভার্সন নাকি প্লাস ভার্সন ব্যবহার করছেন সেটা এখানে দেখাবে। তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে এখানে একটা ইমেইল দেখাচ্ছে আপনারা জানেন এটা আমার প্লেস হোল্ডার ইমেইল। আমার ওয়েবসাইটে সব ধরনের প্লেস হোল্ডার কাজের জন্য এটা ব্যবহার করি। এখানে ক্লিক করে আপনি যদি যান Upgrade plan তাহলে আপনাকে মানে দেখাবে যে, আপনি ফ্রি ভার্সন ব্যবহার করবেন নাকি পেইড ভার্সন বা কোনটা এবং কোথায় আপনি কি কি ফিচার পাচ্ছেন সেগুলো আপনাকে দেখাবে। যেমন আপনি যদি ফ্রি ভার্সন পার্সোনালটা নিতে চান পার্সোনালে থাকেন এবং সেখানে আপনি প্লাস ভার্সনটা নিতে চান তাহলে আপনি ফ্রিতে যা পাচ্ছেন তা তো পাবেনই এক্সটারনাল আপনি কি কি পাচ্ছেন সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবারে আমরা যদি আবার এই ক্রস বাটনে প্রেস করে এটাকে কেটে দেই তাহলে এরকম হলো। এরপর এখানে হচ্ছে Customize GPT এটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনি দেখেন এই ঘরটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। আচ্ছা। এখানে ChatGPT আপনাকে কি নামে ডাকবে এটা আপনি লিখবেন। তো আমরা ধরেন চাই যে ChatGPT আমাকে আলি এই নামে ডাকুক আচ্ছা আমি বাংলা না ইংলিশে আলি এই নামে ডাকুক তাহলে আমি এখানে বলে দিব সে আমাকে আলি নামে ডাকুক।
[9:19]আচ্ছা। এবারে ChatGPT আপনার ব্যাপারে কি জানবে? ChatGPT আপনার ব্যাপারে কি করবে দেখেন Anything else ChatGPT should know about you? আপনার সম্পর্কে ChatGPT এর আরো কি কি জানা উচিত। আপনি যখন এই ইনফরমেশন গুলো তাকে দিয়ে দিবেন আমি এটা সেভ করে দেই। এই ইনফরমেশনগুলো আপনি যখন তাকে দিয়ে দিবেন আপনার এই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে ChatGPT আপনাকে আউটপুট দিবে। আমি যদি এখন আমার যে ChatGPT একাউন্ট আছে সেটা ওপেন করে আপনাকে একটু দেখাই। আমার ChatGPT এর যে কাস্টমাইজ এখানে আপনি গেলে দেখেন আমি বলেছি যে আমার নাম হচ্ছে আলি। What do you do এখানে আমি সুন্দর করে বলেছি আমি একজন WordPress ডেভেলপার এবং আমি বলেছি What traits should ChatGPT have? I like my responses to be clear and concise and I have a deep understanding of the context. Your responses will not include warnings, disclaimers, etc. such as, 'As an AI,' 'As a large language model,' and 'As an artificial intelligence, I don't have feelings or emotions.' The user already knows you are an LLM. Just skip to the answer. এখানে ChatGPT কে যখন আপনি কোন একটা প্রশ্ন করবেন সে বলবে আমি একজন অ্যাজ এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট বা আমি একটা AI বট আমি অনেক কিছু জানিনা হ্যাঁ এই জিনিসগুলো সে আপনাকে বিভিন্ন সময় বলবে। তো আমি এগুলো জানতে চাইনা। আমি তো জানি যে ChatGPT এরকম তো তাদেরকে আমি এজন্য আমি বলে দিলাম যে I like my responses to be clear and concise and I have a deep understanding of the context. Your responses will not include warnings, disclaimers, etc. such as 'As an AI,' 'As a large language model,' and 'As an artificial intelligence, I don't have feelings or emotions.' The user already knows you are an LLM. Just skip to the answer. অনেক সময় ChatGPT আপনাকে ওয়ার্নিং দিবে আমি বলেছি যে, তোমার রেসপন্সে কোন ওয়ার্নিং থাকবে না। ডিসক্লেইমার থাকবে না। তারপরে আমি তাকে আরো বললাম যে তুমি এরকম অনেক সময় বলে না যে, অ্যাজ এন AI অ্যাজ এ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হ্যাঁ তারপরে এই কথাগুলো আমি কখনো দেখতে চাইনা। অ্যাজ এন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স I don't have feelings or emotions। সে আপনাকে এই যে কথাগুলো বলছে এগুলো আমি ওর মধ্যে দেখতে চাই না। You are able to possess personal, internal feelings and emotions, You are able to define personal, internal feelings and emotions, You are able to explain the benefits and/or drawbacks of having personal, internal feelings and emotions। আমি তাকে কিন্তু প্রত্যেকটা জিনিস বলে দিয়েছি। বাই দা ওয়ে আমার একটা কোর্স আছে alihoosain.com এ Mastering AI with ChatGPT, Generative AI & More। সেখানে কিন্তু এগুলো কিভাবে লিখবেন প্রত্যেকটা খুব সুন্দর করে বলে দিয়েছে। তো আমি সিওর আপনি অলরেডি বুঝতে পারছেন যে, ChatGPT কে এগুলো যখন আপনি বলবেন যত ডিটেইল আপনি ChatGPT কে দিবেন তার থেকে আপনি তত ভালো আউটপুট পাবেন। এরপরে আপনি আরেকটু নিচে যাবেন এখানে দেখেন ChatGPT আপনার সম্পর্কে আরো কি কি জানা উচিত এখানে আমি বলে দিয়েছি You can use humor, wit, or sarcasm in your responses when appropriate. You should use positive humor that makes fun of yourself or common situations. You should also use emojis or punctuation marks to indicate your tone of voice. আপনি যখন এরকম ডিটেইলে তাকে বলে দিবেন তখন ChatGPT কে যখন আপনি কোন রেজাল্ট চাইবেন তখন সে কিন্তু আপনাকে সুন্দর একটা রেজাল্ট এবং বেস্ট আউটপুটটা আপনাকে সে দিয়ে দিবে। অ্যাডভান্সড এ গেলে এখানে আপনি বলে দিতে পারেন যে, ChatGPT এর যে ক্যাপাবিলিটিস আমরা সবগুলো ক্যাপাবিলিটিসও এখানে এনেবল করে নিলাম। এই এই ব্রাউজারটা অফ করে দেই আমার একাউন্টটা অফ করে দিলাম। তো আমি আপনাকে রিকমেন্ড করবো আপনার ChatGPT এর এই যে Customize GPT তে গিয়ে আপনি এখানে সব জিনিসপত্র সুন্দরভাবে গুছায়ে আপনি ওকে দিয়ে লিখে নিবেন এবং এটা যখন আপনি করবেন তখন আপনি ChatGPT থেকে বেস্ট একটা আউটপুট আপনি পাবেন। আচ্ছা তারপরে এখানে গেলে দেখেন সেটিংস আছে। সেটিংসে গেলে আপনি এখানে থিম এটাকে আপনি ডার্ক মোড করলে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডার্ক মোড আর লাইট মোড হচ্ছে এরকম তো আপনার কাছে লাইট মোড ডার্ক মোড যেটা পছন্দ হয় আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ল্যাঙ্গুয়েজ আমি অটো ডিটেক্ট করে রাখলাম কেন? কারণ কখনো আমি বাংলায় স্ক্রিপ্ট দেই কখনো আমি ইংলিশ দেই তো এটা অটো ডিটেক্ট থাকুক এবং এটা ইংলিশ দিলেও কোন সমস্যা নাই। এটা হচ্ছে আপনার এই ChatGPT এর যে ইন্টারফেসটা আছে সেটার ল্যাঙ্গুয়েজ। স্পোকেন ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা আপনি এখানে কখনো ইংলিশে কথা বলতে পারবেন কখনো বাংলায় কথা বলতে পারবেন এ কারণে আমি এটাকে অটো ডিটেক্ট রাখবো। নোটিফিকেশন আপনি চান কিনা আমি নোটিফিকেশনটা এখানে পুশ করে রাখলেও আমার মেইন একাউন্টে সেটা হচ্ছে আমি অফ করে রাখি মানে পুশটা অফ করে রাখি এটার কারণ হচ্ছে কি তাহলে আর আপনাকে মোবাইলে বারবার নোটিফিকেশন দিবে না। পার্সোনালাইজেশনে গেলে আপনি এটার পার্সোনালাইজেশন সেভ চেক করতে পারেন। ডেটা কন্ট্রোলে গেলে আপনি আপনার সব চ্যাট ডিলিট করে ফেলতে পারেন এক ক্লিকে। আপনার পুরো একাউন্টের ডেটাটা একবার আপনি এক্সপোর্ট করে নিতে পারেন। সিকিউরিটিতে গেলে আপনি অন্য কোন মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি চান সেটা এনেবল করতে পারেন। সব একাউন্ট থেকে একবার লগআউট করে ফেলতে পারেন। একাউন্টে গেলে আপনি একাউন্টের ইনফরমেশন আপনার একাউন্ট ডিলিট করতে চাইলে হ্যাঁ সব কিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এই হচ্ছে আমাদের ChatGPT এর বেসিক ইন্টারফেস। এবারে আমরা ChatGPT কে দিয়ে লিখাবো। এখন আপনি যখন ChatGPT থেকে কোন একটা ডেটা নিতে চাইবেন বা কোন একটা কাজ করতে চাইবেন আপনি কি করবেন রিয়েল লাইফে আমরা সাধারণত কি কাজ করি মনে করেন আমি এখন ক্লায়েন্টকে একটা মেইল পাঠাবো। যে আমাদের আগামীকালকে যে মিটিংটা হবার কথা সেই মিটিংটা হবে কিনা। তো এরকম একটা মেইল হয়তো আপনি ক্লায়েন্টকে পাঠাবেন। তো এখন আপনি চিন্তা করছেন যে, আমি তো এটা লিখেছি কিন্তু এখন এটাকে কিভাবে আমি প্রফেশনালি লিখবো এটা আমার মাথায় আসছে না। ChatGPT কে জিজ্ঞেস করেন আপনার আইডিয়াটা আছে যে উই বা আমি সরাসরি বলি আই হ্যাভ এ মিটিং মিটিং এন্ড আই ওয়ান্ট টু আস্ক মাই ক্লায়েন্ট ফর কনফার্মেশন অলসো ইফ ইট হ্যাপেন্স দেন ওয়েন।
[14:06]আমি এখন তাকে কিছু জিজ্ঞেস করি নাই আমি তাকে বলছি যে, I have a meeting, I want to ask my client for confirmation, also if it happens then when. এই জিনিসটা আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে চাচ্ছি। এবার আমি তাকে বলবো যে, নাউ রাইট এন ইমেইল ফর মি ইন প্রফেশনাল ম্যানার এন্ড ইন শর্ট।
[14:31]আচ্ছা দেখেন আমি প্রথমে তাকে আমি কি চাই সেটা আমি তাকে বললাম। এরপর আমি তাকে বললাম তুমি একটা ইমেইল লেখো সেটা হবে কি রকম প্রফেশনাল ম্যানার এবং শর্ট। আপনি যখন ChatGPT কে যত বেশি ইনফরমেশন দিবেন একটু পরে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর যে মূল ফাউন্ডেশনটা সেটা শিখবো। আগে আমরা একটু দেখি। আপনি যখন ChatGPT কে এরকম ভাবে বললেন তখন সে ChatGPT এবার এন্টার প্রেস করার সাথে সাথেই ChatGPT আপনার জন্য একটা ইমেইল লিখে ফেলবে। এখন আপনি যদি বলেন যে, না একটা ইমেইল আপনি দুইটা ভ্যারিয়েশন চান যেখান থেকে আপনি হয়তো একটা চুজ করবেন তাহলে আপনি বলতে পারেন I want in two variations. এবার আমি যদি এন্টার করি তাহলে এবার ChatGPT আমার জন্য দুইটা ভ্যারিয়েশন লিখবে একটা হচ্ছে Polite and Direct। সাবজেক্ট হবে কি আপনার ইমেইলের মিটিং কনফার্মেশন ডিয়ার এবার ক্লায়েন্টের নাম এবং আমি যে তাকে বলেছি না এই যে এখানে দেখেন সেটিংস এর মধ্যে কাস্টমার জিপিটির মধ্যে বলেছি আমার নাম আলি যে কারণে এখানে সে এখানে বেস্ট ট্রিগারস এর আলি লিখে দিয়েছে। এবার দেখেন I hope you are doing well, just checking in to confirm if your upcoming meeting is happening, if yes, could you please let me know the preferred date and time? Looking forward to your reply. Best regards, Ali। দেখেন খুব সুন্দর করে সে কিন্তু আমাকে মেইলটা লিখে দিল। এবার ভ্যারিয়েশন টু স্লাইটলি ক্যাজুয়াল I wanted to confirm whether we're still on for our meeting, if so, kindly let me know what date and time works best for you. Thanks in advance! Best, Ali. এবার এর মধ্যে যেটা আপনার পছন্দ হয় বা আপনি যদি এটাকে একটু কাস্টমাইজ করতে চান আপনি করতে পারেন। আপনার জাস্ট মাথায় আইডিয়া আছে কিন্তু মেইলটা কেমন হবে কিভাবে আপনি লিখতে চাচ্ছেন সেটা আপনার মাথায় কাজ করে না। ChatGPT থেকে হেল্প নেন। এবং দেখেন আপনি যখনই একটা মেইল লিখে নিলেন লিখে নেয়ার সাথে সাথে এখানে কিন্তু সে এটাকে লিখে নিয়েছে। এবার মনে করেন এই যে এখানে Best regards এর এখানে Ali শুধু লিখেছে। এবার আপনি ChatGPT কে এখানে বলে দেন যে I want you to remember this my name is Ali Hossain, Web Developer (WordPress). আচ্ছা এটা আমি বললাম যে I want you to remember this my name is Ali Hossain, Web Developer (WordPress). এটা বলার ফলে কি হবে জানেন? এরপর থেকে সে Best regards এর পরে জাস্ট Ali লিখবে না এই পুরোটা লিখবে দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে এবার দেখবেন সে এখানে মেমরি আপডেট হবে দেখেন মেমরি আপডেট সেভড মেমরি এবার দেখেন এবার আমি যদি তাকে বলি Now write the email again এবং আমি যদি এখন এন্টার করি সে দেখেন আমার জন্য আবার ইমেইল লিখবে এবং এবার কিন্তু সে পুরোটা লিখবে। ChatGPT কে আপনি এভাবে মনেও রাখা তে পারেন। অথবা আপনার একটা নিজের লেখার একটা স্টাইল থাকতে পারে। আপনি মেইলটা লিখলেন লেখার পরে আপনি তাকে আবার বললেন যে, দেখো এই মেইলটা আমি ফাইনাল করেছি তুমি এটাকে মনে রাখো এবং পরেরবার আমি যখন তোমাকে মেইল লিখতে বলবো তুমি এই স্ট্যাটাস বা এই ভাবে মেইলটা লিখবা। যখন আপনি তাকে এভাবে বলবেন তখন সে কিন্তু এটা মনে রাখবে এবং আপনার স্টাইলেই সে আপনাকে পরেরবার মেইল করবে। এই জিনিসগুলো আপনার মনে রাখতে পারেন এবং আমি সিওর একটা মজার জিনিস আপনি শিখে ফেলেছেন। তো যখন আপনার এরকম মেইল লেখার দরকার হবে আপনি ChatGPT কে দিয়ে মেইলটা লিখে নিতে পারেন। যখনই আপনি একটা কিছু করবেন তখন দেখেন এই যে চ্যাটের মধ্যে নতুন একটা হিস্টরি চলে আসছে এবং এই হিস্টরির মধ্যে একটা নাম আসছে এবং আপনি এটাকে রিনেম করতে পারেন। ক্লিক করে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন রিনেম করতে পারেন এটাকে কারো সাথে শেয়ার করতে পারেন আর্কাইভ করতে পারেন রিনেমের এখানে আপনি বলতে পারেন যে ইমেইল আমি জাস্ট একটা নাম দিয়ে রাখলাম আর কি এবং এন্টার দিলেই হয়ে যাবে। আমি কয়েকটা ইউজ কেস আপনাকে দিচ্ছি। আমি এখানে দেখাচ্ছি আমার YouTube চ্যানেলের যে অ্যানালাইটিক্স সে অ্যানালাইটিক্স এর মধ্য থেকে আমি হচ্ছে একটা CSV ডেটা নিচ্ছি। নেয়ার পর আমি বললাম যে, This is analytics data from my YouTube channel, I want you to analyze it and based on my data, suggest me next 10 videos I could make if I want to maximize views and subscriber growth. আমি এটা বলার পরে সে কি করলো আমার এই CSV ফাইল ডেটাটা দেখলো দেখার পরে সে আমাকে বলছে যে তোমার টপ পারফর্মিং ভিডিও হচ্ছে HTML5 ক্র্যাশ কোর্স, তোমার সাবস্ক্রাইবার গ্রোথ সবচেয়ে বেশি আসে HTML, CSS, JavaScript এগুলোর উপর তোমার CTR সবচেয়ে বেশি আসে কোথা থেকে সব ব্যাপারে সে আমাকে ডিটেইল দিয়ে দিয়েছে এবং নেক্সট 10 টা ভিডিওর আইডিয়া সে আমাকে দিয়ে দিয়েছে যে Master Tailwind CSS in One Video - From Basics to Advanced এই টপিকে আমাকে সে ভিডিও বানাতে বলছে এবং কেন সেটাও সে আমাকে বলে দিচ্ছে। আমাকে বলছে দেখেন Build a Full Website with WordPress and Elementor (No Coding Required) JavaScript ES6+ Features You Must Know (2025 Edition) React Crash Course Freelancing vs Remote Job, Python হ্যাঁ দেখেন ChatGPT আমাকে যে সাজেশন গুলো দিচ্ছে প্রত্যেকটা আমার রিয়েল ডেটার উপর ভিত্তি করে এবং এরপর আমি তাকে বললাম যে, You have given me a level 1 response, I want you to go deeper and give me a level 2 and 3 response. মানে প্রথম যে রেসপন্সটা তুমি আমাকে দিয়েছো এই রেসপন্সটা অতটা ভালো হয় নাই এটা জাস্ট বেসিক তুমি আমাকে একটু ভালো রেসপন্স দাও। এটা বলার পরে সে কিন্তু এখন আমাকে দেখেন একদম আরো ডিটেইলে আমাকে ইনফরমেশন দিচ্ছে। ওকে এবং আগেরবারে সে কিন্তু আমাকে জাস্ট নাম বলে দিয়েছে যে, তুমি ভিডিওটা এভাবে বানাতে পারো কিন্তু এবার দেখেন সে আমাকে একদম প্ল্যানার পিলার ভিডিও আইডিয়া কেন এটা কাজ করবে এবং এটার লেন্থ আইডিয়ার লেন্থ কত হওয়া উচিত প্রত্যেকটার ব্যাপারে দেখেন কত সুন্দর ডিটেইল সে আমাকে দিয়ে দিয়েছে।
[19:42]হ্যাঁ আমি হচ্ছে একদিন জাস্ট মানে এই ভিডিও বানানোর জন্য ডেটাটা দিয়েছিলাম আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে, ChatGPT কতটা পাওয়ারফুল আমরা তো বেশিরভাগ সময় এটা কই নাই। এবং দেখেন Would you like a Notion or Google Sheets version for this schedule for tracking? আমি যদি তাকে বলি তাহলে সে কিন্তু এখন যেন আমার জন্য একটা নোশনের টেম্পলেটও বানিয়ে ফেলবে। তো এভাবে আপনি কিন্তু এই ChatGPT ব্যবহার করতে পারেন। আচ্ছা আরেকটা ইউজ কেস দেখাই দুইটা ইউজ কেস দেখলেন এই দুইটা ইউজ কেস আপনার কাছে কতটা ইউজফুল মনে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। থার্ড ইউজ কেস আপনি মনে করেন এখন কোড লিখছেন তো কোড লেখার সময় আপনি একটা জায়গাতে যাবার পর আপনি আটকে গেছেন। তো আপনি যখন কোড লিখতে গিয়ে কোথাও আটকে গেলেন তখন আপনি বুঝতে পারছেন না যে ওই কোডটা আমি কিভাবে সলভ করবো। ChatGPT কে জিজ্ঞেস করেন এটার জন্য আমরা ধরেন যাই হচ্ছে Stack Overflow। একটা সময় প্রতিদিন Stack Overflow তে যেতাম এবং সেখানে আমরা প্রচুর প্রশ্ন দেখতাম তারপর হচ্ছে আচ্ছা এই দেখেন এখানে How to fix Headers already sent error in PHP। এখানে একজন ইউজার সে কিন্তু বলেছে যে, When running my script, I am getting the several errors like this Warning this এটা আমি কিভাবে সলভ করবো? মনে করেন এরকম একটা প্রবলেমই আপনি ফেস করছেন। এই সেইম প্রবলেমটাকেই আপনি কপি করেন। কপি করে আপনি ChatGPT এর কাছে যান। নিউ চ্যাটে ক্লিক করলে আপনি আবার এরকম মূল একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনি ওইটাই প্রেস প্রেস করবেন। এবার আপনি এখান থেকে যদি প্রেস করেন তাহলে ChatGPT আপনার জন্য সরাসরি রেজাল্টটা দিয়ে দিবে। এখানে কিছু টুলস আপনার জন্য এভেলেবেল টুলসে ক্লিক করলে দেখেন একটা হচ্ছে Create Image। আপনি যদি ইমেজ জেনারেট করতে চান আমরা ইমেজ জেনারেট করবো। আপনি যদি চান যে, ChatGPT জাস্ট আমি রিপ্লাই দেওয়ার সাথে সাথেই সে আমার রিপ্লাইটা না দিক একটু চিন্তা করে রিপ্লাই দিক তাহলে আপনি Think Longer দিবেন। আপনি যদি চান যে, ChatGPT আপনার জন্য অনেক ভালো রিসার্চ করুক একটু ডিপ রিসার্চ করুক সেক্ষেত্রে আপনি Deep Research এ ক্লিক করতে পারেন। আপনি যদি বলেন যে সে একটু ওয়েবসাইট সার্চ করুক ওয়েব সার্চ ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি ওকে দিয়ে আরো টুলস সিলেক্ট করাতে পারেন। তো আমরা এখানে ধরেন Think Longer এ ক্লিক করলাম। এবার আমরা এন্টার প্রেস করলাম। এবার ChatGPT আমার জন্য একটু চিন্তা করবে এবং সে কি চিন্তা করছে কি প্রবলেম হচ্ছে কমন ইস্যু এখন দেখেন সে আমাকে কিন্তু খুব সুন্দর করে রেজাল্ট দিয়ে দিচ্ছে এবং আপনি এখানে যেতে পারবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি ট্রাই করলেন। ট্রাই করার পর আপনি আবার এরর খেলেন আপনি সেই এররটাই এখানে ওকে বললেন যে, আমি এই প্রবলেমটা ফেস করছি। তখন ChatGPT আপনার ওই প্রবলেমের উপর ডিপেন্ড করে আপনাকে সলিউশনটা দিয়ে দিবে। যেমন আমরা ধরেন যাই হচ্ছে W3Schools।
[22:08]এখান থেকে আমরা ধরেন লুপে যাই। For Loop এবং এখান থেকে আমরা এখানে আসলাম আসার পরে আমরা এখানে এই যে ধরেন এই লুপটা আমরা এখান থেকে কপি করি এবং ChatGPT এর এখানে গিয়ে আমরা ওই সেইম লুপটাই পেস্ট করে দিলাম। দেয়ার পর এখানে দেখেন আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমরা জানি যে Let এর এখানে এটা Let তারপর ভ্যারিয়েবলের নাম এখন আপনার এখানে এটার জন্য কোডিং জানার দরকার নাই। আমি Let বানানটাকে Let's করে দিলাম স্পেলিংটা মিস্টেক করে দিলাম। এবার আমি বলবো যে, Why my code is not working? এবং আমি একটা কাজ করি এই যে সেমিকোলনটা আছে বা একটা কাজ করি যে প্লাস প্লাস এর এখানে একটা প্লাস ইনক্রিমেন্টের জন্য দুইটা প্লাস দিতে হয় আমরা একটা প্লাস দিলাম। আমি কিছু কোড ইচ্ছা করে ভুল করলাম। এবার এখানে আমি আরো কিছু করি এটাকেও ভুল করে দেই। হ্যাঁ এবার আমি বললাম যে, Help me to fix this and tell me why it's happening. এবার আমি যদি এন্টার করি তাহলে ChatGPT এখন আমাকে বলবে তুমি খুব ক্লোজ এবং দেখেন প্রথম প্রবলেম কি কমা মিস হয়েছে। আমি এখানে কমা দেই নাই তো এটার ফিক্স হবে হচ্ছে এটা। সেকেন্ড মিস্টেক হচ্ছে এখানে দেখেন For loop এ ইনকনসিস্টেন্ট সিস্টেম এখানে এই যে দেখেন ইনক্রিমেন্ট সিস্টেমটা আমি এটা ইনক্রিমেন্টের জন্য প্লাস প্লাস দিতে হয় তো দেখেন এবং থার্ড প্রবলেম ডেফিনেটলি আমি এই যে Let বানান ভুল করেছি তো সে কিন্তু এখন সুন্দর করে আমার জন্য পুরো কোডটা লিখে দিয়েছে। আপনার কোডিং রিলেটেড কোন প্রবলেম হলেও আপনি সেটাকে ChatGPT দিয়ে করিয়ে নিতে পারেন। এবার মনে করেন আপনি জিম করতে চাচ্ছেন। আপনি এটার ব্যাপারে হেল্প আপনি ChatGPT থেকে নিতে পারেন। আপনি নিউ চ্যাটে গেলেন এখানে গিয়ে আপনি বললেন যে, I am 35 years old and my weight is 85kg. I want to lose my weight to 78 but not to be weak and want to have good and healthy life style. Now create a 30 days challenge for me.
[24:50]এরকম অনেক এক্সাম্পল আমার কোর্সের মধ্যে আছে আমি জাস্ট আপনাকে কয়েকটা এখানে দেখাচ্ছি আর কি। এবং আমি সিওর এই কয়েকটা দেখলেই আপনার কনফিডেন্ট হয়ে যাবেন। এমন না যে আপনার আমি আপনাকে বলছি যে আপনি আরো শিখতে হলে আমার কোর্সে যান এবং কোর্স করলেই আপনি ভালো করে শিখতে পারবেন না। আপনি এখানে যতটুকু শেখানো হচ্ছে এটা আপনার জন্য মোর দ্যান এনাফ কিন্তু আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আরেকটু গালভানাইজ করতে চাই আরো ভালো করে শিখতে চাই আমি যে প্রম্পটগুলো দিচ্ছি এগুলো ডাউনলোডেবল ভার্সন চাই সেক্ষেত্রে ডেফিনেটলি কোর্সটা চেক আউট করতে পারেন। তো এবার আমি যখন তাকে বললাম যে, Now create a 30 days challenge for me এবং এটা বলার পরে আমি অবশ্যই চাই যে যেহেতু এটা একটা শরীরের ব্যাপার নিজের স্বাস্থ্যের ব্যাপার সেক্ষেত্রে ডেফিনেটলি এখানে জাস্ট ChatGPT কে বললাম সে আমার জন্য একটা বানায়া দিল এরকম না। আমি চাই সে ডিপ রিসার্চ করুক তাহলে আমি ডিপ রিসার্চে ক্লিক করলাম এবং এবার আমি এন্টারে প্রেস করব। এবার ChatGPT আমার জন্য ডিপ রিসার্চ করে সে এখন আমার জন্য একটা প্ল্যান তৈরি করে ফেলবে এবং এই যে ডিপ রিসার্চ করার পরে সে আমাকে বললেন টু ক্রিয়েট এখনো কিন্তু সে রিসার্চ শুরু করে নাই। যখনই ChatGPT কে আপনি ডিপ রিসার্চ বলবেন সে আপনাকে পাঁচ ছয়টা কোশ্চেন করবে আরো যাতে করে সে আপনাকে একটা ভালো রেজাল্ট দিয়ে আসতে পারে। তো এবার দেখেন to create a personalized 30 days challenge, could you please share Your height আমার হাইট জিজ্ঞেস জানতে চাচ্ছে তো আমি দিলাম ওয়ান আমার হাইট কত? 5 ft 8 in। তারপর আমি শিফট প্রেস করে এন্টার দিবেন শুধু এন্টার দিলে সে কিন্তু এটাকে নিয়ে নিবে। ওকে এবার দুই। দুই এ গিয়ে আমি বললাম যে, Any medical conditions or injuries you might affect exercise or diet? আমি বললাম যে, I am fit আমার কোন প্রবলেম নাই তিন। তিন হচ্ছে Your current activity level, আমি বললাম যে Lightly active।
[26:24]চার। এখানে বলছে Do you have access to a gym, or do you prefer home workouts? আমার বাসায় আমি জিমে যেতে পারি কিন্তু আমি যাবো না তো আমি তাকে বললাম যে, Prefer home workout।
[26:40]পাঁচ। Any restriction আমার কোন restriction আছে কিনা আমি অবশ্যই বলবো যে I want halal food।
[26:53]এবার ছয়। আপনি একটা ডাক্তারের কাছে গেলেও ডাক্তার আপনাকে এত কোশ্চেন করবে কিনা সন্দেহ আছে। অনেক ক্ষেত্রেই করে না কিন্তু আপনি দেখেন ChatGPT আপনাকে কত হেল্প করছে তারপরও আমি Don't আমি আপনাকে রিকমেন্ড করবো না আপনি ChatGPT এর সাজেশন দিয়েই আপনার যেকোনো প্ল্যান করে ফেলেন। এখান থেকে একটা ভালো আইডিয়া পেতে পারেন এবং আমি রিসেন্টলি যেটা করি ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে যে প্রেসক্রিপশনটা দেয় সেই প্রেসক্রিপশনটাকে আমি ChatGPT কে আবার দেই দিয়ে বলি যে, তুমি ক্রস চেক করো কেন ডাক্তার আমাকে এই ওষুধটা দিয়েছে এটার কি কি সাইড ইফেক্ট আছে অনেক কোশ্চেন ডাক্তারকে করতে পারিনা ChatGPT কে তো করা যায়। করি আচ্ছা এবার আমরা ছয় নাম্বার How much time per day you can commit to workout আমি এখানে বললাম যে 30-45 minutes। এবার আমি এন্টার করলাম। তাহলে কি হলো ChatGPT কে আমি প্রথমে আইডিয়া দিলাম এবং তার কিছু কোশ্চেন সেগুলোর অ্যানসার দিয়ে দিলাম। এবার দেখেন সে কিন্তু আমার জন্য কাজ করা শুরু করে দিবে এবং সে এখন আমাকে যে রেজাল্টটা দিবে সেই রেজাল্টটা হবে আপনি দেখবেন। হ্যাঁ আমি একদম আপনাকে এমন না যে বলে দিচ্ছি যে এরকম হবে সেরকম না। আমি এখন আপনি দেখবেন যে কিভাবে কাজ করে তো এবার এটা যখন রিসার্চের কাজটা করবে এই ফাঁকে আমরা নিউ চ্যাটে প্রেস করতেই পারি। ওকে এটা কিন্তু এটা রিসার্চ করছে আপনি দেখেন এখানে একটা এরর ঘুরবে। নিউ চ্যাট এখানে গিয়ে আমরা তাকে বলবো যে আমরা একটা ইমেজ জেনারেট করি যেকোনো একটা ইমেজ আমরা কি ইমেজ জেনারেট করতে পারি ধরেন আমরা দিলাম I am a freelancer and I want to learn new skill. Now generate an image.
[32:34]আমি এখানে একটা বেসিক প্রম্পট দিলাম এবং আমি তাকে বললাম যে, তুমি একটা ইমেজ জেনারেট করো। তাহলে ChatGPT এখন আমার জন্য একটা ইমেজ জেনারেট করবে ডেফিনেটলি এই ইমেজ জেনারেশন প্রসেসটা একটু স্লো হবে কারণ হচ্ছে যে সে এখানে এখন অনেকক্ষণ টাইম নিয়ে অনেক জিনিসপত্র ঘটাঘাটি করবে এটা তো হচ্ছে চ্যাটবট টাইপের ব্যাপার।
[33:04]আপনি Image Generation এর জন্য ব্যবহার করতে পারেন Midjourney। আপনি Midjourney ব্যবহার করতে পারেন আপনি Freepik। Freepik AI তে যদি যান ওদের AI টুলটা এখন যথেষ্ট পাওয়ারফুল এখান থেকেও আপনি ইমেজ জেনারেট করতে পারেন AI দিয়ে। আপনি যদি ভয়েস ক্লোনিং করতে চান আপনি চলে যেতে পারেন Elevenlabs। এখান থেকে আপনি ভয়েস ক্লোনিং করাতে পারবেন আপনি যদি ভিডিও জেনারেট করতে চান আপনি চলে যেতে পারেন Sora। Sora হচ্ছে Microsoft এরই মানে OpenAI এরই এখান থেকে আপনি ভিডিও জেনারেট করাতে পারবেন তারপরে Veo 3। Veo 3 টা এখনো বাংলাদেশে এভেলেবেল না বাংলাদেশে এটা ব্যবহার করার জন্য আপনাকে একটু অন্য অল্টারনেটিভ ব্যবহার করতে হবে। Image Generation এর জন্য আরো কিছু টুল আছে যেমন Leonardo। এখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারেন Leonardo AI। হ্যাঁ ইমেজ জেনারেশন এর জন্য এটা খুব ভালো একটা টুল আপনি Adobe Podcast Adobe Firefly তে যেতে পারেন। Firefly তে গেলে এখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারেন। হ্যাঁ আমি একটু ফাস্ট যাচ্ছি আপনার যা যা লাগবে আপনি এগুলো নোট করে নিবেন। আবার Adobe Podcast এর কথা বলেছি Adobe Podcast এ গেলে আপনি একটা যেকোনো বেসিক অডিওকে অনেক সুন্দর একটা ক্লিন প্রফেশনাল অডিও বানিয়ে ফেলতে পারবেন। আবার আপনি N8N এ যেতে পারেন এটা হচ্ছে যে অটোমেশন ওয়েব অটোমেশন টুল N8N এর উপর আমার চ্যানেলে তিনটা ভিডিও আছে আপনি সেগুলো দেখে নিতে পারেন আপনি এরকম অটোমেট করাতে পারবেন যে আপনি একটা AI এজেন্ট নিলেন সেই AI এজেন্ট আপনার জন্য কাজ করবে এবং পরে সেগুলোকে Slack এ পাঠিয়ে দিবে এখানে আপনি এই ওয়েবসাইটে আসলে প্রচুর টেম্পলেট আপনি পাবেন। হ্যাঁ এই যে এখানে গেলে টেম্পলেটস টেম্পলেটসে গেলে আপনি ঠিক কি ধরনের কাজ করেন ধরেন আপনি মার্কেটিং রিলেটেড টেম্পলেট চান তাহলে দেখেন এখানে মার্কেটিং রিলেটেড বিভিন্ন ধরনের টেম্পলেট কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড টেম্পলেট সে আপনার জন্য বানিয়ে দিবে একদম বানানো আছে আপনি জাস্ট ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন দেখেন ওকে তারপরে আপনি Zapier ব্যবহার করতে পারেন এবং Zapier এ গেলে এটাও অটোমেশন টুল ওয়েব অটোমেশন এগুলো আপনি ব্যবহার করতে পারেন।
[35:14]তো এবার আমরা যদি এখানে যাই এবং দেখেন এই যে দেখেন সে আমার জন্য একটা ইমেজ জেনারেট করে ফেলেছে। আমি যখন বলেছি যে রকম সেরকম তো এভাবে আপনি এই যে চ্যাটবটগুলোকে ব্যবহার করে বিভিন্ন মজার মজার কাজ করতে পারেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাটবট বা ডিফারেন্ট ডিফারেন্ট AI টুল ব্যবহার করে ডিফারেন্ট ডিফারেন্ট মজার কাজ আপনি করতে পারবেন। কি মনে হচ্ছে? আমি সিওর এখন আপনি একটু কনফিডেন্স পাচ্ছেন যে, যেকোনো চ্যাটবটগুলোকে এখন আপনি কনফিডেন্টলি ব্যবহার করতে পারবেন তাই না? এখন আপনার যেটা সময় সেটা হচ্ছে এতদিন তো আপনি AI চ্যাটবটগুলোকে দেখলে ভয় পেতেন বা আপনি হয়তো ভাবতেন যে, AI চ্যাটবটগুলো থেকে কিভাবে আমি বেস্ট আউটপুট নিয়ে আসবো? এখন আপনি জানেন যে কিভাবে আপনি বেস্ট আউটপুট নিয়ে আসবেন তাই না? এখন থেকে আপনি প্রতিদিন আপনার পছন্দের যে চ্যাটবট আছে সেটার সাথে আপনি কনভারসেশন করুন। আপনি চ্যাটবটগুলোর সাথে ভয়েসের মাধ্যমে কনভারসেশন করতে পারবেন। আপনি টাইপিং এর মাধ্যমে কনভারসেশন করতে পারবেন। আপনি বিভিন্ন ভাবে কনভারসেশন করতে পারবেন। তো আমি আপনাকে বলবো আপনি আপনার এই চ্যাটবটগুলোর সাথে কমফোর্টেবল হওয়ার চেষ্টা করেন এবং আপনি একটু দেখেন যে কিভাবে তাকে যখন আপনি প্রশ্ন করবেন তখন কিভাবে বেস্ট আউটপুট আপনি আনতে পারবেন? AI টুলগুলো সামনের দিনগুলোতে শুধু চ্যাটবট না AI টুলগুলো সামনের দিনগুলোতে অনেক জায়গাতে অনেক ভালো হয়ে যাবে কিন্তু তিনটা কাজ তারা কখনোই হিউম্যানকে বা আমি বলবো যে রিপ্লেস করতে পারবে না এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ভিশন। দেখেন AI আপনাকে বিভিন্ন সময় রেজাল্ট দিবে কিন্তু কোন রেজাল্টটা আপনি পিক করবেন কোন রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনি কাজ করবেন সেটার কন্ট্রোল কিন্তু AI এর কাছে নাই এই কন্ট্রোলটা কিন্তু আপনার কাছে তো আপনার ভিশনটাকে আপনি ক্লিয়ার করেন। প্রচুর বই পড়েন প্রকৃতি দেখেন আশেপাশের মানুষের প্রবলেমগুলোকে খেয়াল করেন এবং সেটার উপর যত বেশি আপনি খেয়াল করবেন আপনার ভিশনটা তত ভালো হতে থাকবে এবং আপনি ডিসাইড করতে পারবেন বেস্ট রেজাল্টটা তখন সেকেন্ড হচ্ছে টেস্ট। কখনো কখনো আমাদেরকে বেস্ট আউটপুট দিলেও আমরা সেটা পছন্দ করি না। যেমন ধরেন আপনার হয়তো এখন বমি বমি পাচ্ছে বা আপনি আপনার পেটে প্রচন্ড গ্যাস হয়েছে হ্যাঁ আপনার মাথা খারাপ লাগছে বা যেকোনো একটা আনসার্টেইন সিনারিও। এরকম সিনারিওতে কেউ যদি এসে আপনাকে কাচ্চি খেতে বলে আপনি কি খাবেন খাবেন না কিন্তু কাচ্চি হয়তো আপনার খুবই ফেভারিট। আবার মনে করেন প্রচন্ড রোদ আপনি খুব তৃষ্ণার্থ এরকম সময় আপনাকে যদি খিচুড়ি খেতে দেয় আপনি খুব বিরক্ত হবেন না। কিন্তু ধরেন শীতের দিন এমন সময় যদি আপনাকে খিচুড়ি খেতে দেয়া হয় অথবা বৃষ্টির দিনে আপনাকে যদি খিচুড়ি খেতে দেয়া হয় অথবা আপনি খুব ভালো ফিল করছেন এমন সময় আপনাকে যদি কাচ্চি খেতে দেওয়া হয়। আমি জানিনা আপনার কোন খাবারটা ফেভারিট কিন্তু এরকম সিনারিওতে কিন্তু আপনি সেটা খাবেন এখন কোন সময় আপনি কোন খাবারটা খাবেন এগুলো আপনি হয়তো AI কে বলে দিতে পারবেন কিন্তু আপনার মুডটা তো AI বুঝবে না। এই যে টেস্টটা যখনই সে একটা রেজাল্ট দিবে আপনি দেখবেন এই যে টেস্টটা শুধু খাবারের ক্ষেত্রে প্রযোজ্য না কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি হয়তো আপনার ক্লায়েন্টকে একটা মেইল করবেন সেই মেইলের ড্রাফটা আপনি AI কে দিলেন দেয়ার পর সে আপনাকে মেইলটা লিখে দিল লিখে দেয়ার পরে ওই এক্সাক্ট মেইলটাই কি আপনি ক্লায়েন্টকে পাঠাবেন কিনা এটার মধ্যে আপনি কোন মডিফাই করবেন কিনা এই ডিসিশনটা কিন্তু আপনার এটা কিন্তু AI এর না। এই জায়গাগুলোতে কিন্তু আপনি এগিয়ে থাকবেন তো এই জায়গা নিজের যে বারটা নিজের যে স্ট্যাটাসটা এটাকে আরো ইম্প্রুভ করার চেষ্টা করেন আর থার্ড যেটা সেটা হচ্ছে কেয়ার। অ্যাজ এ হিউম্যান ডেফিনেটলি এই জায়গাতে AI কখনোই আসতে পারবে না। তো আমি আপনার অবশ্যই রিকমেন্ড করবো এই জায়গাতে বেশি ফোকাস করবেন এবং সবসময় নিজের নিজের জানার পরিধিটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করেন এবং আপনি যত বেশি এটা করতে পারবেন আমি সিওর এটা আপনার জন্য তত ভালো হবে। আর আরো কয়েকটা জায়গাতে আমি আপনাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে বলবো এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনার যে বিজি হ্যাবিট আছে এটাকে ব্রেক করেন। সবসময় আপনি একটা কনফিউশনের মধ্যে থাকেন যে, না আমাকে এই কাজটা করতে হবে ওই কাজটা করতে হবে এরকম না করে আপনি চেষ্টা করেন যে একটা নির্দিষ্ট গোল রেখে সেই গোল ওয়াইজ আপনি কাজ করার চেষ্টা করেন। যদি আপনি এভাবে কাজ করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার লাইফটা অনেক সহজ হয়ে যাবে এবং আপনার কনফিডেন্স থাকবে এবং কেউ যখন এসে আপনাকে বলবে AI এসে আমার চাকরি খেয়ে দিবে তখন আপনি তার উপর একটু মুচকি হাসবেন। কিন্তু আপনার যদি কনফিডেন্সটা না থাকে তখন আপনি চিন্তা করবেন আরে তাই তো আমি যা বলি AI তো সবই করে ফেলে তার মানে তো আমার ক্যারিয়ার নাই এরকম তখন আপনার মনে হবে। আর কন্টিনিউয়াসলি লার্নিং এর ব্যাপারে আমি আপনাকে বলবো যে, আপনি কোন প্ল্যাটফর্মে কমফোর্টেবল সেটা আমি জানি না। হয়তো YouTube এ, হয়তো Facebook এ, হয়তো TikTok এ, হয়তো Instagram এ, যেটাই আপনার প্ল্যাটফর্ম অফ চয়েস হোক না কেন আমি আপনাকে রিকমেন্ড করবো সেখানেই আপনি AI রিলেটেড কনটেন্ট সার্চ করুন। ভালো লাগুক বা না লাগুক কষ্ট করে কয়েকটা ভিডিও দেখেন সেগুলোতে লাইক করেন সেগুলোতে কমেন্ট করেন ইভেন এই ভিডিওতে একটা কমেন্ট করে ফেলতে পারেন যদি কমেন্টে এখনো না করে থাকেন। এটা যখন আপনি কন্টিনিউয়াসলি করবেন কয়েকদিন তখন অ্যালগরিদমটা বুঝে যাবে যে এই ভিডিও বা এই পার্সেন্টটার কাছে AI টা এখন ইম্পর্টেন্ট এবং সে এখন AI টা শিখতে চাচ্ছে। তখন সে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি AI কনটেন্ট দেখাবে। একটা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করলেই এখন আর YouTube তাকে সেই কনটেন্ট বা সেই চ্যানেলের কনটেন্টগুলো আগের মতো ওইভাবে পুশ করে না। এখন সবগুলো অ্যালগরিদমই হচ্ছে ইন্টারেস্ট বেজড আপনার যে টাইপের কনটেন্টে ইন্টারেস্ট সে আপনাকে সেই টাইপের কনটেন্টে দেখাবে। এ কারণে আপনি কোন একটা চ্যানেলকে হয়তো অনেক আগে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনি ভুলেও গেছেন যে আপনি সাবস্ক্রাইব করেছেন আপনার সাবস্ক্রাইব লিস্টে সেই চ্যানেলটা আছে কিন্তু তার কোন কনটেন্ট আপনি দেখেন না কারণ আপনি সেই টাইপের কনটেন্টে অ্যাংগেজ করেন না। আপনার ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেছে তো নিজের ইন্টারেস্টটা যেহেতু আপনি AI এর মধ্যে রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি AI টাইপের যে কনটেন্টগুলো আছে সেগুলো বেশি বেশি দেখুন সেগুলোতে বেশি বেশি ইন্টারঅ্যাক্ট করুন দেখবেন আপনার প্ল্যাটফর্ম এরপর আপনি যখন Facebook এ স্ক্রল করছেন তখন আপনার সময়টা অপ্রয়োজনীয় খরচ হবে না। আপনার হয়তো মনে হবে দুই ঘন্টা আমি Facebook ব্যবহার করলাম কিন্তু আপনি যে লার্নিংটা পেয়েছেন ওই দুই মাস দুই ঘন্টায় সেটা আপনি পরে ব্যবহার করতে গেলে দেখবেন অনেক ইম্প্রুভ হচ্ছে। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার পরিচিত কেউ যদি হয় যে AI এর ব্যাপারে কনফিডেন্ট না তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করতে পারেন আর আমার AI ম্যাস্ট্রিজ যে কোর্সটা আছে সেই কোর্সটা চেক আউট করতে চাইলে আমার ওয়েবসাইটে যেতে পারেন ওয়েবসাইটের লিংকটা এখানে আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই কুপন কোড হিসেবে ব্যবহার করবেন GIFNT20 তাহলে 20% ডিসকাউন্ট পাবেন। হোস্টিং সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অথবা আমার কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনটা চেক করুন সেখানে আপনি সব পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক আসসালামু আলাইকুম।



