[0:00]আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা নিজের কোন অনলাইন বিজনেস বা সেল করার জন্য যেকোনো প্রোডাক্ট অথবা নিজের ব্র্যান্ডিং করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট অনেক গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া পোস্ট শুধু করলেই হবে না হতে হবে প্রফেশনাল। আপনি যদি একদম নতুন হিসেবে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা হাতে কলমে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখবো ক্যানভা দিয়ে। ক্যানভাতে অনেক টেমপ্লেট রয়েছে যা দিয়ে মিনিটেই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে পারবেন। কিন্তু আমরা টেমপ্লেট ব্যবহার না করে ডিজাইন বানানো শিখবো নিজে নিজে। যাতে যেকোনো ডিজাইন বানাতে পারি আমার নিজের পছন্দমতো। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েত রয়েছি আপনাদের সাথে চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। আমার নিজের পছন্দ মতো একদম প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য চলে যাচ্ছি canva.com। Google এর এই সার্চ অপশনে লিখে দিচ্ছি canva.com লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই চলে আসলাম canva.com এর ওয়েবসাইটে আমি এখানে এই লিংকের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। শুরুতেই canva.com এ আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। আমি Google Gmail দিয়ে সাইন আপ করে নিচ্ছি। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য আমরা এই যে মেনুবার রয়েছে এখান থেকে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ার সাইজ এবং ফরম্যাট কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখানে দেখুন পপুলার দেওয়া আছে যেগুলো অনেক বেশি জনপ্রিয় সেগুলো সামনে রয়েছে। আমরা যদি চাই যে না আমরা Instagram এর জন্য বানাতে চাই Facebook এর জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে চাই অথবা LinkedIn এর জন্য যেই জায়গার জন্য বানাতে চান আপনি কিন্তু ঐ অপশনে ক্লিক করলে সেই সাইজ মতো ফরম্যাটগুলো আমাদের সামনে চলে আসবে। তো আমাদের দেশে যেহেতু Facebook অনেক বেশি জনপ্রিয় আমি এই Facebook এর মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই Facebook এর যতগুলো ফরম্যাট রয়েছে সবগুলো ফরম্যাট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা ডিজাইনের উপরে যখন আমি মাউস নিয়ে যাব তখন এটার সাইজ আসলে কত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন এটা হচ্ছে 851 বাই 315 এবং এটা হচ্ছে 1200 বাই 628 তো আমরা আসলে পোস্ট ডিজাইন করার জন্য যে মাপটা আমাদের দরকার সেটা হচ্ছে 1080 বাই 1080। যেমন এখানে দেখতে পাচ্ছেন Facebook ফিড অ্যাড আমরা যেহেতু একটা অ্যাড বানাবো বা পোস্টার ডিজাইন করবো সেই ডিজাইনের জন্য আমার কাছে যে মাপটা সবচেয়ে বেশি পছন্দের সেটা হচ্ছে 1080 বাই 1080। এটা কিন্তু আপনি যেকোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। অন্য মাপে বানালে কিন্তু সব জায়গায় এটা সাপোর্ট করবে না কিন্তু এই মাপটা সব জায়গার জন্য ফিট। যেহেতু এটা স্কয়ার একটা মাপ তো আমি এই মাপটাকেই নিতে চাই তো আমি এখানে এটার মধ্যে একটা ক্লিক করে দেই। ক্লিক করার সাথে সাথেই আমি কিন্তু একটা ব্লাঙ্ক পেইজ পেয়ে গেলাম যেখানে আমি আসলে আমার ডিজাইনটাকে আমার মতো করে সাজাতে পারবো। তো আমি আসলে আজকে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে যেকোনো একটা ডিজাইন দেখাবো। একটা পারলে কিন্তু আপনি সবগুলো পারবেন। আমি শুধু এই ডিজাইনটা করার যে যে আইডিয়াগুলো লাগে বা একটা ডিজাইন আসলে কিভাবে করতে হয় একদম বেসিক থেকে হাতে কলমে শেখাবো যাতে আমি যে ডিজাইনটা বানাবো সেটার অনুকরণ করে আপনার প্রয়োজনীয় বা আপনি আসলে যে ধরনের পোস্ট ডিজাইন করতে চান সেটার জন্য আপনি করতে পারেন। তো আমি এক্সাম্পল হিসেবে যে ডিজাইনটা করবো ধরুন আমার একটা বার্গার শপ আছে বা একটা ছোট রেস্টুরেন্ট আছে যেখানে আসলে অনলাইনে আমি বার্গার সেল করি বা অফলাইনে করি। তো সেই প্রমোশনটা আমি Facebook এ করতে চাই অথবা যেকোনো সোশ্যাল মিডিয়া করতে চাই। ঐ সোশ্যাল মিডিয়ার পোস্টটা আমি ডিজাইন করতে চাই। আমি বার্গার সেল করতে চাই আমার বার্গারের দাম ধরুন 200 টাকা। আজকে অফার প্রাইস দিচ্ছি 50% ডিসকাউন্ট 200 টাকার বার্গার 100 টাকা। ঐ রকম একটা ডিজাইন আমি করতে চাই। চলুন একদম হাতে কলমে প্রফেশনাল ডিজাইনটি শুরু করি। শুরুতেই আমাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ব্লাঙ্ক ব্যাকগ্রাউন্ড বা সাদা ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা একটা কালার করে নিতে চাই। তো ব্যাকগ্রাউন্ডটিকে ডিজাইন করার জন্য আমি চলে যাব ক্যানভার যে মেনুবার রয়েছে ডিজাইন এলিমেন্ট টেক্সট এখানে অনেকগুলো অপশন রয়েছে আমি এখান থেকে এলিমেন্টে চলে যাব। তো মনে রাখতে হবে একটা ডিজাইন করার জন্য যত ধরনের এলিমেন্ট আপনার প্রয়োজন এই সবকিছু কিন্তু এই এলিমেন্টের মধ্যে পাবেন। ঠিক আছে? আমি এলিমেন্টের মধ্যে একটা ক্লিক করে দিবো এবং এখানে সার্চ অপশনে লিখে দিবো ইয়েলো ব্যাকগ্রাউন্ড লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথেই অনেক ব্যাকগ্রাউন্ড আমার সামনে চলে আসলো তো আমি আসলে যেই টাইপের ব্যাকগ্রাউন্ডটা নিতে চাই এখানে দেখুন অল রয়েছে তারপরে গ্রাফিক্স ফটোস ভিডিও অডিও অনেক কিছুই রয়েছে। তো আমি এখান থেকে এই গ্রাফিক্স এর উপর একটা ক্লিক করে দিব।
[4:14]ক্লিক করার সাথে সাথেই আমার সামনে কিন্তু অনেকগুলো ইয়েলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে তো এখান থেকে আমি আমার ডিজাইনের জন্য যেকোনো ডিজাইন কিন্তু ব্যবহার করতে পারি। তবে এখানে মনে রাখতে হবে ক্যানভা কিন্তু ফ্রি এবং প্রো দুভাবে ইউজ করা যায় ক্যানভাতে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে আরো স্পেশাল কিছু ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করবেন সেগুলো ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে ক্যানভা প্রো ব্যবহার করতে হবে। এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি এরকম কিন্তু বহু ফ্রি ডিজাইন আপনি পাবেন। তবে এখানে মনে রাখতে হবে যেই ডিজাইনগুলোর উপরে ক্রাউনের চিহ্ন থাকবে অথবা পেইড লেখা থাকবে অথবা ডলার সাইন থাকবে সেগুলো ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে ক্যানভা প্রো ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে ক্যানভার ফ্রি ব্যাকগ্রাউন্ড যেটি রয়েছে এটা ব্যবহার করতে চাই এই ডিজাইনের উপর একটা ক্লিক করে দেই। ক্লিক করার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ব্লাঙ্ক ডকুমেন্টের উপরে চলে আসলো তো এখন আমি আমার ডকুমেন্টের সাইজ মতো এটাকে একদম সাইজ মতো সেট করে দিতে চাই। সেট করার জন্য এই ডিজাইনের উপরে যখন এই যে কোনায় আসবো দেখুন একটা অ্যারো চিহ্ন রয়েছে এখানে টান দিয়ে আমি উপর থেকে এখানে সেট করে দিবো। এবং নিচে এই বিন্দুতে চাপ দিয়ে টান দিয়ে আমার যে ব্যাকগ্রাউন্ডের সাইজ সেটার মতো করে সেট করে দিবো। তো আমার ব্যাকগ্রাউন্ড সেট করা হয়ে গেল এখন যদি মনে হয় এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম সেটার মধ্যে আসলে দুটি কালার ইউজ করা হয়েছে আমি যদি মনে করি এই দুটি কালারের মধ্যেও পরিবর্তন করা সম্ভব। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথেই উপরে দুটি কালার দেখাচ্ছে একটা হচ্ছে ইয়েলো আরেকটা হচ্ছে অরেঞ্জ টাইপের এই দুটি কালার। ঠিক আছে আমি যদি মনে করি অরেঞ্জ টাইপের যে কালারটা আছে সেটা চেঞ্জ করবো আমি এই কালারের মধ্যে একটা ক্লিক করে দিবো এবং এখান থেকে যদি মনে হয় যে এটা দিয়ে দিবো বা এটা দিয়ে দিবো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এখান থেকে ব্যাকে চলে যাই Ctrl+Z আগের জায়গায় চলে আসলাম তো আমার এই ডিজাইনটি যা আছে তাই রাখতে চাই এখন আমি ডিজাইন করার জন্য পুরোপুরি ধাপে চলে যাচ্ছি। তো আমি যেহেতু বার্গারের একটা ডিজাইন করতে চাই এখন আমার একটা বার্গারের ছবি দরকার বার্গারের ছবি কোথায় পাবো ক্যানভার এলিমেন্টের মধ্যে যা চাই ডিজাইন করার জন্য সবই কিন্তু রয়েছে। তো এই সার্চ অপশনে আমি লিখে দিবো বার্গার বার্গার লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিবো। ক্লিক করার সাথে সাথেই বার্গারের ছবি কিন্তু আমার সামনে চলে আসছে তো আমি এখানে গ্রাফিক্সের চাচ্ছি নাকি ফটোস চাচ্ছি এটা চুজ করে দিবো তো আমি এখান থেকে এই ফটোর মধ্যে একটা ক্লিক করে দেই। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো বার্গারের ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ফ্রি রয়েছে প্রো রয়েছে এই যে এটা ফ্রি এটা ফ্রি এটা ফ্রি। আর এটা এটা এটা এগুলো হচ্ছে প্রো তো আমি এখান থেকে আসলে ফ্রিও নিতে পারি প্রোও নিতে পারি। আমি যেহেতু ক্যানভার প্রো ভার্সন ইউজ করছি তো আমি এখান থেকে যেকোনো ছবি নিতে পারি ফ্রি নিতে পারি প্রো লেখা যেগুলো সেগুলো নিতে পারি। তো আমি এখান থেকে এই বার্গারের ছবিটা নিতে চাই এটার মধ্যে একটা ক্লিক করে দেই। ক্লিক করার সাথে সাথেই বার্গারের ছবি কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড সেটার উপরে চলে আসলো তো এখন আমি এই বার্গারের ছবির সাইজটাকে ছোট করে দিবো। কারণ এখানে কিন্তু আমাদেরকে আরো কিছু লিখতে হবে সেজন্য আমরা এটাকে আমাদের নির্দিষ্ট একটা সাইজে সেট করে দিবো। তো আমি এখান থেকে এই সাইজটা করে দেই যাতে উপরে নিচে আরো কিছু লিখা লিখতে পারি তো একদম মাঝখানে যদি রাখতে চাই তাহলে কিন্তু এই যে মাউস দিয়ে মাঝখানে নিলে একটা দাগ দেখাবে। এবং এটা একদম মাঝামাঝি হয়েছে কিনা আমরা চেক করতে পারবো এই যে এখান থেকে নড়াচড়া করলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা একদম মাঝখানে উপরে থেকে নিচে এবং ডান থেকে বামে একটা কালার কিন্তু দেখাচ্ছে এই যে এটা একদম মাঝখানে আমি এখানে ছেড়ে দিবো। আমি চাইলে আমার মতো করে আরো ছোট বড় করতে পারি তো উপরে আমার বেশি লেখা থাকবে সেজন্য আমি এটাকে আরেকটু নিচে দিয়ে দেই আমি এখান থেকে এই জায়গায় রেখে দিলাম। ঠিক আছে এখন আমি আসলে এটা যে বার্গার সেই শব্দটা লিখে দেই এটা আসলে কি বার্গার সে দেখাটা লিখতে চাই। তো বার্গার লেখার জন্য বাম পাশে চলে যাব মেনুবারে এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট এই টেক্সটের উপর একটা ক্লিক করে দিবো। ক্লিক করার সাথে সাথে লেখা কিন্তু অনেকগুলো ফরম্যাট চলে আসবে একদম অ্যাডে হেডলাইন অ্যাডে সাব হেডলাইন এখানে অনেক রকম ডিজাইন রয়েছে। তো আমি যেহেতু বার্গার লেখাটাকে একদম মেইন ফোকাস করতে চাচ্ছি বড় করে লিখতে চাচ্ছি সেজন্য অ্যাডে হেডিং এটার মধ্যে একটা ক্লিক করে দিবো এবং এখানে আমি লিখে দিবো বার্গার। লিখে দিলাম লেখা কিন্তু কালো কালার চলে আসছে অটোমেটিক এবং এটা একটু ছোট আমরা এখান থেকে একটু বড় করে নিবো। আর লেখার সাইজ বড় করার জন্য এই যে কোনায় ধরে টান দিতে পারবো এখান থেকে টান দিতে পারবো আবার যদি মনে করি ম্যানুয়ালি সাইজ বড় করবো তখন দেখুন উপরে একটা অপশন চলে আসে ফন্ট সাইজ। এখান থেকে যদি আমি এভাবে ক্লিক করি প্লাসে বড় হবে মাইনাসে ক্লিক করলে কিন্তু ছোট হবে ঠিক আছে এখান থেকে টান দিয়ে ধরে আমি একদম যতটুকু দরকার আমি আসলে বার্গার লেখাটাকে কতটুকু বড় করতে চাই সেই অনুযায়ী সাইজটা করে দিবো। তো এটা যেহেতু মেইন ফোকাস বার্গার লেখাটা আমি এখান থেকে একদম বড় করে লিখে দিচ্ছি ঠিক আছে এখানে রেখে দিলাম। বার্গার লেখার যে ডিজাইন আমার পছন্দ হচ্ছে না আমি যদি মনে করি যে ফন্ট চেঞ্জ করবো তখন আমি এখান থেকে এই যে ক্যানভার যে একটা ফন্ট রয়েছে নিজস্ব সেই ফন্টটি কিন্তু এটা চলে আসছে। আমি এখানে একটা ক্লিক করে দিবো তখন বাম পাশে অনেকগুলো ডিজাইন চলে আসবে আমি এখান থেকে যেই কোনো ডিজাইনে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করে দিলে কিন্তু লেখার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমি এখানে ক্লিক করে করে করে করে আপনার যে ডিজাইনটা পছন্দ হয় সেটা কিন্তু আপনি দিতে পারেন। আমি যদি মনে করি যে এটা দেবো দিতে পারি এটা মোটামুটি কিন্তু একটু বেশি সুন্দর লাগতেছে ঠিক আছে আমি এটাই নিলাম। আপনি এখান থেকে ক্লিক করে করে করে করে আপনার যেই ডিজাইনটা পছন্দ হয় সেটা কিন্তু আপনি দিতে পারেন। আমি যদি মনে করি যে এটা দেবো এটা কিন্তু আরেকটু স্পেশাল মনে হচ্ছে যদি এখান থেকে এটাতে ক্লিক করে দেই এটাতে ক্লিক করে দেই যে কোনো ডিজাইন দিতে পারি এখান থেকে আপনার পছন্দ মতো করে আপনি একটা ডিজাইন কিন্তু দিয়ে দিবেন। আমি এখান থেকে আরেকটু চেঞ্জ করে দেখি এই যে স্পাইসি অথবা এটাতে দেই হ্যাঁ এটা কিন্তু আরেকটু সুন্দর মনে হচ্ছে তবে আসলে এই সুন্দরটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করবে আপনি আসলে কোন ধরনের ডিজাইন দিতে চান। ঠিক আছে আমি এটাই রেখে দেই একটু বড় করে দেই এই যে এখানে রেখে দেই তো এখন যদি মনে হয় যে স্পাইসি তো লিখলাম স্পাইসি বুঝাতে যেহেতু জাল বুঝায় আমি চাইলে এখানে একটা মরিচের ছবি অ্যাড করে দিতে পারি। তো মরিচের ছবি অ্যাড করার জন্য আমি চলে যাব এলিমেন্টে এবং এই সার্চ অপশনে লিখে দিবো রেড চিলি লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিবো এবং এই যে দেখতে পাচ্ছেন মরিচের ছবি চলে আসছে। তো মরিচের ছবি নেওয়ার জন্য আমি এখান থেকে এই গ্রাফিক্সের উপরে ক্লিক করে দিবো এই গ্রাফিক্সের উপরে ক্লিক করলে কি হয় সেটা হচ্ছে যে মরিচটা আমি নেবো এটার পিছনে কোন ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমি যদি ফটোতে ক্লিক করি তো ওখানে আসলে সব ধরনের ছবি পাবো যেগুলোর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে হয়তো কখনো কখনো ব্যাকগ্রাউন্ড ছাড়া পেতে পারি। কিন্তু আমি যখন গ্রাফিক্স এ ক্লিক করে দিবো তখন কিন্তু এখানে যে ছবিগুলো পাবো সেগুলোর প্রত্যেকটি কিন্তু পিছন ব্যাকগ্রাউন্ড ছাড়া তো আমি এখান থেকে যে মরিচের ছবিটা আমার পছন্দ হয় সেই ছবিটা কিন্তু আমার ডিজাইনের উপরে নিয়ে যাবো। তো আমার মনে হচ্ছে যে এটা নিয়ে যাই এটার মধ্যে আগুন জ্বলতেছে মরিচ জাল আগুন জ্বালা এটা আরেকটু ডিফারেন্ট মনে হচ্ছে তো আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেই এই যে চলে আসছে। আমি এটাকে একটু ছোট করে স্পাইসি লেখার কাছে একদম ছোট করে বসিয়ে দেই চাইলে আরেকটু ছোট করতে পারি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে স্পাইসি বার্গার মরিচের মধ্যে আগুন জ্বলতেছে জাল একটা বিষয় এটা কিন্তু আরেকটু রিয়েলিস্টিক মনে হচ্ছে ডিজাইনটা মানে আমার যে স্পাইসি বার্গার বুঝানোর জন্য মরিচটা অনেক বেশি জরুরি ছিল। ঠিক আছে তো আপনি আসলে আপনার যে ডিজাইনটা করবেন সেটা হতে পারে আম বেচার কোন একটা বিজ্ঞাপন সেটা হতে পারে মোবাইল বিক্রি কোন একটা বিজ্ঞাপন সেটা হতে পারে যেকোনো প্রোডাক্ট। আর সেই প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আপনি আসলে আপনার ডিজাইনটাকে সাজাবেন। আপনার যদি মনে হয় ক্যানভা দিয়ে অন্যান্য বিষয় নিয়েও প্রফেশনাল ডিজাইন শিখতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে লিখে দিন আপনি আসলে কোন বিষয়ের উপর ডিজাইন শিখতে চান সেই বিষয়ের উপরে পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো। আপনি যদি একদম নতুন হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে কম্পিউটার শিখতে চান তাহলে আপনার জন্য বেসিক আইটি একাডেমিতে রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ বেসিক আইটি একাডেমিতে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হওয়ার জন্য 12 টি কোর্স আপনার জন্য একদম ফ্রি। আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স, বেসিক ল্যাপটপ কোর্স, উইন্ডোজ 11 কোর্স, জিরো টু হিরো ইন্টারনেট ব্রাউজিং কোর্স, এমএস ওয়ার্ড কোর্স, এমএস এক্সেল কোর্স, এমএস পাওয়ারপয়েন্ট কোর্স। বাংলা টাইপিং কোর্স, ইংলিশ টাইপিং কোর্স, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে স্কিল ডেভেলপ সেটা হচ্ছে ভিডিও এডিটিং এই ভিডিও এডিটিং এর উপরে আমাদের রয়েছে দুটি কোর্স। একটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন আরেকটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিটিং এর এক্সপার্ট হবেন। এই সবগুলো কোর্স যদি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান আমাদের বেসিক আইটি একাডেমির whatsapp নাম্বার 01721074878 এই নাম্বারে নক দিয়ে লিখুন ফ্রি কোর্স চাই। কিছুক্ষণের মধ্যেই আমরা সবগুলো কোর্সের লিংক পাঠিয়ে দিবো তাহলে আর অপেক্ষা কেন সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে কম্পিউটার বা আইটি এক্সপার্ট করার জন্য বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে। তো আমার এই বার্গার ডিজাইন করার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে আজকে আমি যেহেতু এটা পোস্ট করবো এটা কিন্তু আসলে 50% অফারে সেল করবো সেজন্য এই পোস্টটা স্পেশালি করা। আর সেজন্য এখন কিন্তু আমার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে 50% অফ এরকম একটা ডিজাইন আমি চাচ্ছি। তো এরকম ডিজাইন কিন্তু আমি লিখিয়েও দিতে পারি তো আমি একটু দেখে নেই যে এলিমেন্টের মধ্যে আসলে একটু সার্চ করতে চাই যে এখানে 50% লিখলে আসলে ওরা ঐ রকম কোন অপশন আছে কিনা। আমি 50 লেখার সাথে সাথেই 50% অফ 50% ডিসকাউন্ট এরকম কিন্তু অনেক অনেক রয়েছে তো আমি এখান থেকে 50% অফ এর মধ্যে একটা ক্লিক করে দেই এবং এখান থেকে এই গ্রাফিক্সের উপরে ক্লিক করে দেই ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 50% দিয়ে কিন্তু অনেক ডিজাইন রয়েছে তো আমি এখান থেকে এই ডিজাইনটি নিতে চাই এটার উপর একটা ক্লিক করে দেই। দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু চলে আসছে তো আমি এখানে আসলে লেখাটা মাঝখানে উপরে মিলিয়ে চলে আসছে আমি এটাকে একদম উপরে রাখতে চাই। আর উপরে রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন পজিশন এই পজিশনে একটা ক্লিক করে দিবো এবং এখানে লেয়ার একটা অপশন রয়েছে তো এই লেয়ারের মধ্যে গেলে কিন্তু এখানে আমরা কয়টা অবজেক্ট ব্যবহার করছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই 50% ডিজাইনের অবজেক্টটি কে আমি একদম উপরে নিয়ে আসি এখানে ছেড়ে দেই দেখুন একদম উপরে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে। তো আমি এটাকে সাইজ ছোট করে দেই এই যে ছোট করে দিলাম এখন আমি এটাকে আসলে এ পাশে রাখবো নাকি ওপাশে রাখবো আমি আমার সুবিধা মতো সাইজ এবং যেখানে রাখতে চাই সে রেখে দিবো। তো আমি যেহেতু এটা বড় ধরনের একটা অফার 50% তো আমি এটাকে এভাবে এখানে রাখি যাতে একদম নজরে পড়ে আমি বাইরে ক্লিক করে দেই। দেখতে পাচ্ছেন এই অবজেক্টটি কিন্তু চমৎকার করে একটা জায়গায় আমি বসিয়ে দিলাম আপনি আপনার মতো করে যেকোনো জায়গায় বসাতে পারেন। অফার দিলাম এখন তো এই প্রোডাক্ট আমাকে সেল করতে হবে আর সেল করার জন্য এখানে একটা লিখা লিখতে হবে যে অর্ডার নাও মানে দর্শক যারা দেখবে বা আমি আসলে যে সোশ্যাল মিডিয়া এটাকে পোস্ট করতে চাই। সেখানে আমাকে তো বলতে হবে যে এটা আপনারা কিনেন যে এত কম দামে দিচ্ছি কিনেন তো আমি এখানে এই যে এলিমেন্টে গিয়ে সার্চ অপশনে লিখে দিলাম অর্ডার নাও লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিবো। ক্লিক করার সাথে সাথেই অনেকগুলো ডিজাইন চলে আসছে আমি এখান থেকে এই গ্রাফিক্সের মধ্যে একটা ক্লিক করে দিবো দেখতে পাচ্ছেন অর্ডার নাম্বার অনেক ধরনের ডিজাইন চলে আসছে। তো আমি এখান থেকে আসলে যেই ডিজাইনটা পছন্দ হয় আমি সেই ডিজাইনটা দিতে পারি এই যে অর্ডার নাও এটা দিতে পারে এটা দিতে পারে এটা দিতে পারে। তো আমি এখান থেকে এটাই দেই এটা মনে হয় একটু বেশি সুন্দর লাগে এখান থেকে এই যে ছোট করে আমি এটাকে চাইলে এখানে এই যে এ পাশে বসিয়ে দেই তাহলে আরেকটু সুন্দর লাগবে। তো অর্ডার নাও লেখার পর এখন আসলে অর্ডারটা করবে কোন জায়গায় সেই ইনফরমেশনটা দিতে হবে সেটা ওয়েবসাইট হতে পারে সেটা Facebook এর পেইজ হতে পারে সেটা আমাদের মোবাইল নাম্বার হতে পারে। যেই বিষয়টা দিয়ে আমরা আসলে এটাকে সেল করতে চাই ওই ইনফরমেশনটা আমরা এখানে দিয়ে দিবো। তো আমি এখানে আমার দোকানের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এটা আসলে যেহেতু আপনাদেরকে বুঝাচ্ছি আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি আপনি আপনার দোকানের নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমি এখান থেকে এই টেক্সট অপশনে চলে যাবো একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে অ্যাডে সাব হেডিং যেহেতু ছোট লেখা দিবো এখানে একটা ক্লিক করে দেই। লেখা লেখার জায়গায় চলে আসে আমি এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি বাইরে ক্লিক করে দেই এবং এই লেখাটিকে আমি টেনে এই যে এখানে দিয়ে দেই এটার কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারি। তো আমার নাম্বারটিকে সাইজ করে একটা জায়গায় রেখে দিবো যাতে খুব সহজে চোখে পড়ে তো আমি এখানে রেখে দিচ্ছি এটার সামনে আমি যদি আরেকটা আইকন বসাতে পারি ফোনের বা কলের তাহলে কিন্তু নাম্বারটাকে আরেকটু হাইলাইট করা যাবে। আর সেজন্য আমি চলে যাবো এলিমেন্টে এবং এই সার্চ অপশনে লিখে দিবো কল আইকন কল আইকন লেখার সাথে সাথে আইকন চলে আসছে তো আমি এখান থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ড ছাড়া চাচ্ছি সেজন্য গ্রাফিক্সের উপরে ক্লিক করে দিবো। এবং এখানে আসলে অনেক ধরনের আইকন রয়েছে আমি আমার ডিজাইনের জন্য যেটা সবচেয়ে বেশি সুন্দর এরকম একটা আইকন কিন্তু দিতে পারি যেমন এটা দিলে একদম Whatsapp বুঝা যাবে। এখন যেহেতু বেশিরভাগ নাম্বারে Whatsapp থাকে আমি এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দেই এটাও সুন্দর যদি এটাতে ক্লিক করি কোনটা আসলে দিবো আচ্ছা এটা বাদ দিয়ে দেই এখান থেকে ডিলিটে ক্লিক করে দেই। এটাকে আমি সাইজ করে দিবো তবে এটার আইকনটা কিন্তু বাম দিকে বুঝাচ্ছে আমি এটাকে যদি ঘুরিয়ে দেই তো ঘুরিয়ে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফ্লিপ একটা অপশন রয়েছে। এখান থেকে যদি ফ্লিপ হরিজেন্টালি ক্লিক করে দেই তখন কিন্তু আইকনটা ঘুরে যাবে আমি এটার সাইজটা ছোট করে নিচ্ছি যতটুকু প্রয়োজন এই সাইজ করে এই নাম্বারের সামনে যদি বসিয়ে দেই এখান থেকে। এই সাইজ করে দিলাম নাম্বারটা একটু এদিকে নিয়ে আসি তাহলে আরো বেশি সুন্দর লাগবে এই দিলাম হচ্ছে আইকন এবং এই আইকনের সাথে নাম্বার বসিয়ে দিলাম। যদি মনে হয় এই নাম্বারটিকে আরেকটু ফুটিয়ে তুলবো তাহলে কিন্তু এই লেখাটার নিচে আমি একটা শেপ দিতে পারি। শেপ দেওয়ার জন্য আমি চলে যাবো এলিমেন্টে এবং এলিমেন্টে যাওয়ার পর এখানে দেখেন শেপ অপশন রয়েছে অথবা আপনি এখানে সার্চ করে দিলেও কিন্তু চলে আসবে। ঠিক আছে এলিমেন্টে যাওয়ার পর এই যে আমি আসলে যেই শেপটা দিতে চাই এটা অথবা এটা আমি এখান থেকে ক্লিক করে দিবো তো আমি এখান থেকে এই শেপটা দিতে চাই দেওয়ার পর শেপ কিন্তু চলে আসে আমি এটাকে সাইজ করে দিবো। এবং এই শেপের কালারটিকে আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করার জন্য এই শেপের উপরে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কালার রয়েছে এই যে কালার এখানে ক্লিক করে দিবো। এবং এখান থেকে একদম সাদা দিয়ে দেই কারণ একদম সাদার মধ্যে কালো লেখাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আমি শেপটাকে এই যে এখানে নিয়ে যাই। তো এখন কিন্তু মোবাইল নাম্বারটি আরো ক্লিয়ার দেখা যাচ্ছে তো এখানে কিন্তু আমরা চাইলে আরো সুন্দর করতে পারি আরো আইডিয়া দিয়ে এটাকে আরো বেশি প্রফেশনাল করতে পারি। যেমন আমার যদি মনে হয় এখানে একটা লিটোস পাতা দেবো সেটাও দিতে পারি আমি জাস্ট চলে যাবো এলিমেন্টে এবং এই সার্চ অপশনে লিখে দিবো লিটোস লিফ লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিবো। এবং এখান থেকে এই গ্রাফিক্স এর মধ্যে একটা ক্লিক করে দিবো তখনই দেখুন লিটোস এর অনেক ধরনের পাতা চলে আসছে রিয়েল ফেক বিভিন্ন টাইপের। যদি মনে হয় যে এই পাতাটা বসাবো সেটাও করতে পারে এটা অবশ্যই একটু ফেক মনে হচ্ছে তারপর যদি মনে হয় যে এই পাতাটা আমি এখানে দিয়ে দিবো সেটাও করতে পারি এই যে এখানে দিলে কিন্তু এটা সুন্দর লাগবে। ঠিক আছে আবার যদি মনে হয় যে না এই পাতাগুলোকে আসলে আমি ব্যাকগ্রাউন্ডের সৌন্দর্যের জন্য ব্যবহার করবো সেটাও কিন্তু করতে পারি এই যে ডিজাইনের সাইজটা একটু ছোট করে ছোট করে আমি যদি মনে করি এটাকে এখানে বসাবো তারপর এটাকে আবার কপি করে আরেকটা বানাতে চাই। এই যে ডুপ্লিকেটে ক্লিক করে দিবো আরেকটা হয়ে গেল আমি যদি মনে করি এটাকে এখানে বসাবো আবার যদি মনে করি আবার ডুপ্লিকেট আবার এখানে বসাবো সেটাও কিন্তু করতে পারি ঠিক আছে। আমার ডিজাইনটাকে আরেকটু পরিবর্তন করতে চাই আমি এটাকে এখানে দিয়ে দেই এটাকে এখানে এখানে রাখি আর এই ডিজাইনটাকে আমি এখানে রাখি ঠিক আছে এটা কিন্তু আরেকটু সুন্দর লাগতেছে ওকে আমার ডিজাইন কিন্তু শেষ এখন আমরা এই ডিজাইনটাকে ডাউনলোড করতে চাই। ডাউনলোড করার জন্য একদম উপরে এই যে শেয়ার অপশনে চলে যাবো এবং এখান থেকে এই যে ডাউনলোড এর মধ্যে একটা ক্লিক করে দিবো এবং আবারও এখান থেকে এই ডাউনলোড অপশন এর মধ্যে একটা ক্লিক করে দিবো। ক্লিক করার সাথে সাথে এই ডিজাইনটা কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। ডিজাইনটি কিন্তু আমার কম্পিউটার ডাউনলোড হয়ে গেল আমি এটাকে বড় করে দেখতে চাই এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম এখান থেকে এই ফোল্ডারে ক্লিক করে দেই। এবং এই যে ডিজাইন এই ডিজাইনের উপরে আমি ডাবল ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন কত সহজে আমরা একটা প্রফেশনাল ডিজাইন করে ফেললাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।


![Thumbnail for [세나리버스] 강철의 포식자 15단 3쫄작 연지 최소 스펙 + 무소과금의 레이드 비율 이야기 + 과금효율표(세나리갤 cold님 자료 참고) by 개렉터](/_next/image?url=https%3A%2F%2Fimg.youtube.com%2Fvi%2FVp_dUbAMloA%2Fhqdefault.jpg&w=3840&q=75)
