Thumbnail for আরবি ভাষা শেখার গুরুত্ব ও ফজিলত | কেন প্রতিটি মুসলিমের আরবি শেখা জরুরি? by Azhar Tv & Institute

আরবি ভাষা শেখার গুরুত্ব ও ফজিলত | কেন প্রতিটি মুসলিমের আরবি শেখা জরুরি?

Azhar Tv & Institute

10m 40s1,422 words~8 min read
Auto-Generated

[0:00]আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আরবি ভাষার চারটি স্কিল আছে যেগুলোকে আপনাকে অবশ্যই শিখতে হবে। আর চারটি উপায় আছে কিভাবে আপনি শিখবেন। যেটা আপনাকে অবশ্যই জানতে হবে। তাই চারটি স্কিল কি? চারটি বিষয় কি? যেগুলোর মাধ্যমে আপনি আরবিটা বাস্তবে শিখতে পারবেন। সেগুলোকে জানতে ভিডিওটি পুরোটি দেখুন। আশা করি আপনি উপকৃত হবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা রাসুলিল কারীম আম্মাবাদ। ক্বওলাল্লাহু তায়ালা ফি ক্বলামিহিল মাজিদ ইন্নআনযালানাহু কুরআনা আরাবিয়াল লাল্লাকুম তাকিদুন। ক্বওলা তায়ালা বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। ক্বওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওয়া আন ওমর ইবনিল খাত্তাব রাদিয়াল্লাহু তায়ালা আনহু ক্বওলা তাআল্লামুল আরাবিয়াতা ফাইননাহা মিন দীনিকুম। ওয়াফি রিওয়ায়াতিন উখরা তাআল্লামুল আরাবিয়াতা ফাইননাহা তুসাবি তুলআক্বলা ওয়াতাজিদু ফিল মুরুব্বাতি। আও কামা ক্বওলা আলাইহিস সালাতু আসসালাম। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হল আরবি ভাষার গুরুত্ব ও ফজিলত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন ইন্নাআনযালানাহু কুরআনা আরাবিয়াল লাল্লাকুম তাকিদুন। নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আর এক আয়াতে বলেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। স্পষ্ট আরবি ভাষায় এটাকে অবতীর্ণ করা হয়েছে। রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকে ইরশাদ করেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে থেকে সর্বপ্রথম সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এখন লক্ষ্য করুন কোরআন শেখা মানে শুধু তেলাওয়াত নয় বরং অর্থ বোঝাও এর অন্তর্ভুক্ত। আর অর্থ বুঝতে হলে আরবি অবশ্যই জানা জরুরি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন তাআল্লামুল আরাবিয়াতা ফাইননাহা মিন দীনিকুম। তোমরা আরবি ভাষা শিখো কারণ এটা তোমাদের দ্বীনের অংশ। আরেকটি বর্ণনায় এসেছে ওমর (রা) বলেন তাআল্লামুল আরাবিয়াতা ফাইননাহা তুসাবি তুলআক্বলা ওয়াতাজিদু ফিল মুরুব্বাতি। আরবি ভাষা শিখো কারণ এটি বুদ্ধিকে মজবুত করে এবং ব্যক্তিত্বকে উন্নত করে। তাই আরবি ভাষার গুরুত্ব এগুলো কোরআন হাদিস আমরা কোরআনের ভাষা আরবি। হাদিসের ভাষা আরবি। তো আমরা যেটাকে কোরআন হাদিস যাকে ফলো করি সেটাই আমাদের যার জন্য ফলো করতে চাই তাহলে সে এর সম্পূর্ণ বিষয়টাই হলো আরবি। তাই আমাদের আরবি শিখতে হবে এই গুরুত্ব বা ফজিলত আপনাদেরকে ভিন্নভাবে বলার হয়তো কোনো জরুরত নেই। তারপরও আমি কিছু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম এগুলো। তাবি আলেমদের অনেক উক্তি হয়েছে যেমন ইমাম শাফি (র) বলেন মানুষের মাঝে মতভেদ তথা এখতিলাফ বেড়ে যাওয়ার একটি বড় কারণ হলো তারা আরবি ভাষা ছেড়ে দিয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (র) বলেন ফরদুন ওয়াজিবুন। আরবি ভাষা দ্বীনের অংশ এবং এটি জানা একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। হাসান বসরি (র) বলেন তোমরা যখন আরবি ভাষা ছেড়ে অন্য ভাষার দিকে ঝুঁকেছ তখন থেকেই তোমাদের মধ্যে দুর্বলতা শুরু হয়েছে অর্থাৎ বিভিন্ন বিষয় এখতিলাফ যত ধরনের এখতিলাফ যা কিছু আছে সবগুলো আমাদের সবকিছুর মূল ভিত্তি হলো আমরা আরবি ভাষা ভালোভাবে না বুঝা। আর আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে এ আয়াতটা কি বুঝাতে চেয়েছেন রসূল (সা) কোনো একটি হাদিস বলে এটা দিয়ে কি বুঝাতে চেয়েছেন আমরা যখন এটা বুঝার ক্ষেত্রে আমরা এখতিলাফ করছি তখনই আমাদের মাঝে এখতিলাফ শুরু হয়েছে। এটার মর্যাদা আমরা কোরআন হাদিস থেকেও জানলাম আরও কিছু বিশেষ মর্যাদা হয়েছে এ কোরআনের একটি ভাষা রসূল (সা) এর ভাষা। এবং অনেক আলেমই মত পোষণ করেন যে এটা একটি জান্নাতের ভাষা। আমরা প্রতিদিন নামাজ আজান দোয়া সবকিছু আরবিতে ব্যবহৃত হয়। আমরা যে প্রতিদিনই আমাদের নামাজের মাঝে সূরা ফাতিহা পড়ি আর বিভিন্ন সূরা পড়ি। এই যে সূরা ফাতিহা এটার মিনিং কত সুন্দর। খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া এবং গত গুরুত্বপূর্ণ এখানে কত কিছু বলা হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজ পড়া সত্য ও গুনাহ হয় বা বিভিন্ন ধরনের অপকর্ম হয় সেটা কিভাবে সম্ভব আমরা যদি প্রতিবেলা আল্লাহ তাআলার কাছে সেজদা দিয়ে আর এই দোয়াগুলো সূরা ফাতিহা যতবার পড়ি এটার মিনিং যদি অর্থ বুঝে বুঝে পড়তাম অন্য সূরাগুলো যদি বুঝে বুঝে পড়তাম তাহলে আমাদের থেকে এ ধরনের গুনাহও সম্ভব হতো না। কিন্তু দেখা যায় আমরা বুঝি না শুধু যাই মসজিদে গিয়ে নামাজ পড়ি সেজদা করি রুকু করি। বাট এটা দিয়ে আমি কি বুঝাতে আল্লাহ তাআলাকে আমি কি করলাম কি বুঝলাম না বোঝার কারণে কোরআনের অর্থ না বোঝার কারণে আমি কিছুই বুঝলাম না। এটাতে শুধু আখিরাতের দিক দিয়ে কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আখিরাতের দিক দিয়ে আরবি গুরুত্ব বিষয়টি এমন নয়। বৈশ্বিক বিভিন্ন ধরনের গুরুত্ব রয়েছে। পৃথিবীর প্রায় 28 কোটি মানুষের মাতৃভাষা হলো আরবি। 25 কোটির বেশি মানুষের দ্বিতীয় ভাষা ব্যবহার করে পৃথিবীর 25 টিরও বেশি দেশের সরকারি ভাষা হলো আরবি জাতীয় সংকেতের ছয়টি অফিশিয়াল ভাষা আছে তার মধ্যে একটি হলো আরবি। অর্থাৎ এটি শুধু ধর্মীয় নয়। বিশ্ববুক গুরুত্বপূর্ণ একটি ভাষা। আরেকটি বিষয় হল অনেকেই আমরা ভাবি যে আরব দেশে যাবো বিভিন্ন আরবি শিখবো কোরআন শিখবো বিভিন্ন ইসলামিক মাসলা বিভিন্ন কিছু শিখবো। আসলে বিষয়টি একেবারে কঠিনও নয় আবার একেবারে সহজও নয়। কারণ আপনি যখন বাস্তব জীবনে আসবেন তখন আপনি আরবি দেশে যাবেন সেখানে যা কিছু কিনতে চান যা কিছু করতে চান। আপনি কোন শায়খ থেকে কিছু শিখতে চান সে আপনার ভাষা বাংলা আপনার ভাষা ইংরেজি বা অন্য কিছু কম ইংরেজি কমও বুঝতে পারে বাংলাও তাকে বুঝবেন না হয়তো। তাই আপনাকে অল্প কিছু হলেও বেসিক আরবিটা ও শিখতে হবে। নতুবা আপনি কিভাবে শিখবেন। আপনি ভাবেন যে আপনি আরবি শিখা শুরু করেন শেষ করতে পারেন না। আসলে আসল বিষয় হল আপনি জরুরি মনে করেন না। আপনি খাবারকে জরুরি মনে করেন তাই তিন বেলার কমপক্ষে দুই বেলা অবশ্যই খান। পর্যাপ্ত সময় নেন প্রতিদিন প্রায় খাবারের জন্য এক থেকে দেড় ঘন্টা সময় দেন। খাবারটাকে জরুরি মনে করেন কিন্তু এই আরবিটাকে জরুরি মনে করেন না। আপনি দুনিয়ার দৈনন্দিন কাজকে জরুরি মনে করেন বিদায় সেটা করেন। আরবি কি শিখা কোরআন শিখা কে গুরুত্ব দেন না দেখে শিখেন না। আপনি বলবেন আমি বিভিন্ন ব্যস্ত। আপনি এই কোরআন নিয়ে ব্যস্ত হন দুনিয়ার কাজকে বলেন আমি ব্যস্ত সময় পাচ্ছি না কাজ করতে পারছি না কিছু আরবি শিখতে চান আরবি স্কেল কম করতেছেন কম করেন সেটা বলেন তবে আয় রোজগার কম হচ্ছে আমি এখন আয় রোজগার করতে পারছি না কারণ দ্বীনের জন্য সময় দিচ্ছি সময় কম পাইতেছি। সেখানে আপনার কোন কমতি হয় না দুনিয়ার আয় রোজগারের কিন্তু পড়া লেখার ক্ষেত্রে কোরআন শেখার ক্ষেত্রে আপনার অবশ্যই কমতি হয়। তাহলে বুঝতে হবে যে এটার গুরুত্ব আপনার কাছে কম যে জিনিসটার গুরুত্ব কম ওই জিনিসটি আপনি থেকে মাহরুম হবেন সবে। প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় বলি আমি আরবি শিখতে চাই কিন্তু কিভাবে শুরু করব তা জানিনা। আমি আমি আপনাদের সামনে চারটি বাস্তব কার্যকরী উপায় তুলে ধরেছি। নাম্বার এক নিয়ত প্লাস দৃঢ় সংকল্প। প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়তকে ঠিক করা আমরা যদি দুনিয়ার জন্য শিখতে চাই তাহলে কিছুদিন পর আগ্রহ কমে যাবে। কিন্তু যদি আমরা নিয়ত করি আমি আল্লাহর জন্য কোরআন বুঝার জন্য আরবি শিখবো তাহলে এই নিয়ত আমাদের চালিয়ে রাখবে আমাদেরকে দৃঢ় সংকল্প তৈরি করবে। নাম্বার দুই ছোট ছোট শব্দ থেকে শুরু করা। অনেকেই ভুল করে শুরুতেই বড় বড় কঠিন শব্দ গ্রামার নিয়ে এসে চলে আসে। পরে ভয় পেয়ে ছেড়ে দেয় তাই আমাদেরকে শুরুতেই কাইফা হালুকা আইন তাধাব সুবাহাল খাইর মাসাহাল খাইর এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। নাম্বার তৃতীয় নিয়মিত প্র্যাকটিস করতে হবে। অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করতে হবে তাহলে একদম কম সময়ে 10 মিনিট হোক 20 মিনিট হোক। কিন্তু কিছুদিন পরে যেন না ছুটে যায়। নাম্বার চার হলো সঠিক পরিবেশ তৈরি করা। যদি আপনি চারপাশে আরবি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত শিখতে পারবেন কিভাবে শিখবেন মোবাইলের ভাষা আরবি করুন বিভিন্ন ধরনের ট্রান্সলেট ব্যবহার করুন বর্তমানে জেটিটি আছে এটাকে ব্যবহার করুন। আর আপনি এক্ষেত্রে আপনার একজন সঠিক আপনার মাতৃভাষা যদি একেবারে বেসিক হন তাহলে আপনার মাতৃভাষার একজন ওস্তাদকে বাছাই করুন যার মাধ্যমে আপনি বেসিকটা শিখবেন পরে এডভান্স শিখার জন্য আপনি বড় বড় শাইখ দের অ্যারাবিয়ান শাইখ দের কাছে যাবেন প্রথমে আপনি তাদের কাছে গেলে আপনি তাদের কিছুই বুঝলেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেকোনো ভাষা দক্ষতা চার টি স্কিল খুবই জরুরি। এক নাম্বার হলো লেস্টিমা লিসেনিং তথা শোনা প্রথম ধাপ হলো শোনা। একটি শিশু প্রথমে কি করে সে শুনে তারপর বলতে শিখে তাই আপনাকেও নিয়মিত আরবি শুনতে হবে বোঝার চেষ্টা করতে হবে শুরুতে না বুঝলে সমস্যা নেই বারবার শুনলে বোঝা শুরু হবে ইনশাআল্লাহ। প্রতিদিন পারলে 10 মিনিট শুনুন তারপর হলো আল কালাম স্পিকিং কথা বলা দ্বিতীয় ধাপ হলো কথা বলা। আপনি যদি কথা না বলেন তাহলে কখনো ফ্লুয়েন্ট হবেন না। আয়নার সামনে কথা বলুন ছোট ছোট বাক্য বলুন নিজের সাথে কথা বলুন কাউকে যে পরিচিত আত্মীয় স্বজনদের কে সাথে স্বাভাবিক কথা গুলো বলুন। নাম্বার তৃতীয় হল আল কিরাআ তথা রিডিং তথা পড়া। তৃতীয় ধাপ হলো পড়া কোরআন পড়ুন তরজমা সহ চেষ্টা করুন সহজ আরবি বই পড়ুন ছোট গল্প দিয়ে পড়া শুরু করুন। চতুর্থ নাম্বার হলো আল কিতাবা রাইটিং তথা লেখা চতুর্থ ধাপ হলো লিখা ওকে। প্রতিদিন দুই তিনটি বাক্য লিখুন নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করুন যা শিখতেছেন সেটাই লিখুন। লেখা আপনাকে ভাষা মনে রাখতে সাহায্য করবে। প্রিয় ভাই ও বোনেরা ভাষা শেখা কোন কঠিন কাজ নয় যদি আমরা সঠিক পদ্ধতি অনুসরণ করি ছোট থেকে শুরু করুন নিয়মিত চালিয়ে যান ভুলকে ভয় পাবেন না ইনশাআল্লাহ একদিন আপনি নিজে নিজেকে দেখে অবাক হবেন। আমি কিভাবে এত সুন্দর আরবি বলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরবি ভাষার সহজ ভাবে শেখার তৌফিক দান করুক কোরআন বোঝার তৌফিক দান করুক আমিন ইয়া রব্বুল আলামিন।

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript