Thumbnail for গুগল ড্রাইভ কী? কিভাবে ব্যবহার করব? | How to use Google Drive Bangla Tutorial for Beginners by Basic IT Academy

গুগল ড্রাইভ কী? কিভাবে ব্যবহার করব? | How to use Google Drive Bangla Tutorial for Beginners

Basic IT Academy

34m 8s5,185 words~26 min read
Auto-Generated

[0:00]আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব, গুগল ড্রাইভ কি? কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করব? গুগল ড্রাইভ হচ্ছে একটি গুগলের অনলাইন স্টোরেজ সার্ভিস, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের পার্সোনাল ছবি, অডিও, ভিডিও এবং যেকোনো ডেটা আমাদের পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ থেকে অনলাইনে স্টোরেজ করে রাখতে পারব, যার সম্পূর্ণ নিরাপত্তা দিবে গুগল। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকে Google Drive সম্পর্কে বিস্তারিত ভিডিওটি শুরু করি। শুরুতেই Google Drive সম্পর্কে জানতে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে এবং এখান থেকে আমরা Google Drive ইউজ করার জন্য চলে যাব যেকোনো একটা ব্রাউজারে। এবং এখান থেকে যেকোনো আমরা ব্রাউজার ইউজ করতে পারি। Google Chrome হতে পারে, Mozilla হতে পারে, Opera হতে পারে। তো আমি যেকোনো একটা ব্রাউজারে চলে যাচ্ছি এবং এখানে এসে আমরা Google-এ চলে আসব। কারণ Google Drive হচ্ছে Google-এর একটি প্রোডাক্ট। তো এই Google Drive ব্যবহার করার জন্য আমাদের কিন্তু অবশ্যই একটা Google Account লাগবে মানে হচ্ছে Gmail ID লাগবে। কারণ Google Service যতগুলো রয়েছে সবগুলো ব্যবহার করার জন্য কিন্তু একটা Gmail ID হলেই চলে। এখানে যখন আমি এই যে সার্চ অপশনে লিখে দেব Google Drive এবং এখানে Google Drive লিখে দেওয়ার পর আমি যখন Enter প্রেস করে দেব, ক্লিক করার সাথে সাথেই Google Drive-এর যে সার্ভিস Google-এর যে একটা সেবা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমরা প্রথমে এই যে Personal Cloud Storage & File Sharing Platform এই Google-এর এখানে আমরা একটা ক্লিক করে দেব। তো আমি এখান থেকে এই লিংক এর মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু Google Drive-এ চলে আসলাম, ঠিক আছে? আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন Sign In এখান থেকে একটা ক্লিক করে Google Drive-এ প্রবেশ করতে পারব। কারণ এটা হচ্ছে ইন্টারফেস, আমরা এই Google Drive-এর মধ্যে কি কি করতে পারব, কি কি সুবিধা অসুবিধা সব ধরনের ইনফরমেশন এখান থেকে পেয়ে যাব। এবং Google Drive-এর একটা মজার বিষয় হচ্ছে আপনি যখন একবার একটা Gmail দিয়ে লগইন করবেন সেটা কম্পিউটার হোক অথবা মোবাইল হোক, দুইটা কিন্তু আপনি একই সাথে ইউজ করতে পারবেন। আপনি একটা মোবাইলে ইউজ করতে পারবেন আবার কম্পিউটার বা ল্যাপটপে ইউজ করতে পারবেন মানে একটা Gmail দিয়ে আপনি সব জায়গায় Google Drive টাকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি Gmail ID না থাকে তাহলে অবশ্যই শুরুতেই একটা Gmail ID করে নিবেন, ঠিক আছে? Gmail ID করা কিন্তু একদম ইজি। Gmail ID করার জন্য জাস্ট আপনি YouTube-এ চলে যাবেন এবং এখানে গিয়ে লিখবেন How to Make Gmail Account তাহলে দেখবেন অনেক ভিডিও চলে আসবে। এই ভিডিওগুলো দেখে আপনি Gmail Account করে নিবেন। তো আমি ধরে নিচ্ছি আমরা যারা ভিডিওটা দেখছি আপনাদের সবার একটা Gmail Account রয়েছে। না থাকলে আপনি এই Account করে নিবেন আর যদি Account থাকে তাহলে এখান থেকে এই যে Sign In-এ ক্লিক করে দেব, ঠিক আছে? এই যে Sign In-এ একটা ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু Google Drive-এ চলে যাব। আমি কিন্তু আরেকটা সহজ পদ্ধতি বলেছি যেটা আরো সহজ তো ধরেন সহজটা করার জন্য আমরা চলে যাব Google-এ এবং এখানে যদি আমাদের Gmail ID Sign In করা থাকে তখন কিন্তু আমরা উপরে একটা অপশন পাব এই যে Gmail-এর। এখানে যদি আমি একটা ক্লিক করে দেই তখন কিন্তু সাথে সাথে আমি Gmail-এ প্রবেশ করতে পারব এবং এই Gmail-এর পাশাপাশি এখানে দেখেন যদি আমার Sign In করা থাকে তাহলে এখানে Google Apps নামে একটা অপশন পাব। মানে যখনই আপনি Google Chrome ব্রাউজারে ঢুকবেন অথবা Google-এ ঢুকবেন তখনই কিন্তু এই অপশনটা পাবেন এবং উপরে এই যে Google Apps-এর মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে Google-এর যতগুলো সেবা রয়েছে, Google-এর যতগুলো সার্ভিস রয়েছে সবগুলো সার্ভিস কিন্তু এখান থেকে পাব। তো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা সার্ভিস হচ্ছে Google Drive। এই যে আমি এখান থেকে এই Drive-এর মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু Google Drive-এ চলে আসলাম, ঠিক আছে? এটা হচ্ছে Google Drive-এর ইন্টারফেস। তো এই যে দেখতে পাচ্ছেন এই সাদা জায়গাটা এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। মানে এখানে যে ফাইলগুলো আমরা রাখব সবগুলো এখানে দেখতে পারব। A place for all of your files, মানে এখানে দেখেন আমরা কি কি রাখতে পারব Google Document রাখতে পারব, Sheet রাখতে পারব, Slide রাখতে পারব আরও অনেক কিছু। Microsoft Office File থেকে শুরু করে আমরা অডিও, ভিডিও, পার্সোনাল ছবি, যা ইচ্ছে আমরা এখানে রাখব। মানে মোট কথা হচ্ছে আমাদের কম্পিউটার বা মোবাইলের মধ্যে যে ফাইলগুলো অনেক বেশি প্রয়োজনীয় যে ফাইলগুলো আমাদের মোবাইলে আছে অথবা ল্যাপটপে আছে, মোবাইল যদি কোনো কারণে হারিয়ে যায় চুরি হয়ে যায় তখন কিন্তু আমরা অনেক বিপদে পড়তে পারি ওই ফাইলগুলোর জন্য। তো ওই ফাইলগুলো কিন্তু আমরা এখানে মানে অনলাইনে স্টোরেজ করে রাখতে পারব। আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে ফাইলগুলো সেগুলো কিন্তু এখানে আমরা স্টোরেজ করে রাখতে পারব। তো Google Drive ইউজ করার জন্য আমরা Google Drive সম্পর্কে একটু জেনে নিতে চাই। দেখেন এখানে ডান পাশে Google Drive লেখা আছে এবং Google Drive এর নিচে দেখেন একটা মেনুবার রয়েছে যেখানে অনেকগুলো ট্যাব রয়েছে। যেমন শুরুতেই প্লাস দিয়ে নিউ লেখা আছে এগুলোর কাজ আমরা একটা একটা করে দেখব তারপর হচ্ছে My Drive তারপর হচ্ছে কম্পিউটার তারপর হচ্ছে Shared with me তারপর হচ্ছে Recent তারপর হচ্ছে Starred, Spam, Trash, Storage। তো এই বিষয়গুলো আমরা একে একে সবগুলো জানতে চাই। এখানে সেটিংস রয়েছে এখানে আর অনেকগুলো অপশন রয়েছে আমরা সবগুলো জানতে চাই। কারণ আমরা আজকের এই ভিডিওর পর Google Drive এর এক্সপার্ট হতে চাই। তো এই ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য ধরে শিখতে হবে। কারণ একবার একটা বিষয় শিখলে যাতে দ্বিতীয়বার এগুলো নিয়ে আর কোনো প্যারা না হয়। সেজন্য এই ভিডিওতে বিস্তারিত ইনফরমেশন দিয়ে পরিপূর্ণ একটা ভিডিও তৈরি করে দিচ্ছি। চলুন আমরা Google Drive কিভাবে ব্যবহার করব সেই বিষয়ে চলে যাই। তো এই Google Drive এর মধ্যে আমরা আসলে কতগুলো ফাইল রাখতে পারব, কত GB রাখতে পারব সেই বিষয়টা জানার জন্য এখানে দেখেন Storage একটা জায়গা রয়েছে। এবং এখানে দেখেন 15 GB Used মানে আমরা টোটাল 15 GB ফাইল এখানে রাখতে পারব। এটা যেকোনো ফাইল হতে পারে। হতে পারে শুধুমাত্র ফটো, হতে পারে ভিডিও, হতে পারে Word File, Excel File। মানে আপনার খুবই প্রয়োজনীয় ফাইলগুলো সেটা অডিও হতে পারে ভিডিও হতে পারে Word File হতে পারে Excel File হতে পারে সবগুলো কিন্তু এখানে আপনি টোটাল 15 GB রাখতে পারবেন। তো ভিডিও রাখলে কিন্তু আসলে বেশি রাখা যাবে না। এখানে মেইনলি আপনি Word File, Excel File এই ফাইলগুলো রাখার চেষ্টা করবেন যেখানে আপনার অনেকগুলো ইনফরমেশন থাকবে কিন্তু অনেক অনেক রাখলে কিন্তু জায়গা শেষ হবে না। তবে মোট কথা হচ্ছে আমরা এখানে আমাদের কম্পিউটার বা মোবাইলের যে ফাইল রয়েছে সেগুলো মোট 15 GB পর্যন্ত রাখতে পারব। তো Google Drive এর ইন্টারফেস পরিচিত কিন্তু আমাদের শেষ। এখন আমরা এখানে কিভাবে মানে ফাইল রাখব বা স্টোরেজ করব সেই বিষয়টা জানতে চাই। তো সেটা জানার জন্য আমরা চলে যাব Google Drive-এর নিচে একদম বাম পাশে উপরে কোনায় দেখেন প্লাস এবং নিউ লেখা একটা অপশন রয়েছে। আমি যখন মাউস দিয়ে এখানে মাউসের বাম পাশে একটা ক্লিক করে দিব তখন দেখেন অনেকগুলো অপশন চলে আসবে। যেমন শুরুতেই রয়েছে নিউ ফোল্ডার তারপর হচ্ছে ফাইল আপলোড তারপর হচ্ছে ফোল্ডার আপলোড, ঠিক আছে? তারপর হচ্ছে Google Doc, Google Sheet, Google Slide, Google Form, More, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তবে মেইনলি আমাদের যেগুলো জানতে হবে এই তিনটা অপশন হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে নিউ ফোল্ডার তারপর হচ্ছে ফাইল আপলোড তারপর হচ্ছে ফোল্ডার আপলোড, ঠিক আছে? তো শুরুতেই এই নিউ ফোল্ডার কি সেটা একটু আলোচনা করতে চাই। এখানে নিউ ফোল্ডার হচ্ছে আমরা যদি চাই যে এই Google Drive এর মধ্যে আমরা আলাদা আলাদা ফোল্ডার তৈরি করে আমাদের ফাইলগুলো অ্যারেঞ্জ করে রাখব। কারণ আপনি যদি একই জায়গার মধ্যে মানে পুরোটর মধ্যে আপনি Word File রাখেন, অডিও রাখেন, ভিডিও রাখেন, Excel File রাখেন সবগুলো কিন্তু একটা মানে খিচুড়ি টাইপের হয়ে যাবে, ঠিক আছে? আমরা যদি চাই যেখানে মানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে যাতে পরবর্তীতে আমরা এই ফাইলগুলোকে খুব চমৎকারভাবে যেকোনো সময় ইউজ করতে পারি সহজ একটা ফাইল খুঁজে পাই সেটা কিভাবে? ধরেন আমি একটা ফোল্ডার বানাব হচ্ছে ফটো ফোল্ডার যেখানে আমরা শুধু ফটো গুলো রাখব আমি একটা ফাইল বানাব শুধু ভিডিও ফোল্ডার যেখানে শুধু ভিডিও রাখব আমি একটা ফাইলে বানাব Word File যেখানে শুধু Word File গুলো থাকব। সেইভাবে কিন্তু আমরা আমাদের মনের মত করে এখানে ফোল্ডার তৈরি করতে পারব, ঠিক আছে? আমরা শুরুতেই একটা ফোল্ডার তৈরি করতে চাই ধরেন এই ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু ফোল্ডার তৈরি করার একটা অপশন চলে আসল। এখানে দেখেন একটা মানে নাম দেয়া আছে আমি চাচ্ছি যে এই নামে না আমি আমার মত করে একটা নাম দিতে চাই তো এটার আমি নাম দিতে চাই হচ্ছে Basic IT Academy। লিখে দিলাম Basic IT Academy লিখে এখান থেকে Create একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই এই জায়গার মধ্যে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি এভাবে অনেকগুলো ফোল্ডার তৈরি করতে পারব আমার যতগুলো প্রয়োজন যতগুলো ইচ্ছে আমি ততগুলো ফোল্ডার তৈরি করতে পারব, ঠিক আছে? তো Basic IT-এর যত ইনফরমেশন আমি এখানে রাখতে চাই এবং এখানে যদি আমি আরেকটা ফোল্ডার তৈরি করতে চাই এই যে নিউতে চলে যাব এবং এখান থেকে এই যে নিউ ফোল্ডারে ক্লিক করে দিব। এটার নাম দিতে চাই আমি ফটো। ফটো লিখে দিলাম এবং এখানে Create-এর মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু ফটো নামে আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তো এগুলো কিন্তু লম্বালম্বি দেখাচ্ছে আমি চাইলে এটাকে অন্য স্টাইলেও দেখতে পারি যেমন এখানে দেখেন একটা অপশন রয়েছে একদম উপরে Grid Layout মানে আমরা যদি এটাকে অন্য স্টাইলে দেখতে চাই এখানে একটা ক্লিক করে দিব। দেখেন ফোল্ডারগুলো এখন অন্য স্টাইল মানে ছোট ছোট স্টাইল চলে আসে এখানে অনেকগুলো দেখা যাবে লম্বালম্বি না মানে একটু অন্য স্টাইলে, ঠিক আছে? তো এখান থেকে যদি আগের জায়গায় ফিরে যেতে চাই জাস্ট এখানে Grid Layout-এর মধ্যে একটা ক্লিক করে দেব তখন কিন্তু আমরা আগের জায়গায় চলে যাব। তবে আমার কাছে মনে হয় এটাই বেস্ট এখানে সুন্দর করে দেখা যাবে, ঠিক আছে? তো এখানে আমি আরেকটা দেখাচ্ছি এই যে নিউ ফোল্ডারে চলে গেলাম এবং এখানে এই ফোল্ডারে চলে গেলাম এবং এখানে যদি আমি লিখে দেই Word File। Word File Word File লিখে এখান থেকে Create একটা ক্লিক করে দিলাম। দেখেন আমাদের কিন্তু আরেকটা Word File নামে ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে আলাদা আলাদাভাবে ফাইল বা ডকুমেন্ট এখানে রাখতে পারব। তো আমরা এখানে দুইভাবে ফাইল রাখার পদ্ধতি দেখিয়ে দিব একটা হচ্ছে আমরা ফোল্ডারের বাইরে রাখব কিভাবে সেটাও দেখব এবং ফোল্ডারের ভিতরে কিভাবে রাখব সেটাও দেখব, ঠিক আছে? তো আমরা আবার চলে যাচ্ছি একটু নিউতে মানে প্লাসের মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং এখানে দেখেন ফাইল আপলোড এবং ফোল্ডার আপলোড এই দুইটা বিষয় আমরা যখন আপলোডে আসব তখনই দেখব, ঠিক আছে? তো এখন শুরুতেই যদি আমরা এই খালি জায়গায় একটা ফাইল রাখতে চাই, ফটো রাখতে চাই, অডিও ভিডিও রাখতে চাই সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা এই যে নিউ অপশনটা এখানে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে এই যে ফাইল আপলোড এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ফাইল আপলোড আমরা কিন্তু ফোল্ডার আপলোড করব না আর আমরা যদি চাই যে পুরা একটা ফোল্ডার আমরা এখানে আপলোড করব মানে আপনার ডেক্সটপে যদি কোনো একটা ফোল্ডারই তৈরি করে রাখেন ছবির ওই ফোল্ডারটা আপনি এখানে আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা একটা ফাইল আপলোড করি আগে এই ফাইল আপলোডের মধ্যে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যেই জায়গা থেকে আমি ফাইল বা ফোল্ডারটি এখানে আপলোড করতে চাই সেই জায়গাটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে ডেক্সটপে ক্লিক করে দিলাম এবং ডেক্সটপে ক্লিক করার সাথে সাথেই আমাদের কম্পিউটার বা ল্যাপটপের ডেক্সটপের মধ্যে যতগুলো ফোল্ডার বা ফাইল রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে, ঠিক আছে? তো এখান থেকে আমি চাইলে যেকোনো একটা ফোল্ডার আপলোড করতে পারি আবার যেকোনো একটা ফাইলও আপলোড করতে পারি। এখানে দেখেন Google Drive নামে আমার একটা ফোল্ডার তৈরি করে রেখেছি আমি। আমি চাইলে এই যে Drive Google Drive এর যে ফোল্ডারটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে ওপেনে ক্লিক করে দেই তাহলে কিন্তু এই ফোল্ডারে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা চাচ্ছি না আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেই মানে ডাবল ক্লিক করে দেই এবং এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন বা যে ফটো, অডিও, ভিডিও দেখতে পাচ্ছেন সেগুলো থেকে যেকোনো একটা ছবি অথবা অডিও ভিডিও আমি নিতে চাই। তো শুরুতেই আমি এই যে ছবিটা আমার ছবিটা আমি এখানে আপলোড করতে চাই এবং ফোল্ডারের বাইরে কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু ফোল্ডার সিলেক্ট করি নাই সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই ছবিটা আমাদের Google Drive-এর মধ্যে আপলোড হয়ে গেল এবং এটা কিন্তু মানে ফোল্ডারের বাইরে আপলোড হয়েছে। তো আমি যদি চাই যে এখানে ফোল্ডারের বাইরে অন্য কোনো ফাইল রাখতে সেটাও করতে পারি। নিউতে চলে যাব এবং এখানে ফাইল আপলোড এবং এখান থেকে আমি যদি চাই যে এই Word File টা আমি এখানে রাখব এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম। এবং দেখেন ক্লিক করার সাথে সাথেই আমার যে Word File টি সেটা এখানে আপলোড হয়ে গেল, ঠিক আছে? আপনার নেট স্পিড যত বেশি হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনি মানে আপনার ফাইল ফোল্ডার যেকোনো এখানে তাড়াতাড়ি আপলোড করতে পারবেন। তবে এখানে মনে রাখবেন যে আপনার ফাইল যত বেশি হবে ধরেন একটা ফোল্ডারের মধ্যে আপনি 1 GB রাখছেন সেটা কিন্তু অনেক সময় লাগবে। যেহেতু এগুলো ছোট ছোট ফাইল এগুলো কিন্তু খুব দ্রুতই এখানে ক্লিক করার সাথে সাথে আপলোড হয়ে গেল, ঠিক আছে? তো আমরা কিন্তু দুইটা ফাইল এখানে আপলোড করলাম একটা হচ্ছে Word File একটা হচ্ছে ফটো। তো এই ফটোটাকে যদি আমি বড় করে দেখতে চাই এই ফটোর উপরে আমার মাউসের রাইট বাটন একটা ক্লিক করে দিব এবং এখান থেকে এই যে Open With নামে একটা অপশন রয়েছে। আমি যখন এটার মধ্যে মাউসটা নিয়ে আসব ক্লিক করব না তারপর দেখেন ডান পাশে আরও অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে দেখেন Preview নামে একটা অপশন আছে। কারণ এই ফটোটাকে আমি Preview করতে চাই এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু এই ফটোটা বড় হয়ে আমার সামনে চলে আসবে। এই ছবিটা যখন বড় করে আমরা দেখতে পারব তখন কিন্তু আরও অনেকগুলো অপশন এখানে আসবে আমি চাইলে এই ছবিটাকে আবার ডাউনলোড করতে পারব জাস্ট এখানে একটা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এই ছবিটা আমাদের কম্পিউটারে আবার ডাউনলোড হয়ে যাবে। এবং এখান থেকে যদি চাই প্রিন্ট করতে এই প্রিন্ট এর মধ্যে একটা ক্লিক করলে কিন্তু ছবিটা প্রিন্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এবং আমি আমার Google Drive-এ চলে আসলাম। এবং এখানে দেখেন Word Document যেটা রয়েছে এটাও যদি আমি Preview করতে চাই এটার উপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দিব এবং এখানে Open With দেখেন Preview আছে এবং Google Doc আছে। মানে আমি এটাকে আসলে কোনটাতে দেখতে চাই Preview শুধু নরমালি যেটা আছে এটাই দেখতে চাই নাকি এখান থেকে Google Doc-এ ওপেন করতে চাই Google Doc-এ ওপেন করলে কিন্তু আমরা এটার মধ্যে আবার Edit করতে পারব। এটার মধ্যে যা যা করতে চাই সব করে আবার এখানে সেভও করতে পারব আবার আমরা এখান থেকে ডাউনলোডও করতে পারব, ঠিক আছে? তো আমি এখান থেকে এই যে Preview-তে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আমার যে Word File টি এটা কিন্তু এখানে Preview হলো এটা কিন্তু Google Doc-এ ওপেন হলো না, ঠিক আছে? আমি এখান থেকে আবার ব্যাকে চলে আসলাম। তো এখন আমরা এখানে যদি কোনো একটা ফোল্ডারের ভিতরে আমরা ফাইল আপলোড করতে চাই সেটা কিভাবে করব? ধরেন Basic IT Academy ফোল্ডারের ভিতরে আমি আমার যে প্রয়োজনীয় মানে ডকুমেন্টস রয়েছে আমরা সেগুলো রাখতে চাই তখন আমি এই যে Basic IT Academy-এর মধ্যে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করলে কিন্তু মানে এই যে ফোল্ডারটা Basic IT Academy এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখন যদি আমরা মানে কোনো একটা ফাইল আপলোড করি সেটা কিন্তু এই যে Basic IT-এর ভিতরে আসবে, ঠিক আছে? আবার যদি এখান থেকে My Drive-এ ক্লিক করে দেই তখন আমরা আবার যে মেইন জায়গাটা এখানে চলে আসলাম। আমি যদি চাই ফটোর ভিতরে আপলোড করতে ফটোর মধ্যে ডাবল ক্লিক করে দিব। এখন যতগুলো আপলোড করব সবগুলো কিন্তু ফটোর ভিতরে চলে যাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে ধরেন Basic IT Academy-এর ভিতরে রাখতে চাই। তো আমরা যদি এখন Basic IT-এর মধ্যে কোনো একটা মানে ফাইল ফোল্ডার, অডিও, ভিডিও এখানে আপলোড করতে চাই সেটা করার জন্য এই যে নিউতে চলে যাব। এবং এখান থেকে ফাইল আপলোডে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা আসলে কোনো একটা ছবি বা ভিডিও ধরেন এই ভিডিওটা আমি এখানে আপলোড করতে চাই। এই ভিডিওটা আপলোড করার জন্য এখানে একটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে। আপনার নেট কানেকশন যদি অনেক ভালো হয় এবং আপনার ফাইল যদি ছোট হয় তাহলে কিন্তু খুব দ্রুতই মানে এই ভিডিও ফাইলটা বা যেকোনো একটা ফাইল এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এই ভিডিও কিন্তু এখানে চলে আসে আমি একটু ব্যাকে চলে যাচ্ছি এখান থেকে অথবা My Drive-এ ক্লিক করলে কিন্তু আমরা আবার এখানে চলে আসলাম। এখন কিন্তু Basic IT-এর ভিতরে ভিডিও ফাইলটা আছে, ঠিক আছে? এই যে ডাবল ক্লিক করলে আমরা ভিতরে দেখতে পাচ্ছি। আবার My Drive-এ ক্লিক করে দিলাম এবং এখানে আমরা দেখতে চাই যে একটা মানে ফোল্ডার যদি আপলোড করতে হয় সেটা কিভাবে করব? ধরেন এই ফটোর মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম ডাবল ক্লিক করে দিলাম এবং এখানে আমরা এখন ফটোর একটা ফোল্ডার আপলোড করতে চাই মানে একটা একটা ফটো না পুরো ফোল্ডারটাই আপলোড করতে চাই তখন আমি এখান থেকে নিউতে ক্লিক করে দিব। এবং এখানে দেখেন ফোল্ডার আপলোড এটার মধ্যে চলে যাব যাওয়ার পর এখানে দেখেন ফটো নামে একটা ফোল্ডার রয়েছে আমি চাচ্ছি যে ভিতরের ফটো গুলো না জাস্ট এই ফোল্ডারটাই আপলোড করে দিতে। আমি এখান থেকে এই ফটোর যে ফোল্ডার রয়েছে সেটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে এই যে আপলোড এর মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ফটো ফোল্ডারটি কিন্তু আপলোড হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু সাতটা ফটো রয়েছে দেখেন ছয়টা ফটো কিন্তু আপলোড হয়ে গেছে এবং সাতটাই কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি এখানে একটা ক্লিক করে দেই এখানে দেখেন মানে গ্রিন চিহ্ন দেখাচ্ছে তার মানে এটা আপলোড হয়ে গেছে এখন আমি ফটোর মধ্যে যদি ডাবল ক্লিক করি দেখেন সবগুলো ফটো কিন্তু আমাদের মানে Google Drive-এর মধ্যে আপলোড হয়ে গেল এবং এটা কিন্তু ফোল্ডার সহ আপলোড হইছে, ঠিক আছে? আমি এখান থেকে এই যে My Drive-এ চলে আসলাম এবং এটার মধ্যে কিন্তু এখন এই যে ফটো ফোল্ডার রয়েছে। এটাকে যদি আমরা লম্বালম্বি দেখতে চাই তখন এখান থেকে এই যে এটা চেঞ্জ করে দিব আবার এটা আগের জায়গায় চলে আসলে এখানে চলে আসব। আমি এখান থেকে My Drive-এ চলে আসলাম। তো আশা করি আপনারা খুব সহজেই এখানে যেকোনো ফাইল ফোল্ডার, অডিও, ভিডিও আপনার পার্সোনাল যেকোনো ইনফরমেশন এই Google Drive-এর মধ্যে আপলোড করতে পারবেন। তো Google Drive-এর মধ্যে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এখানে আমরা কিন্তু 15 GB ইউজ করলে Gmail কিন্তু আমরা ইউজ করতে পারব না। মানে সবসময় এখানে কম রাখতে হবে কমপক্ষে 10 GB হইলেই আপনাকে স্টপ রাখতে হবে আর আপনি রেগুলার যে Gmail টা ইউজ করেন মোবাইলে অথবা কম্পিউটারে এখানে যদি আপনি কন্টিনিউ এটাকে একদম ফিল আপ করে দেন তখন কিন্তু আপনি Gmail দিয়ে আর মেইল করতে পারবেন না এটা স্টোরেজ ফুল দেখাবে এবং অন্য Google-এর যত সার্ভিস রয়েছে সবগুলো কিন্তু করতে পারবেন না। অতএব খেয়াল রাখতে হবে আপনি এখানে যে ফাইল বা ফুটেজগুলো রাখবেন সেগুলো যেন অবশ্যই 15 GB-এর কম হয় কারণ ফিল আপ হয়ে গেলে কিন্তু আপনি আর কাজ করতে পারবেন না। তো আশা করি আমরা খুব সহজেই Google Drive-এর মধ্যে যেকোনো ফাইল ফোল্ডার আমাদের ডকুমেন্টস এখানে রাখতে পারব। তো এই পর্যায়ে আমরা Google Drive-এর আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে চাই। তো এখান থেকে যে বিষয়টা আমরা জানব শুরুতেই সেটা হচ্ছে কোনো একটা ফাইলকে যদি আপনি ডিলিট করে দিতে চান এই যে ধরেন এখান থেকে যে অডিওটা রয়েছে এটা আমি ডিলিট করে দিব। আমি যখন এখান থেকে এই তিন ডটের মধ্যে একটা ক্লিক করে দিব তখনই কিন্তু ডিলিটের জায়গাটা চলে আসবে এখান থেকে এই যে Move to Trash একটা অপশন চলে আসবে। মানে এই ফাইলটা আসলে পুরোপুরি এখান থেকে ডিলিট হবে না। আমি এখান থেকে এই Move to Trash-এর মধ্যে একটা ক্লিক করে দেই। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই ফাইলটা এখান থেকে ডিলিট হয়ে গেল এবং আমার যদি মনে হয় এখান থেকে এই যে Word File টা ডিলিট করে দিব সেটাও করতে পারব Move to Trash-এর মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই এই ফাইলগুলো কিন্তু ডিলিট ফোল্ডারে চলে গেল মানে এগুলো কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় নাই। কোনো কারণে যদি আপনার মনে হয় যে এই ফাইলগুলো আমি ভুল করে দিয়েছি এগুলো আমার অনেক দরকার আবার ফেরত চাই তখন আপনি এখান থেকে এই যে Trash যে একটা অপশন রয়েছে মানে একটা মেনু রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই আমরা এই Google Drive থেকে যতগুলো ফাইল ফটো যা কিছু এখান থেকে ডিলিট করি সবগুলো কিন্তু এখানে জমা হয়ে থাকবে, ঠিক আছে? আপনার যদি মনে হয় যে কোনো কারণে সামনের দিকে আপনি ডিলিট করে দিয়েছেন এগুলো হয়তো চলে গেছে এখান থেকে কিন্তু জায়গা কমবে না। যখন আপনি এই Trash-এর যে মানে ফোল্ডার রয়েছে এখান থেকে যদি আমরা ডিলিট করে দেন তখন আপনি এখান থেকে একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর যদি মনে হয় যে না এটা আমাদের আবার প্রয়োজন জাস্ট এই অডিওর তিন ডট যে রয়েছে এখানে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে এই যে Restore করে দিলে কিন্তু এটা আবার জায়গায় চলে যাবে। আমি এখান থেকে Restore-এ ক্লিক করে দিলাম। এখন আমি My Drive-এর মধ্যে আবার চলে যাই এই My Drive-এ চলে গেলাম এবং দেখেন অডিওটা কিন্তু আবার চলে আসে। ওইখানে কিন্তু আরেকটা Word File রয়েছে। আমি আবার Trash-এর মধ্যে চলে গেলাম এবং এখানে দেখেন Word File টা কিন্তু রয়েছে। আমি যদি চাই এখান থেকে একদম এটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে এবং আমি যদি নাও চাই এখানে কিন্তু মানে 30 দিন পর্যন্ত ফাইলটা থাকবে এবং 30 দিন পরে কিন্তু এই ফাইলটা অটোমেটিক মানে Google Drive থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি চাই যে না আমি এখান থেকে এখনই ডিলিট করতে চাই এই যে মানে তিন ডট রয়েছে ফাইলটার উপরে এখানে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে Delete Forever-এ ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এই ফাইলটা পার্মানেন্টলি এখান থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? এই যে এখানে Delete Forever আমি এটাকে আর কখনোই খুঁজে পাব না। ডিলিট করে দিলাম দেখেন এখানে কিন্তু একদম খালি হয়ে গেছে এখানে কিন্তু আর কিছুই নাই, ঠিক আছে? আমি চলে যাচ্ছি আবার My Drive-এ তো এখানে দেখেন আরও অনেকগুলো অপশন রয়েছে যেমন এখানে কম্পিউটার রয়েছে একটা অপশন। কম্পিউটার মানে হচ্ছে আপনার কম্পিউটারের সাথে যদি এটা সিনক্রোনাইজ থাকে মানে একটা মানে কম্পিউটারের ডেক্সটপে আমাদের Google Drive-এর একটা আইকন থাকবে যেখান থেকে আমরা সরাসরি এখানে চলে আসতে পারব। এবং ওখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব, ঠিক আছে? এটা আমরা পরে দেখাচ্ছি এবং এরপরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে Shared With Me মানে আমরা যাদের সাথে আমাদের ফাইলগুলো শেয়ার করেছি সেগুলোর লিস্ট আমরা এখানে পাব। Recent মানে এখানে হতে পারে যে আপনি কয়েক হাজার ফাইল আপলোড করেছেন এখান থেকে আসলে মানে সবগুলো খুঁজে পাওয়া মুশকিল হতে পারে। সেজন্য আপনি সর্বশেষ মানে রিসেন্টলি গতকাল বা আজকে যে ফাইলগুলো আপলোড করেছেন বা এক মাসের মধ্যে মানে সর্বশেষ যে ফাইলগুলো সেগুলো যদি দেখতে চান এই রিসেন্টের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা এখানে মানে সর্বশেষ ফাইলগুলো দেখতে পারব। এবং এরপর রয়েছে Starred মানে এটার মধ্যে ক্লিক করলে আমরা যে ফাইলগুলোকে মানে খুব বেশি জরুরি মনে করি ধরেন এখানে My Drive-এ চলে গেলাম। এবং ধরেন এই যে ভিডিও ফাইলটা এটা আমাদের অনেক বেশি প্রয়োজন এবং এই ছবিটাকে যদি আমি অনেক বেশি প্রয়োজন মনে করি অথবা যেকোনো ফাইল হতে পারে Word File, Excel File যেকোনো ফাইল হতে পারে যেগুলো আপনার অনেক বেশি প্রয়োজন। সেগুলোকে কিন্তু আপনি মানে সামনাসামনি দেখার জন্য বা সহজে খুঁজে পাওয়ার জন্য এই Star এর মধ্যে আপনি মানে সেভ করে রাখতে পারেন। যেমন এই যে এই ছবিটাকে যদি আমি Star দিয়ে মানে সিলেক্ট করে রাখি এই তিন ডটে চলে যাব এবং এখান থেকে এই যে অর্গানাইজের মধ্যে চলে যাব এবং এখান থেকে এই যে Add to Starred এর মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করলেই মানে যতগুলো ফাইলকে আমি Star এর মধ্যে দেব এই যে এটা যদি মানে এই যে Microsoft PowerPoint এর একটা ফাইল রয়েছে এখান থেকে অর্গানাইজে চলে আসলাম এবং এখান থেকে Add to Starred এর মধ্যে ক্লিক করে দিলাম। এখন এই যে মানে ফাইলগুলো এখানে কিন্তু আছে মানে আপনার যে ফাইলে রাখছেন যে ফোল্ডারে রাখছেন সেখানেও থাকবে আবার আমি যদি চাই যে এই ফাইলগুলো আমার খুব দরকার ধরেন Word File এর মধ্যে একটা ফাইল রয়েছে যেটা আমার অনেক বেশি প্রয়োজন আবার ফটোর মধ্যে একটা মানে ফটো রয়েছে যে ফটোটা অনেক বেশি প্রয়োজন। এরকম করে যদি বাছাই করে কিছু ফাইল আপনার অনেক বেশি জরুরি হয় যেগুলো আপনার প্রতিনিয়ত কাজে লাগে যেগুলো আপনার প্রতিনিয়ত দেখতে মানে দেখতে ইচ্ছে করে। এরকম ফাইলগুলো যদি আপনি Star দিয়ে রাখতে চান তখন এই যে Star এর মধ্যে যখন আমরা করে দেব তখন এই Star এর মধ্যে একটা ক্লিক করলে কিন্তু ওই ফাইলগুলো বা ওই ফটো গুলো ওই ডকুমেন্টস গুলো আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই পেয়ে যাব। তো Google Drive-এর মধ্যে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে Google Drive-এর মধ্যে আমাদের যে ফাইল অডিও ভিডিও যা ই রয়েছে এগুলো যদি আমি আবার আমাদের মোবাইলে অথবা কম্পিউটারের মধ্যে ডাউনলোড করতে চাই সেটা কিভাবে করব? ধরেন এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আমার মানে Google Drive-এ তো এখন এই ভিডিওটা আমার যদি পরে কোনো কারণে প্রয়োজন হয় আমার কম্পিউটারে বা নিতে চাই তখন এই যে ভিডিওর উপরে তিন ডট এই তিন ডটের উপরে একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে এই যে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই আমরা এই ফাইলটা আসলে কম্পিউটারের কোন জায়গায় ডাউনলোড করতে চাই সেই জায়গাটা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে ডাউনলোড সিলেক্ট করে দিচ্ছি আপনি চাইলে যেকোনো ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? আমি এখান থেকে সেভ এ ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই এই ফাইলটা কিন্তু আমাদের কম্পিউটারে ডাউনলোড হওয়া শুরু করবে, ঠিক আছে? আমরা একটু দেখে নেই এই যে এখানে ডাউনলোড হচ্ছে উপরে কারো উপরে হতে পারে কারো নিচে হতে পারে যেকোনো জায়গায় হতে পারে তো আমার এখানে এটা উপরে হচ্ছে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আমি এখান থেকে এই ফোল্ডারের একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপের যে ডাউনলোড অপশন সেখানে এই ফাইলটা দেখতে পারব এবং এখান থেকে যদি আমি প্লে করি এই যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা এখানে প্লে হচ্ছে। তো Google Drive এর এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের ড্রাইভারের মধ্যে যে ফাইলগুলো আপলোড করে রেখেছি আমরা চাইলে এই ফাইলগুলো যে কারোর সাথে শেয়ার করতে পারব। মানে আমরা মেইলে তাকে শেয়ার করতে পারব সে চাইলে ওখান থেকে এডিট করতে পারবে সে চাইলে এটাকে ডাউনলোড করতে পারবে ধরেন কোনো কারণে এই Word File টা আমাদের অন্য কাউকে মানে শেয়ার করা দরকার বা অন্য কাউকে পাঠানো দরকার সে যেন এটা পেয়ে যায় সহজে অথবা তার কাছে পাঠাব সে চাইলে এটার মধ্যে এডিট করতে পারবে তো ওই বিষয়টা করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ধরেন এই Word File টা আমি শেয়ার করতে চাই এই তিন ডটে চলে যাব এবং এখান থেকে আমরা এই যে শেয়ারের একটা অপশন রয়েছে এই শেয়ার অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। এবং এই শেয়ার অপশনে আসার পরে আমরা দুইটা অপশন পাব একটা হচ্ছে শেয়ার একটা হচ্ছে কপি লিংক। আমি চাইলে এটাকে কপি লিংক করতে পারি লিংকটা আমরা কাউকে WhatsApp এ দিতে পারি কাউকে আমরা মেইল করতে পারি আবার চাইলে এখানে এই শেয়ার অপশনে আমরা ক্লিক করে দিতে পারি। ক্লিক করার সাথে সাথে এই অপশনটা আমাদের সামনে চলে আসবে এবং এখান থেকে আমরা Add People এ গিয়ে যার কাছে শেয়ার করতে চাই তার ইমেইল আইডিটা এখানে দিয়ে দিব। ঠিক আছে? আমি একটা ইমেইল আইডি দিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে Basic Office-এর Gmail টা রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে এখানে অপশনটা আসবে এড করার জন্য আমি এখানে এড করে দিলাম এবং এখানে আমি যদি চাই যে এটা সম্পর্কে কোনো একটা মেসেজ লিখতে আমি চাইলে এখানে একটা মেসেজ দিতে পারি যে এখানে এই বিষয় রয়েছে আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন কিছু মানে কোনো একটা মেসেজ দিতে চাইলে। তো এখানে কিন্তু আরেকটাও গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি এই ফাইলটা আমার Google Drive থেকে যাকে শেয়ার করছি তাকে আসলে এটার কোন মানে পারমিশনটা দিতে চাচ্ছি সে এটা দিয়ে আসলে কি করতে পারবে? এখানে দেখেন এডিটর দেয়া আছে আমি যদি এডিটর দিয়ে দেই তখন কিন্তু সে এটাকে এডিট করতে পারবে ডাউনলোড করতে পারবে মানে যা ইচ্ছা তাই করতে পারবে। কিন্তু আমি যদি শুধু এই ভিউয়ার দিয়ে দেই তখন কিন্তু সে এটা শুধু দেখতে পারবে ডাউনলোড করতে পারবে না কিচ্ছু করতে পারবে না। এবং এখান থেকে যদি আমি কমেন্টার দিয়ে দেই তখন শুধু এটাকে দেখে সে একটা কমেন্ট করতে পারবে এরকম, ঠিক আছে? আর যদি আমি এখান থেকে এডিটর দিতে চাই তখন এটাকে সে ডাউনলোড করতে পারবে আবার এডিট করে আমার কাছে রাখতে মানে এডিট করলে আমার এখানে এটা আপডেট হয়ে যাবে। এবং এখানে যদি আমি আরও অন্য অনেকজনের সাথে শেয়ার করতে চাই যাদের কাছে শেয়ার করতে চাই তাদের মেইলগুলো এখানে আমি দিয়ে দিব। আমি আরেকটা মেইল এখানে এড করে দিচ্ছি। তো এখানে আমি আরেকটা মেইল এড করার পর জাস্ট এখান থেকে সেন্ড অপশনে একটা ক্লিক করে দেব। আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে এই মেইলটা আমি যাদের যাদের কাছে পাঠিয়েছি তাদের সবার কাছে কিন্তু চলে গেলাম। আমি একটু চেক করে নিচ্ছি আমার যে মেইলে আমি পাঠিয়েছি সেই মেইলটা আমি চেক করে নিচ্ছি এবং আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করছি। এখানে আসলে কি করা যায়? তো দেখেন আমার মেইলে আমি চলে আসলাম এবং এখানে দেখেন এই যে একটা ফাইল কিন্তু আমার এখানে চলে আসে এবং ডকুমেন্ট শেয়ার উইথ মানে নাম দিয়ে চলে আসে যে এই ফাইলটা একজন শেয়ার করেছে। আমি যদি এটাকে ওপেন করতে চাই জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিব। দেখেন ক্লিক করার সাথে সাথে এই Word File টা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল এবং এটা কিন্তু Google Doc-এ ওপেন হয়েছে। আমি চাইলে এটাকে এখান থেকে এডিট করতে পারব, ঠিক আছে? আমি নতুন করে কোনো কিছু এড করতে চাইলে সেটাও করতে পারব এবং আমি যদি চাই যে এই ফাইলটাকে আমার কম্পিউটারে সেভ করতে সেটা কিভাবে করব? এই ফাইলে চলে যাব এবং এখান থেকে এই যে ডাউনলোড অপশনে চলে যাব ডাউনলোড অপশনে গেলে আমরা Word File না করে চলে যাব হচ্ছে পিডিএফ ডকুমেন্ট নামে একটা অপশন রয়েছে এই পিডিএফ ডকুমেন্টের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ফাইলটা পিডিএফ আকারে আমাদের কম্পিউটারে ডাউনলোড হওয়ার জন্য রেডি এই ডেক্সটপ সিলেক্ট করে দিব এবং এখান থেকে কোনো একটা নাম দিয়েও করতে পারি আবার নাম ছাড়াও এখানে জাস্ট যে নামে আছে সেই নামে সেভ হবে আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন ডাউনলোড হয়ে গেল আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম এবং এই ফাইলের যে ফোল্ডার রয়েছে এখানে ক্লিক করে দিলাম। আমরা চলে আসলাম ডেক্সটপে এটাকে বড় করে দেই এবং এখান থেকে যদি মিনিমাইজ করে আমি সরাসরি ডেক্সটপে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন ফাইলটা মানে পিডিএফ আকারে হয়ে গেল। তো আমরা কিন্তু খুব সহজেই যেকোনো Word File কে পিডিএফ আকারে এখান থেকে মানে ডাউনলোড করতে পারব, ঠিক আছে? এটা কিন্তু খুবই চমৎকার ছিল আশা করি আপনাদের এই বিষয়টা ভালো লেগেছে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এখানে আসলে আরও অনেকগুলো বিষয় আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এমনিই যদি আপনারা মনে করেন যে এটা নিয়ে আরও দরকার তাহলে নিচে কমেন্ট করেন যে আরও কিছু দরকার হলে হয়তো আমি পরবর্তীতে ছোট ছোট আলাদা আলাদা ছোট ভিডিও বানিয়ে দিব। তবে এই Google Drive মোবাইলে কিভাবে ইউজ করতে হয় আপনারা যদি জানতে চান বিস্তারিত তখন আমি আমার যে বেসিক মোবাইল একাডেমি YouTube চ্যানেল রয়েছে এখানে একটা ভিডিও বানিয়ে দিব যাতে আপনারা এই Google Drive মোবাইলে কিভাবে A to Z ব্যবহার করতে হয় সেই বিষয়টা জানতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার ভালো লাগার বিষয়টি নিচে কমেন্ট করে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript