Thumbnail for আপনি কি স্মার্ট, বুদ্ধিমান নাকি জ্ঞানী? 🤔 #shortsfeed #work #facts #mindset #lifelessons #psychology by IJKP

আপনি কি স্মার্ট, বুদ্ধিমান নাকি জ্ঞানী? 🤔 #shortsfeed #work #facts #mindset #lifelessons #psychology

IJKP

1m 21s219 words~2 min read
Auto-Generated

[0:00]আপনি কি স্মার্ট, বুদ্ধিমান নাকি জ্ঞানী? চলুন একটা উদাহরণের মাধ্যমে পার্থক্যটা জেনে নেই। ধরুন একটা কোম্পানিতে তিনজন মানুষ কাজ করছে। একজন স্মার্ট, একজন ইন্টেলিজেন্ট আর একজন জ্ঞানী। হঠাৎ করে বস এসে বলল, যেই ভাবেই হোক এই প্রেজেন্টেশনটা আজকের মধ্যেই শেষ করতে হবে। স্মার্ট মানুষটি তাড়াতাড়ি কাজে লেগে যায়। আর সে তত্ক্ষণাত্ তার ল্যাপটপ ওপেন করে। সে শর্টকাট জানে, সে এটাও জানে প্রেজেন্টেশনে কি অ্যাড করলে মানুষ বুঝবে যে এখানে এফোর্ট দেওয়া হয়েছে। আর সে তার স্মার্টনেস ব্যবহার করে প্রেজেন্টেশনটা তাড়াতাড়ি শেষ করে ফেলে। এবার বুদ্ধিমান মানুষটার পালা। সে একটু থামে আর চিন্তা করে যে বস কি বলেছে। আর সে নিজেকে প্রশ্ন করে যে প্রেজেন্টেশনের গোল কি হওয়া উচিত? আর সেজন্য সে রিসার্চ শুরু করে আর সে এটাও জানে যে এক্সাক্ট ইনফরমেশন সঠিক সময় কোন জায়গা থেকে পাওয়া যায়। তবে সে যখন প্রেজেন্টেশনটা শেষ করে সেটা স্মার্ট মানুষের চেয়েও হয় অনেক বেশি ডিপ আর থটফুল। এবার আসি জ্ঞানী মানুষটার পালা। সে বস যা বলেছে তার চেয়েও একধাপ এগিয়ে ভাবে। সে চিন্তা করে যে কি হলো হঠাৎ বস শেষ মুহূর্তে এসে আমাদেরকে প্রেজেন্টেশনটা শেষ করতে বলে? আর সেটা জানার জন্যই সে বসের সাথে যেয়ে কথা বলে তার এক্সপেক্টেশন বোঝার চেষ্টা করে। আর সেটা জানার পরে সে ওই অনুযায়ী এফোর্ট দিয়ে প্রেজেন্টেশনটা বানায়। তিনজনই প্রেজেন্টেশনটা শেষ করেছিল। তবে তারা কিভাবে শেষ করে সেটাই প্রমাণ করে দেয় যে তারা স্মার্ট, ইন্টেলিজেন্ট নাকি জ্ঞানী?

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript