[0:02]দেশের অন্যতম বৃহৎ শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক আবারও তীব্র আস্থাসংকটের মুখে পড়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে পুরনো সংখ্যা নতুন করে জেগে উঠেছে। এর জেরে সারাদেশে ব্যাংকটির বিভিন্ন শাখায় আমানত উত্তোলনের প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। জানা গেছে গত 2 জুন ইসলামী ব্যাংকের 650 টি শাখা থেকে গ্রাহকরা প্রায় পৌনে 2000 কোটি টাকা তুলে নিয়েছেন। একদিনে বন্ধ হয়েছে প্রায় 11000 একাউন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই গ্রাহকরা তাদের আমানত তুলে নেয়ার এই সিদ্ধান্ত নিচ্ছেন। কেউ ভেঙে ফেলছেন দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প, কেউ আবার তুলে নিচ্ছেন স্থায়ী আমানত। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বড় ধরনের তারল্যচাপে পড়তে পারে ইসলামী ব্যাংক। গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও অনাস্থা কাটাতে না গেলে আমানত প্রত্যাহারের প্রবণতা আরো বাড়তে পারে। এমনকি আগামী দুই সপ্তাহের মধ্যে শূন্যের কোঠায় নেমে আসতে পারে ব্যাংকের তারল্য। এমনটা হলে সপ্তাহ দুই পর গ্রাহকরা কোন শাখায় টাকা তুলতে গেলে ব্যাংক টাকা দিতে পারবে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। বড় অংকের এই অর্থ উত্তোলনের ফলে ব্যাংকের নগদ প্রবাহের উপর চাপ তৈরি হয়েছে। যদিও ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে এটি স্বাভাবিক লেনদেনের অংশ এবং গ্রাহকদের অর্থ ফেরত দিতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবুও একদিনে এত বড় অংকের অর্থ উত্তোলনের ঘটনা দেশের ব্যাংকিং খাতে আলোচনার জন্ম দিয়েছে। তবে তারল্য সংকট মানেই কোন ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া নয়। একটি ব্যাংকের সম্পদ, ঋণ, পোর্টফোলিও, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা বাজার থেকে অর্থ সংগ্রহের সামর্থ্য এবং আমানতকারীদের আস্থা সবকিছু মিলিয়েই তার বাস্তব অবস্থা নির্ধারিত হয়। কিন্তু তারল্য সংকট দীর্ঘস্থায়ী হলে সেটি দ্রুত আস্থাসঙ্কটে রূপ নিতে পারে। আর আস্থাসঙ্কট ব্যাংক খাতের জন্য সবচেয়ে বিপজ্জনক সংকেত। অর্ণব নাসির ভোরের কাগজ।

উধাও ২ হাজার কোটি টাকা, সংকটে ইসলামী ব্যাংক || Islami bank || Bhorer kagoj Live
Bhorer Kagoj Live
2m 1s261 words~2 min read
AI audio transcription
Transcript source
AI audio transcription
This transcript was generated from the video's audio because no usable YouTube caption track was available. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


