[0:00]আসসালামু আলাইকুম। আপনারা যারা ব্লগিং করে বা ব্লগার ওয়েবসাইটকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে মনিটাইজেশন অন করে টাকা উপার্জন করতে চান, তাদের জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে একটি ব্লগার ওয়েবসাইট মনিটাইজেশন করতে কি কি ক্রাইটেরিয়া বা শর্তাবলী পূরণ করতে হয়?
[0:15]আর আপনি যদি এই শর্তাবলী গুলো না জেনে আপনার ব্লগ আর ওয়েবসাইটকে সারাজীবনও চেষ্টা করেন মনিটাইজেশন করতে, তাহলে সেটা করতে পারবেন না।
[0:25]তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবিস্তারে পুঙ্খানুপুঙ্খ ভাবে, একটি ব্লগার ওয়েবসাইট মনিটাইজেশন করতে আপনার কি কি ক্রাইটেরিয়া বা শর্তাবলী পূরণ করতে হবে।
[0:36]এছাড়াও যদি আপনি অলরেডি আপনার ওয়েবসাইটকে মনিটাইজেশনের জন্য এপ্লাই করে থাকেন এবং সেই এপ্লাইটা গ্রহণ না করা হয়ে থাকে, মানে মনিটাইজেশন না পেয়ে থাকেন, তাহলে সে ক্ষেত্রে আপনার কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা করণীয় কি?
[0:45]সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি পরিপূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। এবং প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে অথেন্টিক প্রমাণ সহকারে দেখিয়ে দিব।
[0:56]সো চলুন শুরু করা যাক। ওকে, আপনার যদি একটি ব্লগার ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটটাকে আপনি গুগোল অ্যাডসেন্স এর মাধ্যমে মনিটাইজেশন করে টাকা আয় করতে চান, তাহলে সে ক্ষেত্রে আপনার যে ক্রাইটেরিয়া গুলো প্রয়োজন, সেই ক্রাইটেরিয়া গুলো একটা নোট আমরা এখানে করেছি।
[1:06]বাট তার পরেও আপনারা দেখতে পাচ্ছেন যে, আমরা সেটআপ চেঞ্জ করে আপনাদের সামনে একদম সরাসরি আমার পিসির যে ডেস্কটপের স্ক্রিন আছে সেটা নিয়ে এসেছি।
[1:13]কারণ আপনাদেরকে ভিডিওর শুরুতেই আমি বলেছি যে প্রত্যেকটা বিষয় আমি একদম প্রমাণ সহকারে অথেন্টিক প্রমাণ সহকারে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব যাতে করে আপনারা সহজেই বিষয়টা বুঝতে পারেন।
[1:24]কত ভিউস লাগবে, কত ভিজিটর লাগবে, কতদিন সময় লাগবে, এই বিষয়গুলো যতটুকু গুরুত্বপূর্ণ, তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি যেই রিকুয়্যারমেন্টস গুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।
[1:34]ওকে, সো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের সাথে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ১০০% ওন, ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং কন্টেন্ট শুড বি।
[1:45]ঠিক আছে? আপনি আপনার যেই ব্লগ আর সাইটটা তৈরি করেছেন বা ক্রিয়েট করেছেন বা ব্লগারের জন্য আপনি যে ওয়েবসাইটটা তৈরি করেছেন, সেটাতে টপ লেভেলের ডোমেইন থাকুক বা না থাকুক বা blogspot.com এর ডোমেইন থাকুক, যেটাই থাকুক না কেন, যেটাকে আপনি মনিটাইজেশন করাতে চাচ্ছেন।
[2:00]সেটার সব কন্টেন্টগুলো বা যে সমস্ত কন্টেন্ট পোস্ট আপনি করেছেন সেগুলো সম্পূর্ণ নিজস্ব হতে হবে, ইউনিক হতে হবে এবং ইন্টারেস্টিং হতে হবে। ঠিক আছে?
[2:09]আপনারা যদি এখানে এসে Google AdSense এর একটা স্ক্রিন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্রাইটেরিয়া স্ক্রিন। এখানে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন, Eligibility Requirements for AdSense. ঠিক আছে?
[2:20]আপনি যদি AdSense এ অ্যাপ্রুভাল পেতে চান তাহলে সর্বপ্রথমই আপনাকে তারা বলছে, Do you have your own unique and interesting content?
[2:26]Your content must be high-quality, original, and attract an audience.
[2:33]ঠিক আছে? আপনার কন্টেন্টটা কি আসলে অরিজিনাল কিনা, হাই কোয়ালিটি আছে কিনা এবং অডিয়েন্সকে অ্যাট্রাকশন দিচ্ছে কিনা, ভিজিটর আছে কিনা, এটাই কিন্তু প্রথমে তারা আপনাকে বলছে। ঠিক আছে?
[2:40]সেজন্য আপনাকে অবশ্যই সর্বপ্রথম যে জিনিসটা বুঝতে হবে যে আপনি অন্য কারো কন্টেন্ট কপি করে অন্য কারো আর্টিকেল কপি করে কিন্তু আপনার ওয়েবসাইটে পোস্ট করে যদি সেটার উপর মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে চাওয়ার চিন্তাভাবনা করে থাকেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা চিন্তাভাবনা।
[2:56]ওকে, দুই নাম্বারে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট কমপ্লাই অ্যাডসেন্স পলিসিস। ওকে?
[3:02]আপনার যে কন্টেন্টটা সেটা AdSense পলিসি কমপ্লাই করে। ঠিক আছে? তবে তার আগে আমি আর একটা জিনিস আপনাদেরকে বলে নিচ্ছি, সেটা হচ্ছে you have to lots of contents on your website বা ব্লগার।
[3:14]আপনার যে ওয়েবসাইটটা আছে বা আপনার যে ব্লগ আর পোস্ট করার জন্য আপনি যে ব্লগ পেইজটা খুলেছেন, সেখানে অবশ্যই কিন্তু অনেক পোস্ট করা থাকতে হবে, অনেক নিজস্ব পোস্ট থাকতে হবে।
[3:25]আপনি দুইটা তিনটা পোস্ট করে যদি আপনি চান যে আপনার ব্লগার ওয়েবসাইটে মনিটাইজেশন পাবেন তাহলে এটা কিন্তু সম্পূর্ণ আপনার ভুল একটা ধারণা বা আপনি সম্পূর্ণ ভুল পথে হাঁটছেন।
[3:33]অবশ্যই আপনি ওয়েবসাইট খুলে আগে সেখানে অনেকগুলো পোস্ট করুন, যথাসম্ভব চেষ্টা করুন এবং চেষ্টা করবেন প্রত্যেকটা পোস্টে অন্ততপক্ষে ৫০০ ক্যারেক্টারের লেখা থাকতে। ওকে?
[3:43]সো যেটা বলছিলাম সেটা হচ্ছে কন্টেন্ট কমপ্লাই AdSense পলিসিস। তো আপনি যে কন্টেন্ট আসলে তৈরি করছেন, ঠিক আছে?
[3:50]সেই কন্টেন্টটা মূলত AdSense পলিসির সাথে সামঞ্জস্য কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা। আপনার কন্টেন্ট গুলো কি AdSense এর মানে মনিটাইজেশন যে টার্মসগুলো আছে বা পলিসিগুলো আছে সেগুলো মানে কিনা। ঠিক আছে?
[4:04]যেমন AdSense এর যে পলিসিগুলো এখানে দেখতে পাচ্ছেন, Does your content comply with the AdSense Program Policies?
[4:13]তো এইটা কিন্তু অবশ্যই আপনার আগে পড়ে নিতে হবে। এই প্রোগ্রাম পলিসিতে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করলেই কিন্তু এখানে পেয়ে যাবেন যে AdSense এর প্রোগ্রাম যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো মূলত কি কি।
[4:22]এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন। আর যেই বিষয়গুলো একদম গুরুত্বপূর্ণ এবং মেইন বিষয় সেইগুলোই কিন্তু আমি আপনাদের সাথে এখানে শেয়ার করছি।
[4:33]ওকে, সো আশা করছি এটার আপনারা বুঝতে পেরেছেন। সো এখন চলে আসি আমরা সরাসরি তিন নাম্বারে। তো তিন নাম্বারে আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে Make sure your site's pages are ready for AdSense.
[4:42]ওকে? মানে আপনার যে সাইটটা আছে সেটা আসলে মূলত AdSense এর জন্য রেডি কিনা।
[4:49]এখানে আপনারা দেখতে পাচ্ছেন, Make sure your site's pages are ready for AdSense. তো এটা বোঝার জন্য আপনি এখানে সরাসরি ক্লিক করবেন। এটার লিংকও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে আমি একদম সবিস্তারে বুঝিয়ে দিচ্ছি।
[5:00]তো এটার মধ্যে সর্বপ্রথম যেটা আপনাকে বলেছে, সেটা হচ্ছে যে আপনার সাইটটা আসলে মূলত কোন কিছুর জন্য স্পেশাল কিনা। ঠিক আছে?
[5:08]আপনি যেই ব্লগার সাইটটা খুলেছেন সেটা মূলত কোন কিছুর জন্য স্পেশাল কিনা বা কোন বিষয়ের জন্য স্পেশাল কিনা।
[5:16]এবং এর মধ্যে দুইটা জিনিস অবশ্যই আপনাকে ফলোআপ করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে Consider the arrangement of the elements.
[5:22]আপনার যে সমস্ত এলিমেন্টসগুলো আছে যেমন আপনি পোস্টের মধ্যে ছবি দিয়েছেন, টেক্সট দিয়েছেন, ভিডিওর লিংক দিয়েছেন, এই সমস্ত বিষয়গুলো আপনি সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন কিনা বা অ্যারেঞ্জ করেছেন কিনা।
[5:35]ঠিক আছে? যেটা মূলত ইউজার ফ্রেন্ডলি অথবা আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করবে সেই ভিজিটরদের জন্য ইউজার ফ্রেন্ডলি কিনা।
[5:41]এরপরে রয়েছে Providing a comment section for visitors. Providing a comment section for visitors এটাও কিন্তু এখানে লেখা আছে।
[5:46]দেখতে পাচ্ছেন, Consider providing a comment section for your visitors. আপনার যদি ওয়েবসাইটে বা ব্লগার সাইটে কোন ধরনের কমেন্ট সেকশন না থাকে তাহলে সে ক্ষেত্রে কিন্তু এটা AdSense এর মনিটাইজেশনের জন্য এলিজিবল না।
[5:59]এটা কিন্তু আপনি এখান থেকেই বুঝতে পারছেন। ওকে? তো আমরা এবার দুই নাম্বারে চলে আসব তিন নাম্বার পার্টের টু নাম্বার পয়েন্ট, ওকে?
[6:07]অথবা আমরা যদি এ-বি হিসেবে ধরি তাহলে বি। এক নাম্বারে ছিল What's special about your pages? এবং দুই নাম্বারে হচ্ছে Do your pages have clear and easy-to-use? মানে আপনার যে পেইজটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন Do your pages have clear, easy-to-use?
[6:24]মানে আপনার যেই পেইজটা আছে বা ওয়েবসাইট বা ব্লগ আর সাইটটা আছে সেটা মূলত ক্লিয়ার কিনা বা ইউজার ফ্রেন্ডলি কিনা বা ব্যবহারের জন্য সহজ কিনা।
[6:33]যেমন এটার অ্যালাইনমেন্ট আছে, তারপরে হচ্ছে রিডেবিলিটি আছে, তারপরে হচ্ছে ফাংশনালিটি আছে।
[6:38]অ্যালাইনমেন্ট হচ্ছে যেমন আপনার ওয়েবসাইটে আপনি হোমপেইজ নেভিগেশন তারপর ডেসটিনেশন গ্যালারি রিভিউস অ্যাবাউট আস কন্টাক্টস এই বিষয়গুলো অথবা আপনার যদি যেমন আমরা যদি আমাদের টেক আনলিমিটেড ওয়েবসাইটটাতে আসি, আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট কন্টাক্ট ডিসক্লেইমার।
[6:58]তারপর এখানে আমরা ফিচার ইউটিউব টিপস ইউটিউব আপডেট টিউটোরিয়াল এই বিষয়গুলো কিন্তু আলাদা আলাদা অ্যাড করেছি। ঠিক আছে?
[7:04]সো এই যে জিনিসগুলো, এগুলো কি আপনি সুন্দরভাবে অ্যালাইনড করেছেন কিনা এবং রিডেবিলিটি কিনা, Is the text easy to read? আপনি যেই টেক্সটটা ইউজ করছেন বা আপনি টেক্সটটাকে যেভাবে সেখানে অ্যাারেঞ্জ করছেন সেটা কি মানে পড়ার জন্য সহজ কিনা এবং ফাংশনালিটি Do your drop-down lists work correctly?
[7:22]মানে আপনি যেই ড্রপ-ডাউন লিস্টগুলো দিয়েছেন এই যে যেমন আমরা এখানে ড্রপ-ডাউন লিস্ট দিয়েছি। এটাকে মূলত বলা হয় ড্রপ-ডাউন লিস্ট।
[7:30]যেমন আমরা এখানে ধরে নিচ্ছি একটা ড্রপ-ডাউন লিস্ট দিয়েছি, এই ড্রপ-ডাউন লিস্টের ভিডিও এডিটিং এর Kinemaster এ ক্লিক করলে যদি আমাদের কোন ভিডিওই না আসে বা কোন কন্টেন্টই না আসে তাহলে সে ক্ষেত্রে আপনার এই ড্রপ-ডাউন লিস্টটা কিন্তু কারেক্টলি কাজ করছে না।
[7:42]সুতরাং এই ধরনের প্রবলেমও কিন্তু আপনার ওয়েবসাইটে থাকা চলবে না যখন আপনি ওয়েবসাইট সাজাবেন তখন এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার করবেন এবং প্রত্যেকটা বারকে পরিপূর্ণভাবে সুন্দর করে আপনাকে কানেক্টেড করে দিতে হবে আপনার ওয়েবের নেভিগেশন এর সাথে বা একটা লিংকের সাথে আরেকটার।
[7:58]ওকে? সো এরপরে চলে যাচ্ছি আমরা চার নাম্বারে। চার নাম্বারে যেটা চলে আসে Are you at least ১৮ years old? মানে আপনার বয়সটা কি ১৮ বছর হয়েছে কিনা। ঠিক আছে?
[8:07]এটাও কিন্তু গুগল অ্যাডসেন্স এর মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ে যে আপনার বয়স ১৮ হয়েছে কিনা যখন আপনি গুগল অ্যাডসেন্স এ মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার ব্লগারকে এপ্লাই করবেন। ওকে?
[8:20]তো আপনার বয়স যদি ১১ না হয়ে থাকে তাহলে কি আপনি মানে টাকায় করতে পারবেন না অনেকে প্রশ্ন করতে পারেন।
[8:26]ডেফিনেটলি পারবেন। যদি আপনার বয়স ১৮ না হয় তাহলে সে ক্ষেত্রে আপনার বাবার নামে আপনি গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলে অথবা মায়ের নামে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলে কিন্তু আপনি সেখান থেকেও আপনার ব্লগ আর সাইটকে মনিটাইজ করে টাকা আয় করতে পারবেন।
[8:40]সো আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে অ্যাভয়েড ক্লিকবেইট। আমরা অনেকেই কিন্তু ক্লিকবেইট করি। ঠিক আছে?
[8:46]আমি এখন দুইটা অ্যাভয়েড আপনাদের সাথে শেয়ার করব। যেগুলোর কারণেও হয়তোবা আপনি আপনার ওয়েবসাইটে মনিটাইজেশন পাবেন না।
[8:54]ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা নেই বাট এগুলো হিডেন সিক্রেট যেগুলো হয়তোবা আপনাকে কেউ বলবে না। ওকে?
[9:02]তো অবশ্যই আপনি চেষ্টা করবেন কখনোই ক্লিকবেইট না করার। মানে আপনি টাইটেলে যেই বিষয়টা লিখেছেন সেটা আপনার ব্লগারের ওয়েবসাইট ওয়েবের যে পোস্টটা আছে সেই পোস্টের মধ্যে নেই।
[9:11]এমন কোন কিছু করবেন না বা এমন কোন থাম্বনেইল বা ছবি বা ভিডিও এমন কিছু দিবেন না যেটা আসলে মূলত আপনার পোস্টের মধ্যে ওইটা সম্পর্কে কিছু লিখাই নেই বাট আপনার পোস্টে সেটা আপনি অ্যাড করেছেন।
[9:23]এটা করলে কিন্তু আপনার যে AdSense এর মনিটাইজেশন সেটা আপনি পাওয়ার পরেও অনেক সময় ডিজেবল হয়ে যেতে পারে। ওকে?
[9:29]তো এরপরে চলে আসে অ্যাভয়েড সফটওয়্যার পাইরেটস মুভি ডাউনলোড লিঙ্ক স্প্যাম এটসেট্রা এটসেট্রা। আপনি যদি আপনার ওয়েবসাইটে কোন ধরনের মানে সফটওয়্যার পাইরেসি করেন বা সফটওয়্যারের ক্র্যাক লিংক দিয়ে দেন ডাউনলোড করার জন্য বা মুভি ডাউনলোড করার লিংক দিয়ে দেন বা যেকোনো ধরনের এই ধরনের স্প্যামিং ডাউনলোডস দিয়ে দেন তাহলে সে ক্ষেত্রে কিন্তু মানে AdSense এর যে প্রোগ্রাম পলিসি আছে AdSense অ্যাপ্রুভালের সেই প্রোগ্রাম পলিসি আপনি ভায়োলেট করার কারণে আপনার একাউন্টটাকে কিন্তু টার্মিনেট করে দেয়া হতে পারে অথবা ক্লোজড করে দেয়া হতে পারে।
[10:00]ঠিক আছে? অথবা ডিজেবল করে দেয়া হতে পারে। আর অবশ্যই আপনি মনে রাখবেন একটা মানুষের জন্য একটা গুগল অ্যাডসেন্স একাউন্টই করা যায় এরপরে আপনি আর করতে পারবেন না।
[10:06]সুতরাং একটা যদি ডিজেবল হয় তাহলে পরবর্তীতে আপনি আপনার নামে আর কখনোই কিন্তু গুগল অ্যাডসেন্স একাউন্ট তৈরি করতে পারবেন না আপনার ডিটেইলস দিয়ে।
[10:16]সো আশা করছি বুঝতে পেরেছেন। তো এখন চলে আসি যে ক্রাইটেরিয়া গুলো তো বুঝলাম। আমরা যদি এক কথায় বলতে চাই, মানে এক টানে যদি সবগুলোকে সামআপ করতে চাই তাহলে এক নাম্বারে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে 100% ওন অ্যান্ড ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং কন্টেন্ট you have to have on your website.
[10:33]ওকে? এবং দুই নাম্বারে হচ্ছে আপনার অবশ্যই অনেক অনেক পোস্ট থাকতে হবে, কন্টেন্ট থাকতে হবে আপনার ওয়েবসাইটে এবং সেটা যেন অনেক পোস্ট যখন আপনি করবেন তখন অটোমেটিক্যালি আপনার কিন্তু সময় লাগবে।
[10:43]তাই না? আর সেই সময়টা যখন আপনার অনেক পোস্ট হয়ে যাবে তখন আপনি মনিটাইজেশন এর জন্য এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে? যেমন আমি কিন্তু আমার ওয়েবসাইটের জন্য মাত্র ১৫ দিন পরেই এপ্লাই করেছিলাম এবং আমার ভিজিটর ছিল মোটামুটি ভালো।
[10:55]এছাড়া আমার সমস্ত কন্টেন্ট সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলাম যার কারণে আমি মনিটাইজেশন এক ধাক্কায় পেয়ে গিয়েছি।
[11:00]এরপরে তিন নাম্বারে চলে আসে, Make sure your site's pages are ready for AdSense যেটা আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিলাম এবং চার নাম্বারে হচ্ছে Are you at least ১৮ years old?
[11:09]পাঁচ নাম্বারে হচ্ছে অ্যাভয়েড ক্লিকব্যাক এবং ছয় নাম্বারে হচ্ছে অ্যাভয়েড সফটওয়্যার পাইরেটস, মুভি ডাউনলোড এন্ড স্প্যামিং লিংকস অ্যাড বা ইনক্লুড টু ইউর পোস্ট।
[11:19]ওকে? তো এই যে জিনিসগুলো, এইগুলো যখন আপনি ফলোআপ করবেন, ফলোআপ করে বা এইগুলো যখন পরিপূর্ণ করে আপনার ওয়েবসাইটটাকে আপনি রেডি করবেন তখন আপনি মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে পারবেন আপনার ব্লগ আর সাইটকে।
[11:30]এবার চলে আসি যে যারা অলরেডি মানে এপ্লাই করে ফেলেছেন মনিটাইজেশন পাওয়ার জন্য তারা আসলে কি করবেন?
[11:38]আর তারা আসলে রি-এপ্লাই করার সময় কি কি করবেন? এই যে এইখানে যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, এখানে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই বিষয়গুলো পরিপূর্ণভাবে সামআপ করে আপনি আপনার এই বিষয়গুলোকে ফলোআপ করে যদি কোন কারেকশন করা লাগে, তাহলে সে ক্ষেত্রে কারেকশন করে আপনার ওয়েবসাইটটাকে একদম ফ্রেশ বানিয়ে এই সমস্ত বিষয়গুলোকে ফলোআপ করে তার পরে আপনি আবার আবেদন করবেন।
[12:00]আশা করছি আপনি মনিটাইজেশন তখন পেয়ে যাবেন। সো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ব্লগার ওয়েবসাইট মনিটাইজেশন করার জন্য আপনার কি কি বিষয় মাথায় রাখতে হবে, কি করা উচিত, কি করা উচিত না বা আপনি যদি মনিটাইজেশন করে মানে অ্যাপ্রুভাল না পেয়ে থাকেন তাহলে সে ক্ষেত্রে আপনার করণীয় কি সবকিছুই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি।
[12:15]ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই যাচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।



