Thumbnail for ঈদ এলেই জমে ওঠে গুলিস্তানের নতুন টাকার ব্যবসা by Projonmo24

ঈদ এলেই জমে ওঠে গুলিস্তানের নতুন টাকার ব্যবসা

Projonmo24

1m 42s267 words~2 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Timestamped outline
Pull quotes
[0:02]ঈদ মানে আনন্দ আর সেই আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে ঈদ সালামী। ছোট ভাই বোন, আত্মীয়-স্বজন কিংবা সহকর্মীদের হাতে যদি তুলে দেওয়া যায় একেবারে চকচকে নতুন টাকা তাহলে আনন্দটা যেন কয়েক গুণ বেড়ে যায়।
[0:31]তাদের টেবিল জুড়ে থরে থরে সাজানো নতুন টাকার নোট 10, 20, 50, 100, 500 এমনকি 1000 টাকার চকচকে বান্ডেল।
[0:39]ক্রেতাদের আকৃষ্ট করতে কেউ কেউ আবার নতুন টাকাগুলোকে ফুলের তোড়ার মতো ভাঁজ করে সাজিয়ে রেখেছেন।
[0:44]ফলে দূর থেকে চোখে পড়ে এই ব্যতিক্রমী টাকার চিত্র। তবে এই নতুন টাকা পেতে হলে গুনতে হচ্ছে অতিরিক্ত দাম।
Use this transcript
Related transcript hubs

[0:02]ঈদ মানে আনন্দ আর সেই আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে ঈদ সালামী। ছোট ভাই বোন, আত্মীয়-স্বজন কিংবা সহকর্মীদের হাতে যদি তুলে দেওয়া যায় একেবারে চকচকে নতুন টাকা তাহলে আনন্দটা যেন কয়েক গুণ বেড়ে যায়।

[0:15]এই চাহিদাকে ঘিরেই রাজধানী গুলিস্তানে বসেছে নতুন টাকার জমজমাট বাজার।

[0:21]ঈদ যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে উঠেছেন এখানকার ব্যবসায়ীরা।

[0:26]গুলিস্তানে প্রায় 30 থেকে 35 জন বিক্রেতা ছোট ছোট টেবিল সাজিয়ে বসেছেন।

[0:31]তাদের টেবিল জুড়ে থরে থরে সাজানো নতুন টাকার নোট 10, 20, 50, 100, 500 এমনকি 1000 টাকার চকচকে বান্ডেল।

[0:39]ক্রেতাদের আকৃষ্ট করতে কেউ কেউ আবার নতুন টাকাগুলোকে ফুলের তোড়ার মতো ভাঁজ করে সাজিয়ে রেখেছেন।

[0:44]ফলে দূর থেকে চোখে পড়ে এই ব্যতিক্রমী টাকার চিত্র। তবে এই নতুন টাকা পেতে হলে গুনতে হচ্ছে অতিরিক্ত দাম।

[0:54]5 টাকার 1000 টাকার বান্ডেলে রোজার ঈদের সময় 250 থেকে 300 টাকা লাভে বিক্রি হয়।

[1:00]বিশেষ করে দুই ঈদ এই বাজার সবচেয়ে জমজমাট থাকে।

[1:03]তখন নতুন টাকার বান্ডেলের দামও বেড়ে যায়।

[1:06]আমি প্রায় 2 লক্ষ 98 হাজার টাকা নিয়েছি।

[1:09]3 লক্ষ নিতে আসছিলাম 500 নিয়েছি 50 নিয়েছি 20 নিয়েছি 55000 টাকার মত এক্সট্রা দিতে হয়েছে 3 লক্ষ টাকা নিতে গিয়ে।

[1:17]এই এক্সট্রা হয়তোবা আমি 5000 টাকা গুনতে হলো কিন্তু আমি যখন আমার এম্পলয়ীদের হাতে বোনাস হিসেবে নতুন টাকা তুলে দিব তারা যে খুশিটা হবে বা তাদের যে আনন্দটা হবে এইটা আমার কাছে মনে হয় অতিরিক্ত 5000 টাকা 5000 টাকা যে আমি দিলাম তার চেয়ে বেশি।

[1:33]ঈদের নতুন জামা নতুন পোশাকেরই মতো এখন অনেকের কাছে নতুন টাকা দেওয়ায় যেন উৎসবের একটি অংশ।

[1:40]তাই বাড়ি ফেরার আগে অনেকে এখান থেকেই সংগ্রহ করছেন নতুন নোট আর সেই চাহিদাকে কেন্দ্র করে রাজধানীর গুলিস্তানে জমে উঠেছে এক ভিন্নধর্মী বাজার নতুন টাকার হাট।

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript