[0:00]This video is brought to you by Hitpa screen recorder. আমরা প্রায় সবাই Google Maps ইউজ করে থাকি বাট মেইনলি নেভিগেশন পারপাসে। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য নতুন কোন একটা জায়গায় গেলে যদি আমি লোকেশনটা না চিনি তাহলে Google Maps ইউজ করে নেভিগেট করি। বাট Google Maps এর মধ্যে কিন্তু আরো অনেক ফিচার আছে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না এবং সেই ফিচারগুলো যদি ফুললি আপনি এনজয় করতে পারেন তাহলে আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি Google Maps এর পাঁচটা ফিচার সম্পর্কে জানাবো আপনাদেরকে যেগুলো খুবই অসাম এবং এই ফিচারগুলো আপনি আপনার বন্ধুবান্ধব আপনি নিজেও শিখবেনই, বন্ধুবান্ধবদেরকেও শিখাবেন। এবং স্পেশালি আপনার যদি পরিচিত কোন ডেলিভারির কাজ করে এরকম ব্যক্তি থাকে তাহলে তাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন কারণ তাদের জন্য এই ভিডিওটা অনেক জরুরি। সো আজকের প্রথম যে ফিচারটা সম্পর্কে কথা বলবো Google Maps এর সেটা হচ্ছে অফলাইন ম্যাপস। তার মানে হচ্ছে আপনি Google Maps চাইলেই অফলাইনে ইউজ করতে পারবেন। এটা অনেকেই হয়তো শুনে থাকবেন অনেকেই ইউজ করেনও বাট অনেকেই হয়তো জানেন না। বাট আমি অনেক সময় দেখেছি আমার অনেক বন্ধুবান্ধবকে বলার পরে যে একটু Google Map এ ওই লোকেশনটা সার্চ দেয়, তারা বলতেছে আমার ফোনে তো ডেটা নাই। কিংবা কোন ডেলিভারি বয়কে যদি বলি আমার লোকেশনে আপনি নেভিগেট করে চলে আসেন Google Map ইউজ করে, তারা বলে ডেটা নেই। বাট অফলাইনে যদি আপনি ম্যাপ ডাউনলোড করে নেন তাহলে কিন্তু ডেটার দরকার পড়বে না, ডেটা ছাড়াই আপনি নেভিগেট করতে পারবেন। সো এটা কিভাবে করতে হবে আমি দেখাই। প্রথমে আপনার ফোনের যে Google Maps এর অ্যাপটি আছে সেই অ্যাপটিতে ঢুকুন, ঢোকার পরে আপনার উপরের দিকে যে প্রোফাইল পিকচারটি আছে সেটাতে প্রেস করুন। প্রেস করার পরে নিচের দিকে দেখতে পারবেন অফলাইন ম্যাপস নামের একটা অপশন আছে যেখানে প্রেস করার পরে প্রথমেই আপনি দেখতে পারবেন আপনার যদি কোন ডাউনলোড ম্যাপ থাকে অলরেডি। আমি ধরে নিচ্ছি আপনার নেই, আমার এখানে একটা ডাউনলোড করা আছে। বাট আমি আরো একটা ডাউনলোড করবো। সো সিলেক্ট ইউর ওন ম্যাপে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে জুম ইন করে এবং জুম আউট করে আপনি নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করতে পারবেন যেই এরিয়াটা আপনি ডাউনলোড করবেন। সো আপনি চাইলে বড় করে কোন এরিয়া সিলেক্ট করতে পারেন অথবা ছোট করে স্পেসিফিকলি করতে পারেন তবে আমি রিকমেন্ড করবো আপনি যেই শহরে থাকেন বা যেই জায়গাগুলোতে রেগুলার ভিজিট করেন অথবা লেটস সে আপনি কোন একটা দেশে ঘুরতে যাচ্ছেন বিদেশে কোন একটা দেশে। সেখানে যে যে শহরগুলোতে ঘুরবেন সেই শহরগুলো আগেই বাসা থেকে আপনি ডাউনলোড করে রাখবেন। এতে করে যেটা হবে মানে নতুন দেশে যাওয়ার পরে সিম কেনা, ইন্টারনেট না থাকা এই ধরনের অনেক সমস্যায় পড়তে হয় তখন আপনি অফলাইনে নেভিগেট করতে পারবেন। সো আমি জাস্ট স্পেসিফিক করে এই এরিয়াটা নিচ্ছি জাস্ট ভিডিও স্বার্থে দেখানোর জন্য। এটুকো সিলেক্ট করে আমি ডাউনলোড এ প্রেস করছি এবং নিচে দেখাচ্ছে যে 40 মেগাবাইটের মতো সাইজ হবে। যাই হোক ডাউনলোড স্টার্ট হয়েছে এবং আমার উপরের যে ম্যাপটা হোম সেটা কিছুদিন পর পর আপডেট হয় ম্যাপটা নতুন করে। সো নিচের ম্যাপটা ডাউনলোড হচ্ছে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ম্যাপ ওয়ান 53%। এরপরে আমি চাইলেই সেই ম্যাপটা রিনেম করতে পারবো, আপডেট করতে পারবো, ডিলেট করতে পারবো এবং ডেটা অফ করে আপনি সেই ম্যাপটা ইজিলি নেভিগেট করতে পারেন। সো এই ফিচারটা আপনারা অবশ্যই ইউজ করবেন এটলিস্ট নিজে যেই শহরে থাকেন সেই শহরের ম্যাপটা ডাউনলোড করে রাখবেন। Alright, মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের ভিডিও স্পন্সর HitPaw Screen Recorder এর সাথে। সো দেখতে পাচ্ছেন এটা খুব ছোট্ট একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি একই সাথে ওয়েবক্যাম, কম্পিউটারের স্ক্রিন এবং অডিও রেকর্ড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবক্যামটা আছে পেছনে আমার কম্পিউটারের স্ক্রিন আছে। আমি চাইলেই আমার ওয়েবক্যামটাকে ছোট করতে পারি ছোট করে কোন একটা জায়গায় বসায় দিতে পারি। সেই সাথে আমি চাইলেই আমার এই ওয়েবক্যামের ফ্রেমটা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল আমি এরকম ফ্রেম করে দিতে পারি অথবা সার্কেল দিয়ে দিতে পারি অথবা এরকম আমি এটা রাখছি আপাতত। সো আমি একটা কর্নারে নিয়ে বসায় দিচ্ছি দেখতে পাচ্ছেন এবং এখন টিউটোরিয়াল ভিডিও ক্লাস প্রেজেন্টেশন কিংবা এই টাইপের কাজে কিন্তু এটা অনেক কাজে লাগতে পারে। এবং আপনি এখান থেকে আরো সোর্স এড করতে পারেন। এড সোর্সে যদি ক্লিক করি তাহলে আমি নতুন উইন্ডো গেম। আমি সেই সাথে ইমেজ কিংবা ভিডিও অথবা টেক্সট এড করতে পারি যেগুলো অনেক এডভান্সড ফিচার এবং অনেকেই এনজয় করে থাকবে। আপনি চাইলেই এই সফটওয়্যারটা ট্রায়াল ভার্সন হিসেবে ইউজ করতে পারেন এবং এটা আপনাকে কিনে ইউজ করতে হবে। সো আমি ওয়েবসাইটের লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এদের সাইটে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। তার মানে আপনি চাইলেই HitPaw Screen Recorder একটু ডিসকাউন্টেড প্রাইসে আপনারা কিনতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিংক দিয়ে দিচ্ছি এবং এই ছোট্ট সফটওয়্যারটা আমার মনে হয় অনেকেরই কাজে আসবে। সো থ্যাংকস এ লট HitPaw Screen Recorder for sponsoring this video. Google Maps এর সেকেন্ড অসাম ফিচারটি হচ্ছে টাইমলাইন। সো আমরা যদি এখন Google Maps এ যাই যাওয়ার পরে আবারও প্রোফাইল পিকচারে ট্যাপ করি এবং নিচে ইয়োর টাইমলাইন লেখা আছে এখানে যদি টাচ করি তাহলে প্রথমেই এখানে দেখাবে টুডে। সো আজকের দিনে আপনি কোথায় কোথায় গিয়েছেন সেই লিস্টটা এখানে থাকার কথা বাট আমি যেহেতু আজকে কোথাও যাইনি তাই এই লিস্ট আসেনি। এখান থেকে আপনি চাইলেই সিলেক্ট করে টুডেতে প্রেস করে প্রিভিয়াস কোন একটা ডেট সিলেক্ট করে দিতে পারেন। লেটস সে মে মাসের 20 তারিখ আমি সিলেক্ট করে দিচ্ছি। তাহলে মে মাসের 20 তারিখে আমি কোথায় কোথায় গিয়েছিলাম দেখুন একদম লোকেশনটা মার্ক করে দিয়ে দেওয়া হয়েছে মানালি বাস ডিপো তারপরে হচ্ছে ভিজিটেড প্রাইভেট Volvo Stand মানালি। একদম টাইম ধরে কোথায় কখন কয়টায় আমি গিয়েছিলাম এক্সাক্টলি সেই টাইমলাইনটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবং আমার পুরো রুটটাও দেখিয়ে দিচ্ছে। সো উপরের দিকে ডে এর পাশে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন Trips, Insights, Places, Cities, World এগুলো আছে। সো আমরা প্রথমে Trips এ যাই। Trips এ যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আমি এই কিছুদিনে যেই যেই জায়গাতে ট্রিপ নিয়েছি সেই সবগুলো জায়গায় কিন্তু লোকেশনগুলো মার্ক করে চলে আসছে। ফর এক্সাম্পল আমি ইন্ডিয়া গিয়েছিলাম। সো আমি এখান থেকে লে সিলেক্ট করছি লাদাখ। সো লাদাখের লে শহরে আমি গিয়েছিলাম এখানে যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন আমি লে শহরের কয়টা হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করেছি। কত মাইল ড্রাইভ করেছি কতটুকু হেঁটেছি সেই সাথে আমি কোন কোন লোকেশনে গিয়েছি সরি এটা লে শহরের না টোটাল ইন্ডিয়া টুরেরটা দেখাচ্ছে 5th May থেকে 22nd May পর্যন্ত। এবং নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ছবি চলে আসছে তার মানে আমি যেই ছবিগুলো তুলেছি আমার ট্রিপে সেগুলো Google Photos এ ব্যাকআপ নেওয়া আছে যে কারণে এখানে দেখাচ্ছে। সো এভাবে আপনি আপনার পুরো টাইমলাইন এক্সপ্লোর করতে পারেন সেই সাথে আপনি ইনসাইটস এ গেলে আপনার যেই কোন কোন জায়গায় গিয়েছেন কতটুকু ট্রাভেল করেছেন। প্লেসেস এ গেলে সবগুলো প্লেসের নাম আসবে সরি প্লেসেস হলে শপিং তারপরে ক্যাটাগরি করে আর কি জায়গাগুলোর নাম আসবে এবং সিটিস এ যদি প্রেস করেন তাহলে আপনি যেই যেই শহরে গিয়েছেন সেই শহরের নামগুলো আসবে। সো এই হচ্ছে মোটামুটি টাইমলাইন এখন পর্যন্ত আপনি এই ইমেইল এড্রেসে এই ইমেইল এড্রেস ইউজ করে যেই যেই জায়গায় নেভিগেট করেছেন সবগুলো লোকেশন কিন্তু এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এটা যদি একটু ক্রিপি মনে হতে পারে একটু ভয় লাগতে পারে আরে ভাই Google Map তো আমার সবকিছু সেভ করে রাখতেছে। বাট এটা পরবর্তীতে দেখার জন্য আসলে খুবই ইউজফুল আপনার চাইলেই আপনার কোন একটা ট্রিপ আবার রিভিজিট করতে পারেন অনেকদিন পরে। সো আই থিংক এই ফিচারটা অনেক বেশি কুল আপনারা যদি ইউজ না করে থাকেন তাহলে এখনি ট্রাই করতে পারেন। তিন নাম্বার ফিচারটা অনেক বেশি ইউজফুল এবং আমি বিশ্বাস করি এটা সবার জানা উচিত সেটা হচ্ছে রিয়েল টাইম লোকেশন শেয়ারিং। আই নো অনেকের কাছে এটা একদমই অবভিয়াস মনে হতে পারে অনেকেই WhatsApp কিংবা Messenger এ লোকেশন শেয়ারিং এর অপশনটা ইউজ করতে পারেন। বাট Google Maps ইউজ করলে আপনি আরো একুরেট রেজাল্ট পাবেন এবং আরো অনেক ফিচাররিচ একটা সার্ভিস পাবেন Google Maps এর যে লোকেশন শেয়ারিংটা আছে। সো লেটস সে কেউ আপনার কোন একটা প্লেস খুঁজে পাচ্ছে না আপনি তাকে ফোন দিয়ে বারবার ডিরেকশন দিচ্ছেন এভাবে আসেন এভাবে আসেন কিন্তু সে খুঁজে পাচ্ছে না মানুষজনকে জিজ্ঞেস করছে। Google Maps এ যদি আপনার লোকেশনটা আপনি শেয়ার করে দেন তার সাথে সে কিন্তু খুব ইজিলি নেভিগেট করে চলে আসতে পারবে। স্পেশালি ডেলিভারি পার্সনগুলো। সো আমি আবারও বলছি এই ভিডিওটা যারা আপনার পরিচিত আছে ডেলিভারির কাজ করে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সো দেখি কিভাবে লোকেশন শেয়ার করতে হয়। সো প্রথমে আমরা আবারও প্রোফাইল পিকচারে ক্লিক করবো ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন লোকেশন শেয়ারিং নামের একটা অপশন আছে। সো লোকেশন শেয়ারিং এ প্রেস করছি প্রেস করার পরে স্টে কানেক্টেড লিখা আছে এবং শেয়ার লোকেশন। সো আমরা শেয়ার লোকেশন এ প্রেস করব। প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই অপশন আসছে ফর 1 hour। তার মানে আপনি চাইলেই আপনার লোকেশনটা কারো সাথে কত মিনিটের জন্য কত ঘণ্টার জন্য শেয়ার করবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি চাইলেই এটা 15 মিনিট মিনিমাম দিতে পারি অথবা বাড়িয়ে আরো অনেক বেশি দিতে পারি। লেটস সে 7 hours। সো আমি এটাকে কমিয়ে দিচ্ছি আপাতত 15 মিনিট দিচ্ছি। আর আনটিল ইউ টার্ন দিস অফও দিতে পারেন আপনি চাইলেই তার মানে আনলিমিটেড সময় পর্যন্ত শেয়ার হবে। আমি 15 মিনিট দিচ্ছি দেওয়ার পরে কপি টু ক্লিপবোর্ড যেটা আছে এখানে প্রেস করলেই এই লিংকটা কপি হয়ে যাবে অথবা আপনি চাইলেই WhatsApp এ, Messenger এ কিংবা ইমেইলে যেকোনোভাবে আপনি সেন্ড করতে পারেন। বাট আমি লিংকটা কপি করে নিচ্ছি এরপরে ডিসাইড করবো যে আসলে কিভাবে শেয়ার করবো। সো আমি শেয়ারে প্রেস করে দিচ্ছি। লিংকটা কপি হয়ে গেলো এই যে লিংক কপি টু ক্লিপবোর্ড। এইবার আমি যেকোনো জায়গায় এটা Messenger এ হোক WhatsApp এ হোক বা যেভাবেই হোক আমি শেয়ার করে দিতে পারি। লেটস সে আমি মেসেজে গেলাম যাওয়ার পরে এখানে এন্টার মেসেজে আমি পেস্ট করে দিলাম লিংকটা। এবার যদি আমি কারো সাথে এই লিংকটা শেয়ার করে দেই সেই ব্যক্তি এই লিংকে ক্লিক করে আমি কোন জায়গায় আছি একদম এই মুহূর্তে কোন জায়গায় আছি সেই জায়গার লোকেশনটা পাবে। এবং সে খুব ইজিলি নেভিগেট করে আমার লোকেশনে চলে আসতে পারবে। এই ফিচারটা আমার মনে হয় সবার জানা উচিত। প্লিজ যারা জানে না তাদের সাথে শেয়ার করে দিন। চার নাম্বার ফিচার হচ্ছে Google Maps এর মাধ্যমে ডিসটেন্স মেজার করা। লেটস সে আমরা এখন মিরপুর 10 নাম্বারের যে চত্বরটা আছে সেখানে আছি। সো প্রথমে আপনাকে এখানে ফুললি জুম করতে হবে। জুম করে এমন একটা লোকেশন সিলেক্ট করতে হবে যেখানে কোন শপ বা কোন ল্যান্ডমার্ক নেই। সো আমি যদি লেটস সে আরো জুম আউট করে মাঝখানে প্রেস করি তাহলে খেয়াল করেন এখানে কি ফ্লাই ক্যাচার টাইপের কোন একটা লোকেশন মার্ক হয়ে গিয়েছে। এরকম হলে হবে না আপনাকে একদম ফুললি জুম করতে হবে। জুম করে একদম রাস্তার মাঝখানে কোন একটা জায়গায় মার্ক করতে হবে যেখানে কোন লোকেশন নেই। এই যে দেখুন ড্রপড পিন লিখা আসছে এখন যদি আমি নিচের থেকে ইনফরমেশনটা ওপেন করি তাহলে এখানে দেখেন মেজার ডিসটেন্স নামের একটা অপশন আছে। সো আমি মেজার ডিসটেন্স এ যদি প্রেস করি তাহলে এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ডট ডট আসবে। সো আমি যদি এটাকে জুম আউট করি এবং লেটস সে আমরা জানতে চাচ্ছি মিরপুর 10 থেকে এক নাম্বারের দূরত্ব কতটুকু। সো আমি এখানে আসলাম এখানে দেখতে পাচ্ছি একটু কার্ভ আছে। সো এখানে কার্ভের জায়গাতে আমি এড পয়েন্ট প্লাস যেটা আছে প্লাস এ ক্লিক করছি। তারপরে এখান থেকে যদি টানি তাহলে একদম সোজা রাস্তা আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এক নাম্বারের যে মোড়টা আছে সেটা। সো আমি যদি এক নাম্বার মোড়ে আসি তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছি 1.1 মাইল। সো আমরা এই জায়গাগুলোতেও আরেকটা পয়েন্ট দেই। পয়েন্ট দেওয়ার পরে যদি আমি জানতে চাই যে এক নাম্বার থেকে যদি আমরা টেকনিক্যাল আসি তাহলে টেকনিক্যাল কতটুকু। সো আমি আরেকটা পয়েন্ট দেই পয়েন্ট দিয়ে এখানে চলে আসি। এই যে দেখুন সো এই জায়গাটা হচ্ছে 2.3 মাইল। এভাবে আপনি যেকোনো জায়গা থেকে অন্য একটা জায়গার দূরত্ব ইজিলি মেজার করে ফেলতে পারবেন এবং রাস্তাগুলোকে মার্ক করে দিতে পারবেন। আমি মনে করি এটা খুব নিফটি লিটল একটা ফিচার যেটা অনেক কাজে আসতে পারে। এই সেইম ফিচারটা কিন্তু আপনি পিসিতেও এনজয় করতে পারবেন। পিসিতে জাস্ট কোন একটা লোকেশনের রাইট ক্লিক করে মেজার ডিসটেন্স সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি মাউস দিয়ে ক্লিক করে করে লোকেশন সিলেক্ট করতে পারবেন। সো খুবই ইউজফুল ফিচার আই থিংক সবার কাজে লাগবে। পাঁচ নাম্বার এবং ফাইনাল ফিচারটি Google Maps এর খুবই অবভিয়াস একটা ফিচার বাট অনেকেই আছে এ রিক কে ওভারলুক করে। সো সেটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে কোন একটা জিনিস খুঁজে বের করা। ফর এক্সাম্পল উপরের দিকে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টস, গ্যাস, কফি এগুলো লিখা আছে এবং আপনি চাইলে স্ক্রল করে আরো অপশন বের করতে পারেন। মোরে যদি প্রেস করেন তাহলে সবগুলো অপশন আসবে। যেমন ফুড এন্ড ড্রিংকস, থিংস টু ডু, শপিং, সার্ভিসেস। সো এখান থেকে আপনি খেয়াল করবেন হোটেল, গ্যাস, ATM, কার ডিলার, বিউটি সাপ্লাইস, বিউটি সেলুন, জিম, নাইট লাইফ, কফি। তারপরে টেক আউট সবকিছু কিন্তু এখানে আপনি পাবেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে রেস্টুরেন্টস খুঁজতেছি। সো আমি রেস্টুরেন্টস এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার আশেপাশে পুরো জায়গাটাতে কোন কোথায় কোন রেস্টুরেন্টটা আছে একদম পুরো শহরের দেখুন সবগুলো রেস্টুরেন্টের ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। বাট আপনি চাইলে এখান থেকে কিছু জিনিস ফিল্টার করতে পারেন যেমন উপরের দিকে ওপেন নাও এবং টপ রেটেড আছে এবং মোর ফিল্টারস এ যদি ক্লিক করেন তাহলে আরো জিনিসপত্র আসবে। ফর এক্সাম্পল আপনার জায়গা থেকে ডিসটেন্স কতটুকু তারপরে রেটিং সেই রেস্টুরেন্টের রেটিং কতটুকু হবে যদি আপনি একদমই হাইয়েস্ট রেটেড রেস্টুরেন্টটা চান 4.5 রেটিং বাই অ্যাবোভ অথবা আওয়ার্স ওপেন নাও। আমি এপ্লাইতে দিচ্ছি। তার মানে এখন আমার এরিয়াতে 4.5 বা তার উপরের রেটিং ওয়ালা যেই রেস্টুরেন্টগুলো আছে যেগুলো এখন ওপেন আছে এই মুহূর্তে সেগুলোর লিস্ট চলে আসছে। সো লেটস সে আমি এখানে যাব আমি দেখতে পাচ্ছি এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে আমি চাইলেই সেখানে প্রেস করে দেন ডিরেকশন দিতে পারি ডিরেকশন দিয়ে ওই জায়গাতে নেভিগেট করে চলে যেতে পারি। এভাবে আপনি সবকিছু খুঁজে পেতে পারেন লাইক এটিএম। অনেক সময় আছে ইমার্জেন্সি পারপাসে রাতের বেলা আপনার এটিএম এ যেতে হবে কিন্তু কোন এটিএমটা খোলা আছে আপনি জানেন না। সো Google Maps এ এটিএম সিলেক্ট করে যদি ফিল্টার থেকে ওপেন নাও দিয়ে দেন তাহলে বুঝবেন যে এই মুহূর্তে ওপেন যেই এটিএমগুলো আছে সেগুলোর লিস্ট কোনটা। আপনি ইজিলি নেভিগেট করে চলে যেতে পারবেন। আই বিলিভ এই পাঁচটা ফিচার আপনাদের অনেক কাজে আসবে। তবে আমি বোনাস হিসেবে ছয় নাম্বার আরো একটা ফিচার আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাতে চাই বা আপনাদেরকে রিকুয়েস্ট করতে চাই সেই ফিচারটা ইউজ করার জন্য। আই বিলিভ এটা করলে Google Map আরো ইম্প্রুভ হবে এবং Google Maps এর মাধ্যমে আমরা নানান রকমের হেল্প পাবো সেটা হচ্ছে কন্ট্রিবিউশন। সো আপনি কোন কোন জায়গাতে গিয়েছিলেন কোথায় গিয়ে কি রকম এক্সপেরিয়েন্স হয়েছে সেটা কিন্তু Google Maps এ আপনি চাইলে রিভিউ দিতে পারেন। সো নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে কন্ট্রিবিউট। সো কন্ট্রিবিউট এ যদি প্রেস করেন তাহলে দেখতে পারবেন আপনি লাশ যেই যেই জায়গাগুলোতে গিয়েছিলেন সেই সবগুলো জায়গার নাম চলে আসবে এখানে। এবং আপনি এখান থেকে প্রত্যেকটাকে রেটিং দিতে পারবেন এবং রেটিং দেওয়ার সময় আপনি চাইলে আপনার কমেন্টটা লিখে দিতে পারেন এবং পোস্ট করে দিতে পারেন। সাথে আপনি চাইলে ছবিও এড করে দিতে পারেন। এতে করে কি হবে পরবর্তীতে যখনই কেউ এই লোকেশনে যেতে চাইবে তখন সে আপনার রিভিউটা দেখতে পারবে। রেটিংটা দেখতে পারবে এবং জাজ করতে পারবে যে এই জায়গাটা আসলে কেমন। সো আই বিলিভ এইটা Google Map কে আরো ইম্প্রুভ করবে। সো সবারই উচিত কন্ট্রিবিউট করা। সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই পাঁচটা বোনাস সহ ছয়টা ফিচার আপনাদের অনেক কাজে আসবে এবং আপনারা আপনাদের নিজেদের কাজে ইউজ করবেন এবং বন্ধুবান্ধব সহ অন্যান্য পরিচিত মানুষের সাথে শেয়ার করবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম।

5 Awesome Google Maps Features - যেগুলো সবার জানা দরকার!
Sohag360
14m 44s2,535 words~13 min read
Auto-Generated
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


