[0:00]আপনার স্মার্টফোনটাকে নিরাপদ রাখতে চাইলে Google এর কিছু সেটিংস আছে সেইগুলা করে রাখেন। তাহলে দেখবেন আপনার স্মার্টফোনের তথ্যগুলো খুব সহজে কিন্তু লিক হবে না বা আপনার স্মার্টফোন থেকে কেউ তথ্য নিতে পারবে না। শুরুতেই আপনারা যে কাজটা করবেন ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে Google নামে একটা অপশন দেখতে পারবেন। এই যে দেখেন Google। জাস্ট আপনি এই Google এ একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অল সার্ভিস নামে একটা অপশন দেখতে পারবেন। এই অল সার্ভিসে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসবেন। এখন দেখেন নিচে আসার পর আননোন ট্র্যাকার অ্যালার্টস নামে একটা অপশন রয়েছে। এইখানে আপনি ক্লিক করবেন। এখন দেখেন এখান থেকে তারা কি বলছে। সো যদি আননোন কোনো অ্যাপস বা ওয়েবসাইট যদি আপনার ফোনটাকে ট্র্যাক করার চেষ্টা করে, ঠিক আছে? সো তখন তারা কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। যদি এটা আপনার চালু করা থাকে। অনেকের এরকম বন্ধ করা থাকতে পারে। বন্ধ করা থাকলে এই অ্যালার্টসটা চালু করে দিবেন। ওকে। সো এইটাকে যদি আপনি চালু করে দেন, তাহলে কিন্তু আপনি কোন ওয়েবসাইট বা অ্যাপস যেগুলা ভিজিট করেন, সেগুলা যদি কন্ট্রোল নিতে চায় তাহলে কিন্তু সেটা আপনি টের পাবেন এই অ্যালার্টসের মাধ্যমে। ওকে। আমরা একটু ব্যাক করে চলে আসি। পরের অপশনটাতে যাই। তারপরের অপশনটা হচ্ছে থিফ প্রোটেকশন। এখানে যদি আমরা ক্লিক দেই। তাহলে দেখেন এই অপশনটা আমার বন্ধ রয়েছে। এটা চালু করলে কি হবে দেখেন। ধরেন, আপনি ফোনটা নিয়ে আসলে ব্যবহার করছেন এই অবস্থায় কেউ যদি ফোনটা টান দিয়ে নিয়ে যদি দৌড়ে চলে যায়, তাহলে ফোনটা কিন্তু লক হয়ে যাবে। ঠিক আছে? সে কিন্তু ফোনটা নিয়ে গেলে কিন্তু ফোনটা লক হয়ে যাবে। ছবিতে ঠিক যেরকম দেখাচ্ছে এরকম। আপনারা এই কাজটা করবেন কি? এটাকে আপনারা চালু করে রাখবেন, ঠিক আছে? এই অফলাইন ডিভাইসের লকটা ও কিন্তু আপনারা চালু করে রাখবেন। এই দুইটা জিনিস আপনারা মাস্ট বি চালু করে রাখবেন। ওকে। তারপর আরেকটা অপশন রয়েছে রিমোট লক। এখানে ক্লিক দিয়ে এইটাকেও আপনারা চালু করে দিবেন। ঠিক আছে? তার মানে হচ্ছে যদি চোর ফোন নিয়ে চলেও যায় তারপরে এই অপশনগুলো চালু করে দিবেন অথবা আপনি দূর থেকে কিন্তু ফোনটাকে লকও করতে পারবেন। এই অপশনগুলো যদি আপনারা চালু করে রাখেন। এবং পরবর্তীতে যদি ফোনটা নিয়ে যায় আপনার সেনসিটিভ কোন ডাটা থাকে এই যে দেখেন ফাইন্ড অ্যান্ড ইরেজ ইউর ডিভাইস। এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনি ডাটাগুলোকে সব কেটে দিতে পারেন। কারণ হয়তোবা থার্ড পার্টি কারো কাছে পড়লে কিন্তু আপনার সিকিউরিটি ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। সো, এই জিনিসটা কিন্তু সবার জন্যই অনেক বেশি দরকারই। এই কাজগুলো আপনারা অবশ্যই ফোনে করে রাখবেন। ওকে। তারপর দেখেন আরেকটা অপশন রয়েছে ফাইন্ড মাই ডিভাইস। এটা সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন। এই ফাইন্ড মাই ডিভাইসের সাহায্যে কিন্তু আপনারা দূর থেকে বসে আপনার ফোনের আইএমইআই নাম্বারটাও কিন্তু বের করতে পারবেন। তারপর যদি আমরা একটু স্ক্রল করে উপরের দিকে যাই। তারপর এখানে আমরা দেখতে পারবো যে পার্সোনালাইজ ইউজিং শেয়ার ডাটা। ওকে। সো এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে দেখেন এখান থেকে ম্যাপস, জিমেইল, তারপর হচ্ছে ক্রোম ব্রাউজার, হ্যাঁ। তারপর হচ্ছে এক্সটারনাল মিডিয়া বা ডিভাইস কন্টাক্ট এই অপশনগুলোতে কিন্তু আমরা তাদেরকে অনুমতি দিয়ে রেখেছি। এখন এখানে তারা বলছে কেন এটা দিয়েছি? Google এ যে ডেভেলপার রয়েছে তারা আসলে দেখবে যে আমরা কি কি ব্যবহার করছি বা আমাদের রুচি কি সেইটার অনুপাতে কিন্তু তারা এই ফোনটাকে আরো অনেক কিছু ডেভেলপ করার চেষ্টা করবে। ঠিক আছে? এটা একটা ভালো দিক। বাট প্রবলেম হচ্ছে তারা অনেক সময় আমাদের ডাটা বিক্রিও করে দিতে পারে। সো আপনি চাইলে এই অপশনগুলোকে বন্ধ রাখতে পারেন। তার মধ্যে আমি এই বলবো ক্রোম ব্রাউজারটাকে শুধু বন্ধ রাখতে। ঠিক আছে? ক্রোমটাকে আর এক্সটারনাল মিডিয়াকে বন্ধ রাখবেন। ওকে। তাহলে দুইটা বন্ধ রাখলেই মোটামুটি হয়ে যাচ্ছে। তারপর আমরা একটু ব্যাক করে চলে আসি। পরের অপশনটা হচ্ছে ইউজ অ্যান্ড ডায়াগনোস্টিক। এখানে যদি আমরা ক্লিক দেই। সো এখান থেকেও আমরা এই অপশনটা জাস্ট কি করবো? আর এই অপশনটা যদি আপনাদের অন করা থাকে এটাকে আপনারা অফ করে রাখবেন। সো এই অপশনটা দিয়ে Google এক্সপেরিমেন্ট করতে পারে। সো এটাতে আপনার ব্যাটারি লাইফটা একটু বেশি কনজিউম হতে পারে। সো দরকার কি? আপনার সিকিউরিটি ব্যবস্থাটা ও ঠিক থাকলো। সো এটাকেও আপনি বন্ধ করে রাখবেন। ওকে। সো গাইজ এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মাস্ট বি আপনারা আপনাদের Facebook এর টাইমলাইনে শেয়ার করে রাখবেন। কারণ এটা আজকে না হোক পাঁচ বছর, দশ বছর পরে হলেও আপনার কাজে লাগবে। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি হিমেল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।

ফোনটি ট্র্যাক হচ্ছে কিনা চেক করুন | Phone Tracking
AFR Technology
4m 6s718 words~4 min read
Auto-Generated
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


