Thumbnail for লোকে তো বলবেই। তাই বলে আপনিও? by Somrat

লোকে তো বলবেই। তাই বলে আপনিও?

Somrat

3m 50s677 words~4 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]অন্যরা হাসছে এইটা ভেবে আমাদের হাসি আরো বেড়ে যায়। তোমরা কি এরকম একটা ভয়াবহ যুদ্ধ চাও?
[0:00]এটা আসলে কতটা ভয়ানক হলে মানুষ তাদের নিজের চোখে দেখার পরেও তাদের ডিসিশন চেঞ্জ করে।
Use this transcript
Related transcript hubs

[0:00]অন্যরা হাসছে এইটা ভেবে আমাদের হাসি আরো বেড়ে যায়। তোমরা কি এরকম একটা ভয়াবহ যুদ্ধ চাও? এটা আসলে কতটা ভয়ানক হলে মানুষ তাদের নিজের চোখে দেখার পরেও তাদের ডিসিশন চেঞ্জ করে।

[0:13]হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনার স্ক্রিনে ফার্স্ট বক্সে একটা লাইন দেখতে পাচ্ছেন ঠিক তার পাশেই সেকেন্ড বক্সে আরো তিনটা লাইন দেখতে পাচ্ছেন লাইন ওয়ান টু এবং থ্রি। এখন আপনাদেরকে বলতে হবে এই তিনটা লাইনের ভিতরে কোন লাইনটা প্রথম বক্সের ওই লাইনটার সমান। আমি আপনাদেরকে দেখার জন্য পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি।

[0:36]1950 সালে ফেমাস সাইকোলজিস্ট সলোমন এশ এক্সপেরিমেন্টটা করেছিলেন যেখানে উনি একজন মানুষকে একটা রুমের ভিতরে এনে জিজ্ঞেস করেছিলেন যে এই তিনটা লাইনের ভিতরে কোন লাইনটা প্রথম বক্সের লাইনটার সমান। তো লোকটা খুব সহজেই সঠিক উত্তর দেয় যে তিন নম্বর লাইনটা প্রথম বক্সের লাইনটার সমান। পরবর্তীতে সাইকোলজিস্ট এই রুমের ভিতরে আরো পাঁচজন লোককে নিয়ে আসেন। এ পাঁচজন লোককে উনি আসলে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ওদেরকে বলা ছিল তোমরা রুমের ভিতরে আসবা এবং এসে তোমরা সবাই বলবা এক নম্বর লাইনটা প্রথম বক্সের লাইনটার সমান। তোমরা ভুল উত্তর দিবা। যথারীতি সবাই একে একে রুমের ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করে বলে যে এক নম্বর লাইনটা প্রথম বক্সের লাইনটার সমান। যেহেতু একে একে পাঁচজন একই উত্তর দেয় তাদের দেখাদেখি সেই প্রথম লোকটা যার উপরে আসলে এক্সপেরিমেন্টটা করা হচ্ছিল সে তার উত্তরটা চেঞ্জ করে চেঞ্জ করে ওই পাঁচজন লোক যে উত্তরটা দিয়েছিল সেই উত্তরটা দেয়। সলোমন এশ একে একে 50 জন মানুষের উপরে এক্সপেরিমেন্টটা করেছিলেন। মজার ব্যাপার হচ্ছে এই মানুষগুলো যখন একা ছিল তারা সবাই সঠিক উত্তর দেয় কিন্তু পাঁচজন মানুষের মতামত শোনার পরে 33% লোক তাদের ডিসিশন চেঞ্জ করে। এই এক্সপেরিমেন্টটা থেকে বুঝা যায় সোশ্যাল প্রেসার বা পিয়ার প্রেসার কিভাবে আমাদের কমন সেন্সকে নষ্ট করে দেয়। এটা আসলে কতটা ভয়ানক হলে মানুষ তাদের নিজের চোখে দেখার পরেও তাদের ডিসিশন চেঞ্জ করে। এই এক্সপেরিমেন্টের পরে যারা ডিসিশন চেঞ্জ করেছিল তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তারা কেন আসলে এই কাজটা করেছিল। তারা বলে তাদেরকে নিয়ে সবাই হাসাহাসি করবে এই ভয়েতে তারা তাদের ডিসিশন চেঞ্জ করেছিল। ফেমাস রাইটার রলফ ডোবেলি উনার আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইতে খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তো আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 50 মিলিয়ন লোক মারা গিয়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1943 সালে নাৎসি প্রোপাগান্ডা মিনিস্টার ইউসেফ গবলস অনেক মানুষের সামনে একটা ভাষণ দেন। এখানে উনি বলেন আমরা এখন চিন্তাও করতে পারি না এরকম ভয়াবহ একটা যুদ্ধ আমাদেরকে করতে হবে। তোমরা কি এরকম একটা ভয়াবহ যুদ্ধ চাও? সবাই সবার দেখাদেখি উত্তেজিত হয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমরা আসলে এরকম একটা যুদ্ধ চাই। লেখক বলেছেন সবাইকে একসাথে জিজ্ঞেস না করে যদি আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করা হতো কখনোই কেউ এরকম একটা ভয়াবহ প্রস্তাবে রাজি হতো না। এই সোশ্যাল প্রেসার ব্যাপারটা অ্যাডভারটাইজমেন্ট ইন্ডাস্ট্রি খুব ভালোভাবে কাজে লাগায়। আপনি দেখবেন অ্যাডভারটাইজমেন্টগুলোতে বলা হয় 20 লাখ লোক আমাদের প্রোডাক্ট ইউজ করছে 30 লাখ লোক আমাদের প্রোডাক্টে আস্তা রেখেছে অথবা এটা বাংলাদেশের সবথেকে পপুলার প্রোডাক্ট। এই কথাগুলো যখন আমরা বারবার শুনতে থাকি তখন আমাদের মনে হয় এত মানুষ যখন এদেরকে পছন্দ করে তাহলে আমারও মনে হয় এদেরকে পছন্দ হওয়া উচিত। অথবা আপনি যদি কখনো কোন কমেডি শো দেখে থাকেন আপনি দেখবেন জোকস গুলার যখন পাঞ্চ লাইন বলা হয় তখন ব্যাকগ্রাউন্ডে হাসির আওয়াজ লাগিয়ে দেওয়া হয়। এতে করে অন্যরা হাসছে এইটা ভেবে আমাদের হাসি আরো বেড়ে যায়। সবাই যখন কোন একটা কাজ করছে বলে আমাদের মনে হয় আচ্ছা এত মানুষ যেহেতু কোন একটা কাজ করছে তাহলে মেবি এটা রাইট এবং আমারও মনে হয় এই কাজটা করা উচিত এই ধরনের চিন্তাভাবনাকে বলা হয় সোশ্যাল প্রুফ। তাহলে কি আমরা কারো কাছ থেকে সাজেশন নিব না? অবশ্যই আমরা সাজেশন নিব। আপনার যদি কখনো কোন বিষয়ে সাজেশন প্রয়োজন হয় তাহলে ওই বিষয়গুলোতে আসলেই যারা ভালো জানেন আপনার তাদের সাথে কথা বলে তাদের সাজেশন নেওয়া উচিত কিন্তু ফাইনালি সেই সাজেশনগুলা আপনার বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে আপনার ডিসিশন আপনার নেওয়া উচিত। বোকার মতো কাউকে ফলো করা উচিত না। উইলিয়াম সমার সেট বলেছিলেন ইফ 50 মিলিয়ন পিপল সে সামথিং ফুলিশ ইটস স্টিল ফুলিশ। আশা করি নতুন বছরে আপনি অনেকগুলো ভালো ডিসিশন নিতে পারবেন। Many thanks for watching, if you like this video, please share this video with your friends, follow me on Facebook and subscribe to my YouTube channel. Cheers.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript