Thumbnail for Top 10 Most Useful Websites On the Internet (Bangla) | Every Internet & Computer User Must Know by Basic IT Academy

Top 10 Most Useful Websites On the Internet (Bangla) | Every Internet & Computer User Must Know

Basic IT Academy

26m 17s5,033 words~26 min read
Auto-Generated

[0:00]আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ আমরা জানবো এমন 10টি ওয়েবসাইট সম্পর্কে যা প্রত্যেকটি ইন্টারনেট ব্যবহারকারী বা কম্পিউটার ব্যবহারকারীর জন্য জানা খুবই প্রয়োজন।

[0:13]আপনি যদি ইন্টারনেট জগতের এক্সপার্ট হতে চান, তাহলে অবশ্যই মোস্ট ইউজফুল টপ 10 ওয়েবসাইট সম্পর্কে আপনাকে জানতেই হবে। যা আপনাকে অনলাইন দুনিয়ায় এগিয়ে রাখতে সাহায্য করবে।

[0:25]ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে, তো চলুন শুরু করি। শুরুতেই যে ওয়েবসাইটটি আপনাদেরকে পরিচয় করে দিব তা হচ্ছে Mega.io।

[0:35]তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এই যে আমি এখান থেকে ব্রাউজারে চলে গেলাম এবং এখানে সার্চ যে অপশন রয়েছে তো আমি এখানে সার্চ করে দিব mega.io।

[0:44]সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে mega.io এর যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে mega.io এর যে ওয়েবসাইট এটা চলে আসছে এবং এটা কিন্তু আমাদেরকে টোটাল 20 GB ফ্রি দিচ্ছে।

[1:00]এটার কাজটা কি হবে? সেটা হচ্ছে ধরেন আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে আপনার অনেকগুলো প্রয়োজনীয় ডাটা রয়েছে। সেটা হতে পারে অডিও, হতে পারে ভিডিও, হতে পারে ছবি, হতে পারে কোনো ওয়ার্ড ফাইল, ঠিক আছে, হতে পারে PDF ফাইল।

[1:13]আপনি যে কোনো ফাইল হোক ধরেন আপনার খুব বেশি জরুরি ফাইলগুলো যদি হারিয়ে যায়, আপনার অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে। সেই ফাইলগুলোকে কিন্তু আপনি এখানে নির্দ্বিধায় রেখে দিতে পারেন এবং নিশ্চিন্তে এখানে থাকবে।

[1:27]আপনার মোবাইল যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় আপনার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় বা ল্যাপটপ নষ্ট হয়ে যায় তখনও কিন্তু আপনার এই 20 GB ফাইল ওইখানে একদম নিশ্চিন্তে নিরাপদে থাকবে।

[1:38]তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 20 GB ফ্রি দেওয়া হবে এবং কিরকম হবে এই যে মোবাইলে রাখতে পারবেন এবং ল্যাপটপে রাখতে পারবেন। জাস্ট কম্পিউটার থেকে যখন আপনি আপলোড করে এখানে রেখে দিবেন সেটা কিন্তু সিকিউর হিসেবে থাকবে।

[1:49]এবং এরা যে সুবিধাগুলো দিচ্ছে আপনাকে সেটা হচ্ছে Reliable Storage and Fast Transfers। তারপরে দেখেন কি কি ফাইল রাখতে পারবেন PDF ফাইল, অডিও ফাইল, ভিডিও ফাইল, তারপরে ফোল্ডার।

[1:58]আপনি যেভাবেই চান ছবিও রাখতে পারবেন, কোনো ধরনের নোটপ্যাড সেগুলোকে রাখতে পারবেন। তারা কিন্তু কি কি সুবিধা দিচ্ছে সবগুলো এখান থেকেই আপনি পাচ্ছেন এবং এটা কিন্তু একদম ফ্রিতে।

[2:09]তবে এখানে আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে আপনি যদি 1 TB রাখেন, মানে আপনাকে তো 20 GB দেওয়া আছে। আপনাকে যদি 100 GB দেওয়া হয় তখন কিন্তু আপনাকে টাকা দিতে হবে।

[2:18]তো আমাদের 20 GB রাখলে কিন্তু এনাফ, ঠিক আছে? তো এটা রাখার জন্য আপনাকে অবশ্যই সেখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। এই যে এখানে Create Account রয়েছে অথবা এখানে Create Account রয়েছে সেটা দিয়েও করতে পারেন এখানেও করতে পারেন।

[2:29]তো আমি এখানে Create Account এ ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে Create Your Free Account সেটা করার জন্য একটা ফর্ম চলে আসবে এবং এখানে আপনার First Name, Last Name, Email, Password এবং Re-type Password দিয়ে এই যে দুইটা শর্ত রয়েছে এখানে।

[2:41]এই দুইটা শর্ততে ক্লিক করে Create Account এ যখন ক্লিক করে দিবেন সাথে সাথেই কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবং যখন অ্যাকাউন্ট করে নিবেন তখনই কিন্তু আপনি ফাইল আপলোড করার অপশন চলে আসবে।

[2:54]এবং ক্লিক করে করে করে আপনি কম্পিউটার বা ল্যাপটপ অথবা মোবাইল থেকে সেখানে আপনার গুরুত্বপূর্ণ যে ফাইল রয়েছে সেটা হতে পারে অডিও, ভিডিও অথবা ছবি। আপনার অনেক পুরনো ধরনের ছবি হয়তো অনেকদিন ধরে মোবাইলে রাখছেন।

[3:05]তো আপনার বাছাই করা ছবির ফোল্ডারটি কিন্তু নিশ্চিন্তে mega.com এ রেখে দিতে পারেন। এখানে কিন্তু আপনি 20 GB পর্যন্ত রাখতে পারবেন, ঠিক আছে?

[3:12]তো আশা করি এই ওয়েবসাইটটি আপনাদের খুবই কাজে দিবে। যদি কাজে দেয় অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে এটা আপনার কতটুকু কাজে লাগলো।

[3:20]তো এখন আমরা যে ওয়েবসাইটটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে ছবি বা পিকচার রিসাইজ করা। আপনার কাছে একটা ছবি আছে সেটা অনেক বড়।

[3:27]সেই ছবিটাকে যদি আপনি ছোট-বড় করতে চান বা রিসাইজ করতে চান তখন আপনি কি করবেন? চলুন সেই বিষয়টা শিখে নিই। আমরা অনলাইনে চলে যাচ্ছি।

[3:33]এবং Google এ গিয়ে লিখে দিব picresize.com। Picresize.com লিখে যখন আমি Enter এ চাপ দিয়ে দিব।

[3:40]তখনই কিন্তু সাথে সাথেই আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে সেটা হচ্ছে picresize.com। তো এখানে আমি যে ছবিটাকে রিসাইজ করতে চাই সেই ছবিটা সিলেক্ট করে দিব, ঠিক আছে?

[3:48]তো এখান থেকে আমি Browse এ ক্লিক করে দিতে পারবো অথবা এই যে From Computer এ কিন্তু ক্লিক করে দিতে পারবো। তো এখান থেকে আমার ছবি রয়েছে হচ্ছে Pictures এ। আমি এখান থেকে একটা ছবি দিয়ে দেই। ধরেন, এই ছবিটাকে আমি দিতে চাই দিয়ে আমি এখানে Open করে দিলাম।

[4:03]এবং দেখেন এই ছবিটা কিন্তু আমাদের সামনে Open হয়ে গেল ছবিটা। তো এই ছবিটাকে কি আমরা কিন্তু Rotate করতে পারি, তারপরে Flip করতে পারি, তারপরে হচ্ছে Crop করতে পারি। তো শুরুতে আমি Crop টা দেখাই।

[4:13]এই যে দেখতে পাচ্ছেন Crop একটা অপশন রয়েছে আমি যখন এখানে ক্লিক করে দিব তখন এখানে Crop করার একটা অপশন চলে আসবে। আমরা ছবিটাকে কত বড় করতে চাই? এত বড় নাকি আরো বড়? যদি বড় করতে চাই তাহলে এখান থেকে আমি এভাবে বড় করে দিব এই ছবিটা কতটুকু করতে চাই।

[4:27]আমি যদি পাসপোর্ট সাইজের মতো করতে চাই তাহলে এখান থেকে আমি পাসপোর্ট সাইজের মধ্যে একটা মাপ দিয়ে দিলাম। এই যে এটাকে এভাবে দিয়ে দিলাম। তো আমার মাপটা আমি দিয়ে এখান থেকে এই যে Crop Selection এ আমি ক্লিক করে দিলাম।

[4:37]ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার ছবিটা আমি যে সাইজ দিয়েছি সেই সাইজে কিন্তু চলে আসলো। তো আমার ছবিটা যখন Crop করা হয়ে যাবে তখন আমি ছবিটাকে চাইলে কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারবো।

[4:47]এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি চান যে এটাকে রিসাইজ করতে এখান থেকে কিন্তু আবারও সাইজ করতে পারবেন এবং একদম নিচে চলে যাব আপনি যদি কোনো ধরনের ইফেক্ট দিতে চান এই যে দেখতে পাচ্ছেন এখানে Frame Border। আমি যদি এখানে ক্লিক করে দেই দেখেন কিরকম বর্ডার হবে এরকম বর্ডার দিতে পারবো ছবির মধ্যে।

[5:02]তারপরে এখানে আরো অনেক ধরনের ইফেক্ট রয়েছে আপনি চাইলে সেই ইফেক্টগুলো কিন্তু এপ্লাই করতে পারবেন। তো আমি এখানে কোনো ইফেক্ট দিতে চাই না। এই ছবিটাকে সরাসরি ডাউনলোড করতে চাই আমি একদম নিচে চলে যাব এবং কোন ফরম্যাটে ছবিটা ডাউনলোড করবো সেটা দেখতে পাচ্ছি।

[5:12]JPG অথবা অন্যান্য যে GIF এবং PNG, BMP তো আমরা JPG তে এটা ডাউনলোড করতে চাই এবং এখান থেকে Good, Better, Best আছে। আমরা যদি Best দিয়ে দেই।

[5:26]তো এখান থেকে দেখতে পাচ্ছেন I'm done, resize my picture। আমি যখন এখানে ক্লিক করে দিব তখন আমাদের সামনে আরেকটা অপশন চলে আসবে এবং এখান থেকে আমি যদি আমার এই পিকচারটাকে কম্পিউটার বা ল্যাপটপে সেভ করতে চাই তখন এখানে আমি ক্লিক করে দিব।

[5:40]এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই ছবিটা কিন্তু আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম Show in Folder এ ক্লিক করে দিলাম।

[5:46]এবং দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এই যে একদম ছোট হয়ে চলে আসলো। আমি একটু বড় করে দেখি কারণ এটাকে আমি ছোট করে কেটেছি তাই এটা অনেক ছোট হয়ে গেল। আপনি যে ধরনের সাইজ করতে চান সেই ধরনের সাইজ কিন্তু এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে?

[6:00]তো আমি এখান থেকে ব্যাক করে মেইন পেজে চলে আসলাম এটা হচ্ছে picresize.com। তো এখন আমরা যে ওয়েবসাইটটি জানবো সেটা হচ্ছে অনলাইনে যদি আমরা কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে চাই।

[6:10]সেই নামটা আমরা কিভাবে খুঁজে পাবো? কারণ সারা দুনিয়াতে অনেক অনেক ওয়েবসাইট রয়েছে। আপনি এমন একটা নাম বের করলেন যে নামটা অলরেডি আছে।

[6:19]তো আপনি কিভাবে নাম এখান থেকে সিলেক্ট করবেন সেটা আমরা এখন দেখতে চাইবো। তো শুরুতেই আমি ব্রাউজারে চলে যাচ্ছি এবং এখানে গিয়ে লিখে দিব।

[6:26]Namecheap.com। Namecheap.com লিখে আমি যখন Enter এ চাপ দিব তখনই কিন্তু আমাদের সামনে namecheap.com এর যে ওয়েবসাইটটা রয়েছে বা ইন্টারফেসটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে।

[6:38]এবং এখানে দেখেন Register a domain name to start। আমরা যে নাম দিয়ে ডোমেইনটা কিনতে চাই বা ওয়েবসাইটটা কিনতে চাই সেই নামটা এখানে দিয়ে সার্চ করবো। ওয়েবসাইটের নাম বা ডোমেইন নামের জন্য সবচেয়ে সেরা ওয়েবসাইট হচ্ছে Namecheap।

[6:50]আপনি এখানে গিয়ে যখন আপনার ওয়েবসাইট যেটা বানাতে চান বা যে নামে বানাতে চান সেই নামটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি। তো আমি এখানে আমার নামটা লিখে দিলাম।

[6:58]আর এখানে মনে রাখতে হবে অবশ্যই সব ছোট হাতের হবে এবং স্পেস ছাড়া আপনি কোনো স্পেস দিতে পারবেন না। আমি এখানে asekjunaid লিখে দিলাম লেখার পর এখানে এই যে সার্চ করে দিব।

[7:07]আমি দেখি আমার নামে কোনো ওয়েবসাইট খালি আছে কিনা। মানে একবার যদি কেউ করে ফেলে সেটা কিন্তু আপনি আর কিনতে পারবেন না। এটা কিন্তু আমাদের জন্য খালি আছে asekjunaid.com। এটা কিন্তু চাইলে আমি কিনতে পারবো।

[7:17]তো এটার দাম পড়বে হচ্ছে $8.98। মানে $10 এর কাছাকাছি বছরে আপনাকে দিতে হবে। এটা হচ্ছে এক বছরের চার্জ, ঠিক আছে? আপনি চাইলে এই ডোমেইনটা এদের কাছ থেকে কিনতে পারবেন।

[7:27]এবং এটাকে যদি আপনি ভিন্ন ভিন্ন নামেও চান এই যে asekjunaid.com তারপরে হচ্ছে asekjunaid.net, asekjunaid.org, asekjunaid.ai, asekjunaid.is বিভিন্ন নামে কিন্তু কিনতে পারবেন এবং এখানে দেখেন সবচেয়ে কম হচ্ছে asekjunaid.xyz।

[7:43]যদি আপনি এই ডোমেইনটা কিনেন আপনাকে বছরে $1 শুধু দিতে হবে, ঠিক আছে? এক বছরে শুধু $1 তার মানে হচ্ছে ৳85 দিয়ে কিন্তু আপনি এক বছর এই নামটা ইউজ করতে পারবেন।

[7:53]এখানে কিন্তু আরো অনেক নাম রয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা যে কোনো নাম সার্চ করে সে ওয়েবসাইটটা আমাদের জন্য খালি আছে কিনা আমরা কিনতে পারবো কিনা চেক করতে পারবো। ধরেন এখানে যদি আমি ভিন্ন নাম দেই যে ডোমেইনগুলো এখানে কেনা হয়ে গেছে।

[8:05]এরকম একটা নাম যদি দেই, আমি এখানে ঐরকম একটা নাম দিচ্ছি যেটা অলরেডি কেনা হয়ে গেছে আমরা দেখে কিনতে পারি কিনা। তো আমরা যদি এখানে লিখে দেই প্রথম আলো।

[8:12]এই যে প্রথম আলো লিখে দিলাম এবং এখান থেকে যদি সার্চ করে দেই দেখেন prothomalo.com অলরেডি Registered in 2001 সালে। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে prothomalo.com ওয়েবসাইটটা আসছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে।

[8:25]তার মানে এখানে দেখেন Make Offer। আমি চাইলে তাদের কাছে কিনতে পারি, তাদেরকে অফার দিতে পারি। এখানে যখন আমি Make Offer এ ক্লিক করে দিব কত টাকা দিয়ে কিনতে চাই সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারি।

[8:35]তো আপনি তো নিশ্চয়ই প্রথম আলোকে কিনতে পারবেন না। তারা অনেক বড় একটা পত্রিকার সাইট। তাদেরকে তো কেনা এত সহজ না। তবে আপনি ভিন্ন নামে কিন্তু কিনতে পারবেন।

[8:42]অলরেডি কিন্তু prothomalo.com কেনা হয়ে গেছে এবং তারপর এখানে দেখেন যেগুলো কেনা হয়ে গেছে এখানে দেখাচ্ছে prothomalo.xyz এটাও কেনা হয়ে গেছে prothomalo.me এটাও কেনা হয়ে গেছে কিন্তু আপনি চাইলে এই যে prothomalo.org এটা কিনতে পারবেন।

[8:52]তারপর prothomalo.ai ওটা কিনতে পারবেন। prothomalo.is এটা কিনতে পারবেন, ঠিক আছে? তো আশা করি খুব সহজেই আপনারা কোনো একটা ওয়েবসাইট যদি কিনতে চান এখান থেকে চেক করতে পারবেন যে এটা কত টাকা লাগবে এবং এটা খালি আছে কিনা।

[9:08]কারণ পৃথিবীতে একবার শুধু একটা .com একবারই বিক্রি হয়। যেমন প্রথম আলো আর কেউ কোনোদিন কিনতে পারবে না। হ্যাঁ, কিনতে পারবে তাদের কাছ থেকে যদি তাদেরকে আপনি অফার করেন।

[9:18]তারা যদি রাজি হয়ে যায়, হ্যাঁ আপনাকে এত কোটি টাকা দেবো বা এত লক্ষ টাকা দেবো যদি রাজি হয় তখন তাদের কাছে আপনি কিনতে পারবেন। কিন্তু এমনে দুনিয়া থেকে আর এটা কিনতে পারবেন না, ওকে? তো এখন আমরা যে ওয়েবসাইটটি দেখবো সেটা হচ্ছে অনলাইনে ফটোশপের কাজ করা।

[9:31]ধরেন আপনি কম্পিউটার কিনেছেন অথবা ল্যাপটপ কিনেছেন কিন্তু আপনার কম্পিউটার এখনো ফটোশপের কোনো সফটওয়্যার দিতে পারেন নাই বা ফটোশপের কোনো সফটওয়্যার আপনাকে দেওয়া হয় নাই। তখন আপনি কি করবেন?

[9:41]কিন্তু আপনি একটা কাজ করতে হবে ফটোশপে। তো সে কাজটা কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন এবং অনলাইনে কিন্তু ফটোশপের একটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি ফটোশপের যে সফটওয়্যার দিয়ে যেভাবে কাজ করতে পারবেন ঠিক সেম ভাবে অনলাইনে কিন্তু সে কাজটা করতে পারবেন।

[9:55]তো আমরা যদি Google এ চলে যাই এবং এই সার্চ অপশনে গিয়ে লিখে দেই photopea.com। Photopea.com লিখে যখন আমি Enter এ চাপ দিলাম বা সার্চ করে দিলাম সাথে সাথেই কিন্তু আমাদের সামনে photopea.com এর যে ওয়েবসাইট সেটা চলে আসলো।

[10:07]এবং এটা দেখতে কিন্তু একদম ফটোশপের যে সফটওয়্যার যেরকম থাকে সেরকমই এবং এখানে সেইম কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন এবং আপডেট যে সফটওয়্যার যদি আপনি দিতেন কম্পিউটারে সেই সফটওয়্যারে যেভাবে কাজ করা যায়।

[10:19]ঠিক এখানে কিন্তু সেইম ভাবে কাজ করা যায় এখানে এই যে File, Edit, Image, Layer, Select, Filter, View, Window, More অনেক কিছু রয়েছে এবং এখানে দেখেন টুলগুলো কিন্তু সবগুলো রয়েছে, ঠিক আছে?

[10:29]আমরা যদি এই যে File এ যাই এবং এখান থেকে যদি Open দেই দেখেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি Picture এবং এখান থেকে যদি আমি এই ছবিটা দেই।

[10:42]এই ছবিটা কিন্তু এখানে Open হয়ে গেল এবং এখান থেকে কিন্তু ফটোশপে যা যা করা যায় সবকিছু আপনি করতে পারবেন। এখানে যদি Crop করতে চান Crop করতে পারবেন।

[10:48]এবং আপডেট ভাবে আপনি যেভাবে চান সেভাবে কিন্তু এভাবে করতে পারবেন। করে এখান থেকে আবার কম্পিউটারে সেভও নিতে পারবেন। আমি যদি এখানে করে আমি Enter এ চাপ দেই দেখেন ছবিটা কিন্তু Crop হয়ে গেল এবং এটাকে যদি সেভ করতে চাই এই যে File এ যাব।

[11:00]এবং এখান থেকে সেভ দিতে চাই। এই যে PNG যদি করতে চাই, JPG করতে চাই। আমি JPG করতে চাই ক্লিক করে দিলাম এবং এখান থেকে রেজুলেশন কত দেবো? কি দেবো? এই যে রেজুলেশন কোয়ালিটি কি দেবো?

[11:13]আমি যদি ফুল কোয়ালিটি দেই সেটাও করতে পারবো। দিয়ে এখান থেকে আমি সেভ দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন সেভে দিয়ে দিলাম। আমার কম্পিউটারে কিন্তু ছবিটা সেভ হয়ে গেল। আমি এখান থেকে Show in Folder এ ক্লিক করে দেই এবং এই যে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু রিসাইজ হয়ে আমার কম্পিউটারে সেভ হয়ে গেল।

[11:27]তো আশা করি খুব সহজেই অনলাইনে কিন্তু ফটোশপের যদি প্রয়োজন হয় বা আপনি ফটোশপের কাজ জানেন এখান থেকে কিন্তু সফটওয়্যার ছাড়াই কাজগুলো করে নিতে পারবেন।

[11:37]তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা। কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা কিন্তু খুবই একটা জটিল বিষয়।

[11:42]আপনি যদি চান যে কোনো একটা ফাইলকে অন্য কম্পিউটার বা অন্য কোনো জায়গায় পাঠাতে সেটা কিন্তু খুব সহজে পাঠানো যায় না যদি বড় ফাইল হয়। ছোট ফাইল হলে হয়তো আপনি মেইল করে পাঠাতে পারেন।

[11:53]কিন্তু মেইলে কিন্তু 25 MB এর বেশি এলাও করে না। তো আপনি যদি 25 MB এর উপরে পাঠাতে চান তখন কিন্তু আপনাকে ভিন্ন প্রসেসে পাঠাতে হবে।

[12:01]তো ফাইল ট্রান্সফারের সেরকম একটা ওয়েবসাইটের নাম হচ্ছে file.pizza। আমরা চলে যাচ্ছি Google এ এবং এবং এখানে লিখে দিব file.pizza। লিখে আমি Enter এ চাপ দিব অথবা সার্চ করে দিব।

[12:10]দেওয়ার সাথে সাথেই আমাদের সামনে এই যে File Pizza নামে একটা ওয়েবসাইট চলে আসছে এবং এখান থেকে খুব সহজে এই যে Select a File। এই যে দেখতে পাচ্ছেন এখানে Select a File এ ক্লিক করে দিব এবং এখান থেকে কোনো একটা ছবি যদি পাঠাতে চাই।

[12:22]কোনো একটা ভিডিও পাঠাতে চাই, কোনো একটা অডিও পাঠাতে চাই অথবা ফোল্ডার পাঠাতে চাই সেটা কিন্তু আমরা করতে পারবো। তো আমি এখান থেকে Download এ চলে যাচ্ছি এবং এখান থেকে যদি আমি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা অডিও রয়েছে আমি এটা পাঠাতে পারি।

[12:35]অথবা কোনো একটা ভিডিও চাইলে সেটাও করতে পারি। আমি এখান থেকে এই ভিডিওটা পাঠাতে চাই। দিয়ে আমি এখানে Open করে দিলাম। দেখেন ভিডিওটা কিন্তু এখানে প্রসেস হয়ে একটা লিংক তৈরি হলো।

[12:44]এই যে একটা লিংক হয়ে গেল। আমি যদি এই লিংকটাকে কপি করে এখান থেকে আমি যাকে পাঠাতে চাই তার এখানে এটাকে মেইল করে দেই ধরেন আমি মেইলে চলে যাই, ঠিক আছে?

[12:54]আমি আমার মেইলে চলে যাচ্ছি। লিংকটা কিন্তু এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে মেইলে চলে গেলাম এবং এখানে আমার ঠিকানা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে সাবজেক্ট একটা দিয়ে দিলাম।

[13:06]তারপর এখানে যে কপি করা লিংকটা রয়েছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি সেন্ড করে দেবো। সেন্ড করলে কিন্তু সাথে সাথেই আমাদের কম্পিউটারে একটা মেইল চলে আসবে এবং এই মেইলটাকে যদি আমরা।

[13:16]তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা মেইল চলে আসে। আমি যদি এখানে ক্লিক করে দেই আমাদের এখানে কিন্তু একটা লিংক চলে আসলো। তো আপনি যাকে পাঠাবেন তার কাছে এরকম একটা লিংক যাবে।

[13:24]এই লিংকে যখন আপনি ক্লিক করে দিবেন তখনই কিন্তু ঐ লিংকটা এখন দেখাবে ডাউনলোড হিসেবে। আপনি যখন এই ডাউনলোড এ ক্লিক করে দিবেন তখনই কিন্তু এই ফাইলটা আপনার কম্পিউটারে ডাউনলোড হতে থাকবে।

[13:35]এবং এই ফাইলটা কিন্তু এই ফাইল পিজা ওয়েবসাইটের মধ্যে সাত দিন পর্যন্ত থাকবে এবং সাত দিন পর এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখানে দেখেন কত MB এটা রয়েছে সেটাও দেখাচ্ছে।

[13:44]তো আপনার নেট যদি অনেক ফাস্ট হয় তখন কিন্তু এই ফাইলটা আস্তে আস্তে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে আপনার কম্পিউটারে। তো আশা করি খুব সহজে আপনারা ফাইল ট্রান্সফারও করতে পারবেন।

[13:51]এটা যে কোনো জায়গায় হতে পারে এবং যে কোনো সাইজের ফাইল হতে পারে। আপনি খুব সহজে এখান থেকে এটা ট্রান্সফার করতে পারবেন। তো এখন আমরা যে ওয়েবসাইটটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে অনেকেই সিভি তৈরি করেন।

[14:00]চাকরির আগে কিন্তু অনেক সিভি তৈরি করতে হয়। কিন্তু সিভির ডিজাইন অনেকে করতে জানেন না। তো আমরা যদি অনলাইন থেকে খুব সহজে সিভি ডিজাইন খুঁজতে চাই তখন আমরা কি করবো?

[14:08]তখন আমরা এই Google এ চলে যাব এবং এবং এখানে গিয়ে লিখে দিব ResumeBuild.com। তো আমি যখন এখানে ResumeBuild.com লিখে দিলাম এবং এখান থেকে যদি আমি Enter এ চাপ দিয়ে দেই।

[14:21]ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু সিভি তৈরির যে ওয়েবসাইটের ইন্টারফেস সেটা চলে আসলো এবং এখান থেকে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের ডিজাইনের সিভি তৈরি করতে পারবো।

[14:33]ঠিক আছে? Build My Resume আমি যখন এখানে ক্লিক করে দিব সাথে সাথে আমাদের সামনে তিনটা অপশন চলে আসবে। মানে এখান থেকে যে তিনটা ওয়েতে আপনি এটাকে বিল্ড করতে পারবেন এবং আপনার কম্পিউটার এটা ডাউনলোড করতে পারবেন।

[14:45]তো সেটা করার জন্য আমি এখান থেকে Build My Resume আবার এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে দেখেন অনেকগুলো ডিজাইন চলে আসলো। আপনি এখান থেকে আপনার যে ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনটাই কিন্তু বিল্ড করতে পারেন।

[14:55]তো এখানে আমরা একটু দেখি এটা এরকম হবে, এটা এরকম হবে, এটা এরকম হবে। যে ডিজাইনটা আপনি চুজ করেন এখানে Use This Template এবং নিচেও কিন্তু অনেক ডিজাইন রয়েছে। চাইলে আপনি যে কোনো ডিজাইন ইউজ করতে পারেন।

[15:08]ধরেন এটা যদি করতে চাই অথবা এটা যদি করতে চাই, ঠিক আছে? তো আমি এটা করে নিচ্ছি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে যে ইনফরমেশনগুলো আমরা সিভিতে ইউজ করবো সেই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে যে First Name, Last Name, তারপরে Address Bar, City, Email Address, Zip Code, Phone Number, Country সবগুলো দেওয়ার পর এখানে Save & Next এ ক্লিক করে দিব।

[15:28]এবং এখানে দেখতে পাচ্ছেন Tips For Your Experience Section। এখানে কিন্তু আপনার লাইফে যে এক্সপেরিয়েন্সগুলো রয়েছে চাকরির সেগুলো কিন্তু এখানে বসানোর জন্য কিছু টিপস রয়েছে। আমি যখন এই Next এ ক্লিক করে দিব তখন আপনার সামনে কিন্তু এক্সপেরিয়েন্সের একটা জায়গা চলে আসবে এবং এখানে দেখেন অনেকগুলো এক্সপেরিয়েন্সের বিভিন্ন ধরনের লেখা রয়েছে।

[15:43]সেগুলো যেটা ভালো লাগে আপনার কাছে সেগুলো এখান থেকে এড করে দিতে পারবেন। জাস্ট ক্লিক করলে কিন্তু এড হয়ে যাবে এবং এখানে দেখেন Employer, Job Title, City, State, ঠিক আছে? এবং কবে থেকে শুরু করছেন Start Date এবং End কবে?

[16:00]কবে আপনার এই ওই কাজটা শেষ হয়েছে। সবগুলো দিয়ে কিন্তু এখানে বিস্তারিত লিখে দিতে পারবেন। তো এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আমি যখন এখানে Save এ ক্লিক করে দিব তখনই কিন্তু এই যে সিভিটা রেডি হলো সেটা কিন্তু আমাদের কম্পিউটারে সেভ হয়ে যাবে।

[16:11]তো এখানে দেখেন More Information Needed। আমি তো আর এটা তৈরি করতেছি না, জাস্ট আমি আপনাদের সাথে এটা শেয়ার করে দিলাম আপনি কিভাবে তৈরি করতে পারেন, ঠিক আছে? জাস্ট Ok দিলে কিন্তু এটা আপনাদের কম্পিউটারে সেভ হয়ে যাবে।

[16:22]এবং এটা বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি এটা থেকে উপকৃত হয় সেটা বলে দিবেন। তো আশা করি আপনারা খুব সহজে অনলাইন থেকে সিভির যে টেমপ্লেট এবং ঐখান থেকে কত সহজে তৈরি করা যায় সেটিও দেখিয়ে দিলাম, ঠিক আছে?

[16:36]তো এখন আমরা যে ওয়েবসাইটটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে PrintFriendly। মানে অনলাইন থেকে যখন আমরা কোনো একটা ইনফরমেশন ডাউনলোড করতে যাই তখন কিন্তু অনেক ধরনের বিজ্ঞাপন থাকে।

[16:44]বিজ্ঞাপনের জন্য কিন্তু আমরা প্রিন্ট করতে গেলে সেগুলো সহ আমাদেরকে প্রিন্ট করতে হয়। এতে আমাদের খুব মানে ইনফরমেশনগুলো কিন্তু সঠিকভাবে পাই না।

[16:51]তো আমরা চলে যাচ্ছি Google এ এবং এখানে যদি আমরা Bangladesh লিখে দেই। আপনি যে কোনো কিছু লিখতে পারেন তো আমি এখান থেকে Bangladesh লিখে দিলাম। তো Bangladesh লেখার সাথে সাথেই কিন্তু Bangladesh সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন আমাদের সামনে চলে আসলো।

[17:03]তো আমরা যদি চাই যে এটাকে প্রিন্ট করবো। তখন কিন্তু শুধু ইনফরমেশনগুলো আসবে না এখানে যে ছবি রয়েছে বা ভিডিও রয়েছে। সেগুলো ছবিগুলো কিন্তু প্রিন্টারে চলে আসবে।

[17:11]তো আমরা এই ছবিগুলো ছাড়া শুধু ইনফরমেশনগুলো যদি প্রিন্ট করতে চাই তখন কি করবো? আমরা একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি এবং এই Google এ গিয়ে লিখে দিব PrintFriendly।

[17:20]তো Google এর সার্চ অপশনে লিখে দিলাম PrintFriendly.com। লিখে যখন আমি Enter এ চাপ দিয়ে দিব তখনই কিন্তু সেই ওয়েবসাইটটা চলে আসবে। PrintFriendly & PDF।

[17:30]চাইলে আমরা এখান থেকে প্রিন্টও করতে পারি আবার PDF ও কিন্তু ডাউনলোড করতে পারি। তো আমি বাংলাদেশের ইনফরমেশন সেখানে চলে যাচ্ছি এবং এখানের যে লেখাগুলো রয়েছে সবগুলোকে আমি এই লিংকটাকে কপি করে নিচ্ছি।

[17:39]এখানে লিংকটা কপি করে আমি চলে যাচ্ছি PrintFriendly.com এর যে ওয়েবসাইটে এবং এখানে যে ঘরটা রয়েছে এখানে আমি এটাকে পেস্ট করে দিব। তো লিংকটা দেওয়ার পর আমি এখান থেকে Preview তে ক্লিক করে দিব।

[17:50]ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে সেই ওয়েবসাইটের যে ইনফরমেশন ছিল বাংলাদেশ সম্পর্কে সবগুলো কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি যে গুলো ছিল সেটা দেখাচ্ছে।

[18:00]আমি চাইলে এই ছবিটাকে এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু সেই ছবিটা চলে যাবে। এখানে একটা ছবি ছিল তারা কিন্তু ছবি দেখাচ্ছে না। ভিন্ন একটা বিষয় শো করছে তো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। বাস হয়ে গেল।

[18:11]এখন কিন্তু আমাদের সামনে শুধু ইনফরমেশনগুলো রয়েছে। আরো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট করে দিলেই হয়ে যাবে। তো এটাকে যদি আমরা এখান থেকে প্রিন্ট করতে চাই সরাসরি এই যে প্রিন্টারে ক্লিক করে দিব।

[18:21]আপনারা যদি প্রিন্টার মানে এড করা থাকে আপনার কম্পিউটারে বা ল্যাপটপের সাথে তাহলে কিন্তু সরাসরি এই ইনফরমেশনগুলো প্রিন্ট হয়ে যাবে এবং আপনি যদি চান এটাকে PDF করতে সেটা কিন্তু করতে পারবেন।

[18:31]এই যে PDF এ যখন আমি ক্লিক করে দিব তখনই কিন্তু এই ফাইলটা এই যে Download Your PDF, PDF আকারে রেডি হয়ে যাবে। এবং এখান থেকে যখন আমি Download Your PDF এ ক্লিক করে দিব সাথে সাথে দেখেন এটা ডাউনলোড হয়ে যাবে আমাদের পিসিতে বা কম্পিউটারে।

[18:43]এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেল PDF আকারে। এই যে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে যখন আমি Open Folder এ ক্লিক করে দিলাম।

[18:50]দেখেন এই ফাইলটি কিন্তু আমাদের সামনে চলে আসলো এবং এটাকে যদি আমি Open করি এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু এখন PDF আকারে আমাদের সামনে Open হলো। আশা করি যেকোনো ওয়েবসাইটকে বা যেকোনো একটা পেজ থেকে আপনি যদি শুধু ইনফরমেশনগুলো নিয়ে আপনার প্রিন্ট করতে চান অথবা PDF করতে চান সেটা কিন্তু খুব সহজে এখান থেকে করতে পারবেন।

[19:10]ওয়েবসাইটের নাম হচ্ছে PrintFriendly.com। এখন আমরা যে ওয়েবসাইটটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে বাংলা ফন্টের ওয়েবসাইট। বাংলা ফন্টের এর আগেও কিন্তু একটা ওয়েবসাইট দেখিয়েছি।

[19:20]আজকে কিন্তু ভিন্ন টাইপের একটা ওয়েবসাইট দেখাবো। তো চলুন চলে যাই Google এ এবং এখানে সার্চ অপশনে লিখে দিব হচ্ছে Fontbd.com।

[19:30]Fontbd লিখে যখন আমি Enter এ চাপ দিব তখনই কিন্তু Fontbd.com এর যে ওয়েবসাইটের ইন্টারফেস সেটা আমাদের সামনে চলে আসলো। তো এখানে কিন্তু প্রিমিয়াম ফন্টও রয়েছে এবং ফ্রি ফন্টও রয়েছে।

[19:39]আমরা এখানে এই Free Font এ ক্লিক করে দিব। Free Font এ ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে ফ্রি ফন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসে।

[19:48]এবং এখানে দেখেন অনেকগুলো ফন্ট এবং প্রত্যেকটা ফন্ট কিন্তু অনেক চমৎকার মানে একটা থেকে আরেকটা অনেক সুন্দর। এই ফন্টটার নাম হচ্ছে মাহফুজ মিম্মা।

[19:55]এরা দেখেন আমার সোনার বাংলা লেখা আছে কত সুন্দর করে। এটা হচ্ছে নীলাঞ্জনা এবং এটা হচ্ছে হেলাল ফরজানা এটা কিন্তু অনেক চমৎকার। এটাও সুন্দর মিযান মনোয়ারা তারপর হচ্ছে মাসুদ ছোঁয়া।

[20:09]আমার সোনার বাংলা। সবগুলোই আমার সোনার বাংলা কিন্তু কোনটা কোন ডিজাইনের হবে সেটা কিন্তু এখানে ওরা দেখিয়ে দিল। তো ঠিক এভাবে কিন্তু আপনি এক নাম্বার পেজ তারপর হচ্ছে দুই নাম্বার পেজে কি রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন।

[20:20]ঠিক আছে? তারপর যদি তিন নাম্বার পেজে যান এবং প্রত্যেকটা পেজের ফন্টগুলো কিন্তু অনেক চমৎকার। সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারেন। ধরেন আমি যদি এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করতে চাই, ঠিক আছে?

[20:31]সেটা কিভাবে করবো? এই ডাউনলোড এ ক্লিক করে দিবো। ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু এই যে এখানে লিখুন নামে একটা অপশন আসছে। আমি যদি চাই এখানে আমি যে লেখাটা লিখতে চাই সেটা কিরকম হবে সেটা দেখতে পারি।

[20:43]তো আমি এখানে একটা কিছু লিখে দিচ্ছি। আমি লিখে দিচ্ছি Basic IT Academy। দেখেন এই লেখাটা কিরকম হবে সেটা কিন্তু দেখাচ্ছে এবং এটাকে যদি আমরা আরো বড় করি।

[20:50]তারপর এখানে আরো গুলো অপশন রয়েছে আমরা যদি একটু চাপায় দিতে চাই। অথবা আরেকটু ফাঁকা করতে চাই সেটা কিন্তু করতে পারবো এবং এখানে দেখেন উপরে নিচে নেওয়া যায়।

[20:58]যে স্টাইলটা আপনার ভালো লাগে সেই স্টাইলটা করে এখানে দেখতে পারেন যে আপনার লেখাটা কিরকম হবে এবং এটা এখান থেকে যদি আমরা ডাউনলোড করতে চাই নিচে চলে যাব এবং এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন রয়েছে আমি ডাউনলোড এ ক্লিক করে দিব।

[21:08]সাথে সাথে কিন্তু এই ফন্টটা আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি আগের ভিডিওতে দেখানো অবস্থায় আপনি এই ফন্টগুলো কম্পিউটারে কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখে নিবেন না হলে আগের ভিডিওটা একটু দেখে নিবেন তাইলেই খুব সহজে ডাউনলোড করে ইনস্টল কিভাবে করতে হয় সেটা জানতে পারবেন, ঠিক আছে?

[21:23]তো এভাবে কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো ফন্ট নিতে পারি। এবং এখানে দেখেন আট পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। আমি যখন আট এ ক্লিক করবো তখনই কিন্তু এখানে অনেকগুলো ফন্ট রয়েছে।

[21:33]এই যে এই ফন্টটা কিন্তু অনেক সুন্দর। এবং এই ফন্টটার নাম হচ্ছে শরীফ জনতা এটা কিন্তু অনেক চমৎকার এবং এপাশেরটা শরীফ শিশির এটা আরো বেশি সুন্দর, ঠিক আছে? আপনারা যত ধরনের ফন্ট দরকার এখান থেকে কিন্তু ডাউনলোড করে সেই ফন্টগুলো আপনারা ইউজ করতে পারবেন।

[21:45]তো আশা করি বাংলা ফন্ট নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা যে ওয়েবসাইটটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে আপনি যদি অনলাইনে টিভি দেখতে চান ধরেন আপনার টিভি নাই কিন্তু ইন্টারনেট বাসায় রয়েছে।

[21:56]আপনি যদি লাইভ টিভি দেখতে চান তখন আপনি কি করবেন? আমরা চলে যাব Google এ এবং এই সার্চ অপশনে লিখে দিব হচ্ছে Bongobd.com। Bongobd.com নামে একটা ওয়েবসাইট রয়েছে।

[22:06]সেখানে কিন্তু ফ্রি টিভি দেখার ব্যবস্থা রয়েছে। তো এই Bongobd এর ওয়েবসাইটে যখন চলে আসবো এখান থেকে দেখেন টিভি নামে একটা অপশন রয়েছে এই যে টিভি। আমি যখন টিভি তে ক্লিক করে দিব তখনই কিন্তু বাংলাদেশের যে টিভিগুলো রয়েছে সেগুলো চলে আসবে।

[22:18]এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লাইভ টিভি তারপর হচ্ছে নিউজ, এন্টারটেইনমেন্ট অনেকগুলো বিষয় রয়েছে। আমরা যদি সবগুলো দেখতে চাই এখান থেকে একটু নিচের দিকে যাব তাহলে দেখতে পারবো।

[22:27]এখান থেকে যে টিভি দেখতে চাই সেই টিভি কিন্তু দেখতে পারবো। আমি যদি এখান থেকে সময় টিভি দেখতে চাই এই যে সময় টিভি রয়েছে। এখানে ক্লিক করে দিব।

[22:34]ক্লিক করার সাথে সাথে কিন্তু সময় টিভি আমাদের সামনে লাইভ চলতেছে। আপনি যদি অন্য টিভি দেখতে চান সেখানে ক্লিক করে দিবেন। এই যে Zee Bangla রয়েছে, Somoy, Bongo Movies, Zee Cinema, Nexus Television।

[22:46]মানে এখান থেকে আপনি যে টিভি দেখতে চান সেই টিভি দেখতে পারবেন। আমি যদি আবার এখানে টিভি তে ক্লিক করে দেই ঠিক করার সাথে সাথে কিন্তু টিভির যে পেজটা রয়েছে সেখানে আমরা চলে আসলাম এখন এখান থেকে আমরা যে কোনো টিভি দেখতে চাই সেটা দেখতে পারবো।

[22:55]সেটা লাইভ টিভি হতে পারে, নিউজের টিভি হতে পারে, এন্টারটেইনমেন্ট হতে পারে। এখানে আর কি কি রয়েছে দেখেন নাগরিক, তারপর হচ্ছে Zee Bangla, Bangladesh Vision, RTV, ATN, ঠিক আছে? বাংলা আর কি চ্যানেল রয়েছে এখানে।

[23:06]এই যে অনেকগুলো আনন্দ টিভি হ্যাঁ, My TV। তো এখান থেকে কিন্তু আমরা যেকোনো টিভি ফ্রিতে দেখতে পারবো, ঠিক আছে? আশা করি অনলাইনে বসে আপনি লাইভ টিভির মত একদম টিভি দেখতে পারবেন এই ওয়েবসাইট থেকে সে ওয়েবসাইটের নাম হচ্ছে Bongobd.com।

[23:22]তো এখন আমরা যে ওয়েবসাইটটি আপনাদের সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে আপনাদের খুবই পরিচিত photos.google.com। মানে Google Photos।

[23:29]যেখানে আপনি খুব সহজেই আপনার মোবাইলের বা কম্পিউটারের 15 GB ফটো ঐখানে ফ্রিতে রাখতে পারবেন। আমরা চলে যাচ্ছি Google এ এবং এখানে সার্চ অপশনে গিয়ে লিখে দিব photos.google.com।

[23:41]দিয়ে যখন আমি Enter এ চাপ দিব সাথে সাথেই photos.google.com এর যে ওয়েবসাইট বা ইন্টারফেস সেটা আমাদের সামনে চলে আসছে এবং এখানে কিন্তু আমার অনেকগুলো ছবি রাখা আছে।

[23:51]তো আপনি যদি চান আপনার ল্যাপটপ বা ডেস্কটপ বা মোবাইলের ছবিগুলো আপনি এখান থেকে স্টোরেজ করে রাখতে চান সেটা কিন্তু করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে Google Photos কিন্তু আমাদেরকে টোটাল 15 GB ইউজ করতে দিচ্ছে ফ্রিতে।

[24:04]তো আমি কিন্তু এখানে দেখেন 3 GB কিন্তু অলরেডি ইউজ করেছি। আমি চাইলে এখানে আরো 12 GB পর্যন্ত ইউজ করতে পারবো খালি রয়েছে আমার এই জায়গাটা, ঠিক আছে? এখানে দেখেন আমার অনেক আগের কিছু ছবি দেওয়া আছে।

[24:14]আপনি চাইলে এখানে খুব সহজে এই যে Upload একটা অপশন রয়েছে। যখন আমি Upload এ ক্লিক করে দিব এবং এখানে Computer এ ক্লিক করে দিব সাথে সাথেই আমাদের কম্পিউটারে যেখানে ছবি রয়েছে সেই ছবিগুলো এখানে শো করবে।

[24:25]এবং আমি যদি চাই এই ছবিটাকে আমার Google Photos এর যে জায়গা রয়েছে সেখানে আপলোড করে দিব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দুইটা অপশন চলে আসবে। একটা হচ্ছে Original Quality আরেকটা হচ্ছে Storage Saver।

[24:35]আপনি যদি আপনার ছবিটাকে মোবাইলে যে সাইজ হয়েছে ধরেন এটা 5 MB হতে পারে, 7 MB হতে পারে। ওই MB টাকে রাখতে চান তখন আপনি Original Quality তে ক্লিক করে Continue করে দিবেন।

[24:43]আর যদি আপনি এটাকে Storage Saver করতে চান এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যখন কন্টিনিউ করবো Google তার মত করে এটাকে রিসাইজ করে নিবে করে এখানে আপলোড করে দিবে।

[24:52]তো আমি এখানে Continue করে দিলাম। কন্টিনিউ করার সাথে সাথে কিন্তু দেখেন এই ছবিটা আমাদের পিসিতে কিন্তু আপলোড হয়ে গেল। এই যে এখানে চলে আসে। আমি যদি এখান থেকে রিফ্রেশ করি।

[25:00]তো রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের যে স্টোরেজের জায়গাটা রয়েছে মানে photos.google.com এ এই ছবিটা কিন্তু আপলোড হয়ে গেল, ঠিক আছে?

[25:10]এরকম করে যদি আপনি চান মোবাইল থেকেও নিতে পারেন। আপনি চাইলে পিসি থেকেও নিতে পারেন, ল্যাপটপ থেকেও নিতে পারেন। এই ছবিটাকে যদি আমি এখান থেকে ডিলিট করতে চাই সেটাও করতে পারবো।

[25:18]এই যে দেখেন এখানে টিক চিহ্ন রয়েছে। আমি এখানে টিক চিহ্ন দিয়ে এই যে ডিলিট একটা অপশন রয়েছে। আমি যখন এখানে ক্লিক করে দিব এবং Move to Trash একটা অপশন রয়েছে।

[25:25]আমি যদি এটা করে দেই তখন কিন্তু এই ছবিটা ডিলিট হয়ে যাবে এবং এই ছবিটা ডিলিট হয়ে কোথায় যাবে? এই যে Trash একটা অপশন রয়েছে ডিলিটের মানে ডিলিট করার পরও আবার এখানে জমা থাকবে।

[25:34]আমি যদি এখানে ক্লিক করে দেই দেখেন এখানে আমার আরো অনেকগুলো ছবি রয়েছে। আমি চাইলে এখান থেকে কিন্তু সেই ছবিগুলো ডিলিট করতে পারি। ধরে ধরে করতে পারি।

[25:42]আবার এখানে একটা অপশন রয়েছে Empty Trash। আমি যদি এখানে ক্লিক করে দেই এবং Empty Trash ক্লিক করে দেই তখন কিন্তু সেই ছবিগুলো একদম ডিলিট হয়ে গেল। No Item দেখাচ্ছে কোনো ধরনের আইটেম নাই।

[25:52]আমি যখন আবার Photo তে ক্লিক করে দিব তখন কিন্তু সামনে চলে আসলাম। আশা করি খুব সহজেই এই photos.google.com এ আপনার গুরুত্বপূর্ণ ছবি যদি কিছু থাকে মোবাইল থেকে বাছাই করে সেগুলো কিন্তু এখানে স্টোরেজ করে রেখে দিতে পারেন।

[26:07]তো আশা করি খুব সহজেই এই 10 টা ওয়েবসাইট আপনারা ইউজ করতে পারবেন। তো এই 10 টা ওয়েবসাইটের মধ্যে কোন কোনগুলো আপনাদের খুব বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন।

[26:16]তো আজকে এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript