Thumbnail for Logo Design Bangla Tutorial | Logo Design Basic To Advance | Logo Design Illustrator Part-1 by Learn With Shohagh

Logo Design Bangla Tutorial | Logo Design Basic To Advance | Logo Design Illustrator Part-1

Learn With Shohagh

15m 31s2,833 words~15 min read
Auto-Generated

[0:00]আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন বা টুকটাক লোগো ডিজাইন করে থাকেন, তাহলে বলবো এই প্লেলিস্টটা আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার Learn With Shohag ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি লোগো এবং ব্র্যান্ডিং ডিজাইনের ওপরে পূর্ণাঙ্গ গাইডলাইন। তবে দুইটা প্লেলিস্ট হবে। প্রথম এটা তৈরি হবে লোগোর জন্য, লোগোটা লোগোর ওপরে বেশ কিছু এগিয়ে গেলে, তারপরে আমরা ব্র্যান্ডিং নিয়ে শুরু করবো। তাহলে লোগো ডিজাইন শুরু করার জন্য আমাদের যে টুলস জানা দরকার, কালার সাইকোলজি জানা দরকার, ফন্টের ব্যবহার জানা দরকার। এই বিষয়গুলো নিয়ে আগে আমরা কথা বলবো। তারপরে আমরা এক একটা কোম্পানির লোগো বা একটা করে লোগো তৈরি করা, ওগুলোকে প্রেজেন্ট করা সবকিছুই শিখবো। প্রথমেই একটু বলে রাখি, লোগো আসলে কি? তো এজ এ ডিজাইনার ম্যাক্সিমাম সবাই জানেন, লোগো একটা স্যাম্বল। যেটা তার কোম্পানির জন্য মানুষজন নিয়ে থাকে, যাতে সহজে তার কোম্পানিকে চিনতে পারে। যেমন McDonald's। ওর হলুদ যে M টা আছে, সেটা দেখলেই কিন্তু মানুষ সহজে বুঝতে পারে এটা McDonald's এর লোগো। খাওয়া Apple। যদি কোনো Apple এর সাইটে ডান সাইটে হালকা খাওয়া থাকে, তার মানে এটা Apple কোম্পানির লোগো। এরপরে যদি একটা টিক চিহ্ন থাকে, তাহলে সেটা হলো Nike এর লোগো। তো এই লোগোটা আসলে কেন কোম্পানি আমাদের কাছ থেকে কিনবে? চাইলে তো এখন AI চলে আসছে। AI দিয়ে জাস্ট AI এর কাছে বললো এই এইভাবে এইভাবে করে আমার একটা লোগো তৈরি করে দাও। কিন্তু AI এখনো আসলে অতটা ডেভলপ হয়নি। একটা মানুষ তার কোম্পানির সামগ্রিক দিক এক কথায় তার কোম্পানির গল্পটা লোগোয় ফুটিয়ে তুলবে বা একটা এমন স্যাম্বল তৈরি করবে, যে স্যাম্বলটা দিয়ে সারা বিশ্বের মানুষজন সহজে বুঝতে পারে যে এটা এই কোম্পানির। তো সেটা এখনো AI পারফেক্টভাবে কিন্তু দেওয়া শুরু করে নাই বা ওইভাবে হয় না। দিনশেষে আপনাকে AI এর হেল্প নিবেন, বাট হাতে কলমে আপনাকে ডিজাইনটা করা লাগবে। আর এর জন্য আমাদের জানা দরকার হবে অবশ্যই টুলস। টুলস বলতে আমরা Adobe Illustrator দিয়ে শুরু করবো। আপনি চাইলে অন্য টুলস দিয়েও করতে পারেন। যে যেটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন, সে সেটাই করবেন। বাট আমরা Adobe Illustrator দিয়ে শুরু করবো। এরপর হলো ওই যে কোম্পানির জন্য পারফেক্ট কালার ম্যাচিং কি হবে? সাধারণত কিন্তু ক্লায়েন্ট আমাদের কাছে কখনো সলিড দিয়ে দেয় না। যে এই কালারটাই তুমি ইউজ করো। হ্যাঁ, অনেকে বলে এই এই কালারের ভিতর থেকে তুমি দেখো কিন্তু আপনি যখন কোম্পানির কাছ থেকে তার ব্র্যান্ডের গল্পটা শুনবেন, তার কোম্পানি আসলে কি কাজ করে? কাপড় বিক্রি করে না হলো থালা-বাসন বিক্রি করে, না জুতা বিক্রি করে? আপনি যখন শুনবেন AI এর কাছে যখন ওই জিনিসটা দিবেন, AI নিজেই আপনাকে কিন্তু কালারের হেল্প করে দিবে। শুধু AI না, কিভাবে আমরা অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য ব্র্যান্ড থেকে কালারের ইন্সপায়ারেশনটা নিতে পারি, সেগুলো নিয়েও আমরা এই প্লেলিস্টে কথা বলবো। এরপর হলো ফন্ট। একটা ফন্ট যদি আপনি কোন আইকনের সাথে ব্যবহার করেন, ওই আইকনের সাথে কেমন টাইপের ফন্ট যাবে এগুলোও কিন্তু আমাদের জানা দরকার। তো এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাদেরকে টাইম দিতে হবে, লেগে থাকতে হবে, টুলস শিখলাম, কালার সাইকোলজি শিখলাম, ফন্ট শিখলাম। এরপরে দরকার আমাদের প্রচুর লোগো আইডিয়া। তো লোগো আইডিয়া কোথা থেকে নিবো? ভিডিও শেষে সেগুলো নিয়ে আমি দেখায় দিবো কিছু সাইটের নাম-টাম সবই দেখাবো, পুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এখন অনেকেই বলে আমি ব্র্যান্ডিং ডিজাইনার। অনেকেই বলে আমি লোগো ডিজাইনার। আসলে লোগো আর ব্র্যান্ডিংটা মানে লোগো ডিজাইনার হলেই কি ব্র্যান্ডিং ডিজাইনার? না ব্র্যান্ডিং ডিজাইনার হলেও লোগো ডিজাইনার? আসলে একজন কিন্তু দুইটা মিলেই যদি হয় তাহলে সে একটু বেটার। বাট যদি শুধু লোগো ডিজাইন হয়ে থাকেন, আপনি কিন্তু ব্র্যান্ডিং করতে গেলে অনেক কিছু সমস্যার সম্মুখীন হবেন। আবার শুধু আপনি ব্র্যান্ড নিয়ে সারাদিন ঘাটাঘাটি করলেন, লোগো প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু আপনি লোগোটা বানাতে পারবেন না। বর্তমানে ক্লায়েন্ট যেটা চায়, লোগোর সাথে ব্র্যান্ডিংটা চায়, ব্র্যান্ড স্টাইল গাইডটা চায়।

[3:26]এটার আরো কিছু পার্থক্য আছে সেগুলো আমরা সামনে গিয়ে বুঝবো। লোগোটা সহজ বাংলায় বলতে গেলে, লোগোটা হলো একটা ভিজ্যুয়াল স্যাম্বল। আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ডিং এর ডিটেইলস কিন্তু শো করতেছে। যেখানে ওই লোগোটা কেন তৈরি হচ্ছে? ওই ব্র্যান্ডের অ্যাবাউট কি? ওরা কি করে? ওদের মিশন-ভিশন কি? এই লোগোটা ওই ব্র্যান্ডের জন্য কোথায় ভালোভাবে ইউজ হবে, কোথায় ইউজ হবে না এই যে জিনিসগুলো আছে। এই লোগো ডিজাইনটা আমরা শেখার পরে আমরা এইগুলোকে প্রেজেন্টটা কিভাবে করতে পারি? কারণ প্রেজেন্ট আগে হলো দর্শনধারী, পরে কিন্তু গুণবিচারী। সাপোজ আমি একটা ছেলের জন্যই বলি, সাপোজ কেউ যদি বিয়ে করতে যায়, আগে কিন্তু মেয়েকে সামনে বসে দেখে, যে মেয়ে সুন্দর না আসলে হাঁটাচলা করতে পারছে বা কোন খুঁত আছে কিনা? তারপরে গিয়ে দেখে যে মেয়ে রান্না-বান্না করতে পারছে কিনা বা ছেলে কোয়ালিফাই কিনা বা ইনকাম করে কিনা। প্রথম দর্শনটা হলো যদি আমরা প্রেজেন্টটা ভালোভাবে না শিখি, প্রেজেন্টেশনটা যদি ভালোভাবে না পারি, তাহলে লোগো সারাদিন ভালোভাবে করলেও আপনি কিন্তু ক্লায়েন্টের মন জয় করতে পারবেন না। কারণ আপনাকে প্রেজেন্টেশনটাও জানতে হবে। সেগুলোও আমরা এই প্লেলিস্টে রাখবো। এজ এ লোগো ডিজাইনার আমরা লোগো করতেছি, কিন্তু আমরা আসলে জানতেছি না লোগো কেন বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু আমাদের আসলে কিন্তু লোগো ডিজাইন করতে পারবো না। কারণ আপনার একটা বিজনেসের প্রথম ইম্প্রেশনটাই কিন্তু তৈরি করে একটা লোগো। আপনার যদি পেইজ আছে, আপনার প্রোফাইলে একটা ভালো লোগো দেওয়া আছে, তাহলে কেউ যদি কোন কাস্টমার ঢুকে, তাহলে কিন্তু সে কি করবে? সে বুঝবে না এর প্রফেশনাল একটা লোগো আছে মানেই একটা কভার ফটো আছে মানেই পেজটা হয়তোবা প্রফেশনালি লোকজন দ্বারা পরিচালিত। আপনি AI দিয়ে একটা ভাঙভুঁঙ মানে যা ইচ্ছা তাই বা Google থেকে একটা নিয়ে বসাই দিলেন একজন মানুষ গিয়ই কিন্তু সে সেই পেজটা সম্পর্কে বিশ্বাসের জায়গা তৈরি হবে না। আর কোম্পানিগুলো আপনাকে টাকা খরচ করে ভালো অ্যামাউন্ট দিয়ে লোগো ডিজাইন এ কারণেই করাবে তার বিজনেসের জন্য ইম্প্রেশনটা বাড়ে। এবং সে যেন মার্কেটিং করতে গেলেও ওই লোগো, ওই কালার, ওই যে ফন্ট ওইগুলো ব্যবহার করে ভালো কিছু তৈরি করতে পারে। তো ওভারঅল এক কথায় হলো আপনাকে লোগো ডিজাইন শিখতে হলে টুলসটা জানতে হবে, কালার জানতে হবে, ফন্ট জানতে হবে, লোগোর গল্প জানতে হবে। লোগোর গল্পগুলো কিভাবে আমরা আরো ভালো করে জানতে পারি আর ডেমো লোগোর গল্প কিভাবে আমরা তৈরি করতে পারি সেটার ওপরে বেস করে কিভাবে লোগো তৈরি করতে পারি সবকিছু নিয়ে আমরা কথা বলবো। এখন আমি দেখাবো এজ এ লোগো ডিজাইনার আমরা ইন্সপায়ারেশনগুলো কই পাবো? আমি কোন সাইটের লিংক আলাদা করে দিয়ে দিবো না। আমি স্ক্রিনে দেখাবো আপনারা ওইগুলো একটু নোট করে রাখবেন বুকমার্ক করবেন দেন যা দরকার ওখানে গিয়ে সার্চ দিবেন। চলুন দেখা যাক। আমাকে যদি বলা হয় আপনি লোগো ডিজাইনের মেইন ইন্সপায়ারেশন কোথা থেকে পাবেন? আমি সবার আগে সাজেস্ট করবো আপনি Fiverr টাকে টপ লাগেন। আপনি Behance Dribbble ওগুলোকে সাইটে রেখে Fiverr টপ এ রাখেন। কেন বলতেছি? কারণ Fiverr এ হলো একদম রিয়েল ক্লায়েন্টের প্রজেক্টগুলো দেখা যায় যে মানুষজন কি করতেছে। তো আমি Fiverr এ এসে যদি আমি এখানে গ্রাফিক্স থেকে আপনি যদি ধরেন এখান থেকে দেখবেন যে আপনার অনেকগুলো আইটেম আছে। এজ এ ডিজাইনার আপনি লোগো ধরতে পারেন আবার ব্র্যান্ড স্টাইল গাইড ধরতে পারেন। এই ব্র্যান্ড স্টাইল গাইডটা ট্রেন্ডিং এর ভিতরেও ব্র্যান্ড স্টাইল গাইড আছে। আমি দুইটাই ধরতেছি। আমি লোগোতে আসলাম। লোগোতে এসে এখানে দেখেন কি আছে? রেন্ডমলি আছে, বেস্ট সেলিং আছে, আপনার রিকমেন্ডেড আছে, নিউ আছে। আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। সাপোজ আমি জাস্ট রেন্ডমলি এখান থেকে তিন-চারটা ওপেন করলাম। আপনার লগইন করা থাকলেও সমস্যা নেই, লগইন করা না থাকলেও কোনো সমস্যা নেই আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে আটটা পেন্ডিং এ আছে না? এখন কথা হলো ভাই Fiverr দেখে আমার কি লাভ? হ্যাঁ লাভ আছে। আপনি যখন এখান থেকে এই যে দেখেন এই যে এই যে ওপেন করলেন। তিন নম্বরের পরে চার নাম্বার বা পাঁচ নাম্বার থেকে দেখবেন একদিন আগে এটা হলো একদিন আগে একটা ক্লায়েন্টের কাজ করছে। এই যে দেখেন ফাইভ স্টার রেটিং দিছে ক্লায়েন্ট। তার মানে আপনি যদি একটা গিগকে ধরেন, আমি যদি আরো একটু ভালো করে দেখাই, একটু যদি নিচের দিকে আসি, আমরা Fiverr থেকে ক্লায়েন্ট হান্টিংও দেখবো ইন ফিউচারে। আমরা এখান থেকে মোস্ট রিসেন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছি এই গিগের লাস্ট কে কোনটা হলো রিভিউ আসছে। কিন্তু এই যে দেখেন এখানে ইমেজ আছে। যদি আমরা এই অ্যাকাউন্টটাকে আমরা টার্গেট করি যে না এই অ্যাকাউন্টের যা যা আছে আমরা দেখবো। তাহলে আমরা কি করতে পারি? এক হলো এই গিগের ইমেজগুলো দেখতে পারি। এই যে ইমেজ ওপেন করে যদি এরকম হলো আপনার কি বলে ওয়াটারমার্ক থাকে, তাহলে আপনি সেগুলো মনে করবেন যে ক্লায়েন্টের কাজ। এটাও দেখেন এই যে এক সপ্তাহ আগে দেখছেন এই হলো নাম একটা লোগো ক্লায়েন্ট কেমন পছন্দ করছে। অনেক বেশি ভয় পাওয়ার দরকার নেই। আহামরি কিছুই না, খালি আপনার একটু ক্রিয়েটিভিটি খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, AI ব্যবহার করতে হবে প্লাস আপনার কনসেপ্ট বুঝতে হবে। এই যে দেখেন এই একটা লোগোকে এই লোগো করে দিলো। এই যে লোগো করে দিলো। আরো ভালোভাবে কিভাবে বুঝবেন? আপনি যদি এই নামে ক্লিক করেন। নামে ক্লিক করলে যার অ্যাকাউন্ট তার প্রোফাইলে চলে যাবে। তারপরে প্রোফাইলে আসার পরে আপনি এখানে মোস্ট রিসেন্টে ক্লিক করলে এখান থেকে পাবেন, বাট এখানে আরেকটা জিনিস থাকার কথা সেটা এই প্রোফাইলে আমি দেখছি না। আমি যদি এই এটাই চলে আসি, এই সেম ভাবে দেখেন এটাকে যদি আমি ওপেন করি, তাহলে এখানে দেখাবে যে এটা হলো কবে রিভিউ? তিন ঘন্টা আগে এই যে দেখেন একটা ক্লায়েন্টের কাজ। অনেক বেশি কঠিন কিছু না কিন্তু। কিন্তু প্রথমে শুরু করতে গেলেই মনে করেন যে আপনার আপনার কাছে একটু লাগবে। এই যে চার ঘন্টা আগে দেখেন এই যে একটা লোগো দিছে। এরপরে দেখেন এই যে 13 ঘন্টা আগে একটা লোগো দিছে এবং এর দেখেন 23 টা অর্ডার পেন্ডিং এ আছে। আমি যদি এটার একটু নিচে আসি, এগুলো হলো রিয়েল ক্লায়েন্ট। এখান থেকে আপনি যদি ক্লিক করেন এই যে অনলি শো রিভিউ উইথ ফাইল এটা ক্লিক করবেন। করার পরে আবার এখান থেকে আপনি মোস্ট রিসেন্টে ক্লিক করবেন। তাহলে এই দুইটা যদি করে দেন তাহলে আপনার মোস্ট রিসেন্টের কাজ আসে কিন্তু এখানে একটা দেখাচ্ছে কিন্তু এটা তুলে দিলেও দেখবেন এখানে আরো আসবে। এই যে দেখেন, এই যে এখানেও কিন্তু শো করতেছে, উপরেও শো করবে এখানেও শো করবে। তাহলে আপনি কি করতে পারলেন? আপনি ক্লায়েন্টের কাজ এখানে দেখতে পারলেন। এটা গেল একটা। এরপরে চলে আসবেন Dribbble, D-R-I-B-B-B-L-E Dribbble। এখানে এসে লোগো ডিজাইন সার্চ দিলেন। দেখেন লোগো ডিজাইনার যারা তারা বলা যায় লোগো ডিজাইনারদের একটা স্বর্গের জায়গা Dribbble। এখানে প্রচুর পরিমাণের হলো লোগো ডিজাইন পোস্ট করে মানুষজন এবং এখানে হিউজ পরিমাণের কনসেপ্ট পাবেন। আপনার যে ক্যাটাগরি লাগবে এখানে সার্চ দিবেন। আপনি লোগো ডিজাইন পেয়ে যাবেন। আপনার লোগো না শুধু, লোগোর কনসেপ্টের সাথে সাথে আপনি চমৎকার চমৎকার ফন্টের আইডিয়া পাবেন। এবং ওই ফন্টগুলো আমরা একদম ফ্রিতে বের করে ফেলতে পারবো সেগুলোও সামনের পার্টের দিকে দেখবো যে লোগো ডিজাইনের ফন্ট ব্যবহার ফন্ট বের করা সেগুলো দেখবো। কিন্তু দেখেন এখানে যখন সার্চ দিছেন এখানে কিন্তু সার্চের অনেক রকম অপশন আছে। পপুলার আছে, নিউ আছে, অনেক রকম অপশন আছে। আপনারা এখান থেকে দেখতে পারেন। এই যে দেখতে পারেন। আবার যারা এই লোগো ডিজাইনগুলো করতেছে তাদের এই প্রোফাইলে যদি ক্লিক করেন। প্রোফাইলে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন উনার প্রোফাইলে আর কতগুলো কাজ আছে সেগুলো আপনি দেখতে পারবেন। আপনি কোন কিছু কেনাকাটা করতে গেলে আমরা কি করি? একটা জায়গায় পাঁচটা দেখি, 10টা দেখি, তারপরে একটা কেনাকাটা করি বা একটা কিনি। ক্লায়েন্টও তেমন কিন্তু। ক্লায়েন্ট কিন্তু এসে আগে দেখবে বিভিন্ন মানুষের কাজ। ওর যে রিলেটেড এর দরকার সেই কি-ওয়ার্ড দিয়ে কিন্তু ও সার্চ দিবে। যে আমার হলো শু লোগো দরকার। শু লোগো দিয়ে সার্চ দিবে। তাহলে আপনি যখন কাজ করবেন তখন আপনাকে কিভাবে আমরা পোস্ট করলে বা টাইটেল-টাইটেল দিলে দ্রুত আমাদের কাছে ক্লায়েন্ট আসবে সেগুলো নিয়ে পরে দেখবো। বাট আপনাকে কি করতে হবে? ক্যাটাগরিওয়াইজ কাজও করতে হবে এবং আপনাকে নিজেকেও ডিজাইন দেখতে হবে। আপনি যদি নিজের একটা ডিজাইন না দেখতেন, তাহলে আপনার কাছে এই যে একটা আইডিয়া আছে এই যে আইডিয়াটা এই যে আইডিয়াটা এরকম একটা আইডিয়াজ লোগো হতে পারে আপনার কাছে কখনো আপনার মাথায় এটা আসতো না। এই দেখবেন যত শিখবেন তত। তাহলে আমার এই দ্বারা Fiverr গেল, Dribbble গেল। চলে আসবো Behance এ। এখানে এসেও সেম সার্চ দিবো যে লোগো ডিজাইন অথবা নির্দিষ্ট করে একটা প্রজেক্টের নাম। যে শু লোগো, বার্গার লোগো, যেকোনো লোগো দিয়ে আমরা কি করবো সার্চ দিবো। দিলে এখান থেকেও কিন্তু সার্চের অপশন আছে। সেগুলো মোস্ট রিসেন্ট দেওয়ার দরকার নেই। রিকমেন্ডেড থাকতে পারে, মোস্ট অ্যাপ্রিশিয়েট, মোস্ট ভিউ, মোস্ট ডিসকাস। মোস্ট ডিসকাসে দিলে যেগুলোই মানুষ বেশি কমেন্ট করছে সেগুলো আপনার সামনে চলে আসবে। দেখেন এখানে এখন এই প্রজেক্ট ওপেন করলেই তাহলে না আপনার কাজ হবে। এবং এই প্রজেক্ট থেকে আপনি কি শিখবেন? হয় আইকনটা ভালো লাগলো সেটা শিখলেন, না হয় ফন্টটা ভালো লাগলো সেটা শিখলেন। না হলে আপনি এখানে প্রেজেন্টেশন কিভাবে করছে সেটা শিখবেন না হলে আপনি অন্তত মকআপ করা গুলো শিখবেন। ইন ফিউচারে আমাদের ওটা কাজে লাগবে। এরপরে চলে আসবো Instagram এ। Instagram এ গিয়ে আপনি Instagram এ আসলেন এসে সার্চ দিলেন হ্যাশট্যাগ লোগো ডিজাইন। এই যে লোগো ডিজাইন সার্চ দিলেন, লোগো ডিজাইন বা শুধু লোগো দিলে আরো অনেক হ্যাশট্যাগ আসবে। আপনি লোগো ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইনে ক্লিক করলে দেখেন মোটামুটি আপনার সামনে ইমেজ চলে আসবে। আর মোবাইল দিয়ে সার্চ দিলে অনেকে ভিডিও পোস্ট করে ভিডিও চলে আসবে। দেখেন এখানে হিউজ হলো আইডিয়া কিন্তু এখানে আছে সেগুলো দেখতে পারেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা শিখাবো আপনাদের সেটা হলো লোগো ডিজাইন দিয়ে কিভাবে কোনো সাইটের লোগো সবগুলো বের করা যায়। যেমন আপনি যদি 99designs এ ঢোকেন আপনার লগইন করা থাকলেও অনেক সময় আপনি অনেক কাজ নাও দেখতে পারেন এখানে। বাট আপনি যদি Google এ গিয়ে আমি দেখেন এখানে একটু লিখে রাখছি লোগো ডিজাইন। লোগো ডিজাইন লিখবেন তারপর এটাকে ক্লোন বলে বা যেটাই বলে এইটা দিবেন দিয়ে আপনি কোন মার্কেটপ্লেস খুঁজতে চাচ্ছেন সেটার নাম লিখবেন। দেখেন আমি এখানে লোগো ডিজাইন দিয়ে 99 দিছি। 99 এর এখানে হিউজ পরিমাণের লোগো আমার সামনে চলে আসবে। আপনি চাইলে এই লিংকগুলো ওপেন করতে পারেন। এই যে 139 টা লিংক এই আনলিমিটেড লোগো ডিজাইন এরকম অনেক কিছু আসবে। একটু নিচে যাবেন দেখবেন হিউজ পরিমাণের লোগো আইডিয়া আপনি পেয়ে যাচ্ছেন। আরো একটা উপায় আছে এই লিংকগুলো ওপেন করতে পারেন। আপনি এখানে লোগো ডিজাইন কালেকশন দিতে পারেন বা লোগো কালেক্ট দিতে পারেন। দিয়েও দিতে পারেন অথবা এখান থেকে আপনি ইমেজে যেতে পারেন। ইমেজে গেলে 99 হলো কেমন জানেন? একবারে পারফেক্ট লোগোর জায়গা। আপনি Behance Dribbble এর অখাদ্য কুখাদ্য লোগোও পাবেন। কিন্তু 99 এর যে লোগোগুলো উইন হয় বা থাকে, 99% হলো একদম অস্থির লেভেলের লোগো। আর আপনার যে ক্যাটাগরির লোগো লাগবে, আপনি যদি এখানে মনে করেন দিবো ফুড। ফুড লোগো ডিজাইন 99। দেখেন নির্দিষ্ট করে যদি দেন আপনি সেই রিলেটেড এর 99 এর হিউজ পরিমাণের লোগোর আইডিয়া পেয়ে যাবেন যেটা আপনার কাজে হেল্প করবে। আর যখন প্র্যাকটিস করবেন আমি বারবার সাজেস্ট করি 99 এর লোগো থেকেই প্র্যাকটিস করবেন কারণ ভালো ভালো ডিজাইনাররা 99 এ থাকে। এখান থেকে আপনি যদি চান এখন এটা তো ভাই বলতে পারেন ভাই সবসময় তো এইগুলোই দেখি। আমি নতুন ডিজাইনগুলো তাহলে কিভাবে পাবো? এখানে আসবেন ইমেজে গেলেন টুলসে যাবেন। টুলসে গিয়ে এনি টাইমে যাবেন। গিয়ে আপনি এখান থেকে ফাস্ট উইক, ফাস্ট মান্থ, ফাস্ট ইয়ার এ ক্লিক করতে পারেন। দেখেন আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এখন ফুডের জায়গায় আপনি যে ক্যাটাগরি দিবেন সেটাই এখানে আসবে। সেম ভাবে আরেকটা আছে LogoPond। আপনি এখানে এসেও খুঁজতে পারেন অথবা আপনি Google এ গিয়ে ওই যে লোগো ডিজাইন এখানে আমি ফুড কেটে দিলাম লোগো ডিজাইন এই যে LogoPond দিলেন। দেখেন আমি চাইলে অনেক কোম্পানির সম্পর্কে বলতে বলতে 50 মিনিটের ভিডিও বানাতে পারতাম কিছু না দেখাইয়ে। বাট আমার দরকার হলো সরাসরি কাজে যাওয়া। তো পার্ট ওয়ান এগুলো নিয়ে কথা বলছি। পার্ট টুতে আমরা লোগোর ক্যাটাগরিগুলো নিয়ে কথা বলবো, কত ক্যাটাগরির লোগো হয়। ওই ক্যাটাগরিগুলোকে আমরা কিভাবে আবার সাব ক্যাটাগরিতে ভাঙবো, মাইক্রো ক্যাটাগরিতে ভাঙবো সেগুলো নিয়েও কথা বলবো। তো LogoPond এ গেলাম আমি লোগো ডিজাইন দিয়ে এই যে দেখেন LogoPond দিলে আমার LogoPond এর লোগোগুলোও আসবে। অন্যান্য লোগোও আসে কারণ LogoPond এ আসলে এখান থেকে বসেই দেখাই সবচেয়ে বেটার। আপনি মোরে ক্লিক করলে এই যে দেখেন হিউজ পরিমাণে লোগো আপনার সামনে চলে আসবে এখানে। এর সাথে সাথে আছে আবার GraphicRiver। এখান থেকে যদি আপনি লোগোতে ক্লিক করেন মোস্ট পপুলার এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। এই যে দেখেন আমরা যে ক্যাটাগরিগুলো জানি তার বাহিরে কিন্তু আবার এই ক্যাটাগরি আছে। তো এখান থেকে আসলে আপনি যদি এখান থেকে আবার নিউয়েস্ট এ ক্লিক করেন তাহলে ওই ক্যাটাগরির কোন নিউ লোগোগুলো আসছে। এখান থেকেও কিন্তু আইডিয়া নেওয়া যায়। এর সাথে আরেকটা জায়গা শেয়ার করবো Pinterest। অনেকে হয়তোবা ভাবছেন এতক্ষণ ধরে ভাই Pinterest এর কথা বললো না কেন। দেখেন আপনার কি লোগো লাগবে? আপনার ফুড লোগো লাগবে। এখানে সার্চ দিলাম লোগো ডিজাইন অথবা আইডিয়া দিতে পারেন। মানে দুনিয়ায় যত সাইট আছে সব জায়গার লোগো বলা যায় এক জায়গায় হলো Pinterest এ। আপনি যখন কোন লোগো এখান থেকে ওপেন করবেন এই লোগোটা সাপোজ আপনার ভালো লাগলো। এইটা ওপেন করলে দেখেন অটোমেটিক আপনার সামনে ওই ক্যাটাগরির ওই রিলেটেড এর আইকন বা লোগো আরো চলে আসছে। আপনি যদি এই সার্চ ইমেজের এইটাকে ক্লিক করেন এটা এখানে ক্লিক করে জাস্ট এইটাকে আপনি শুধু এইটুকুকে দেন। দেখেন আরো পারফেক্ট ভাবে আসতেছে। এই যে আরো পারফেক্ট ভাবে আসছে। আপনি এখান থেকে যেটা দরকার সেটা নিতে পারেন। আমি এটাকে একটু ব্যাগে গেলাম। আপনারা সবসময় কি করবেন? এরকম আলাদা ট্যাবে ওপেন করবেন। করে আপনি সার্চ ইমেজে ক্লিক করলেন করলে আমার দরকার এই টাইপের একটা লোগো। এই যে দেখেন আমার এটাকে একটু বড় করলাম। এই যে বড় করলাম। দেখেন এই টেক্সট বেজের লোগোর ওপরে দেখেন কত চমৎকার চমৎকার আইডিয়া আসছে। আপনার দরকার হলো লাল কালারের উপরে আছে এরকম। জাস্ট এটাকে দিয়ে দেন। এই যে দেখেন রেড কালার বা ওই কালার ফুলের উপরে আছে সেগুলো চলে আসবে। তার মানে আপনার সামনে কিন্তু লোগো ডিজাইনে আইডিয়া নিয়ে কোনো চাপ নেই। যা যা দেখালাম এগুলোকে একটু ট্রাই করবেন। এখন থেকে দেখা শুরু করেন দেন আমরা প্রতিদিন একটা করে ভিডিও দিবো। ভিডিওগুলো অবশ্যই দেখবেন, মিস করবেন না, শেয়ার করবেন। কেমন লাগলো ফার্স্ট ভিডিও সেটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript