[0:00]আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইআই এর পাঁচটা সেরা টুলস নিয়ে আলোচনা করব। যেগুলা আপনার ডেইলি লাইফে অনেক বেশি প্রয়োজন। চলুন তাহলে আর দেরি করছি কেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক।
[0:16]নাম্বার ওয়ানে এআই এর যে টুলসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আমার কাছে মনে হয় এই মুহূর্তে এআই এর সবচেয়ে পাওয়ারফুল টুলস হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাটজিপিটি দিয়ে আসলে কি করা যায়? এই প্রশ্নটা না করে আপনি করতে পারেন যে চ্যাটজিপিটির কাছ থেকে কি সমস্যার সমাধানটা পাওয়া যায় না? আমি আমার যে ডেইলি লাইফে মানে যত ধরনের প্রবলেম আমি ফেস করি সমস্ত প্রবলেমের সলিউশনটা কিন্তু আমি চ্যাট জিপিটির কাছ থেকেই পাই বা আমি চাই। আমি ধরেন ইমেইল লিখতে গিয়ে সমস্যা হচ্ছে আমি তাকে বলি যে এই বিষয় আছে তুমি একটা ইমেইল লিখে দাও। আমাকে কেউ একটা ইমেইল করে আমি বলি রিপ্লে করে দাও। আমি ধরেন এখন ডায়েট করছি আমি তাকে বললাম যে ভাই আমি ডায়েট করছি এই এই খাবারগুলা খাচ্ছি এটার কি উপকারিতা ওটার কি অপকারিতা। এটা কতবার খেলে ভালো হবে বা কোন সময় খেতে হবে মানে যা কিছু আছে আমার প্রশ্ন আমি সবকিছুর প্রশ্ন এর উত্তর কিন্তু সেখান থেকেই পাই আমি তাকে প্রশ্ন করি সে প্রপারলি উত্তর কিন্তু দিয়ে দেয়। এটা ছাড়াও আমার অফিসিয়াল যে ওয়ার্কগুলা আছে আমি সেটার সমাধান চাই আমি আমার ডেইলি লাইফে যত প্রবলেম ফেস করি জাস্ট চ্যাট জিপিটিকে লিখি। আরেকটা অপশন আছে চ্যাটজিপিটিতে সেটা হচ্ছে সরাসরি ভয়েসে কথাও কিন্তু বলা যায়। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে কথাও বলতে পারেন। মোট কথা হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে গবেষণালব্ধ যত ধরনের কাজ আছে ঠিক আছে বা সমস্যা সংক্রান্ত যত ধরনের কাজ আছে আপনি সবকিছু সমাধান চাইতে পারেন। আপনি বলেন না যে একটা সিবি বানিয়ে দেন আমাকে দেখেন কত চমৎকারভাবে একটা সিভি বানিয়ে দেয়। একটা কোডিং লিখে দিতে বলেন দেখেন একটা চমৎকারভাবে কত সুন্দরভাবে কোডিং লিখে দেয়। আপনি গণিতের সমস্যা পড়ে আছেন লেখেন যে ভাই এই হচ্ছে গণিত তুমি এটা সমাধান করে দাও। আপনার একটা ছবির দরকার হলো আপনি বলেন না ভাই এই ছবিটা তুমি আমাকে তৈরি করে দাও দেখবেন আপনাকে একটা সুন্দর ছবিও তৈরি করে দিচ্ছে। মোট কথা হচ্ছে আপনার যত ধরনের প্রবলেম আছে সবগুলার একটা পারফেক্ট সলিউশন কিন্তু চ্যাটজিপিটিতে আপনারা পেয়ে যাবেন। নাম্বার টু তে কথা বলবো জেমিনাই নিয়ে আর এইটাও কিন্তু একটা মোস্ট পাওয়ারফুল এআই টুলস। আমি চ্যাটজিপিটিতে যা করাতে পারি মোটামুটি সবকিছু কিন্তু আমি এই জেমিনাই দিয়ে করাতে পারি। তবে চ্যাটজিপিটির মতো এতটা ইকুরেট রেজাল্ট সে দিতে পারে না অলমোস্ট কাছাকাছি একটা রেজাল্ট সে দিতে পারে। তবে জেমিনের কাছে আরেকটা পাওয়ারফুল জিনিস আছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন গুগল আমরা যেটা ইউজ করি সেটা কিন্তু তাদেরই। যে কারণে তার রিসার্চ এর পরিধিটা আরেকটু বেশি। তবে এখানে আরো চমৎকার একটা কাজ করা যায়। একটা না দুইটা চমৎকার কাজ করা যায় প্রথমত হচ্ছে ভাইরাল যে ছবিগুলো দেখেন না জাস্ট আপনি একটা ছবি দিলেন একটা প্রম্পট লিখে দিলেন। সে অনুপাতে আপনার ছবিটাকে এত সুন্দরভাবে তৈরি করে দিল মানে অবিশ্বাস্য মনে হয়। যেটা আসলে নেনোবেনেন আরকি ওই নেনোবেনেনের কাজটা তো আপনারা অনেকেই জানেন কি চমৎকার সে ছবি তৈরি করে দেয়। একটা পুরাতন ছবি আছে আপনার অনেক বছরের পুরাতন আপনি বললে সে এটা এত চমৎকারভাবে ঠিক করে দিবে কালার করে দিবে চিন্তা করতে পারবেন না। অর্থাৎ ছবি সংক্রান্ত কাজ লোগো ডিজাইন থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু আপনি এত চমৎকারভাবে এই জামিনী দিয়ে করতে পারবেন যেটা নরমালি পসিবলই না। আরেকটা জিনিস হচ্ছে যেটা দিয়ে ভিডিও তৈরি করা যায় গুগলে ভিও 3 বা এখন 3.1 আসছে। সো এটা এত রিয়ালিস্টিক ভিডিও তৈরি করে প্রম্পট লিখে দিলে যেটা আসলে চিন্তার বাইরে। ঠিক আছে এটা প্রাথমিক অবস্থায় এত চমৎকার কাজ করছে। সো সব মিলিয়ে আমি বলতে পারি যে এআই এর যদি শক্তিশালী টুলসের কথা বলি তাহলে জেমিনাই অনেক বেশি এগিয়ে থাকছে যেকোনো প্রকার টুলস থেকে। তবে সেটা কিন্তু রিসার্চের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে বা একুরেট আনসারের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে চ্যাটজিপিটি থেকে।
[3:42]নাম্বার থ্রিতে কথা বলবো মিড জানি নিয়ে এইটা কিন্তু ডিজাইন সেকশনের একটা বিপ্লব বলতে পারেন। আপনি জাস্ট একটা প্রম্পট লিখে দিবেন সে এত চমৎকারভাবে ছবি তৈরি করে দিবে যেটা আপনি বিশ্বাসই করতে পারবেন না। হ্যাঁ আপনি বলতে পারেন আমি চ্যাটজিপিটি জেমিনাই দিয়ে কিন্তু আমি সুন্দর করে ছবি লিখাতে বা ছবি বানাতে পারি বাট মিড জানি এর মতো এত চমৎকার বা হাই রেজুলেশনের ছবি কিন্তু তারা পারে না। এআই এর যত টুলস আছে কোনটাই পারে না। আপনি এই মিড জার্নি দিয়ে লোগো তৈরি করতে পারবেন কভার ফটো তৈরি করতে পারবেন। অর্থাৎ ডিজাইন রিলেটেড সমস্ত কাজের একটা প্রপার সলিউশন এটা চমৎকার। তবে এটার একটা সীমাবদ্ধতা বা একটা দুর্বলতা হচ্ছে এইটা আসলে টাকা দিয়ে কিনতে হয় এটা ফ্রি না। প্রতিদিনও যদি এক দুইটা ছবি ফ্রিতে দিত তাও ভালো ছিল বাট এটা প্রফেশনাল লোকদের জন্য এটাই হচ্ছে এটার একটা সীমাবদ্ধতা আদারওয়াইজ এটা কিন্তু ডিজাইনের জন্য একটা চমৎকার এআই টুলস। নাম্বার ফোরে কথা বলবো ইলেভেন ল্যাবস নিয়ে এটা কিন্তু ভয়েস ওভারের জন্য বা ভয়েস তৈরি করার জন্য খুবই চমৎকার একটা এআই টুলস। পাশাপাশি কারো ভয়েস ক্লোন করার জন্য খুবই চমৎকার একটা জিনিস। সো আপনারা যদি ভয়েস নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এটা খুবই চমৎকার একটা জিনিস এক কথায় বলতে পারি। আবার আপনি যদি মনে করেন যে মিউজিক তৈরি করবেন তাহলে কিন্তু আরেকটা সাইড আছে বাট দুইটা আমি একই সাথে বলে দিচ্ছি আরকি ঠিক আছে একটার মধ্যে ফেলে দিচ্ছি। সেটা হচ্ছে সনু ইআই। ওইটা দিয়ে কিন্তু চমৎকার সুন্দর মিউজিক আপনি তৈরি করতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে পারবেন আপনি এটা দিয়ে গান তৈরি করতে পারবেন। জাস্ট আপনি গানটা লিখে দিবেন সে আপনার এই গানটা মানুষের মতো এত চমৎকারভাবে গাইবে সুর করবে পাশাপাশি মিউজিক অ্যাড করবে যেটা দেখে অনেক সময় হয়তো আপনি চিন্তাও করতে পারবেন না যে এআই এত চমৎকার কাজ করতে পারে। সো ভয়েস বা মিউজিক রিলেটেড কাজের জন্য ইলেভেন ল্যাবস অথবা সনু ইআই এটা আপনারা ইউজ করতে পারেন। নাম্বার ফাইভ এ কথা বলবো নশন এআই বা জেএসপার ইআই নিয়ে বেসিক্যালি আপনার প্রফেশনাল কাজে এটা আপনি ইউজ করতে পারেন। আপনি ব্লগ লিখবেন বা হচ্ছে আপনার প্রোডাক্টের জন্য আপনি ডিসক্রিপশন লিখবেন বা আপনি প্রোডাক্টের কনসেপ্ট তৈরি করবেন এই কাজগুলোর জন্য কিন্তু এই দুইটা ওয়েবসাইটের যেকোনো একটাকে আপনি চুজ করতে পারেন। খুবই চমৎকার কাজ করে থাকে বিশেষ করে যারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন বা ব্লগ নিয়ে কাজ করে থাকেন তাদেরকে অনেক বেশি হেল্প করবে এই দুইটা সাইট। সো গাইজ এআই এর যে সাইটগুলো নিয়ে কথা বললাম এছাড়াও কিন্তু আরো প্রচুর এআই সাইট রয়েছে যেগুলা অনেক কার্যকরী সাইট বাট আজকে আমরা টপ ফাইভ নিয়ে আলোচনা করেছি। পরের ভিডিওতে আমরা আরো অনেক বেশি ডিটেলসে আলোচনা করব যেখানে হয়তোবা এই টপ ফাইভ এর পরেও যে সাইটগুলা রয়েছে এআই এর যেগুলা ইউজ করে আপনি আপনার লাইফকে অনেক বেশি ইজি করে ফেলতে পারেন সেই টুলসগুলা নিয়েও আলোচনা হবে। তবে আজকের মত আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে।



