Thumbnail for Telegram Monetization 2026 | How to Create Telegram Channel | How to Monetize Telegram in Bangla by Technical Sabbir

Telegram Monetization 2026 | How to Create Telegram Channel | How to Monetize Telegram in Bangla

Technical Sabbir

13m 4s1,790 words~9 min read
Auto-Generated

[0:00]Telegram-এ আমাদের অনেকগুলো চ্যানেল আছে। আর আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত অনেকগুলো টেলিগ্রাম চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি কিভাবে আপনারাও একটি টেলিগ্রাম চ্যানেল খুলে মনিটাইজেশন পাবেন। বিস্তারিত এ টু জেড জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আর উল্লেখ করতে চাই, অনেকেই টেলিগ্রামকে খারাপ মনে করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, দুনিয়াতেও ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে। ঠিক তেমন টেলিগ্রামেও ভালো পথ আছে এমনকি খারাপ পথ আছে। আর কোন পথ আপনারা বেছে নিবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। আর আমাদের অবশ্যই নৈতিক দায়িত্ব আমরা ভালো পথটাই বেছে নিব। আর টেলিগ্রামেও আপনারা ভালো পথ বেছে নিয়েই একটি টেলিগ্রাম চ্যানেল খুলে মনিটাইজেশন পেতে পারেন। কিভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন আছে। আশা করি সবার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে। আর তারপরও না থাকলে প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, ডাউনলোড করুন। তারপর ইমু হোয়াটসঅ্যাপ-এর মতো নাম্বার ইমেল দিলে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যায়। এটা আপনারা সবাই পারবেন। তাই এটা আর দেখালাম না। তো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের কাজ হবে, টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য এই যে পেন্সিল আইকনটা খুঁজে বের করতে হবে। এই আইকনটা যদি না পান, একটু উপর নিচে করবেন, তাহলে দেখবেন আপনারা কিন্তু পেন্সিল আইকনটা পেয়ে যাবেন। এই যে দেখুন আমরা কিন্তু পেন্সিল আইকনটা পেয়ে গিয়েছি। এই যেই পেন্সিল আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এই পেন্সিল আইকনে ক্লিক করলেই এই যে নতুন একটা চ্যানেল খোলার জন্য নিউ চ্যানেল অপশন পেয়ে যাবেন। আপনাদের কাজ হবে এই নিউ চ্যানেল এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের চ্যানেলের নাম ডেসক্রিপশন প্রোফাইল ফটো দিয়ে একটা চ্যানেল খুলতে পারবেন। তো প্রোফাইল ফটো দেওয়ার জন্য এই যে এখানে একটা ক্যামেরার লোগো আইকন আছে এখানে একটা ক্লিক করলেই আপনাদের গ্যালারি বা ফাইল ওপেন হয়ে যাবে। পারমিশন চাইলে পারমিশন দিবেন। আপনাদের একটা প্রোফাইল ফটো দিয়ে দিতে পারবেন। আর চ্যানেলের নাম হচ্ছে যেই নামে চ্যানেলটা খুলতে চাচ্ছেন। অবশ্যই ইউনিক একটা নাম দেওয়ার চেষ্টা করবেন যেই নামে আগে কোন টেলিগ্রামে চ্যানেল খোলা হয়নি। এরকম একটা নাম দিয়ে দিবেন। মনে করেন আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট ডেমো চ্যানেল এরকম একটা নাম দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন যেই বিষয়ে টেলিগ্রামে কাজ করবেন সেই ডেসক্রিপশন লিখে দিতে পারবেন বা আপনাদের সোশ্যাল মিডিয়া লিংকও দিতে পারেন, ঠিক আছে? মনে করেন আমি ডেমো ডেসক্রিপশন এখান থেকে লিখে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ডিটেইলসটা দিতে পারেন। এরপর আপনাদের কাজ হবে ওপরে দেখুন টিক মার্কের একটা অপশন আছে। এই যে আপনারা টিক মার্কের এখানে একটা ক্লিক করবেন। যখনই এখানে একটা ক্লিক করবেন এরকম একটা পেইজ আসবে। তো আপনাদের চ্যানেলটা প্রাইভেট চ্যানেল খুলবেন নাকি পাবলিক চ্যানেল? আমরা যেহেতু মনিটাইজেশন চালু করতে চাচ্ছি, মনিটাইজেশন পেতে চাচ্ছি, অবশ্যই আমরা একটা পাবলিক চ্যানেল খুলব। এজন্য পাবলিক চ্যানেল এইটা সিলেক্ট রাখবেন। এরপর কাজ হবে আপনাদের একটা লিংক দিতে হবে। তো লিংক বলতে আপনাদের একটা ইউজারনেম সেট করতে হবে আপনাদের চ্যানেলে যেইটা লিখে মানুষ আপনাদের চ্যানেলটা খুঁজে পাবে বা যেই লিংকে ক্লিক করে আপনাদের চ্যানেলে আসতে পারবে। মনে করেন আপনাদের চ্যানেলের নাম যেটা থাকবে, সেই নামটাই মনে করেন আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে এখানে সেটা এভেলেবেল আছে কিনা। যদি না থাকে আরও কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, তাহলেই দেখবেন ওইটা কিন্তু এভেলেবেল হয়ে যাবে। এই যে এভেলেবেল হয়ে গেলেই এই যে গ্রিন দেখাবে, এভেলেবেল দেখাবে। তখন আপনাদের কাজ হবে যে ওপরে আবারো টিক মার্ক আছে, এখানে ক্লিক করুন। তারপর আপনাদের মানে যতগুলো কন্টাক্ট আছে মানে যেই আপনাদের কন্টাক্ট লিস্টে যাদের টেলিগ্রাম আছে তাদের এখানে দেখাবে। আপনারা যদি তাদেরকে চ্যানেলে অ্যাড করতে চান তাদেরকে অ্যাড করতে পারেন। আর যদি অ্যাড করতে না চান সরাসরি এই যে তীর চিহ্নের একটা লোগো আইকন পাবেন এখানে একটা ক্লিক করে পরবর্তী পেইজে চলে আসলেই এই যে আপনাদের একটা টেলিগ্রাম চ্যানেল খোলা হয়ে গিয়েছে, হ্যাঁ।

[3:41]এইখানে টেলিগ্রাম চ্যানেল খোলার পরেই স্টার মনিটাইজেশন কিন্তু সাথে সাথেই পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু এই যে দেখুন আমরা এখন পোস্ট করব কিভাবে? পোস্টটা দেখাতে চাই। এই যে এখানে লেখার অপশন আছে এখানে আমরা ক্লিক করে আমরা লেখা পোস্ট করতে পারি। বা এই যে এখানে একটা লোগো আইকন আছে, এখানে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি বা ফাইল থেকে ছবি সিলেক্ট করতে পারি। ঠিক আছে? এভাবে আপনারা চ্যানেলে পোস্ট করতে পারবেন। তো এখন চ্যানেল খোলার সাথে সাথেই কিন্তু স্টার মনিটাইজেশন বর্তমানে পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে এখানে যদি ক্লিক করেন দেখুন অন্যান্য রিএকশন পাচ্ছি, আমরা কিন্তু স্টার পাচ্ছি না। এজন্য স্টার মনিটাইজেশনটা চালু আছে কিন্তু এটা চালু করে নিতে হবে। চালু করার জন্য কাজ হবে এই যে ওপরে দেখুন আপনাদের চ্যানেলের নাম লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে এই যে চ্যানেল সেটিং পেয়ে যাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে এই যে রিএকশন অপশন পেয়ে যাচ্ছেন এই রিএকশনের এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখুন অনেকগুলো রিএকশন এখানে এভেলেবেল আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দমতো রিএকশনগুলো কিন্তু এখান থেকে রাখতে পারেন যে কোন রিএকশনগুলো আপনারা রাখবেন সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করা যায়। আমরা কেটে দিয়েছি চলুন আবারো হচ্ছে আমরা রিএকশনের পেইজে আসবো। তো এখান থেকে স্টার মনিটাইজেশনটা চালু করার জন্য এই যে ইন্যাবল পেইড রিএকশন একটা অপশন পেয়ে যাচ্ছেন এইটা চালু করতে হবে। এই যে নিচে এই যে নিচে ভালো করে লক্ষ্য করুন। ইন্যাবল পেইড রিএকশন এটা কিন্তু বন্ধ করা থাকবে। আপনাদের কাজ হবে এখানে এটা চালু করে দিবেন। এটা চালু করে দিলেই স্টার রিএকশনটা চলে আসবে। তারপর শুধু কাজ হবে আপডেট রিএকশন এখানে একটা ক্লিক করে ওপরে টিক মার্ক এ ক্লিক করে আপনারা সেভ করে দিবেন। ব্যাগ করুন। এইবার আপনারা যতগুলো টেলিগ্রামে পোস্ট করবেন আপনাদের ছবি ভিডিও লেখা এই যে এইবার দেখুন অনেকেই কিন্তু স্টার দিতে পারবে। স্টার থেকেও কিন্তু টেলিগ্রামে মূলত আর্নিং করার সুযোগ থাকে। এই যে দেখুন স্টার আমাদের কিন্তু চালু হয়ে গিয়েছে। যাদের কাছে স্টার আছে তারা মূলত এখন স্টার দিতে পারবে। আর স্টার দিলে হবে কি এই স্টারগুলো যখন 1000 স্টার আপনাদের জমা হবে। 1000 স্টার যেইদিন পাবেন মনে করেন আজকে একজন 1000 স্টার দিল। যেই দিন দিল সেই দিন থেকে 21 দিন পরে স্টারটা মূলত এভেলেবেল হয় ব্যালেন্সে। তারপর স্টারও কিন্তু উইথড্র করা যায়। এইভাবে মূলত স্টারটা চ্যানেল খোলার সাথে সাথেই স্টার মনিটাইজেশনটা পাবেন। তাহলে টোন কিভাবে পাবেন? টেলিগ্রামে মূলত মানে অ্যাড আসে সেই অ্যাড থেকে মূলত আমাদের টোন ইনকাম হয়। তাহলে সেই টোন আর্নিংটা কিভাবে করবেন? টোন আর্নিং করার জন্য আমি আপনাদেরকে দেখাতে চাই সেটার শর্ত বর্তমানে কি আছে। বর্তমানে আপনারা যদি গুগলে সার্চ করেন টেলিগ্রাম মনিটাইজেশন তাহলে বিস্তারিত পেয়ে যাবেন। এই যে দেখুন আমরা অফিশিয়াল একটা প্লাটফর্ম পেয়েছি টেলিগ্রামের। শেয়ারিং রেভিনিউ উইথ চ্যানেল ওনার্স। এখানে একটা ক্লিক করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এমনকি আমিও আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই। মূলত টেলিগ্রামে কিন্তু অনেকেই অ্যাড রান করে। তাদের চ্যানেলের বা বিভিন্ন প্রোডাক্টের তারা হচ্ছে অ্যাড রান করতে পারে। এই যে অ্যাড রান করে যাদের চ্যানেলে মনিটাইজেশন চালু থাকবে মানে টেলিগ্রাম পায় 50% এমনকি চ্যানেলের ওনার পায় 50%। মানে মনে করেন আপনার চ্যানেলে একজন অ্যাড দিয়েছে তার চ্যানেলের বা যেকোনো কিছু প্রোডাক্টের একটা অ্যাড দিয়েছে। সে মনে করেন দুই ডলারের অ্যাড দিয়েছে। তাহলে এক ডলার পাবে টেলিগ্রাম আর এক ডলার পাবে চ্যানেলের মালিক মানে আপনি যদি মালিক হন তাহলে আপনি পাবেন। এইভাবে মূলত রেভিনিউটা শেয়ার হয় 50-50 ভাগাভাগি হয়, ঠিক আছে? তাহলে আপনাদের চ্যানেলে অ্যাড কবে থেকে আসবে? কিভাবে আপনাদের চ্যানেলে অ্যাড শো করাতে পারবেন? এই যে বর্তমানে নিয়মটা হচ্ছে আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হতে হবে, হ্যাঁ। আর কোন শর্ত নেই শুধু একটাই আছে 1000 সাবস্ক্রাইবার আপনাদের টেলিগ্রাম চ্যানেলে হলেই তারপর থেকেই অ্যাড আসা শুরু হয়ে যাবে। ঠিক আছে? অনেক সময় 1000 সাবস্ক্রাইবার হলেও অ্যাড আসে না, তখন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আরও সাবস্ক্রাইবার বাড়াবেন আপনার চ্যানেলে আরও ভিউজ বাড়াবেন। মানে আপনার পোস্টগুলোতে বেশি বেশি ভিউজ বাড়াবেন, তাহলেই দেখবেন আপনাদের অ্যাড আসা শুরু হয়ে যাবে। অ্যাডটা কেমন? এই যে আপনারা যখন টেলিগ্রামে পোস্ট করবেন আপনাদের পোস্টের নিচে মূলত অ্যাডটা দেখাবে। এই যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের যারা মূলত ডলার খরচ করে টোন খরচ করে যারা আসলে অ্যাড দিচ্ছে এরকম অ্যাড কিন্তু আসবে। আর এই অ্যাড যত ডলার দিয়ে তারা মূলত দিয়েছে 50-50 ভাগাভাগি হবে। টেলিগ্রাম 50% রেখে আপনাদেরকে 50% দিবে মনিটাইজেশন চালু হওয়ার পরে। তাহলে মেইন মনিটাইজেশন পাওয়ার জন্য চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার করতে হবে। তো 1000 সাবস্ক্রাইবার কিভাবে করবেন? এখন আপনাদের কাজ হবে টেলিগ্রামে কি নিয়ে কাজ করবেন সেটা প্রথমত আপনাদেরকে সিলেক্ট করতে হবে। অনেকেই দেখবেন টেলিগ্রামে কিন্তু বিভিন্ন আপডেট শেয়ার করে বিভিন্ন নিউজ শেয়ার করে যেইগুলো দেখে অনেকেই অনেক কিছু জানতে পারে শিখতে পারে। এরকম আপনাদেরকে লক্ষ্য করতে হবে অন্যান্য টেলিগ্রাম চ্যানেলগুলো কি নিয়ে কাজ করছে। সবকিছু এনালাইসিস করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারাও টেলিগ্রামে কি নিয়ে কাজ করবেন? অবশ্যই ভালো কিছু নিয়ে কাজ করবেন যেইগুলো মানুষদের উপকারে আসবে মানুষ অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে। এরকম কিছু নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন। সেগুলো নিয়ে রেগুলার পোস্ট করবেন ছবি দিবেন ভিডিও আপলোড করবেন। আপনাদের তারপর দেখবেন যখন 1000 সাবস্ক্রাইবার হবে, 1000 সাবস্ক্রাইবার করার জন্য আপনাদের কিন্তু মার্কেটিংও করতে হবে। মানুষদের কাছে প্রচার করবেন আপনার ইউটিউব চ্যানেল থাকলে ফেসবুক পেজ থাকলে টিকটক থাকলে সেগুলোতে বলবেন আমাদের চ্যানেল আছে জয়েন থাকতে পারেন আপনারা এই আপডেটগুলো পাবেন বা এই সুযোগ সুবিধাগুলো পাবেন। সেইগুলো না বললে তো আর মানুষ জয়েন হবে না। এইভাবে মূলত আপনাদের চ্যানেলে কাজ করতে হবে এমনকি মেম্বার বাড়াতে হবে। তাহলে 1000 সাবস্ক্রাইবার হলে তারপর আপনাদের অ্যাড আসা শুরু হবে ব্যালেন্সে জমা হওয়া শুরু হবে। তখন সেটা কেমন দেখাবে আপনাদেরকে দেখাতে চাই।

[10:27]এই যে আমি আমার মেইন টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। এখন আপনাদেরকে জানাতে চাই যারা আমাদের সাথে জুড়ে থাকতে চাচ্ছেন আমাদের আপডেট জানতে চাচ্ছেন। অবশ্যই বিস্তারিত আপডেট জানার জন্য আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রামের টেকনিক্যাল সাব্বির সার্চ করলেই পেয়ে যাবেন বা লিংক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে। এই যে এখন আমি বললাম এই কথা বলার কারণে আপনারা যারা অনেকেই ভিডিও দেখছে অনেকেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুনভাবে জয়েন হবে যারা জয়েন নেই। তো এইভাবে আমি যে প্রচার করলাম এইরকম ভাবে মূলত আপনাদের চ্যানেলটাও প্রচার করতে হবে। তো আপনাদের যদি ফ্যান ফলোয়ার না থাকে ফ্যান ফলোয়ার আপনাদের তৈরি করতে হবে ইউটিউবে ফেসবুকে আসলে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তা না হলে কিন্তু আপনারা সামনে আগাতে পারবেন না। আর যদি অলরেডি ফ্যান ফলোয়ার থাকে তাদের মাঝে আপনারা শেয়ার করবেন এইভাবে মূলত মার্কেটিং করতে হবে চ্যানেলের মেম্বার বাড়াতে হবে। আর যখন আপনাদের চ্যানেলে স্টার আসা শুরু হবে বা 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে টোন আসা শুরু হবে তখনই মূলত ব্যালেন্স পাবেন। মানে চ্যানেল খোলার সাথে সাথে ব্যালেন্স অপশন নাও পেতে পারেন। কিছুদিন পরে পাবেন বা স্টার পেলে বা টোন আসা শুরু হলে তখন ব্যালেন্স অপশন পাবেন। আর মূলত 10 টা টোন যখন কমপ্লিট হয় এভেলেবেল হয় তারপর 10 টা টোন উইথড্র করা যায়। এমনকি 1000 স্টার হলে সেটা মূলত এভেলেবেল হলেই উইথড্র করা যায়। উইথড্র কিভাবে করবেন সেটা নিয়ে আমি আরো বিস্তারিত নতুন একটা ভিডিও দিব। আজকে মূলত জাস্ট চ্যানেল খুলে মনিটাইজেশন কিভাবে পাবেন আর্নিংটা কিভাবে হবে সেটাই জানানোর জন্য ভিডিওটা ছিল। আশা করি সবকিছু জানাতে পেরেছি। তারপরও কোন কনফিউশন থাকলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর পরবর্তীতে উইথড্র ভিডিও খুব দ্রুত আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বা এই ভিডিওর প্রথম কমেন্ট চেক করবেন উইথড্র ভিডিও আমি দিয়ে দিলে এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে আমি লিংকটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে।

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript