Thumbnail for রাউটার স্পিড বাড়ানোর উপায় | Router Speed Increase by AFR Technology

রাউটার স্পিড বাড়ানোর উপায় | Router Speed Increase

AFR Technology

6m 45s1,143 words~6 min read
Auto-Generated

[0:00]যদি আপনার রাউটারটি স্লো হয়ে যায়, তাহলে পাঁচটি ওয়েতে আপনি রাউটারটাকে আবার আগের মতো ফাস্ট করে ফেলতে পারেন। কোন পাঁচটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ বর্ণনা করছি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ওয়ান রাউটার স্লো হয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা একটা রাউটারকে দীর্ঘ সময় পর্যন্ত চালাতে থাকি অর্থাৎ পাওয়ার অফও করি না এভাবেই চলতে থাকে আর এভাবে চলতে থাকার কারণে রাউটারের কিন্তু কেস ডাটা প্রচুর পরিমাণে জমা হয়। র‍্যামের উপরও একটা প্রেসার তৈরি হয় যার কারণে কিন্তু রাউটারটা স্লো হয়ে যায় আমার ক্ষেত্রে এটা রেগুলারি হয়। আমি দেখা গেল যে আপনার দুই দিন চার দিন পর পর ই আমি এটাকে রিসেট দেই দেয়ার পর ঠিক হয়ে যায়। আপনারাও যে কাজটা করবেন এই রাউটারটাকে রিসেট করবেন। রিসেট কিভাবে করবেন আমি আপনাকে বলছি এইটার যে পাওয়ারটা আছে ডাইরেক্ট পাওয়ারটা অফ করে দিবেন। অফ করে দিয়ে 30 সেকেন্ড থেকে আপনি এক মিনিট বা দুই মিনিট পর্যন্ত রেখে দেন। জাস্ট সবকিছু আপনার চলে যাবে। র‍্যামের মধ্যে যা ছিল তারপর হচ্ছে আপনার কেসের ডাটা যেগুলা ছিল সব চলে যাবে চলে যাওয়ার পর আপনি আবার রাউটারটাকে চালু করেন দেখবেন স্পিড ফিরে পেয়েছেন। এটা কিন্তু 60% রাউটারে এই প্রবলেমটা হয় যখন রাউটারের স্পিডটা স্লো হয়ে যায়। সো আপনারা এই কাজটা করবেন যদি আপনার রাউটারটা এক টানা প্রায় পাঁচ দিন সাত দিন চলতেছে তখন আপনারা এই কাজটা করবেন দুই দিন তিন দিন বা পাঁচ দিন পর পর এটাকে জাস্ট রিসেট করবেন দেখবেন ঠিক হয়ে গেছে।

[1:20]নাম্বার টু আমরা একটা কমন ভুল কিন্তু সবাই কম বেশি মোটামুটি করি আমার পাশের বাসার একজন এসে বলল যে ভাই ফোনের সাথে রাউটারটাকে একটু কানেক্ট করে দেন আমি কানেক্ট করে দিলাম। এখন এই ফোনের মধ্যে কিন্তু আমার এই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু সে নিয়ে গেল এখন নিয়ে তার বাসার যত ডিভাইস আছে ঠিক আছে সে সব কানেক্ট করে ফেলল বা আরো 10 জনকে দিল। এই যে 10টা ডিভাইস কানেক্ট হলো সো সবগুলা লোড কিন্তু আপনার এই রাউটারের উপরে পড়ছে যে কারণে স্লো হয়ে গেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। এক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার রাউটারটা যে ব্রেন্ডেরই হোক সেই ব্র্যান্ডের রাউটারে আপনি এডমিন প্যানেলে যাবেন। যাওয়ার পর গিয়ে দেখবেন অপ্রত্যাশিত কোন ডিভাইস দেখাচ্ছে কিনা অর্থাৎ আপনার যে ডিভাইসগুলো আছে এগুলো সাদা দেখাচ্ছে কিনা যদি দেখাচ্ছে তাহলে সেগুলোকে ডাইরেক্ট ব্লক করে দেন তারপর আপনি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেন দ্যাটস ইট দেখবেন আপনার স্পিড আবার আগেরটা চলে আসছে। আর যদি না চলে আসে চলেন পরের ট্রিক্সটা নিয়ে কথা বলি। নাম্বার থ্রি রাউটার স্লো হয়ে যাওয়ার পিছনে আমরা কিন্তু একটা সূক্ষ্ম ভুল করি বাট আমরা মনে করি ঠিক আছি। বস্তুতপক্ষে এটা একটা বড় একটা ভুল। রাউটার ম্যাক্সিমাম সময় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে টিভির উপরে রেখে দেই আমরা দেখা গেল যে ফ্রিজের উপরে রেখে দেই এই ধরনের কাজ করি অথবা ভারী বা মোটা কোন দেয়াল আছে একটা চিপা জায়গা আছে এইখানে রেখে দেই ভাই সিগনালটা সমানভাবে ছড়িয়ে পড়তে হবে। এজন্য আপনার রাউটারটা এমন একটা জায়গায় রাখবেন যেটা হচ্ছে বাসার একটা সেন্টার পয়েন্ট। সেইখান থেকে সিগনালগুলো যেন সমানভাবে ছড়াতে পারে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু আপনার স্পিড আপনি একটু কমই পাবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা বলি মাইক্রোওয়েভ তারপর হচ্ছে কর্ডলেস ফোন ওয়াশিং মেশিন একুরিয়াম বা মোটা দেয়াল এগুলো থেকে আপনার রাউটারটাকে আপনি দূরে রাখবেন। কারণ এগুলা কিন্তু সিগনাল আপনার ব্লক করে দেয় এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আপনি যখন রাউটারটাকে সুন্দর একটা জায়গায় রাখবেন তখন তো অবশ্যই আপনি সিগনালটা ভালো পাবেন। তারপরও যদি আপনি মনে করেন আপনার বাসাটা অনেক বড় আপনি সিগনালটা যে রুমে থাকেন সে রুমে পাচ্ছেন না। এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন রাউটার এক্সটেন্ডার পাওয়া যায় ঠিক আছে সেটা যদি এটার সাথে কানেক্ট করে নেন তাহলে আপনি আরো দ্বিগুণ রেঞ্জ কিন্তু আপনি পাবেন। আবার এখন অনেক কিন্তু ম্যাশ টেকনোলজি আছে সো সেইগুলা যদি ইউজ করতে পারেন তাহলে যত বড়ই হোক আপনি কাভার করতে পারবেন খুব ইজিলি। সো তখন আর এই সিগনালের প্রবলেমটা থাকবে না আপনার রাউটার অনেক ফাস্ট কাজ করবে। নাম্বার ফোর ফার্মওয়ার আপডেট করা। যদি আপনার রাউটারটা পুরনো হয়ে থাকে তাহলে কিন্তু ভাই আপনার রাউটারে ঘন ঘন হ্যাং করবে স্পিড কমে যাবে বারবার ডিসকানেক্ট হয়ে যাবে এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। এক্ষেত্রে আপনার এডমিন প্যানেলে ঢুকে আপনারা এই ফার্মওয়ারটাকে আপডেট করে নিতে পারেন।

[3:59]অনেক সময় ফার্মওয়ার আপডেট সিস্টেম আপডেট বা শুধুমাত্র আপডেট নামে থাকতে পারে যেইটা থাকুক আপনারা এটাকে আপডেট করে নিলে আবার দেখবেন ঠিক হয়ে গেছে। অর্থাৎ রাউটারটা যে স্লো ছিল সেটা কিন্তু আর থাকবে না। নাম্বার ফাইভ এতক্ষণ যে চারটা বিষয় নিয়ে কথা বললাম এইগুলা করার পরেও যদি আপনি দেখেন যে না আপনার রাউটার আসলে ফাস্ট হচ্ছে না মানে এখনো আপনার কানেকশনটা আপনি স্লো পাচ্ছেন। এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে আপনাকে একটা কানেকশনটা দিয়েছে সেই লাইনে যে কানেকশনটা যেটা দিয়েছে সেটা কত এমবিপিএস দেওয়ার কথা ছিল সেটা আপনি সঠিকভাবে পাচ্ছেন কিনা যদি কম পেয়ে থাকে তাহলে তো স্লো হবেই। সেই ক্ষেত্রে আপনাকে fast.com এ যেতে হবে যে আপনাকে টেস্ট করতে হবে যে আসলে নেটের স্পিডটা ঠিকঠাক মতো দিচ্ছে কিনা অথবা speedtest.com এই সাইটে যাবেন। যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার আইএসপি আপনাকে কত এমবিপিএস দেওয়ার কথা ছিল এবং কত আপনি রিয়েলি পাচ্ছেন। যদি দেখেন কম পাচ্ছেন তাহলে অবশ্য অভিযোগ করে সেটাকে ঠিক করে নিতে হবে এই হচ্ছে ফ্যাক্ট। নাম্বার সিক্স এত কিছু করার পরেও যদি দেখেন যে না আপনার রাউটারটা কোনভাবেই ফাস্ট হচ্ছে না তখন আপনাকে বুঝতে হবে যে রাউটারে প্রবলেম আছে। রাউটারটা আগে টেস্ট করবেন অন্য কোন একটা রাউটার এনে টেস্ট করে দেখবেন যে আসলে এইটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা যদি দেখেন কাজ করছে তাহলে রাউটারটাকে চেঞ্জ করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি 300 ব্যান্ড উইথের একটা রাউটার আপনি নিয়েছেন সেই সময় একদম পারফেক্ট ছিল বাট এখন আপনি ডিভাইস অ্যাড করে ফেলেছেন বেশি অথবা দেখা গেল যে ডিভাইসটি কি আছে বাট এখন আপনি ফোর কেতে ভিডিও দেখছেন বা টিভি দেখছেন এই টাইপের ভারি কাজগুলো করছেন তখন তো একটু স্লো হবেই। এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে তখন এই রাউটারটাকে চেঞ্জ করে বেশি ব্যান্ড উইথের রাউটার আপনাকে চুজ করতে হবে তাহলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। তারপরও আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন আমি ফোর কেতে ভিডিও দেখছি বা টিভি দেখছি বা আরো এরকম করছি তখন আপনাকে আপনার ব্যান্ডটা আইএসপির কাছ থেকে অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে এটাকে বাড়িয়ে নিতে হবে তাহলে আপনি সঠিক স্পিডটা পাবেন।

[5:56]নাম্বার সেভেন অনেক সময় না ডিএনএস সার্ভার ঠিক করলেও দেখা গেল যে আপনার রাউটারের স্পিড কিন্তু বাড়ে। এক্ষেত্রে গুগল ডিএনএস সার্ভার আপনি ইউজ করতে পারেন। আর এজন্য আপনারা এডমিন প্যানেলে যাবেন যাওয়ার পর প্রিপেয়ার ডিএনএস সার্ভার এখানে গিয়ে হচ্ছে 8.8.8 দিবেন। তারপর অল্টারনেটিভ ডিএনএস সার্ভারে এখানে গিয়ে হচ্ছে 8.8.4.4 বসাবেন দ্যাটস ইট। দিয়ে আপনি রাউটারটাকে রিস্টার্ট করেন দেখেন আবার ভালো স্পিড পেতে পারেন। সো গাইজ এই ছিল মূলত রাউটার নিয়ে আমার আজকের ভিডিও আশা করি যে এই ট্রিক্সগুলো প্রয়োগ করার পর আপনার রাউটার স্পিড আপনি মাস্ট বি বেটার পাবেন। সো ভিডিওটি এখানেই শেষ করব তার আগে বলছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মত আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ।

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript