[0:01]এটার মানে কি অম্বুরিষ্ঠা? আপনার বোন আমার সাথে এভাবে কথা বলছে কেন? ভুলটা কি বলেছি আমি? আইম সরি ম্যাডাম। আসলে একটু বুঝুন। তারা খুব ভালো একটা সেট অফ মাইন্ডে নেই। মেবি, হতেই পারে। কিন্তু এই সুরে কথা বলাটা- আমি আপনাকে বুঝাচ্ছি, প্লিজ। পূজা ম্যাডাম, আমার বোনের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কি জানেন? আমাদের বাড়িতে হাজার পদ্ম নিয়ে আগেও একটা অঘটন ঘটেছিল। তাই আমার বোন অভিকে নিয়ে অত্যন্ত সেন্সিটিভ। ওভার পজেসিভ। অভিকে একেবারে চোখকে হারায়। এটাই বলতে চাইছেন তো আপনি? কিন্তু এখন তো আপনার বোন শুনে নিয়েছে যে অভি ঠিক আছে, গাড়ি আছে ওর সাথে, ফিরছে। তাহলে কি এই ব্যবহারটা এক্সপেক্ট করা যায়? উনি আমার সাথে যেভাবে বিহেভ করলেন। শুনুন, আমি একটা কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই। অভি এবং আলিয়ার বিয়ের পর, আপনার এই বোন যদি এইভাবেই বাড়াবাড়ি করেন এবং প্রত্যেকটা ব্যাপারে, আলিয়া এবং অভির প্রত্যেকটা ব্যাপারে এভাবে ইন্টারফেয়ার করতে থাকেন। তাহলে সেটা কিন্তু ঠিক হবে না। আমার বেবি কিন্তু সেটা কোনভাবেই টলারেট করবে না। মম, কি হয়েছে মম? এত উত্তেজিত কেন তুমি?
[1:33]না না, কিচ্ছু হয়নি। তুই প্র্যাকটিসের জন্য রেডি হয়ে গেছিস? উমা চা দিয়েছে? না না, চাটা দেয়নি। কোথায় সে? সকাল থেকে তার কোন পাত্তাই নেই। তুই এক সেকেন্ড ওয়েট কর। আমি বুনুমাকে ডেকে ওকে পাঠাচ্ছি। আরে সে না হয় তুমি পাঠাবে। কিন্তু তার আগে বলো তো, এখানে কি কোন সমস্যা হয়েছে? সমস্যা কিছু হয়। অভি বাড়ি নেই বলে অ্যাজ ইউশুয়াল সুপ্তা অত্যন্ত বাড়াবাড়ি করছে। অভি? বাড়িতে নেই? আর উমাও ফোন ধরছে না। কোথায় উমা? রেখা দি?
[2:13]উমা কোথায় গো? ওকে একটু ডেকে দাও তো, বলো আমি ডেকে পাঠিয়েছি। কাকে ডাকবো? সে মেয়ে তো ঘরেই নেই। ঘুম থেকে উঠেই তাকে দেখতে পাইনি। ঘরে নেই মানে? কাল রাত্রে ঘরে ছিল না? আমি তো ঘুমোচ্ছিলাম। আমি কি করে জানবো? ওই মেয়ে তো মুখ টিপে থাকে। কিচ্ছুটি বলে না। মিচকে শয়তান।
[2:38]আমিও তো জানতে চাই। কোথায় উমা? কি করছে ও? অভিও বাড়িতে নেই। উমাও নেই। তাহলে কি ওরা দুজনে একসঙ্গে আছে?
[3:01]মম!
[3:54]কি করছিস নাকি? এত কষ্ট করে ফুলগুলো তুলে আনলাম আর তুই ফেলে দিচ্ছিস। ও আমার অ্যাসিস্টেন্ট অভি। মাসের শেষে আমি ওকে স্যালারি দেবো।
[4:06]সো আমাকে ওর সাথে ডিরেক্ট কথা বলতে দে প্লিজ। তুই এর মাঝে আসবি না।
[4:15]উমা। কোথায় গেছিলি তুমি অভির সঙ্গে?
[4:22]আনসার মি। আনসার মি উমা।
[4:29]ম্যাডাম, আমি আসলে- আমি বলেছিলাম বলে উনি বেরিয়েছিলেন।
[4:44]তুই ওকে ডিফেন্ড করছিস অভি? অভি রাত বিরাতে তুই ওর সাথে বেরিয়ে যাচ্ছিস। ভোরবেলা বাড়ি ফিরছিস। কি ব্যাপার কি তোর? আলিয়া, এসব কি বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয়নি অভি। এই মেয়েটার ইনটেনশন খারাপ।
[5:29]একটা লোয়ার ক্লাস মেয়ে, কুঁড়ে ঘরে থাকার তোমার যোগ্যতা নেই। প্যালেসে এনে রেখেছি বলে নিজের লিমিটটা ভুলে যাচ্ছো তুমি। আলিয়া, প্লিজ। না জেনে শুনে যা নয় তাই বলছিস তুই। কন্ট্রোল ইয়োরসেলফ। কেন বলবো না বল? কেন বলবো না? ওর সাহস হয় কি করে যে তোর সাথে লুকিয়ে লুকিয়ে রাত বিরাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার? কারণ আমি ওনাকে জোর করেছিলাম, বুঝলি? কি?
[6:00]হ্যাঁ। নইলে এই পদ্মগুলো কি করে জোগাড় করতাম বল তো? ওনার হেল্প দরকার ছিল তাই ওনাকে নিয়ে গেছি। কেন? তুই আমাকে বলতিস, আমি যেতাম। উমা কেন গেলো তোর সঙ্গে? তুই? হ্যাঁ আমি। তুই পদ্ম পুকুরে নামতিস পদ্মফুল তুলতে? হ্যাঁ, তুলতাম, তাতে কি হয়েছে? শোন, তুই হয়তো জানিস না, পদ্ম পুকুরে সাপ থাকে। হ্যাঁ। এই কটা ফুলের জন্য তুই নিজের প্রাণে ঝুঁকি নিস? নিতি না তো। নিতি না। আর উনি গ্রামের মেয়ে। এইসব জিনিস ওনার জন্য কমন তাই ওনাকে নিয়ে গেছিলাম। দ্যাটস অল। না ম্যাডাম। আমি আগে- প্লিজ। আপনার বাড়ি যাওয়ার কথাটা প্লিজ চেপে যান। আপনার ভালোর জন্য বলছি, প্লিজ প্লিজ বলবেন না। আমাকে ক্ষমা করবেন অভিমনু বাবু। আমি মিথ্যা বলতে পারব না। ম্যাডাম, ম্যাডাম আমি পদ্ম তুলে এনেছি ঠিকই, কিন্তু আমি বেরিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। কোথায় গেছিলে তুমি? বাড়ি গেছিলাম ব্যান্ডেলে। উমা তুমি অভির সাথে রাত্রে বেলায় আমার পারমিশন ছাড়া ব্যান্ডেল গেছিলে? আর সেটা আবার তুমি এতক্ষণে বলছো উমা?
[7:16]অভি, তুই আমাকে না বলে কই এই রাত দুপুরে ব্যান্ডেলে গিয়েছিলি? মমম।
[7:33]আসলে সামনেই আমার দিদির বিয়ে। আর তার জন্য অনেক টাকার প্রয়োজন। আর সেই টাকা জোগাড় করার জন্যই আমি কাজটা করছি। কিন্তু পাত্রপক্ষ হঠাৎ বাইক দাবি করেছে। আমার মা গ্রামের সিধে সাদা মানুষ। এতগুলো টাকা হুট করে কোথা থেকে জোগাড় করবে ভেবে কূল পাচ্ছিল না। এটা শুনে আমি অস্থির থাকতে পারিনি। ওমনি ছুটে যাই মায়ের কাছে। মায়ের কষ্টটা ভাগ করে নিতে। তাই আরকি।
[8:10]তাই বলে তুমি আমার কথা ইগনোর করে অভিকে বললে তোমার বাড়ি নিয়ে যেতে? উনি আমাকে বলেননি বাড়িতে নিয়ে যেতে। আসলে ওনারও একটা কাজ ছিল ব্যান্ডেলে। আজ রাতেই যেতে হতো। উনি আমাকে সেটা বলায় আমি ভাবলাম আমিও যাই ওনার সাথে। আসলে মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছিল। অভি, আমি একটা কথা বুঝতে পারছি না। উমা তো আলিয়ার এমপ্লয়ী। তো উইদাউট আলিয়ার পারমিশন তুমি কি করে রাত বিরাতে ওকে নিয়ে বেরিয়ে গেলে? মম অভি না হয় খামখেয়ালি। ও আমার পারমিশন নেয়নি। কিন্তু এই মেয়েটা? এই মেয়েটা কোন সাহসে আমার পারমিশন ছাড়া বাড়ি থেকে বেরিয়ে গেলো? এরকম ডেসপারেট মেয়েকে তো আমি কাজে রাখব না। নো ওয়ে। এই, ইউ। জাস্ট গেট আউট। না না ম্যাডাম, আমি আপনার সব কথা শুনে চলবো। আপনি যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করবো। কিন্তু দয়া করে কাজ থেকে ছড়াবেন না। এত বড় শাস্তি দেবেন না। আলিয়া, আলিয়া আমি তো স্বীকার করছি সব দোষ আমার। যা শাস্তি দেওয়ার আমাকে দে। ওনাকে চাকরি থেকে ছড়াস না। ছড়াবো ই তো। কেন ছড়াবো না বল? এরকম মেয়েকে আমার কাজে চাই না। একে আমি রাখব নাকি সেই কাজে? গট আউট, তুমি বেরোও এখান থেকে। দাঁড়াও।
[10:02]তুমি বারণ করা সত্ত্বেও কেন নিজের বাড়িতে গেছে সেটা শুনেছিস ভালো করে? বোঝো তার মানে। কতটার মেয়েটার বাড়ির প্রতি। ওর মাকে কত ভালোবাসে। পরিবারকে কত ভালোবাসে। কত দায়িত্ব পরিবারের জন্য। এমন একটা মেয়েকে তুমি পূজার দিনে কাজটা ছাড়িয়ে দেবে আলিয়া? আমাদের বাড়ির হবু বউ হিসেবে তোমার কাছ থেকে এটা আশা করা যায় না।
[12:43]আমি তোর কথা আর ওর কাজ, দুটোই রাখলাম।
[19:26]মম, মা রেখে দিয়েছে। এবার শান্তি? আমি বলেছিলাম তোমার কিচ্ছু হয়নি, ও ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। ঘরপোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ডরায়।



