Thumbnail for টেলিগ্রামের এর গোপন টিপস | Telegram Tips and Tricks Bangla by AFR Technology

টেলিগ্রামের এর গোপন টিপস | Telegram Tips and Tricks Bangla

AFR Technology

7m 36s1,521 words~8 min read
Auto-Generated

[0:00]হ্যালো টেলিগ্রাম ইউজার। আজকে আমি আপনাদের সাথে টেলিগ্রামের এমন কিছু ইন্টারেস্টিং অ্যান্ড হিডেন ট্রিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো হয়তোবা আপনারা এতদিন মনে মনে খুঁজছিলেন। তাহলে কথা বাড়াচ্ছি কেন? চলুন একটা একটা করে শুরু করা যাক। টেলিগ্রামের প্রথম টিক্সটি খুবই ইন্টারেস্টিং। আপনার যদি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এই অ্যাকাউন্টটা জাস্ট এটাতে ক্লোন করে ফেলতে পারবেন। অর্থাৎ একই সময়ে এইটাতেও আপনি ইউজ করতে পারবেন। এটাতে যদি কেউ আপনাকে মেসেজ দেয় তাহলে এই মেসেজ সরাসরি এটাতে চলে আসবে। এখানে কেউ কল দিলে এখানেও কিন্তু কল চলে আসবে। অর্থাৎ দুইটাই হুবহু থাকবে। বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এটা করবেন। ধরেন আপনার এই ফোনের টেলিগ্রামটা এই ফোনের নিতে চাচ্ছেন। এই ক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপসটাকে ইনসটল করার পর স্টার্ট মেসেজিং এ ক্লিক করবেন। তারপর ওপরে কান্ট্রি কোড দিবেন নিচে হচ্ছে যে নাম্বার থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়েছে এই ফোনে জাস্ট এই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর নিচে তীর চিহ্নতে ক্লিক করবেন তারপর ইয়েস এ ক্লিক করবেন। এবার একটা ভেরিফিকেশন কোড এখানে আসবে। এই যে কোডটা চলে আসছে জাস্ট এটা এখানে বসিয়ে দিবেন। এই যে কোডটা বসিয়ে দিলাম। জাস্ট এইটুকু। দেখেন সাথে সাথে এখানে যা আছে সব এখানে চলে আসছে। ইন্টারেস্টিং না? এখন আমি এখান থেকে কাউকে মেসেজ করলে আমার এখানেও কিন্তু চলে আসবে। চলুন পরের ট্রিক্সে যাই। এখন টেলিগ্রামের যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে নেই। অর্থাৎ WhatsApp, ইমো, ভাইবার কোথাও কিন্তু নেই। দেখেন আমি একটা মেসেজ একজনকে লিখেছি। এখন এইটা আমি শিডিউল করে পাঠাতে চাই। সো এই যে সেন্ড এর যে আইকনটা রয়েছে জাস্ট এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখার পর দেখেন এখানে একটা অপশন আসছে সেটা হচ্ছে শিডিউল মেসেজ। সো আমি যদি এখান থেকে ক্লিক দেই তাহলে আমি কিবারে এটা পাঠাতে চাচ্ছি বা কোন তারিখে এটা সিলেক্ট করতে পারি। তারপর আমি আমার টাইমটাকে সিলেক্ট করে সেন্ড এই অপশনটাতে ক্লিক দিয়ে দেই। সো এখন এটা ইনস্ট্যান্ট এটা সেন্ড হলো না বাট শিডিউললি কিন্তু সে এটা সেন্ড করে দিবে আমি যে তারিখ যে সময় দিয়েছি। ইন্টারেস্টিং না? চলুন পরের ট্রিক্সটাতে যাই। টেলিগ্রামে কিন্তু এতদিন আপনারা অডিও মেসেজ বা হচ্ছে ভয়েস মেসেজ পাঠাতে পেরেছেন বাট এখন আপনারা ভিডিও মেসেজও পাঠাতে পারবেন। এই অডিওটার উপরে জাস্ট একটা চাপ দিলেই কিন্তু ভিডিওর অপশনটা চলে আসবে। দেন আপনি এখানে একটু চাপ দিয়ে ধরে রাখলেই আপনার ভিডিওটা অন হবে। এখন আপনি যা বলার বলবেন বলার পর আপনি যখন আঙ্গুলটা ছেড়ে দিবেন তখন কিন্তু এটা ভিডিও মেসেজ আকারে তার কাছে চলে যাবে। ইন্টারেস্টিং না? এরকম আরো বেশ কিছু জিনিস অপেক্ষা করছে। চলুন পরের স্টেপে যাই। আমি সিউর যে টেলিগ্রামের এই ট্রিক্সটা আপনারা এতদিন মনে মনে খুঁজছিলেন। কাউকে কোন একটা ছবি পাঠালেন সেই ছবিটা যেন সে একবারই দেখতে পারে তারপর যেন আর না দেখতে পারে। এটা কিন্তু মেসেঞ্জারেও আছে, হোয়াটসঅ্যাপেও আছে। কিভাবে? চলুন দেখাচ্ছি। ধরেন আমি এই ভদ্রলোককে একটা ছবি পাঠাবো সো এটাতে ক্লিক দেওয়ার পর আমি একটা ছবি সিলেক্ট করলাম। সো আমি এই ছবিটা পাঠাবো জাস্ট এটাকে প্রথমে সিলেক্ট করব তারপর এই ছবিটার উপরে একটা চাপ দিব। চাপ দেওয়ার পর ছবিটা ফুল স্ক্রিনে আসছে। এখন এখানে দেখেন এড ক্যাপশন এর পাশে ওয়ান রয়েছে জাস্ট এখানে আপনি একটা ক্লিক দেওয়ার পর এটা জাস্ট ভিউ ওয়ান্স রয়েছে এই ভিউ ওয়ান্স থাকা অবস্থায় আপনি সেন্ড করে দিবেন। এখন যে ছবিটা গিয়েছে জাস্ট সে ছবিটার উপর চাপ দেওয়ার পর সে শুধুমাত্র একবারই ছবিটা দেখতে পারবে। একবার দেখার পর এই ছবিটা কিন্তু আর সে দেখতে পারবে না। ইন্টারেস্টিং না? চলুন এরকম আরো বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি আমার টেলিগ্রামটাকে খেয়াল করেন তাহলে দেখবেন যে ওয়ালের পাশে ফ্যামিলি রয়েছে অফিস রয়েছে ফ্রেন্ডস রয়েছে। সো আপনারা কিন্তু আলাদা ফোল্ডার করে রাখতে পারেন। তাহলে মেসেজগুলো রিড করতে বা মেসেজগুলো পাঠাতে কিন্তু আপনাদের জন্য খুবই সহজ হবে। এজন্য আপনারা থ্রি লাইন্স এ ক্লিক করবেন তারপর হচ্ছে সেটিংস আইকনে চলে যাবেন। তারপর এখান থেকে চ্যাট ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করবেন। দেন আপনি আপনার ফোল্ডারের একটা নাম দিয়ে দিবেন। দেয়ার পর অ্যাড চ্যাটে ক্লিক করে আপনি সেই রিলেটেড কয়েকজনকে অ্যাড করে নিবেন। তারপর নিচের দিকে তীর চিহ্নতে ক্লিক করবেন। তারপর উপরে থাকা সেভ অপশনে ক্লিক করে দিবেন। এখন দেখবেন আপনার আরো একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আপনি যদি মেইন মেনুতে ফেরত আসেন তাহলে এখানে দেখতে পারবেন ফ্যামিলি অফিস ফ্রেন্ডের পাশাপাশি এখানে আপনি যেটা অ্যাড করেছেন সেটাও কিন্তু চলে আসছে। ইন্টারেস্টিং না? চলুন পরেরটাতে যাই। আপনারা এখন একটা টেলিগ্রাম অ্যাপেই দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। এজন্য থ্রি লাইন্স এ ক্লিক করবেন। তারপর এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করার পর এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা আসবে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর কান্ট্রি তারপর হচ্ছে ফোন নাম্বার সেইম ভাবে সবকিছু দিয়ে আপনারা জাস্ট আরো একটা অ্যাকাউন্ট এখান থেকে আপনারা কিন্তু লগইন করে ফেলতে পারবেন। এবং অ্যাট এ টাইম কিন্তু দুইটাই চালাতে পারবেন জাস্ট এই যে এই জায়গাটায় অপশনটা আসার পর এখান থেকে এই যে এখন একটা রিফাত করিম দেখাচ্ছে তখন নিচে আরো একটা অ্যাকাউন্ট শো করবে। ওইখানে ক্লিক করলে আপনারা কিন্তু সুইচ করে চলে যেতে পারবেন। সো একটা অ্যাপেই দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট। আচ্ছা এমনটা হয় না যে কেউ আমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছে অথবা আমি তাকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছি পরবর্তীতে এটা আমার দরকার হতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা এই মেসেজটাকে কিন্তু সেভ করে রাখতে পারব। সো কিভাবে? চলুন দেখাচ্ছি। এই যে দেখেন এই ভদ্রলোককে আমি একটা মেসেজ লিখেছি জাস্ট এটার উপর চাপ দিয়ে ধরবো। ধরার পর নিচের দিকে ফরওয়ার্ড করে একটা অপশন আছে এখানে ক্লিক দিব। দেয়ার পর আমরা চাইলে কিন্তু এটাকে ফরওয়ার্ড করতে পারি অথবা এই যে সেভ মেসেজ এখানে যদি ক্লিক দেই তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে আমরা যখন পরবর্তীতে এখান থেকে ব্যাক করে চলে আসব তখন আমরা এই যে সেভ মেসেজ উপরে পাবো জাস্ট এখানে ক্লিক দিলেই আমরা আসলে কাকে কি কি কি পাঠিয়েছি বা সেভ করেছি সেইগুলা কিন্তু এখানে দেখতে পারবো। ইন্টারেস্টিং না? চলুন পরের ট্রিক্সটাতে যাই। টেলিগ্রামে একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটাকে কিন্তু হাইড করতে পারবেন। এজন্যই আপনারা থ্রি ডটস এ ক্লিক করবেন তারপর সেটিংস অপশনে চলে যাবেন তারপর হচ্ছে এখান থেকে প্রাইভেসি এন্ড সেটিংস এ চলে যাবেন। দেন এখান থেকে দেখেন ফোন নাম্বারের অপশনটাতে এখান থেকে জাস্ট আপনাদের এভরিবডি দেওয়া থাকবে জাস্ট এটাকে আপনারা নোবডি করে দিবেন। তাহলে আপনার ফোন নাম্বারটা কেউ দেখতে পারবে না। তার মানে এই না যে আপনার কন্টাক্ট লিস্টে যারা আছে তারা দেখতে পারবে না। তারা দেখতে পারবে বাট কন্টাক্ট লিস্টের বাইরে যারা আছে তারা কেউ চাইলে আপনার ফোন নাম্বারটা দেখতে পারবে না। সো এই প্রাইভেসিটা অনেকেরই দরকার হয়। আই হোপ এটা একটা ইন্টারেস্টিং টিপস সবার জন্য। আপনার ফোনে যদি ডাটা বা ওয়াইফাই থাকে তাহলে কিন্তু আপনাকে দেখাবে যে আপনি টেলিগ্রামে একটিভ আছেন। বাট আপনি চাইলে এই অপশনটা বন্ধ করতে পারেন। সো এটার জন্য হচ্ছে আপনার থ্রি ডটস এ ক্লিক করে প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে চলে আসতে হবে। তারপর হচ্ছে লাস্ট সিন এন্ড অনলাইন এখানে যেতে হবে যাওয়ার পর এটা যদি আপনার এভরিবডি করা থাকে তাহলে হচ্ছে জাস্ট এটাকে আপনারা নোবডি করে দিবেন। তাহলে আপনি সারাদিন অনলাইনে একটিভ থাকলেও কেউ বুঝতে পারবে না আপনি একটিভ আছেন কি নাই। টেলিগ্রামে একটা জিনিস নোটিশ করবেন যে হুটহাট করে কেউ আপনাকে নাম্বারটা এড করে আপনাকে কল দিয়ে ফেলছে। খুব বিরক্তিকর একটা জিনিস আপনি যাকে চিনেন না সে আপনাকে কল দিয়ে বসছে। এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার থ্রি লাইন্স এ ক্লিক করার পর প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে আসবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে কলস অপশনে যাবেন এখানেও যদি আপনার এভরিবডি করা থাকে জাস্ট এটাকে আপনারা নোবডি করে দিবেন। তাহলে কেউ চাইলেও আপনাকে কল করতে পারবে না। এক্ষেত্রে আপনার সেভ করা যে সব নাম্বার রয়েছে কন্টাক্ট লিস্টের অ্যাড রয়েছে তারা চাইলে কিন্তু কল দিতে পারবে। সিকিউরিটির জন্য এই ট্রিক্সটাও অনেকেরই কাজে লাগবে। আচ্ছা আপনি ছাড়াও আপনার টেলিগ্রাম অন্য কেউ চালাচ্ছে কিনা কিভাবে সেটা বুঝবেন? থ্রি লাইন্স এ ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে সেটিংস এ যাবেন তারপর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবেন তারপর ডিভাইসেস যে অপশনটা আছে এখানে যাবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনার ডিভাইসটা ছাড়া অন্য কোন ডিভাইস দেখাচ্ছে কিনা। যদি দেখেন যে অপ্রত্যাশিত কোন ডিভাইস শো করছে তারপর হচ্ছে নিচের দিকে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে টার্মিনেট সেশন জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে টার্মিনেটে ক্লিক করে দিবেন। এখন দেখবেন সেটা লগ আউট হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন যে না আপনার পাসওয়ার্ডটা হয়তো জেনে গিয়েছে কেউ হয়তোবা আপনার এটা লগইন করে ফেলেছে বা কোনোভাবে হোক আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনার এটা স্ট্রং করে দেন। যাই হোক এটা স্ট্রং করার জন্য আরো কিছু বিষয় আছে আমি একটু দেখাচ্ছি ব্যাক করে চলে আসি। এখান থেকে দেখেন সিকিউরিটি এন্ড প্রাইভেসির আন্ডারে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে পাসকোড লক। এইখানে যদি আপনারা ক্লিক দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা একটা পাসকোড লক সেট করে দিতে পারেন। সো এখানে দুইবার পাশাপাশি দিতে হবে দেয়ার পর নিচের দিকে একটা অপশন পাবেন অটো লক এখান থেকে জাস্ট হচ্ছে আপনার যাই থাকুক এটাকে আপনি ওয়ান মিনিট বা টু মিনিট যেটা করে দিতে চান করে দিবেন। সো এটা করে দিলে যেটা হবে আপনি টেলিগ্রাম অ্যাপস থেকে বেরিয়ে আসার জাস্ট এক মিনিট পর সেটা লক হয়ে যাবে। পরবর্তীতে এই লকের জন্য যে আপনি যে পিনটা দিয়েছেন সেটা ছাড়া কেউ কিন্তু এটা আনলক করতে পারবে না। সো আপনি সেফ। সো গাইস টেলিগ্রামের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি সেগুলো আপনাদের অনেক বেশি উপকার করবে। সো এরকম প্রয়োজনীয় ট্রিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আজকের মত আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript