[0:00]আসসালামু আলাইকুম। মনে করেন আপনি একটি ই-কমার্স স্টোর রান করতে চাচ্ছেন। হতে পারে এটা কোন একটা গ্রোসারি শপ অথবা টেক শপ অথবা অন্য কোন ডিজিটাল প্রোডাক্ট আপনি হয়তো সেল করতে চাচ্ছেন সেটার জন্য একটা ই-কমার্স স্টোর রান করতে চাচ্ছেন।
[0:11]আমার চ্যানেলে এই টাইপের অনেকগুলো ভিডিও আছে যে ওয়ার্ডপ্রেস, উ-কমার্স, এলিমেন্টর ব্যবহার করে কিভাবে আপনি এ ধরনের সাইট বানাবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আমি আপনাকে দেখিয়েছি যে কাস্টম বিল্ড করে। এলিমেন্টর ইন্সটল করেছি, উ-কমার্স ইন্সটল করেছি। ডিজাইনগুলো আমরা আমাদের মত করে করেছি।
[0:25]কিন্তু আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা মনে করেন যে, যদি রেডিমেড একটা কিছু হতো জাস্ট আমি একটা থিম সেটআপ করব সাথে সাথে আমার ই-কমার্স স্টোরটা রান হয়ে যাবে। এরকম আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করেছেন।
[0:36]তো আজকে আমরা এরকম একটা স্টোর বানানো দেখব কিভাবে আপনি একদম রেডিমেড থিম ব্যবহার করেই একটা ই-কমার্স স্টোর রান করে ফেলতে পারেন। তো আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। তো চলেন সরাসরি স্ক্রিনে চলে যাই।
[0:46]আশা করব ভিডিওতে এখন একটা লাইক করবেন তাহলে অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল এবং এ ধরনের ই-ফোর্ট আপনাদের জন্য দেই ডেফিনেটলি সেটাও আপনাদের জন্য হেল্পফুল হবে। তো প্রথমে আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে একটা ডোমেইন এবং একটা হোস্টিং কারণ ডোমেইন হোস্টিং না থাকলে তো আমরা ওয়েবসাইটটা সেটআপ করতে পারব না।
[0:58]তো ডোমেইন হোস্টিং এর জন্য অলওয়েজ আমি আপনাদেরকে যেটা রিকোমেন্ড করি সেটাই আপনি চলে যাবেন আলিহোসেন.কম/হোস্টিংগার এখানে গেলে হচ্ছে যে এটা হচ্ছে আমার হোস্টিংগারের অ্যাফিলিয়েট লিংক। এই লিংকটা আপনি আমার ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন।
[1:13]হোস্টিংগারকে আমি রিকোমেন্ড করছি কারণ আমি নিজেই হোস্টিংগার ব্যবহার করি। ইভেন আমার যে আলিহোসেন.কম ওয়েবসাইটটা আছে যেখানে আমার কিছু কোর্স আছে সেই ওয়েবসাইটটাও আমি কিন্তু হোস্টিংগারে হোস্ট করে রেখেছি। ইভেন ওয়ার্ডপ্রেস নিজেও হোস্টিংগারকে রিকোমেন্ড করে। তো বুঝতেই পারছেন হোস্টিংগারটা আসলে ব্যবহার করার যৌক্তিক এবং ইন্টারন্যাশনাল যেকোনো হোস্টিং এর সাথে আপনি যদি হোস্টিংগারকে কম্পেয়ার করেন আপনি দেখবেন যে হোস্টিংগারের প্রাইসিংটা অনেক ভালো।
[1:32]তো আপনি চলে যাবেন হচ্ছে প্রাইসিং এ। সেখানে গেলে আপনি দেখতে পারছেন যে ওয়েব হোস্টিং তারপর ভিপিএস হোস্টিং, এনআইটেন ভিপিএস এরকম প্রত্যেক রকমের হোস্টিং আপনি যে ধরনের হোস্টিং এ চান সেটাই আপনি এখানে পাবেন এবং প্রিমিয়াম হোস্টিংটা দেখেন ২.৯৯ ডলার।
[1:46]অলওয়েজ আপনি যখন ডোমেইন হোস্টিং পারচেজ করবেন তখন আপনি একটু দেখবেন যে রিনিউ করার সময় আপনার কত খরচ হবে। আদারওয়াইজ কিন্তু আপনি পরে বলবেন যে আমাকে কোম্পানি ধোঁকা দিয়েছে। সব প্রায় সব কোম্পানি এই কাজ করে। মূল প্রাইসটা মানে যখন আপনি কিনবেন তখন বড় প্রাইস দেখায় আর নিচে ছোট করে রিনিউ প্রাইস দেখায়।
[2:00]অবশ্যই এটা খেয়াল করবেন। একই সাথে এখানে দেখেন ক্রিয়েট ওয়েবসাইট ইন ২৫ মিনিটস এবং ২৫টা ওয়েবসাইট আপনি এই হোস্টিং এ হোস্ট করতে পারবেন। এক বছরের জন্য যদি আপনি পারচেজ করেন তাহলে একটা ফ্রি ডোমেইন পাবেন। তো এটা একটা গুড ডিল আমি অলওয়েজ আপনাকে রিকোমেন্ড করব।
[2:11]তো আমরা চলে যাব চুজ প্ল্যানে যেকোনো একটা প্যাকেজ আপনি যখন চুজ করবেন আপনি চলে যাবেন চুজ প্ল্যানে। সেখান থেকে আপনাকে নিয়ে আসবে কার্ড পেইজে। তো কার্ড পেইজে আসলে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে বড় প্যাকেজ পারচেজ করতে।
[2:24]আপনি যত বড় প্যাকেজ পারচেজ করবেন আপনার ডিসকাউন্টটা তো বেশি হবে কারণ আপনি জানেন ওয়ান টাইম পারচেজের সময় আপনি বড় একটা ডিসকাউন্ট পাবেন ৩ ডলার করে কিন্তু এরপর আপনি রিনিউ করার সময় আপনার কিন্তু ১১ ডলার করে খরচ হবে। ওয়েবসাইট বা একটা বিজনেস তো আমরা জাস্ট ২-৩ মাস ৫ মাসের জন্য রান করি না।
[2:37]আমরা লং টার্ম চিন্তা করি। ইভেন আপনি একটা ই-কমার্স স্টোর যদি রান করেন আপনি দেখবেন যে প্রথম বছর, দ্বিতীয় বছর আপনি খুব একটা লাভও দেখবেন না। তৃতীয় বছর থেকে হয়তোবা আপনি একটা লাভের মুখ দেখতে পারেন। তো আপনি যদি ইনিশিয়ালি এটা সম্ভব হয় খরচ এই কি এই আমি বলব যে
[2:54]পারচেজ করে নেওয়াটা বেটার। ইভেন আপনি হচ্ছে হোস্টিংগারের একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি ধরেন এখন প্রিমিয়াম হোস্টিং নিয়েছেন পরে আপনি বিজনেস হোস্টিং এ যাবেন। তো আপনার যদি প্রিমিয়াম হোস্টিং এর একটা বড় অ্যামাউন্ট থেকে যায় মানে যে টাইম টেবিলটা রয়ে গেছে সেটার জন্য আপনি অলরেডি পে করেছেন।
[3:00]আপনি বিজনেসকে কেনার সময় ওই টাকাটা কেটে রাখা হয়। ফলে আপনি সেখানেও ডিসকাউন্ট পাবেন আরকি। যাই হোক হোস্টিংগার নিয়ে অনেক কথা বলা হয়ে যাচ্ছে। আজকে আমাদের ভিডিও হোস্টিংগার রিলেটেড না। হ্যাভ এ কুপন কোডের এখানে গিয়ে আপনি জাস্ট লিখবেন হচ্ছে আমার কুপন কোড ALI10 তাহলে হোস্টিংগার থেকে আপনাকে যে ডিসকাউন্ট দিচ্ছে এর উপর আপনি এক্সট্রা আরো ১০% ডিসকাউন্ট পাবেন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন।
[3:24]তো এই যে। তো এরপর আপনি যেটা করবেন আপনার ডুয়াল কারেন্সি বা মাল্টিকারেন্সি কার্ড দিয়ে আপনি পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন। পেমেন্ট কমপ্লিট করলে আপনাকে নিয়ে যাবে হোস্টিংগারের এইচ প্যানেলে। আমি আমার এইচ প্যানেলে লগইন করে নেই।
[3:34]চলে আসলাম আমার এইচ প্যানেলে। এখান থেকে আপনি চলে যাবেন ওয়েবসাইটে। এখান থেকে আপনি চলে যাবেন ওয়েবসাইট লিস্টে। তো দেখতে পারছেন আমার অনেকগুলো ওয়েবসাইট হোস্টিংগারে হোস্ট করা আছে। এবার আমি ক্লিক করব অ্যাড ওয়েবসাইট। সেখান থেকে ওয়ার্ডপ্রেস কারণ আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটা ডেভেলপ করব তাইনা?
[3:47]তো এখানে আসলাম। তো এই উইন্ডোতে আপনি দেখতে পারছেন যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগইন করার জন্য আপনি প্রতিবার তো হোস্টিংগার থেকে লগইন করবেন না তাই না?
[3:54]বা আপনারা অনেকেই আছেন যারা হয়তো হোস্টিংগারে ওয়েবসাইটে বিল্ড করবেন না অন্য কোনো প্ল্যাটফর্মে ওয়েবসাইট বিল্ড করবেন। তো দেখতে পারছেন যে আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা বানাবেন সেটার ড্যাশবোর্ডে লগইন করার জন্য আপনার একটা ক্রেডেনশিয়াল লাগবে তাই না? ইউজারনেম বা ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড।
[4:06]তো আমরা এটাই এখানে সেটআপ করে দিলাম। এরপর আমরা ক্লিক করব নেক্সটে। নেক্সটে এখান থেকে আমরা একটা ক্রিয়েটে ব্ল্যাংক সাইট করব কারণ আমরা এখানে অন্য থিম ব্যবহার করব। তারপর আমরা এখানে ডোমেইন এর একটা নাম দিব। তো আপনি যদি হোস্টিংগার থেকে এক বছরের জন্য হোস্টিং পারচেজ করেন আপনি তো ফ্রি ডোমেইন পাবেন।
[4:17]ইভেন আমার একটা ফ্রি ডোমেইন এখনো আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি আপাতত ডোমেইন কিনব না আমি হচ্ছে সাবডোমেইনে সেটআপ করব সেটাও আপনি করতে পারবেন। আমার ক্ষেত্রে এখন আমি আর ডোমেইন কিনব না অনেকগুলো ডোমেইন অলরেডি আছে।
[4:30]আমরা একটা সাবডোমেইনের মধ্যে এটা সেটআপ করব এটার নাম দিব আমরা ক্লিক শপ। কারণ আমরা যে থিমটা ব্যবহার করব সেটার নাম হবে ক্লিক শপ এবং আমরা যে ডোমেইনের আন্ডারে ওটা ইন্সটল করব সেটা হবে প্রকোডারবিডি.কম।
[4:43]তো প্রকোডারবিডি.কম এই ডোমেইনটা আমার কেনা আছে। আর সাবডোমেইন হচ্ছে ক্লিক শপ এটা একটা ফ্রি সাবডোমেইন আপনি দেখতে পারছেন আমি খুব অনাহাসেই এই ডোমেইনে এটা ইন্সটল করতে পারছি। এবার আমি ক্লিক করব ইন্সটল ওয়ার্ডপ্রেস তাহলে কি হবে হোস্টিংগার আমার যে ডোমেইনটা পারচেজ করে সিলেক্ট করেছি এই ডোমেইনটার মধ্যে আমার ওয়ার্ডপ্রেসটাকে সুন্দর করে ইন্সটল করে আমাকে একটা ড্যাশবোর্ড দিয়ে দিবে।
[5:01]একদম টেকনিক্যালি কোন ব্যাপার নাই জাস্ট নেক্সট নেক্সট নেক্সট করে আমরা চলে আসছি এবং খুব অল্প সময়ের মধ্যে আমি দেখতে পারছি যে মাত্র ৫ মিনিট ৪ মিনিটের মধ্যেই আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সেটআপে চলে আসছি। তো এখন আমরা হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস ইন্সটল করব।
[5:15]তো এখন আমি আপনাকে একটু দেখাব যে আমরা আসলে কিভাবে ওই থিমটা ব্যবহার করব। এটা করার জন্য আমি নতুন একটা থিমে নতুন একটা উইন্ডোতে চলে যাব এবং এখানে আমি লিখব ডাব্লিউপি মেথডস।
[5:27]ডাব্লিউপি মেথডস। তো ডাব্লিউপি মেথডস লিখলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন এবং মজার ব্যাপার হচ্ছে যে এই টিমটা বাংলাদেশী ওরাই এই থিমগুলো ডেভেলপ করেছে। তো আপনাকে আমি অবশ্যই রিকোমেন্ড করব বাংলাদেশী যারা ডেভেলপার আছে এদেরকে এনকারেজ করার জন্য এবং আপনি যেহেতু ওয়ান টাইম থিম চান সে ক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা গুড চয়েস।
[5:44]তো আপনি যদি এখানে স্ক্রল করেন তাহলে আপনি এখানে ওদের যে থিম এবং স্ক্রিপ্টস আছে সেগুলো আপনি দেখতে পারবেন এবং ওদের এক্সট্রা কিছু সার্ভিসও আছে বিভিন্ন প্লাগিনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে বিভিন্ন প্লাগিন অনেক সময় কিনতে গেলে একটু ঝামেলা হয় বা অনেক সময় দেখা যায় যে
[6:00]আপনি যদি সেটা একটু ঝামেলাদায়ক মনে করেন এখান থেকে আপনি অনায়াসেই করতে পারবেন এবং ওদের কিছু কুপন কোড সেগুলো আপনি এখানে দেখতে পারেন। তো আমি রিকোমেন্ড করব চেক আউট করার জন্য। তো এখানে যেমনটা দেখতে পারছেন একটা প্রোডাক্ট আছে হচ্ছে উ-কমার্স এবং কার্টফ্লো এবং এখানে আপনি কার্টফ্লো দিয়ে কি কি সেটআপ করবেন সেগুলো আপনি দেখতে পারেন।
[6:12]আবার আপনি যদি এখানে আমরা আবার যদি হোমপেজে চলে যাই এবং সেখান থেকে আপনি প্রোডাক্টেও যেতে পারতেন অথবা আমরা যদি বাই নাউতে ক্লিক করি তাহলে এখানে আপনি গেলে দেখতে পারেন যে এখানে অনেকগুলো থিম আছে। তো আমরা এখানে হচ্ছে যে এই যে ক্লিক শপ এই থিমটা দেখব।
[6:26]এই প্রাইসিংটা নিয়ে আপাতত তত বেশি একটা আমি বলব আপনাকে সিরিয়াস না হতে এটার কারণ হচ্ছে কি মাত্রই তো ডেভেলপমেন্ট মোডে আছে এই প্রাইসিংটা আপডেট হবে হ্যাঁ। তো আপনি যখন দেখবেন তখন হয়তোবা এই প্রাইসটা একটু ডিফরেন্ট হতে পারে তো আমি মনে করি এটা কোন ইস্যু না।
[6:38]আরেকটা ব্যাপার হচ্ছে ডাব্লিউপি মেথডস এর সাথে কথা বলে আপনাদের জন্য একটা কুপন কোড নিয়ে নিয়েছি। তো প্রাইস যাই থাকুক আপনি কুপন কোডটা এন্টার করলে বেস্ট ডিলটা পাবেন বিশ্বাস করি। তো আমি এই ব্যাপারটা তাদের সাথে আবার আলাদা করে কথা বলে রাখব।
[6:50]ওরা জাস্ট এখন কুপন কোড দিয়ে রেখেছে কত ডিসকাউন্ট হবে না হবে এগুলোও বলেনি কারণ ওরা বলেছে যে ভাইয়া আমার এই প্রোডাক্টগুলার প্রাইসিং আপডেট হবে হুম। তো কয়েকদিন আগে আমি কিন্তু একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে এলিমেন্টর শিখে জাস্ট আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন এরকম না।
[7:02]আপনি চাইলে নিজের প্রোডাক্ট বানায় সেটাকেও সেল করা দেখতে পারেন। তো এখানেও আপনি যেমনটা দেখবেন যে ভাই কিন্তু নিজেই নিজের প্রোডাক্টগুলো বানাচ্ছেন এবং সেল করছেন। তো ডেফিনেটলি আমি বলব যে এটা একটা ভালো উদ্যোগ এবং এগিয়ে যাওয়ার জন্য ব্যাপার আরকি।
[7:14]তো এখানে আমরা যে ক্লিক শপ এই থিমটা নিয়ে আজকে আমরা একটু কাজ করব বা এই থিমটাকে আমরা ইন্সটল করব এবং এটা ইন্সটল করলে আপনি দেখেন এখানে ওরা প্রাইসিং দিয়ে দিয়েছে। প্লাস হচ্ছে এখানে বলেছে যে মেড উইথ ওয়ার্ডপ্রেস, ফুল্লি কাস্টমাইজেবল ইউজিং এলিমেন্টর নট এলিমেন্টর প্রো, বেজ ভার্সন দিয়ে আপনি পারবেন।
[7:28]এবং আপনি হচ্ছে সিঙ্গেল লাইসেন্স বা থ্রি লাইসেন্স এগুলো আপনি নিতে পারবেন। অ্যাড টু কার্ট করবেন বাই করবেন সিম্পল আরকি এবং এখানে আপনি এটার অনেক ফিচার দেখতে পারবেন। তো চলেন আমরা এই থিমটাকে এখন ইন্সটল করে ফেলি। এটা করার জন্য আমি এখন আমার অ্যাকাউন্টে লগইন করে নেই।
[7:38]এবং আমি থিমটাকে এখান থেকে ডাউনলোড করে নিব। তো এটা ডাউনলোড হয়ে গেল। এবার আমরা হচ্ছে যে হোস্টিংগারে চলে আসছি এতক্ষণে আমাদের ওয়েবসাইট কনফিগার করা হয়ে গেছে। আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব থিমে।
[7:49]তো আমি সবসময় রিকোমেন্ড করব এখানে দেখেন হোস্টিংগার থেকে আপনাকে অনেকগুলো থিম দিচ্ছে। আমরা এতগুলা থিম এখানে রাখব না আমরা এগুলোকে এখান থেকে অপ্রয়োজনীয় থিমগুলোকে এখান থেকে আমরা ডিলিট করে দিব এবং একটা থিমই আমরা এখানে রাখব মানে একটা রাখতে হয়।
[8:00]এটা কেন হয় কোন কারণে আপনি যে থিমটা ব্যবহার করছেন সেটা যদি ক্র্যাশ করে ওয়ার্ডপ্রেস অনেক সময় রিডাইরেক্ট করে ওদের যে লেটেস্ট থিম থাকে টোয়েন্টি টোয়েন্টি এখন ধরেন ফাইভ হয়তো আপনি যখন ভিডিওটা দেখছেন তখন টোয়েন্টি টোয়েন্টি সিক্সও হতে পারে।
[8:14]তো যেটাই হবে সেই থিমটার মধ্যে ওরা রিডাইরেক্ট করে দেয় অনেক সময় এবং এটা যদি করে তাহলে আপনার লাইফটা সেইভ হলো। আর যদি কখনো কোন থিম ক্র্যাশ করে এবং সে যদি রিডাইরেক্ট না করে আপনি যদি হোয়াইট স্ক্রিন দেখেন তাহলে আপনার লাইফটা হেল হয়ে যাবে অনেক ক্ষেত্রেই।
[8:26]তো এজন্য আমি সবসময় বলব ৯৯% ক্ষেত্রেই সাধারণত রিডাইরেক্ট হয়। তো যে মানে যদি আপনি একটা ভালো ডেভেলপারের থিম ব্যবহার করেন তাহলে আপনার থিম অবশ্যই রিডাইরেক্ট হবে এবং তখন আপনি ইস্যু কম ফেস করবেন আরকি।
[8:38]তো ব্যাকডেটেড কোড দিয়ে যদি কেউ থিম বানায় তখন অনেক সময় রিডাইরেক্ট হয় না। আমার ক্ষেত্রে দুইবার এরকম হয়েছে ফুল লাইফে এরকম থিম পেয়েছি। তো এজন্য আমি সবসময় বলব একটা থিম অবশ্যই আপনি রাখবেন ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যে থিমটা থাকবে সেটা।
[8:49]তো আমরা অ্যাড নিউ অ্যাড থিমে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব আপলোড থিমে কারণ আমরা থিমটা আপলোড করব এটা ডাব্লিউপি ডিরেক্টরিতে নাই এবং চুজ ফাইলে গিয়ে ক্লিক শপ যে থিমটা আছে আমরা এখনই ডাউনলোড করলাম সেটাকে এখানে দিব এবং ইন্সটল নাউ বাটনে প্রেস করব।
[9:02]তো ইন্সটল নাউ বাটনে প্রেস করলে দেখতে পারছেন থিমটা খুবই অপটিমাইজ একদম ছোট ১.৮ মেগাবাইট মাত্র ফাইল সাইজ ছিল। এখন আপনি এখানে ক্লিক করে লাইভ প্রিভিউ দেখতে পারবেন যে থিমটা লাইভ দেখতে কেমন হবে।
[9:10]তো আমরা এখন এখানে দেখতে পারছি যে একটা ক্রিটিক্যাল এরর কারণ আমরা থিমটা এখনো অ্যাক্টিভ করিনি। তো আমরা এখানে অ্যাক্টিভ করে নেই অ্যাক্টিভ করে নিলাম। তো অ্যাক্টিভ করার সাথে সাথে আপনাকে হচ্ছে যে কিছু একটা পপআপ আসছে যে এই থিমের জন্য রিকয়ার্ড প্লাগইন এই প্লাগইনগুলো দরকার এবং এই প্লাগইনগুলো যেহেতু নাই এ কারণেই আপনি লাইভ প্রিভিউটা দেখতে পারেননি।
[9:28]যদি আমরা এলিমেন্টর এবং উ-কমার্স ইন্সটল করে রাখতাম তাহলে ঠিকই আপনি লাইভ প্রিভিউটা দেখতে পারতেন। তো আমরা ক্লিক করব যে বিগিন ইন্সটলিং প্লাগইন কারণ আমাদের এই প্লাগইনগুলো ইন্সটল করা লাগবে এবং এখানে আপনি দেখতে পারছেন এই তিনটা প্লাগইন হচ্ছে রিকয়ার্ড অবশ্যই আপনাকে ইন্সটল করতে হবে।
[9:42]আর বাকি প্লাগইনগুলো হচ্ছে রিকোমেন্ডেড আপনি চাইলে ইন্সটল করতে পারেন না ইন্সটল করলে নাই। তো আমরা সবগুলো একবারে সিলেক্ট করে ইন্সটল করব এবং অ্যাপ্লাই করব কারণ এখানে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমি ধরে নিচ্ছি যে আপনারা ওয়ার্ড এলিমেন্টর কাস্টমাইজেশন বা এগুলো করতে চাচ্ছেন না।
[9:56]কিন্তু একটা কথা বলে রাখি আমার একটা ভিডিও আছে ওয়ার্ডপ্রেসের উপরে এক ঘন্টার একটা ক্র্যাশ কোর্স উ-কমার্সের উপরে একটা ক্র্যাশ কোর্স আছে। তো আপনাকে আমি অবশ্যই রিকোমেন্ড করব এই দুইটা ক্র্যাশ কোর্স দেখে নেওয়ার জন্য। ইভেন এলিমেন্টর এর উপরেও ক্র্যাশ কোর্স আছে এগুলো দেখে নেওয়ার জন্য।
[10:10]এগুলো দেখলে আপনার সুবিধা হবে কি ডেফিনেটলি আপনি ওয়ান টাইম এই থিমটা আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু এরপর আপনার যদি কাস্টমাইজেশন দরকার হয় আপনি অনায়াসেই তখন সেটা করে ফেলতে পারবেন। আবার আমার একটা কোর্স আছে আমার আলিহোসেন একাডেমিতে যেটাতে একদম প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ছোট ছোট ভিডিও আকারে দেখানো হয়েছে।
[10:25]ইভেন আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখে যদি ফ্রিল্যান্সিং করতে চান কিভাবে করবেন সেটাও দেখানো হয়েছে। তো আপনি চাইলে সেটাও চেক আউট করতে পারেন। বাট আপনার যে এই প্লাগইনটা বা এই থিমটা ব্যবহার করার জন্য এত কিছু দরকার হচ্ছে কোন কিছু দরকার নাই।
[10:35]আপনি জাস্ট এই যে আমি ইন্সটল করে ফেললাম সবকিছু এখন আপনার যেটা কাজ হবে আপনি হচ্ছে অ্যাক্টিভ লাইসেন্সে যাবেন এবং আপনার যে লাইসেন্সটা পেয়েছেন সে লাইসেন্সটাকে আপনি অ্যাক্টিভ করবেন। তো মাই একাউন্ট এর থেকে গেলে এই যে লাইসেন্স কি আছে আমি জাস্ট এখন লাইসেন্স কিটা কপি করব এবং ওখানে পেস্ট করব।
[10:49]আচ্ছা তো আমরা লাইসেন্সগুলো দিয়ে দিয়েছি এবং আমাদের থিমগুলোকে আমরা ইন্সটল করে নিয়েছি কিন্তু আমরা থিমগুলোকে তো অ্যাক্টিভ করিনি তাই না? তো এখন আমাদের অ্যাক্টিভ করতে হবে এজন্য আমরা চলে যাব প্লাগইনে এবং এখানে আমরা এখানে ক্লিক করব যাতে করে একদম সবগুলো একত্রে সিলেক্ট হয়।
[11:00]এবং আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করে সবগুলোকে একবারে অ্যাক্টিভ করে ফেলব এবং আমরা যখন সবগুলোকে একত্রে অ্যাক্টিভ করে ফেলব তখনই আমাদের মোটামুটি থিমটাতে আমরা মানে একদম ডেমো সাইটটা সেটআপ করতে পারব। তো এই মুহূর্তে আমরা হচ্ছে কার্টফ্লোস যে প্রো ভার্সনটা ওটার অ্যাক্টিভেশন আমরা দিব না আমরা এটাকে জাস্ট ফ্রিতেই রাখলাম এরকমই রাখলাম।
[11:15]আমরা থিম ইন্সটল করেছি, থিম অ্যাক্টিভ করেছি, রিকোমেন্ডেড যে প্লাগইনগুলো ছিল সেগুলোও ইন্সটল এবং অ্যাক্টিভ করে নিয়েছি। আমাদের প্রত্যেকটা স্টেপের কাজ শেষ। তো আমাদের এই কাজগুলো শেষ। এবার আমরা যেটা করব অ্যাপিয়ারেন্সে যাব এখানে গেলে দেখেন ইম্পোর্ট ডেমো ডাটা আছে।
[11:27]এবার এখানে আসলে এখন আপনি দেখতে পারছেন এটা এরকম এবং আপনি কি ধরনের ওয়েবসাইট সেটআপ করতে চান যেমন এটা হচ্ছে ডিফল্ট সাইট। আপনি যদি ডিফল্ট টার প্রিভিউ দেখতে চান এই যে দেখেন এটা হচ্ছে ডিফল্ট থিমের প্রিভিউ।
[11:38]আপনার এটা হচ্ছে একটা ইলেকট্রনিক শপ স্টাইলের একটা ব্যাপার এখানে দেখানো হয়েছে দেখেন এটা হচ্ছে আপনার ডিফল্ট ইভেন হচ্ছে যে কাস্টমাররা কি করছে তাদের প্রসেসিং স্ট্যাটাস কি কে অর্ডার করছে কোন অর্ডারটা হোল্ড আছে আপনি সেটাও যদি এখানে দেখাতে চান দেখাতে পারবেন খুব সুন্দর একটা থিম এটা।
[12:04]তারপর আপনি যদি মনে করেন যে আমি একটা ফ্যাশন টাইপের ওয়েবসাইট বানাব সেটার জন্য টেম্পলেটও আপনি এখানে গেলে দেখতে পারবেন এই যে দেখেন ওকে তারপর আপনি এখানে গেলে আরো আছে যেমন ধরেন হচ্ছে এই যে গ্রোসারি শপ তারপরে হচ্ছে টেক শপ হ্যাঁ বুক সেলিং শপ এরকম অনেকগুলো আছে।
[12:18]তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেকোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। আমরা ধরেন ডিফল্ট যে থিমটা আছে সেটাকেই আমরা ইম্পোর্ট ডেমোতে ক্লিক করি এবং কন্টিনিউ ইম্পোর্টে ক্লিক করব। দেখেন এখন ইম্পোর্টটা পারফেক্টলি হয়েছে এবং এখন আপনি চাইলে ভিজিট সাইটে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা একেবারে সেম টু সেম যেরকমটা ছিল আমাদের
[12:35]ডেমোতে ঠিক সেম টু সেম সেরকমই হবে আপনি যেমনটা দেখতে পারছেন এবং এখানে যেহেতু হ্যালো ওয়ার্ল্ড এর প্রথম পোস্টে কোন ইমেজ নাই যে কারণে এখানে কোন ইমেজ আসেনি। এবং আমাদের এখানে যেহেতু এখনো কোন পেইজেস নাই যে কারণে এখানে কোন পেইজও আসেনি।
[12:48]ইভেন এখানে দেখেন আমি একাউন্ট ওপেন করার সময় যে ইমেজটা দিয়েছি সেই ইমেজটা পেয়েছি নাইস টাচ। তো এখন আপনি মনে করেন কোন একটা প্রোডাক্ট আপনি পারচেজ করতে চান আপনি সেই প্রোডাক্টটা চেক করলেন করার পর এখানে অর্ডার নাউ বাটনে প্রেস করবেন এই যে।
[13:00]তো এখান থেকে আপনি এখন প্রসিড অর্ডার বা প্লেস অর্ডারে ক্লিক করবেন ডেফিনেটলি আপনার নাম, ইমেইল এবং ফোন নম্বর দিবেন। তো আমরা এখানে দেই নাম আলি ফোন নম্বর ০১৭1 সামথিং ফুল অ্যাড্রেস মিরপুর ঢাকা তারপর আমরা এখানে এখন প্লেস অর্ডার দেই।
[13:19]আচ্ছা আমার পেমেন্ট মেথড এখনো কনফিগার করা হয়নি। কিন্তু দেখেন এই যে কার্ট এর মধ্যে এটা চলে আসছে সুন্দর একটা নাচ নাইস টাচ আছে। আমি যেহেতু গ্রোসারি শপ করব তাহলে আমি গ্রোসারিটাই সেটআপ করে ফেলি।
[13:28]আপনি ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করেন। এটা করলে আপনার একটা লস হবে। লসটা হচ্ছে আপনি একটু আগে যে ডেটাটা ইন্সটল করেছেন এই যে ইমেজ থেকে শুরু করে যা কিছু একবার ডাউনলোড হয়েছে এগুলো সব কিন্তু আপনার এই যে মিডিয়া গ্যালারিতে আপনি গেলে পাবেন এই যে লাইব্রেরিতে যান এখানে গেলে আপনি এগুলো পাবেন।
[13:40]তো আপনার লাইব্রেরিতে আসলে অনেক বেশি ডেটা আপলোড হবে আরকি বা অনেক ইমেজ আপলোড হবে। তো আপনি যদি এটা না চান সে ক্ষেত্রে আমি রিকোমেন্ড করব একবারেই ইম্পোর্ট করতে কিন্তু টেস্টিং পারপাসে আপনি চাইলে সবগুলোই ট্রাই করতে পারেন।
[13:52]তো এখন আমরা আবার একটু ওয়েট করব এখানে এটা পুরোটা এখন একদম সেম টু সেম ইম্পোর্ট হবে এবং একটু আগে আমাদের ওয়েবসাইটটা এরকম ছিল। এটাকে আমরা যদি একবার রিফ্রেশ করি এই মুহূর্তে রিফ্রেশ করা ঠিক হচ্ছে না। যাই হোক রিফ্রেশ করে আপনি দেখেন এখন আমাদের ওয়েবসাইটটা যদিও এরকম একটু আগে এরকম ছিল এখন আপনি দেখবেন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে।
[14:06]ভিজিট সাইটে এখন যদি আমরা ক্লিক করি আপনি দেখবেন এটা এখন এই যে ওকে এবং আমাদের ওয়েবসাইটটা এখন দেখতে এমন। ওকে আচ্ছা এবার আমরা এই ওয়েবসাইট তো ওয়ান টাইমে এক ক্লিকে আমরা বানিয়ে ফেললাম তাই না?
[14:26]কিন্তু আমরা যদি এখন এই ওয়েবসাইটটাতে কোনরকম ডিজাইন করতে চাই আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি একটু সুন্দর করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করব? এখানে এখন আপনি অনেক মজার কাজ করতে পারেন। যেমন আমরা চার্টজিপিটি ওপেন করি।
[14:38]এবং চার্টজিপিটিকে আমি বলি যে আই ওয়ান্ট টু স্টার্ট এ গ্রোসারি শপ এন্ড ইটস বেজড অন বাংলাদেশ নাউ প্রোভাইড মি ১৫ ভেরিয়েশন নেম।
[15:06]আপনি চার্টজিপিটিকে যত ভালো প্রম্পট দিবেন চার্টজিপিটি আপনার জন্য তত ভালো রেজাল্ট দিবে। তো আমি এখানে জাস্ট একটা দিলাম তো এখানে প্রথমেই আছে দেশী বাজার। আমার কাছে এই নামটাই মনে করেন ভালো লাগল তো আমি দিলাম। দেশী বাজার সিলেক্টেড। নাউ ডিজাইন এ লোগো ফর মি।
[15:28]তো আমি জাস্ট দেশী বাজার সিলেক্টেড বললাম এবং আমি বললাম যে এবার তুমি আমার জন্য একটা লোগো ডিজাইন করো তাহলে সে আমার জন্য একটা লোগো ডিজাইন করবে। ইভেন আপনি চাইলে ব্যানানা দিয়েও এই ডিজাইনটা করাতে পারেন গুগলের। তো আমরা বা ব্যানানা ট্রাই করি।
[15:43]জেমিনি এখানে আমরা টুল হিসেবে সিলেক্ট করে দিব ব্যানানা। আমি বলব যে আই হ্যাভ এ গ্রোসারি শপ নেম দেশী বাজার নাউ ডিজাইন এ লোগো ফর মি ইন পিএনজি ফরম্যাট।
[16:11]গ্রোসারি বানান ভুল হয়েছে। দেখে চার্টজিপিটি আমার জন্য কি লোগো বানিয়েছে। আচ্ছা এটা হচ্ছে আমার এখানে এটা মনে অনেক বেশি জুম করা না রিসেট করে দেই একটু এরকম থাকল। তো এখানে আমরা একটু ওয়েট করি। আমরা যে লোগোটা পাব সেই লোগোটা আমাদের ওয়েবসাইটে সেটআপ করব।
[16:24]আমি বোঝাতে চাচ্ছি যে আমাদেরকে যে টেমপ্লেটটা দিল এটা তো আমরা পেলাম কিন্তু এরপরে আমার যদি মনে হয় যে না আমি এখানে আরো কাস্টমাইজেশন করতে চাই তাহলে আমি সেটা কিভাবে করব সেটা এখন আমি আপনাকে দেখাব। তো এখানে যে দেখেন দেশী বাজার ওরা আমার জন্য একটা লোগো বানিয়েছে এটা বানিয়েছে হচ্ছে জেমিনি।
[16:40]আচ্ছা আর এখানে চার্টজিপিটিটা দেখি আমি এ ফাঁকে ফটো পিয়া ওপেন করি। রিসেন্টলি আমি হচ্ছে যে মানে বেসিক কাজের জন্য সাধারণত ফটোশপ দরকার হয়। তো আমি দেখতে পারছি যে
[16:54]আচ্ছা এটা লোড হয়ে গেছে। আমি এখন দেখতে পারছি যে ইদানিং ব্রাউজার থেকে কাজ করে আমার কাছে মনে হচ্ছে চার্টজিপিটির লোগোটাই বেটার। এটাকে আমি চাচ্ছিলাম আরকি যে ফটোপিয়া দিয়ে এই বাইরের এই বর্ডার প্লাস দেশী বাজার এই টেক্সটগুলো কেটে ফেলে দিতে কিন্তু এখন দেখছি যে চার্টজিপিটি যেটা দিচ্ছে এটা ইনস্ট্যান্টলি আমি ব্যবহার করতে পারছি।
[17:09]তো আমরা এটাই ট্রাই করি এবং এখানে আমরা যাই এবং চার্টজিপিটিকে আমি যেহেতু বলেছি আমি লোগো বানাবো যে কারণে সে নামই দিয়েছে এরকম যে সরি আমাকে এটা পিএনজি ফরম্যাটেই একবারে দিয়ে দিয়েছে। আচ্ছা বা গুড টাচ। আচ্ছা তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এখান থেকে সেটিংস এ। সেটিংস থেকে জেনারেলে যাব আমরা।
[17:27]তো জেনারেলে গেলে এখানে আমাদের সাইটের একটা নাম দিতে হবে। তো আমরা দিলাম দেশী বাজার এবং আমরা চার্টজিপিটিকে বলি প্রোভাইড প্রোভাইড মি এ ট্যাগ নেম ফর দেশী বাজার। তো এবার সে আমার জন্য ওয়েবসাইটের একটা ট্যাগ নেমও দিয়ে দিবে।
[17:47]ক্যাচি ট্যাগ নেম। ফ্রেশনেস ইউ ক্যান ট্রাস্ট বাহ সেই। আচ্ছা তো এটাকে আমরা ট্যাগ লাইনে দিয়ে দিলাম। এবার হচ্ছে সাইটের আইকন আমরা এখানে আমরা যে নতুন এই যে নতুন লোগোটা চার্টজিপিটি দিয়ে বানিয়েছি সেটাকেই এখানে বসিয়ে দিলাম।
[18:10]তো এরপর আমরা এখন এখানে সেট অ্যাজ সাইট আইকনে ক্লিক করব। ওকে এন্ড ক্রপ ইমেজ। আচ্ছা তারপর আমাদের ওয়েবসাইটের নাম অ্যাডমিনিস্ট্রেটর ইমেইল এনিওয়ান ক্যান রেজিস্টার ক্লিক করব অবশ্যই এবং যাতে সাবস্ক্রাইবার হিসেবে হয় কারণ উ-কমার্স স্টোর যেহেতু
[18:24]তাইনা? তো তাহলে ইউজাররা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এবং বারবার পারচেজ করতে পারবে বিভিন্ন সময়। তো এটা আমরা কনফিগার করে দিলাম এরপর যাব রিডিং তারপরে যাব রাইটিং এ। এখানে গেলে হোম পেইজ এলিমেন্টর সবই সিলেক্ট করা আছে কোন সমস্যা নাই।
[18:41]তাহলে আমাদের হোম পেইজের মানে উপরের এইটুকুর এরিয়ার কাজ হয়েছে ইট লুকস গুড। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হেডার এরিয়াটাকে একটু কনফিগার করব। তো এটা কনফিগার করার জন্য আপনি চলে যাবেন সেকশনসে এখানে গেলে আপনি অল সেকশন দেখতে পারবেন।
[18:52]তো আমাদের এখানে হচ্ছে যে এলিমেন্টর এর হেডার ওকে তো এখানে এই ক্লিক শপ হেডার ক্লিক শপ হেডার দুইটা আছে। এখানে ব্যাপার হচ্ছে যে আমাদের একটু আমরা
[19:07]আচ্ছা আমরা একটা কাজ করি আমরা একটা করে হেডার একটা ফুটার তারপর এই দুইটাকে আমরা এখান থেকে মুভ টু ট্র্যাশ করে দেই। তারপর ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ করি দেখি কি ঘটে কিছুই ঘটে নাই। তারপর আমরা হচ্ছে হেডার হেডার কয় ওপেন করার আগে আমরা একটু অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই।
[19:24]মেনুতে যাওয়ার পরে আমরা এখানে এই একটা মেনু আগে তৈরি করে নিব। এখানে দেখেন এই মেনুটার নাম কি ক্যাটাগরিস মেনু আমাদের এখানে কি কি মেনু আছে প্রাইমারি মেনুটাকে আমরা প্রথমে সিলেক্ট করব এবং সেটা সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পারছেন এই যে ক্যাটাগরিস তো এই ক্যাটাগরি এগুলো সব ইনভ্যালিড আমরা এখানে একটা কাজ করি স্ক্রিন অপশন থেকে প্রোডাক্ট ক্যাটাগরিটাকে এনেবল করে দেই।
[19:45]তাহলে এখানে হচ্ছে এই যে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো আপনি পাবেন। তো এবার আমরা এখান থেকে এগুলো সবগুলা রিমুভ করে দেই। এই এরর গুলার কারণে হচ্ছে যে আপনি ওখানে মেনুটা দেখতে পারছিলেন না আরকি। ওকে তো এখানে এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ধরেন এটা যেহেতু একটা
[20:03]গ্রোসারি শপ আমরা এখানে হচ্ছে যে অর্গানিক, হানি, মাসালা, মিট তারপরে নাটস, শীড এগুলোকে আমরা এড করব। তো এগুলো ক্লিক করার পর এগুলো চলে আসছে। এগুলোকে আমরা এখানে জাস্ট বসিয়ে দিব।
[20:25]তারপর এখানে এই যে মাসালার সাথে বাংলায় মসলা লিখা আছে এটাকে আমরা কেটে দিলাম। মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি ঠিক যা যা কাস্টমাইজেশন করতে চান আপনার হাতে সেই অপরচুনিটিটা আছে। এমন না যে দিয়ে দেওয়া হয়েছে ওইটা আপনার ব্যবহার করতে হবে।
[20:39]তো আমাদের এই ন্যাভিগেশন মেনুটা রেডি হয়ে গেছে এবং আমাদের এখানে আর কি কি মেনু আছে ইম্পর্টেন্ট লিংক তারপরে হচ্ছে যে এই যে ক্যাটাগরিজটা আমরা একটু চেক করি ক্যাটাগরিজে গেলে এখানেও আপনি অনেক এরর দেখতে পারবেন অনেকগুলা মানে প্রোডাক্টে নাই তো আমরা এগুলোকে এখান থেকে ডিলিট করে দেই।
[21:00]আচ্ছা তো আমরা এটা সেভ করলাম। এবার আমরা যেহেতু হেডারটাকে কনফিগার করব আমরা সেকশনস থেকে অল সেকশনসে চলে যাব আবার এবং সেখানে যাওয়ার পরে আমরা হেডার যেটা আছে এটাকে এডিট উইথ এলিমেন্টর করব। ওকে তো আপনার যদি এলিমেন্টর এর উপর আপনি মনে করেন আমি তত বেশি কনফিডেন্ট না সে ক্ষেত্রে আমি আপনাকে রিকোমেন্ড করব আমার যে এলিমেন্টর এর ক্র্যাশ কোর্স আছে সেটা একটু চেক আউট করবেন।
[21:17]তো এখানে দেখেন এই যে গ্রোসারি শপ এটা এভাবে আছে আমরা এটাকে এখানে ক্লিক করব সাইট লোগো। তো সাইট লোগোতে ক্লিক করার পরে এটা আমরা দেখতে পারছি যে এটা কাজ করছে না আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দেই এবং এখানে আমরা হচ্ছে যে একটা ইমেজ ইমেজ বসাই।
[21:33]ইমেজ বসানোর পরে চুজ ইমেজ এবং এখানে আমাদের হচ্ছে যে দেশী বাজার ওকে এটাকে এখানে দিয়ে দিলাম। তারপর আমরা এটার সাইজটাকে কমিয়ে মিডিয়াম করে দেই। বা বাও আচ্ছা স্টাইলে যাব স্টাইল থেকে উইড এখান থেকে আপনি উইড টাকে কন্ট্রোল করতে পারবেন।
[21:54]আমি মনে করি এতটুকু ৪০% এনাফ এটা লেফট এলাইন করে দিলাম। ব্যাস। তারপর হচ্ছে এই সেকশনটা এখানে আসলে আমরা একটু স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার স্ট্রাকচারে গেলে দেখেন এখানে আমাদের মূলত দুইটা সেকশন আচ্ছা।
[22:08]আমাদের হোম পেইজের মধ্যে আমরা হচ্ছে লোগোটাকে লিংক করে দেই এই এটার মধ্যে কন্টেন্টে গেলে আপনি লিংক এর মধ্যে গেলে কাস্টম ইউআরএল এ আপনি এটা দিয়ে দিতে পারবেন এখানে তারপর আমরা এবার এটাকে পাবলিশ করে দিলাম। এটা পাবলিশ করার পর এখানে একবার রিফ্রেশ করি।
[22:25]দেখেন এটা এখন কাজ করছে। তারপর আমাদের হচ্ছে এই যে সার্চ বক্সটা এটা কত বড় একটা সার্চ বক্স রয়েছে। এত বড় সার্চ বক্স আমি চাই না। কিন্তু এখানে আপনি দেখেন এখানে পরবর্তী কন্টেইনার এর মধ্যে আছে হচ্ছে অ্যাজাক্স সার্চ, মিনি কার্ট আইকন।
[22:39]হ্যাঁ তারপর হচ্ছে ইউজার তারপর হচ্ছে এই যে এই মেনুটা তো এটা কিন্তু মোবাইলে দেখা যাবে ডেস্কটপে দেখা যাবে না। ইউজার অ্যাভার্টারটা এখানে দেখা যাবে কিন্তু আমার এখানে হচ্ছে ইউজার অ্যাভার্টারটা এখানে একটু আগেই দেখা যাচ্ছিল কিন্তু এখন আবার দেখা যাচ্ছে না।
[22:53]তো এটা একটু আমাকে খুঁজে দেখতে হবে যে কেন এটা দেখা যাচ্ছে না। ইউজার অ্যাভার্টার তো অ্যাজাক্স সার্চ যেটা আছে এটার এখানে দেখেন আইকন সাইজ আমরা এখান থেকে এই যে আইকন সাইজটা বড় ছোট করতে পারি। এটা ২০ পিক্সেলই পারফেক্ট আছে।
[23:02]তো আপনি এখানে গেলে আরো এটার কনফিগারেশন দেখতে পারবেন যে প্রি লোডার পজিশন থেকে শুরু করে বাকি সব। ইভেন আমরা যে ন্যাভিগেশন মেনুটা দিয়ে দিয়েছি সেটাও কিন্তু এখন এখানে পেয়ে গেছে এই যে দেখেন। তারপরে এখানে পেইজেস পেইজেসে ক্লিক করলে আপনি অন্য যে পেইজগুলো আছে এই যে দেখেন সেগুলোও দেখতে পারবেন।
[23:20]আমরা এটাকে এভাবে রাখব না। ওকে তো এটাকে আমরা ফিক্স করব। এটা ফিক্স করার জন্য হচ্ছে এই যে ন্যাভিগেশন মেনু এখানে আপনি একটা মেনু সিলেক্ট করবেন আমরা এখানে সিলেক্ট করব প্রাইমারি মেনু। তো এই যে দেখেন প্রাইমারি মেনুটা এখানে অটোমেটিক চলে আসছে।
[23:31]এবার আমি চাই যে এটা আই থিংক ঠিক আছে। এরপর আপনি এখানে দেখেন আরেকটা অপশন আছে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ বাটন। তো এখানে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ এর ফোন নম্বরটা দিয়ে দিবেন এখানে। ওকে হোয়াটসঅ্যাপ এর মানে ওয়েব লিংক যেটা আছে সেটা।
[23:44]দিয়ে এবার আমরা এটাকে সেভ করলাম এবং এখন আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে আমরা যে নতুন সেটআপটা করেছি সেটাই আমরা এখানে দেখতে পারব। এবার আপনার হেডার এরিয়ার কাজ শেষ। এবার আপনি চলে যাবেন ফুটারে। ফুটারে গেলে আপনি এখান থেকে ফুটার এরিয়াটাকে যদি কোনোভাবে আপনি কনফিগার করতে চান আপনি আবার এক্সিট টু ওয়ার্ডপ্রেস করবেন।
[24:00]এবং এরপর আপনি এটাকে কেটে দিলাম এখান থেকে। তারপর এখানে ব্যাক করলে এই যে এখানে দেখেন ক্লিক শপ ফুটার এটাকে আমরা এডিট টু এডিট উইথ এলিমেন্টর করব এবং এটাকে এলিমেন্টর করার পর এখন আপনার মনে হয় যে আমার এটার এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার পছন্দ হচ্ছে না।
[24:14]আপনি এটাকে এখানে সিলেক্ট করে স্টাইলে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে এই যে গ্রিনিশ টাইপের একটা কালার আপনি দিয়ে দিতে পারেন। আমরা এখান থেকে ধরেন এই পেন মার্কটাকে ধরে এখানে ক্লিক করলাম। বা আমরা এখান থেকে এটাকে গ্রিন টাইপের একটা কালার দেই এরকম। ফাইন।
[24:40]আমি জাস্ট আপনাকে দেখাতে চাচ্ছি এবার এই কালারটাকে আমরা এখান থেকে কপি করে নেই বা এটাকে আমরা অ্যাক্সেন্ট হিসেবে সেভও করে নিতে পারতাম কোন সমস্যা নেই। তারপরে আমরা ধরেন এখানে পরেরটাতে আসলাম এই যে কপিরাইট সেকশন। তো এখানে এবার আমরা আবার স্টাইলে যাব এবং এখান থেকে আমরা হচ্ছে সেম ওই একই কালারটা দিয়ে দিব এবং ওই কালারটা দেওয়ার কারণে আমার টেক্সট দেখা যাচ্ছে না।
[24:56]তো টেক্সট এর কালারটাকে তাহলে এখন আমরা আবার কনফিগার করে এটার কালার পরিবর্তন করে আমরা এটাকে করে দিতে পারি ধরেন ব্ল্যাক কালার এরকম। ফাইন। তো এভাবে আপনি হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যা যা আপনার কাস্টমাইজ করা দরকার আপনি সেটা কাস্টমাইজ করতে পারবেন।
[25:10]এবার মনে করেন আপনার যে হোমপেজটা আছে এই যে এই হোমপেজ এটার এই ইমেজটাকে আপনি পরিবর্তন করতে চান। আপনি সেটাও করতে পারবেন। এটা করার জন্য আমরা আবার এক্সিট টু ওয়ার্ডপ্রেস করি এখান থেকে এবং এখন আমরা এখান থেকে বের হয়ে যাব।
[25:22]বের হয়ে আমরা চলে যাব পেইজেসে পেইজেস পেইজেস থেকে আমরা চলে যাব হচ্ছে যে হোম পেইজ এলিমেন্টর এই যে দেখেন হোম এলিমেন্টর এখানে তো এটাকে আমি এডিট উইথ এলিমেন্টর করব। এটাকে এডিট উইথ এলিমেন্টর করলে আপনি এখান থেকে হচ্ছে যে এই যে দেখেন আমাদের এখানে একটা সাইড সাইড বার দেওয়া আছে।
[25:38]তো এখানে আমাদের প্রথম যে সাইডবার ইমেজটা দেওয়া আছে এটা আমাদের ওয়েবসাইটের সাথে যায় না। তো আমরা এটাকে দিয়ে দিলে এখন দেখেন এটা অর্গানিক। এবার আপনি মনে করেন এখানে আপনি আরেকটা ইমেজ দিবেন তাহলে আপনি অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলে এখান থেকে আপনি ধরেন এই ইমেজটাও দিতে চান তাহলে এটাও দিলেন।
[25:52]এবার ইনসার্ট টু গ্যালারি দিলাম তাহলে দেখেন এই যে পাবলিশ তাহলে হলো। এরপর হচ্ছে যে এখানে দেখেন একটা মেনু চলে আসছে আনক্যাটাগরাইজড আমি এই আনক্যাটাগরাইজড মেনুটাকে এখানে দেখাতে চাচ্ছি না।
[26:04]তো কন্টেন্ট এর এখানে গেলে আপনি এখান থেকে ওইটাকেও সিলেক্ট করতে পারবেন। আপনি যদি কন্টেন্টে যান এবং এখানে এডিট এডিট করলে এখানে ছয়টা করে প্রোডাক্ট দেখাচ্ছে আমরা ধরেন এখানে পাঁচটা করে দেখাতে চাই।
[26:22]আপনি যত নাম্বার দিবেন এখানে তত হবে কত কলাম আপনি ধরেন এটা বলে দিলেন যে চার কলাম তাহলে চারটা করে কলাম হবে। তারপর অর্ডার বাই আমরা ধরেন দিলাম হচ্ছে কাউন্ট হ্যাঁ তারপরে ধরেন অর্ডার বাই অ্যাসেন্ডিং ওকে বা ডিসেন্ডিং আপনি যেটা চান।
[26:38]তারপর সিলেক্ট ক্যাটাগরিস এর এখান থেকে আপনি আনক্যাটাগরাইজড টাকে যদি বাদ দিয়ে দিতে চান তাহলে এটাকে আপনি বাদ দিয়ে দিবেন। দিয়ে আপনি এখান থেকে এবার ধরেন দিলেন হচ্ছে অর্গানিক তারপরে এখান থেকে খেজুর হ্যাঁ তারপরে ঘি হানি তারপরে হচ্ছে যে মাসালা তখন তো ডিফল্ট ভাবে আসছিল।
[26:56]এখন কিন্তু আমরা এখান থেকে সরিষার তেল হ্যাঁ এখন থেকে এখন কিন্তু আমরা এখানে আমাদের মত করে মানে প্রোডাক্টগুলোকে বসাতে পারছি। তারপর আপনি যদি বলেন যে হাইড এমটি ক্যাটাগরি যে ক্যাটাগরিগুলো এমটি হবে সেগুলো দেখাবে না হ্যাঁ।
[27:06]ক্যাটাগরি কাউন্টটা তুমি দেখাবা বা এটাকে আপনি হাইড করতে চান কিনা যে কোন ক্যাটাগরিতে কয়টা প্রোডাক্ট আছে টাইটেলটা আপনি যদি হাইড করতে চান ইমেজ হাইড করতে চান। আপনার হাতে কিন্তু কমপ্লিট কন্ট্রোলটা আছে।
[27:20]তারপর এই যে এখানে ফিচারড ইমেজ ভিউ মোর এই টেক্সটটাকে আপনি পরিবর্তন ফিচারড প্রোডাক্ট এটা পরিবর্তন করতে চাইলে এই যে প্রোডাক্ট পরিবর্তন করা যাবে। ভিউ মোর এই টেক্সটটাকে পরিবর্তন করা অথবা এখানে দেখেন বাই পপুলারিটি যেহেতু দেওয়া আছে আপনি এটাকে অন্য কিছু করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন।
[27:34]এখানে আপনার হচ্ছে প্রোডাক্টের ডিটেইল আছে এখানেও আপনি চাইলে মানে জাস্ট কোন একটা স্পেসিফিক প্রোডাক্টও দেখাতে পারবেন যে আমি জাস্ট এই একটা ক্যাটাগরির প্রোডাক্ট দেখাতে চাই। এখানে রিসেন্ট প্রোডাক্ট আপনি অনেক সময় হয় না যে আপনি দেখাতে চাবেন যে রিসেন্ট প্রোডাক্ট এর পরিবর্তে অন্য কোন কিছু সেটা।
[27:47]তারপর এখানে হচ্ছে রিসেন্ট ব্লগ এখানে আপনার ব্লগ আইটেমগুলো দেখাবে আমাদের ব্লগ পোস্ট আমি একটু সেভ করি এটা তারপর আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই তারপর এখান থেকে আমরা যদি পোস্টে যাই আপনি দেখবেন সব হ্যালো ওয়ার্ল্ড পোস্ট চারটা হ্যালো ওয়ার্ল্ড পোস্ট আছে তা আমরা এগুলো সবগুলোকে আনটিক করে দিয়ে এগুলো সবগুলোকে মুভ টু ট্র্যাশ করে এপ্লাই করি।
[28:07]এবার আমরা যদি আমাদের হোমপেজটাকে একবার ভিজিট করি আমি একটু দেখতে চাচ্ছি যে এখন দেখেন রিসেন্ট পোস্ট এর মধ্যে ইমেজ সহ আসছে। ইভেন টাইটেল, ডেট, ডেসক্রিপশন সব এখানে আসছে। এখন আপনি যদি মনে করেন আমি পেইজটাকে একবার রিফ্রেশ করি।
[28:26]এখানে আপনি আসলেন আসার পরে আপনি এখান থেকে দেখেন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এখানে এটাকে অ্যাসেন্ডিং করব তাহলে দেখেন অ্যাসেন্ডিং মানে লাস্ট পোস্টটা সবার আগে আসবে ফার্স্ট পোস্ট না। আর আপনি যদি বলেন ডিসেন্ডিং মানে লেটেস্ট পোস্টটাই প্রথমে দেখাবে সেটা কোন পোস্টে কত ভিউ হয়েছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন।
[28:41]তারপর এখানে আরো গেলে এবার সামনে দেখেন যে আমি চাই যে এখানে এই যে কে পোস্ট করেছে সেই ইমেইলটা আমি দেখাব না। তাহলে আপনি এখানে পোস্ট অথর এটাকে আপনি হাইড করে দিতে পারেন। ওকে ডেট টাকে আপনি হাইড করে দিতে পারেন।
[28:53]আপনি যদি চান ওকে তারপর পোস্ট মেটা আপনি হাইড করতে পারবেন। ওকে তো এখানে যে ক্যাটাগরি হাইড করার অপশন আছে তারপর পোস্ট ভিউ হাইড করার অপশন আছে। ওকে তো প্রত্যেকটা জিনিস হাইড করার অপশন আছে ইভেন মজার ব্যাপার হচ্ছে স্টাইলে গিয়ে আপনি আবার প্রত্যেকটাকে ধরে ধরে নিজের মত করে কাস্টম স্টাইলও করতে পারবেন।
[29:08]তো এটা ওয়ান টাইম আপনি সেটআপ করে ফেলবেন এই যে দেখেন এখন কিন্তু আমাদের এটা চলে আসছে। ওয়ান টাইম আপনি যদি একদম ইনস্ট্যান্টলি একটা ওয়েবসাইট সেটআপ করে ফেলতে চান তাহলে এটা ভালো কিন্তু এর মানে এই না যে আপনি এখানে কাস্টমাইজেশন করতে পারবেন না।
[29:21]আপনার এরপরের কাস্টমাইজেশন এর অনেক সুযোগও আছে। আপনারা অনেক সময় আমাকে এই টাইপের ওয়েবসাইট বানানোর জন্য রিকোয়েস্ট করেন বিভিন্ন সময় আবার অনেক সময় আপনারা বলেন যে ভাই প্রত্যেকবার থিমটা আমাদের নিজেদের ম্যানুয়ালি বিল্ড করতে হয় এটা অনেক সময় একটু টাফ।
[29:34]তো এইসব ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি এই টেমপ্লেটটা ব্যবহার করেন এটা অনেক সুবিধা। এরকম আরো অনেক থিম আছে ইন্টারনশনাল অনেক মানুষের অনেক থিম আছে অনেক পপুলার থিম আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দেশীও ভাইদের প্রোডাক্টগুলো মাঝে মাঝে শেয়ার করার সুযোগ আছে।
[29:48]তো সেখান থেকেই এই ভিডিওটা বানানো এবং আমি আশা করছি যে আপনার খুব ভালো ধারণা হয়ে গেছে যে কিভাবে আপনি এখন উ-কমার্স ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইট সেটআপ করবেন। আপনার কাছে সব রিসোর্স আছে আপনি এই থিমটা পারচেজ করতে চাইলে এবং অবশ্যই কুপন কোডটা ব্যবহার করবেন।
[30:00]এবং এই থিমের ব্যাপারে সব ডিটেইল আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর কোন টপিকে ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।



