[0:00]ইরান যুদ্ধ শুরু করে রীতিমতো সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিকে বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক মন্দার পদধ্বনি অন্যদিকে পারস্য উপসাগরে বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি।
[0:13]এমন অবস্থায় যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র নয় ইরানি ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
[0:23]শুধু তাই নয় এরি মধ্যেই আরো তীব্র মাত্রায় ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ।
[0:35]ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরাইলের যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
[0:43]তবে যুদ্ধের সময়সীমা নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে ওয়াশিংটন নয় বরং তেহরানী যুদ্ধের সমাপ্তির সময় ঠিক করবে।
[0:59]আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনী বলেছেন, ট্রাম্পের বক্তব্য মিথ্যা ছাড়া কিছু নয়।
[1:06]সাম্প্রতিক অপমানজনক পরাজয়ের পর তিনি ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করার চেষ্টা করছেন। তিনি বলেন এই যুদ্ধের সমাপ্তি আমরাই নির্ধারণ করব।
[1:25]নাইনী আরও দাবি করেন যুক্তরাষ্ট্রের গোলাব রোদ প্রায় শেষ হয়ে আসছে এবং তারা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বের হওয়ার পথ খুঁজছে।
[1:35]তিনি বলেন ট্রাম্প মার্কিন জনগণের কাছে সত্য বলতে চান না। তার অভিযোগ পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
[1:46]এ তথ্য মার্কিন জনগণের কাছ থেকে গোপন রাখা হচ্ছে।
[1:51]মার্কিন ও ইসরাইলী হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়ে গেছে ট্রাম্পের এমন দাবিও নাকচ করেছেন আইআরজিসি মুখপাত্র।
[2:01]তিনি বলেন যুদ্ধের শুরুর দিনের তুলনায় এখন আরো বেশি সংখ্যায় এবং এক টনেরও বেশি ওজনের ওয়ারহেড সহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।
[2:14]নাইনী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আক্রমণকারী দেশগুলো এবং তাদের মিত্রদের কাছে অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেবে না ইরানের সশস্ত্র বাহিনী।
[2:28]তার মতে তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনার জন্য প্রতিপক্ষের যে চেষ্টা চলছে তা সামরিক এবং ব্যর্থ হবে।
[2:37]যদিও তেহরানের এই হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন জ্বালানি সরবরাহে বাধা দিলে ইরানকে এমন এক ভয়ানক পরিণতির মুখোমুখি হতে হবে যা থেকে পুনরুদ্ধার করা তাদের পক্ষে আরো সম্ভব হবে না।
[2:56]ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় তবে দেশটির কে আগের চেয়ে 20 গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে।
[3:07]যদিও ইরানের পক্ষ থেকে এই দাবিকেও নিছক ফাঁকা আওয়াজ বলে জানানো হয়েছে। উল্টো ডোনাল্ড ট্রাম্প কেই নির্মূল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
[3:20]এসআই রাজ এটিএন নিউজ



