[0:00]YouTube চ্যানেলে কাজ করতে গেলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে অডিয়েন্স কিভাবে আপনার কন্টেন্টগুলোকে খুঁজে পাচ্ছে।
[0:10]সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরার চেষ্টা করব যেটা আপনাকে আপনার চ্যানেলকে বোঝার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
[0:23]কেননা আপনি যদি বুঝতেই না পারেন যে আপনার চ্যানেল আপনার কন্টেন্ট এবং আপনার কন্টেন্ট স্ট্রাটেজি আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য কোন দিক থেকে দুর্বল তাহলে কিন্তু আপনি আসলে আপনার চ্যানেলের পরবর্তী পদক্ষেপগুলো আরো ভালোভাবে নিতে পারবেন।
[0:38]পরবর্তীতে আপনার কন্টেন্ট নিয়ে কোন ধরনের কাজ করা উচিত আপনার কন্টেন্টের কোন সেকশনটাতে আসলে অপটিমাইজেশন করা উচিত সেটা আপনি বুঝতে পারবেন।
[0:47]সো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি এওয়ার হয়ে থাকেন যে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাকে আরো স্মুথ করার এবং আপনার চ্যানেলে তুলনামূলক বেশি ট্রাফিক নিয়ে আসার ভিউস সাবস্ক্রাইবার বেশি বেশি নিয়ে আসার।
[0:59]তো চলুন শুরু করছি। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে।
[1:04]আপনারা কিন্তু সরাসরি আপনাদের মোবাইল ফোন যদি থাকে তাহলে সেখান থেকে আপনি ইউটিউব স্টুডিও যে মোবাইল অ্যাপ রয়েছে সেই মোবাইল অ্যাপ থেকেও এটা দেখতে পারবেন।
[1:12]মোবাইল অ্যাপ থেকে আপনি সরাসরি ইউটিউব স্টুডিওতে আসবেন বা হচ্ছে আপনার কম্পিউটার ডেস্কটপ থেকে ইউটিউব স্টুডিওতে আসবেন।
[1:19]আসার পর সর্বপ্রথম আমরা যদি ইউটিউব এর হোম পেজে আসি, ইউটিউব এর হোম পেজে আসলে এখানে আপনার চোখের সামনে হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন দুটি জিনিস আপনার কন্টেন্টকে অডিয়েন্স খুঁজে পাওয়ার।
[1:30]একটা হচ্ছে ফিড মানে হোম পেজের হোম পেজে যে কন্টেন্টগুলো আমাদের সামনে আছে এই কন্টেন্টগুলো আমাদেরকে দেখানো হচ্ছে।
[1:37]আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে সার্চ।
[1:40]যেমন আমরা যদি এখন গিয়ে লিখি ইউটিউব নিউ আপডেট বাংলাদেশ।
[1:47]দেখুন এখানে বিভিন্ন আপডেট চলে এসেছে অথবা আমি লিখেছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এটা লিখে আমি সার্চ করলাম।
[1:56]তো আমার সামনে যে কন্টেন্টগুলো আসলো ঠিক আছে এগুলো হচ্ছে একটা এরিয়া যেখান থেকে আপনার কন্টেন্টের আসলে ভিউস আপনি পাবেন।
[2:06]তো একইভাবে আপনার কন্টেন্টের যেই ক্যাটাগরি সেই কন্টেন্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রথমেই আপনি যখন ইউটিউবে ঢুকবেন তখন হচ্ছে এই দুইটা জায়গা থেকে ভিউস আসার পসিবিলিটি দেখবেন।
[2:15]আরেকটা সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আমরা যখন একটা কন্টেন্ট অন করি যেমন আমরা যদি এই কন্টেন্টটা অন করি।
[2:22]ঠিক আছে সো এই কন্টেন্টটা অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাম ডান পাশে আমাদেরকে সাজেস্টেড কিছু কন্টেন্ট দেখাচ্ছে।
[2:30]এই কন্টেন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে একটা ভিডিও থেকে নতুন কোন ভিডিওগুলোতে ভিউস নিয়ে আসার।
[2:37]যেমন হচ্ছে আপনি যখন এই ভিডিওগুলো দেখছেন তখন এই ভিডিওগুলোর পরে অপার সম্ভাবনা থাকে এখানে সাজেস্টেড যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো পরবর্তীতে অটোমেটিক্যালি প্লে হওয়ার অথবা আপনাকে প্লে করার জন্য উদ্বুদ্ধ করার।
[2:49]তার মানে আমরা কি বুঝতে পারলাম যে ইউটিউব থেকে আমরা যখন আসলে ভিউস পাচ্ছি তখন ভিউস পাওয়ার অনেকগুলো পার্সপেক্টিভ রয়েছে।
[2:57]এর মধ্যে সার্চ রেজাল্ট রয়েছে হোম পেজ রয়েছে ফিড রয়েছে তারপরে সাজেস্টেড ভিডিও রয়েছে এছাড়াও আরো অনেক অপশন রয়েছে।
[3:04]কিন্তু এখন কথা হচ্ছে এই এতগুলো অপশনে আপনার কন্টেন্ট আপনি আসলে প্রপারলি ছড়াতে পারছেন কিনা যাতে করে আপনি বেস্ট আউটপুট পান সার্চ অ্যালগরিদম থেকে আপনার হচ্ছে সাজেস্টেড ভিডিও থেকে এবং হচ্ছে এক্সটার্নাল লিংক বা অন্যান্য জায়গা থেকে সেটা আপনি বোঝার জন্য প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার দুর্বলতা আসলে কোথায় রয়েছে।
[3:23]কোথায় আপনি ভালো বেটার পারফর্ম করছেন এবং কোথায় আপনাকে আরো ভালো করা দরকার সেটা বোঝার জন্য আপনি ইউটিউব স্টুডিওতে চলে আসবেন।
[3:30]আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট একটা সেকশন রয়েছে কন্টেন্ট সেকশন থেকে আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ারস ফাইন্ড ইউর ভিডিওস।
[3:40]মানে কন্টেন্টগুলো আপনার কিভাবে অডিয়েন্স খুঁজে পাচ্ছে যেমন আমার এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ সম্পূর্ণরূপে টপ লেভেলে রয়েছে।
[3:49]৪৪.৭% পর্যন্ত ইউটিউব সার্চ থেকে আমার কন্টেন্ট মানুষ এই চ্যানেলের জন্য খুঁজে পাচ্ছে।
[3:56]এটা আসলে কি মেসেজ দিচ্ছে আপনাকে ডেফিনেটলি আপনাকে আমাকে আমার এই চ্যানেলের ইউটিউব সার্চের এই ৪৪.৭% যে ডেটা সেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমি খুব প্রপারলি এসইও করতে পেরেছি আমার কন্টেন্টগুলোর বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পেরেছি।
[4:14]যার কারণে সার্চ ইঞ্জিন থেকে সার্চ রেজাল্ট থেকে আমার কন্টেন্টগুলো মানুষ অনেক বেশি খুঁজে পাচ্ছে এটা আমাকে এটাই বলে দিচ্ছে।
[4:20]একইভাবে সাজেস্টেড ভিডিওতে পরবর্তীতে আমার পয়েন্ট বেশি রয়েছে ৩০.১%।
[4:25]তার মানে আমার যেই ভিডিওগুলো সেই ভিডিওগুলো অন্য মানুষের কন্টেন্টের ডান পাশে সাজেস্টেড আকারে দেখানো হচ্ছে বা হচ্ছে যারা মোবাইলে ভিডিও দেখে তাদেরকে নিচে দেখানো হচ্ছে বা অন্যের ভিডিও যখন শেষ হয়ে যাচ্ছে তখন অটো প্লে হচ্ছে বা হচ্ছে অন্যের ভিডিও শেষ হওয়ার পর আমার ভিডিও অন করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে।
[4:44]তার মানে কি তার মানে হচ্ছে আমার কন্টেন্টের ভেতরে আমি যে মেটা ডেটা সেটা নিয়ে ভালোভাবে কাজ করেছি।
[4:50]কন্টেন্টের মেটা ডেটা ভালো থাকার কারণে আপনার টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগস এপ্রোপ্রিয়েটলি কমপেলিংলি আপনি বসানোর কারণে আপনার কন্টেন্ট সাজেস্টেড বেশি হবে এবং সাজেস্টেড হওয়ার আরো অনেক অন্যতম কারণ হচ্ছে আপনি যে কন্টেন্টটা বানিয়েছেন এই কন্টেন্ট রিলেটেড অন্যান্য কন্টেন্ট যারা দেখছে সেই কন্টেন্টের পাশাপাশি আপনার কন্টেন্টটা যত বেশি এঙ্গেজিং থাকবে ওই নির্দিষ্ট টপিকের উপরে যত বেশি ওয়াচ টাইম থাকবে অডিয়েন্স রিটেনশন থাকবে তত বেশি আপনার কন্টেন্টগুলো অডিয়েন্সের কাছে সাজেস্টেড আকারে দেখানো হবে।
[5:20]একই সাথে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজ ফিচার ব্রাউজ ফিচার হচ্ছে একটু আগে আমরা যেটা আপনাদেরকে দেখালাম আমরা যদি ইউটিউব এর হোম পেজে আসি এখানে যে আমরা ব্রাউজ করছি যখন তখন আমাদের সামনে ফিডে যেগুলো আসছে এগুলো হচ্ছে ব্রাউজ ফিচার ব্রাউজ ফিচারও আমাদের খুব ভালো ছিল বা ভালো আছে তবে এখানে ব্রাউজ ফিচারে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে যদি আমরা একটু দেখি ট্রাফিক ফ্রম দা হোম পেজ হোম স্ক্রিন দ্যা সাবস্ক্রিপশন ফিড এন্ড আদার ব্রাউজিং ফিচার।
[5:46]তো এখানে যেহেতু আমাদের পয়েন্টটা কম ৯.৭% যদি আপনার ক্ষেত্রে এগুলো কম বেশি হয় তাহলে আপনি বুঝতে পারবেন।
[5:54]যেমন ইউটিউব সার্চে যদি আপনার পয়েন্টটা কম থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ইউটিউব এর ভিডিওতে আপনি প্রপারলি এসইও করতে পারছেন না যার কারণে সার্চে আপনার কন্টেন্ট মানুষ খুঁজে পাচ্ছে না।
[6:01]যেটা আমাদের চ্যানেলের জন্য ৫০% এর কাছাকাছি আছে তার মানে আমরা বুঝে নিচ্ছি আমাদের কন্টেন্টটা আমরা প্রপারলি অপটিমাইজ করতে পারছি।
[6:07]সাজেস্টেড ভিডিওর ক্ষেত্রে দেখুন এখানে কি বলছে সাজেস্টেড ভিডিওর ক্ষেত্রে বলছে ভিউস ফ্রম সাজেশানস এপেয়ারিং এলং সাইড অর আফটার দ্যা ভিডিওস মানে অন্য কোন ভিডিও যখন শেষ হচ্ছে তখন সাজেস্ট করা হচ্ছে তো এটাও আমাদের ভালো আছে।
[6:20]তো যেহেতু ব্রাউজ ফিচার থেকে আমরা একটু কম পাচ্ছি এখানে ব্রাউজ ফিচার আমাদেরকে সেই ইনফরমেশন দিচ্ছে ট্রাফিক ফ্রম দা হোম পেজ হোম স্ক্রিন দ্যা সাবস্ক্রিপশন ফিড এন্ড আদার ব্রাউজিং ফিচার এটাতে আমরা মাত্র ৯.৭% পেয়েছি।
[6:35]তো এটাকে আপনি কি আসলে একবারে কম ধরতে পারেন কম ধরতে পারেন না কারণ হচ্ছে বাকি যে দুইটা জিনিস রয়েছে এই দুইটা জিনিসে মোটামুটি আমাদের ভালো কভার হয়ে গেছে তবে ৯.৭% না হয়ে এটা আরেকটু বেশি হলে ভালো হতো যেমন হচ্ছে ২০% বা হচ্ছে ১৫% হলেও ভালো হতো।
[6:56]এটা আমাদেরকে বলে দিচ্ছে এই ব্রাউজ ফিচার এর ৯.৭% আমাদেরকে ডেটা দিচ্ছে যে আমাদের ইউটিউব এর যে ভিডিও থাম্বনেইল আমাদের ইউটিউব এর ভিডিওর যে টাইটেল এই দুইটা কম ক্লিক এবল ঠিক আছে মানে আমাদের কন্টেন্ট যখন হোম পেজে দেখানো হচ্ছে বা অডিয়েন্সের সামনে স্ক্রলের সময় যাচ্ছে তখন মানুষ আমাদের স্ক্রিনে যে থাম্বনেইলটা আসছে বা যে টাইটেলটা আসছে সেটা দেখে মানুষ থমকে যাচ্ছে না বা দাঁড়িয়ে যাচ্ছে না দেখছে না ঠিক আছে সেটা এটাকে স্কিপ করছে।
[7:17]তার মানে আমাদের এই চ্যানেলের ডেটা আমাদেরকে বলছে যে আমাদের টাইটেল এবং থাম্বনেইল নিয়ে আমাদেরকে আরো কাজ করতে হবে।
[7:26]যেটা আপনিও আপনার কন্টেন্ট থেকে আসলে বুঝতে পারেন এরপরে রয়েছে আদার ইউটিউব ফিচার যেমন ট্রাফিক ফ্রম উইথইন ইউটিউব দ্যাট ডাজন্ট ফল ইনটু এনি আদার ক্যাটাগরি সার্চ অ্যাজ ভিডিও ফ্রম পার্টনার প্রোমোশনস অর দ্যা ড্যাশবোর্ড।
[7:38]তো এইটা হচ্ছে অন্যান্য যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে এগুলো কম থাকলেও আপনার তেমন কোন ইয়ে নেই এক্সটার্নাল লিংক হচ্ছে আপনার হচ্ছে ভিডিওর লিংকগুলো বিভিন্ন জায়গায় যখন শেয়ার করা হয় বিভিন্ন ওয়েবসাইটে আপনার যদি ব্যাক লিংকিং করা থাকে আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি যদি অন্য কোন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এগুলোকে শেয়ার করেন সেক্ষেত্রে হচ্ছে এটা এক্সটার্নাল লিংক হিসেবে আসে আর আদার্সও কিছু রয়েছে।
[7:58]তো এখান থেকে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রথম তিনটা আপনার ইউটিউব সার্চ ব্রাউজিং ব্রাউজ ফিচার এবং হচ্ছে সাজেস্টেড ভিডিও।
[8:08]তো এই তিনটা যখন হচ্ছে আপনার চ্যানেলের জন্য প্রপারলি আপনি অপটিমাইজ করতে পারবেন তখন কিন্তু আপনি আপনার চ্যানেলকে আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
[8:19]যেমন আমরা এখন থেকে বুঝতে পারলাম যে আমাদের ব্রাউজ ফিচারে আমাদের থাম্বনেইলের কার্যক্রম কম চলছে বা থাম্বনেইলটা মানুষের প্রতি কম আগ্রহ তৈরি করছে আমাদের ভিডিওতে ক্লিক করার জন্য এখন থেকে আমরা আমাদের থাম্বনেইলে কাজ করা আরো বাড়িয়ে দিব আরো চেষ্টা করব কিভাবে মানুষকে ক্লিক করানো যায় সেটা নিয়ে কাজ করতে।
[8:33]একইভাবে আমরা দেখতে পাচ্ছেন যে সাজেস্টেড ভিডিওতে ঠিক আছে ইউটিউব সার্চেও ভালো আছে সো আমরা এতদিন পর্যন্ত ইউটিউব সার্চে আসার জন্য কন্টেন্টকে যেভাবে এসইও করেছি অপটিমাইজ করেছি সেইটা যেন এখনো আমাদের বজায় থাকে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।
[8:46]এই জিনিসগুলো আপনি ইন্ডিভিজুয়ালিও কিন্তু দেখতে পারেন।
[8:49]যেমন আমরা যদি ইউটিউব সার্চে আসি তাহলে দেখুন ইউটিউব সার্চে আমাদেরকে আসলে কোন কোন কন্টেন্টগুলো বেশি ওয়েল পারফর্ম করছে সেগুলো দেখাচ্ছে।
[8:57]যেমন পেয়োনিয়ার অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল আমাদের ইউটিউব সার্চে অনেক ওয়েল পারফর্ম করছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট বাংলা ইনফিনিক্স হট সিক্সটি প্রো রিভিউ তারপরে হচ্ছে পেয়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট উলানজি এ হানড্রেড বাংলা রিভিউ তো এই ধরনের কন্টেন্টগুলো গত ২৮ দিনে আমাদের চ্যানেল থেকে ইউটিউব সার্চে অনেক ভালো পারফর্ম করেছে।
[9:14]আর সাজেস্টেড ভিডিওর ক্ষেত্রে আপনাদেরকে যেগুলো দেখাবে সেগুলো হচ্ছে আপনার চ্যানেলের কন্টেন্টও থাকতে পারে এবং অন্য চ্যানেলের কন্টেন্টও থাকতে পারে এগুলোর সমন্বয় আসলে থাকবে।
[9:23]সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবে আপনি যখন কাজ করছেন তখন আপনাকে খুঁজে বের করতে হবে যে কন্টেন্ট আপনি যেগুলো বানাচ্ছেন সেগুলো অডিয়েন্স আসলে কিভাবে খুঁজে পাচ্ছে।
[9:34]যদি এই তিনটা সেকশন থেকে কোন একটা সেকশনে আপনি দুর্বল থাকেন আর সেটা নিয়ে আপনি যদি কাজ করে আরো দ্রুত এগিয়ে যেতে চান তাহলে ডেফিনেটলি কিন্তু আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে।
[9:42]যদি আজকের এই ভিডিও থেকে আপনি এতটুকু হলেও নতুন কোন তথ্য পেয়ে থাকেন যেটা আপনার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে অনেকটাই স্মুথ করে দিবে তাহলে অবশ্যই আমাদের কন্টেন্টটি শেয়ার করতে ভুলবেন না।
[9:52]সেই সাথে আমাদের কন্টেন্টের শেয়ার করার পাশাপাশি সাবস্ক্রাইব এবং ফলো করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও চান কিনা।
[10:01]দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম।



