Thumbnail for এসির রিমোট ব্যবহারের নিয়ম | Which Mode is Best for AC by AFR Technology

এসির রিমোট ব্যবহারের নিয়ম | Which Mode is Best for AC

AFR Technology

9m 50s1,550 words~8 min read
Auto-Generated

[0:00]রিমোট দিয়ে যদি এসি ঠিকঠাক মতো চালাতে না পারেন, তাহলে কিন্তু আপনার রুম ঠান্ডা হবে না। অর্থাৎ, এসিতে যে ফুল ফেসিলিটিজগুলো আছে সেগুলো আপনি নিতে পারবেন না। এসিতে কিন্তু অনেক ধরনের ফাংশন আছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করবো যে এসির কোন ফাংশন কিভাবে কাজ করে বা কোনটা দিলে রুম অনেক বেশি ঠান্ডা হবে। চলেন, কথা না বাড়িয়ে একটা একটা করে শুরু করি।

[0:24]নাম্বার ওয়ান: এসি রিমোটের বাটনের দিকে তাকালেই একটা জিনিস প্রথমে সবারই চোখে পড়ে সেটা হচ্ছে টার্বো। এই টার্বোটা আসলে কি কাজ করে? হ্যাঁ, এই টার্বোটা যখন আপনি অন করবেন তখন আপনার এসি সর্বোচ্চ ক্ষমতায় চলবে। অর্থাৎ কুলিং এর যে সর্বোচ্চ ক্ষমতা আছে সেটা সে দিয়ে দিবে, ফ্যানের সর্বোচ্চ ক্ষমতা তারা সে দিয়ে দিবে। তখন খুব দ্রুত আপনার রুমটা কিন্তু ঠান্ডা হবে। মানে এটার কাজই হচ্ছে যত দ্রুত সম্ভব এই রুমটাকে ঠান্ডা করবে। বাট এই মোড চালু করলে কিন্তু বিদ্যুতের বিল বেশি আসবে। বাট এইটা আপনি কখন চালু করবেন? যখন আপনার রুমে হঠাৎ করে মেহমান চলে আসলো, খুব দ্রুত রুমটাকে কোল্ড করার দরকার, এ অবস্থায় আপনি ইনস্ট্যান্ট চালু করবেন, পরে এটা বন্ধ করে দিবেন যখন এসি স্বাভাবিক গতিতে চলে আসে। বাট এটা আপনি সব সময় চালাবেন না, একটু বিদ্যুৎ বিল বেশি আসবে, পাশাপাশি এসিরও কিন্তু ক্ষতি হবে। এটা জরুরি অবস্থায় এটা আপনি চালাবেন।

[1:12]নাম্বার টু: আপনি এসি রিমোটের দিকে তাকালেই মোট করে একটা অপশন দেখতে পারবেন, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলা মোড আছে, যেমন প্রথম যে মোডটা আছে আপনি দেখেন, প্রথম যে আইকনটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা দেখেন, এটা হচ্ছে অটো। এই মোডটা যখন আপনি দিয়ে রাখবেন, তখন আপনার রুমের টেম্পারেচার কত আছে, সেটাকে ঠান্ডা করতে কি কি লাগবে সব মিলিয়ে এসি নিজেই ডিসাইড করবে যে ফ্যানটা কত গতিতে চলবে, কুলিংটা কত গতিতে চলবে সব মিলিয়ে সে তার মত করে কাজ করবে। এইটা যখন আপনি চালু করবেন তখন কিন্তু অন্য কোন ফাংশন কাজ করবে না অর্থাৎ টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন না, ফ্যান স্পিড বাড়াতে কমাতে পারবেন না। এটা হচ্ছে অটো মোড।

[1:52]যখন মোডে আরেকটা ক্লিক করবেন তখন সেকেন্ডে আসবে হচ্ছে কুল মোড। হ্যাঁ, এইটা হচ্ছে রুমটাকে ঠান্ডা করে ঠিক আছে, ঠান্ডা করে বলতে আরেকটা ঠান্ডা করে অটো মোড। বাট এইটা যে ঠান্ডা করে, এইটা হচ্ছে টেম্পারেচারটা আপনি আপনার মত করে সেট করতে পারবেন। আমরা সবাই মোটামুটি এই কুল মোডটা ইউজ করি, ঠিক আছে? এখন দেখতেছেন যে টেম্পারেচার 24 বা 25 দেওয়া আছে, এই যে প্লাস মাইনাস যে আইকন আছে, এখানে যখন একটা করে ক্লিক করবেন, টেম্পারেচার বাড়বে। মাইনাসে ক্লিক করলে টেম্পারেচার কমবে। একটা কথা বলে রাখি, টেম্পারেচার যত বাড়বে রুম ততটাই গরম থাকবে। টেম্পারেচার যত কমবে রুম তত ঠান্ডা থাকবে। ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখেন হ্যাঁ। প্লাস মাইনাস যে বাটনটা আছে, এইটা দিয়ে হচ্ছে আপনি এই কাজটুকু করতে পারবেন, ঠিক আছে? টেম্পারেচার বাড়াতে বা কমাতে পারবেন, ওকে? আর এটা যখন চালু থাকবে তখন কিন্তু আপনি ফ্যানের যে স্পিড আছে, সেটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? সো, ফ্যান করে একটা অপশন আপনি দেখতে পারবেন, জাস্ট ফ্যান দেখেন। এখানে যখন আপনি ক্লিক দিবেন, তখন এই যে দেখেন, বাড়তেছে, এই যে একটু একটু করে ফ্যানের স্পিড বাড়তেছে হ্যাঁ, আবার কখনো অটো আছে। অটো থাকলে ফ্যান তার মত করে ঘুরবে। আবার যখন আপনি ম্যানুয়ালি সেট করতে চান, জাস্ট এই ফ্যানের যে বাটনটা আছে এখানে ক্লিক করলেই দেখবেন যে এই যে উপরের দিকে বাটনে কমতেছে বাড়তেছে। তার মানে হচ্ছে আপনার ফ্যানের স্পিড বাড়ানো কমানোর জন্য এটা আপনি পাচ্ছেন। সো এই হচ্ছে মূলত বিষয়।

[3:13]তারপর আরেকটা মোড আছে এই যে এইটা, এই মোডটা দেখেন। এইটা হচ্ছে ড্রাই মোড। ওকে, ড্রাই মোড কি কাজ করে? এই ড্রাই মোড সাধারণত আপনি ইউজ করতে পারেন বর্ষাকালে। বর্ষাকালে যখন একটা ব্যবসা গরম থাকে না, ওই সময়টা বাতাসে কিন্তু আদ্রতা বেশি থাকে, ঠিক আছে? বা জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এই মোডটা দিলে কিন্তু সেইটা অনেকটা কমে যায় এবং আপনি একটা ভালো একটা স্বস্তি ফিল করেন। সেই সময় আপনি এটা ইউজ করতে পারেন। আদারওয়াইজ এটা ইউজ করার কোন দরকার নেই।

[3:43]তারপর আপনারা সর্বশেষ এসিতে একটা মোড দেখতে পারবেন সেটা হচ্ছে হিট মোড। এইটা আপনি কখন দিবেন? শীতকালে আপনার রুমটাকে গরম করার জন্য আপনি এই মোডটা ইউজ করতে পারেন।

[4:47]এটা দিলে রুম তো ঠান্ডা হবে না বরং রুমটা গরম হবে। এটা বেসিক্যালি শীতকালে ইউজ করা হয়।

[4:56]তারপরে বলবো হেলথ মোড। এইটা কিন্তু গ্রী এসিতে থাকে বা অনেক এসিতে কিন্তু থাকে। সো এই হেলথ মোডটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনার রুমের যে ধুলো আছে, জীবাণু আছে, এইগুলাকে সে অনেকটাই কন্ট্রোল করবে। অর্থাৎ আপনি একটা স্বাস্থ্যসম্মত হচ্ছে রুম আপনি পাবেন। সেটা পুরোপুরি কন্ট্রোল করে ফেলবে বিষয়টা সে রকম না, আপনাকে মোটামুটি ভালো একটা সাপোর্ট দিবে যদি আপনি হেলথ মোডটা চালু করে রাখেন। সো এটা চাইলেও আপনারা ইউজ করতে পারেন।

[5:24]এসি রিমোটে আপনারা দেখবেন যে ক্লক করে একটা অপশন আছে। এই ক্লকটা আসলে ভাই কি কাজ করে? ঠিক আছে? আপনি তো এখানে আসলে ঘড়ি দেখবেন না। এই ক্লকটা অবশ্যই আপনাকে সেট করে রাখতে হবে। কেন সেট করে রাখবেন? আপনি যখন স্লিপ মোডে আপনি যখন এটাকে সেট করবেন, ঠিক আছে? ধরেন আপনি রাতে দুইটার সময় এসিটা বন্ধ হয়ে যাবে সেটাকে আপনি সেট করবেন, ঠিক আছে? মানে এই যে টাইমার যে সেট করা যায় সেই জায়গায়, তাহলে আপনি দুইটার সময় যে আপনি বন্ধ করবেন সেটা কিভাবে বোঝাবেন? টাইমটা অবশ্যই আগে সেট করতে হবে। সো এই ক্লকে ক্লিক করে টাইমটাকে আপনাকে সেট করে দিতে হবে।

[5:58]তারপরের অপশনটা হচ্ছে টাইমার অন এবং টাইমার অফ। এখন এই টাইমার অন এবং অফ কি কাজ করে? ঠিক আছে? ধরেন আপনি রাতে এসিটা চালিয়ে ঘুমিয়েছেন, ঠিক আছে? এখন শীত আসতে আসতে যাচ্ছে এরকম একটা ভাব। সকালবেলা এসেই কিন্তু শীত লাগা শুরু হয়, ঠিক আছে? সো আপনি চান যে ভোর চারটার দিকে এসে এসিটা বন্ধ হয়ে যাক। সো এই ক্ষেত্রে যদি আপনি টাইমার অফে ক্লিক করেন, দিয়ে আপনি টাইপটা সেট করে দেন যে চারটা বা চারটা দশ এই সময় এসে এসিটা অটো বন্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু এসিটা চলতে থাকবে, সেই সময় এসে অটো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আবার দেখা গেল যে একই কাজ উল্টা করছেন যে এতটা সময় এসে এসিটা অটোমেটিক চালু হবে। তখন আপনি এই টাইমার অনে ক্লিক করে আপনি টাইমটা সেট করে দিলে কিন্তু সেই সময় এসে এসিটা অটোমেটিক চালু হয়ে যাবে। সো এই হচ্ছে মূলত এটার কাজ।

[6:45]নেক্সট, আপনারা এসি রিমোটের দিকে খেয়াল করলে একটা অপশন দেখতে পারবেন। একটানা দুইটা অপশন আছে। একটা হচ্ছে ইউডি সুইং, আরেকটা হচ্ছে এলআর সুইং, ঠিক আছে? ইউডি সুইংটা কি সেটা আমি আপনাদেরকে বলি। আপনারা জাস্ট এসির সামনের দিকে, একটু সামনের দিকে একটু খেয়াল করেন, ঠিক আছে? আপনারা যখন সামনের দিকে খেয়াল করবেন, দেখবেন একটা অপশন আছে, জাস্ট এই যে এটাতে যখন আপনি ক্লিক করবেন, তখন এটা দেখবেন উপরে উঠতেছে নিচে নামতেছে, ঠিক আছে? আবার ভেতরের দিকে আরেকটা অপশন আছে, ঠিক আছে? এইটা হচ্ছে এলআর, এইটা হচ্ছে ভেতরের দিক থেকে এরকম এরকম করে ঘুরে, আচ্ছা, ধরেন আমরা প্রথমটা ডিউ সুইং, এখানে যদি ক্লিক দেই, তাহলে এই যে এসির যে বাতাসটা ঠান্ডা বাতাসটা বের হচ্ছে, ঠিক আছে? সো এইটাকে আমরা কোন দিকে দিব? অনেক সময় এটাকে যদি আমরা অটো দিয়ে দেই, তাহলে এরকম উঠতে থাকে নামতে থাকে মানে সারা রুমে হচ্ছে এটাকে সে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে থাকে। আবার অনেক সময় আমাদের মনে হয় যে না আমরা এটাকে স্থির করবো শুধু বাতাসটা উপরের দিকে দিয়ে দিবো যা সরাসরি আমার গায়ে এসে না লাগে, গায়ে লাগলে প্রবলেম হয়, তখন এটা দিয়ে কিন্তু আমরা সেট করতে পারবো, ঠিক আছে? আবার অনেক সময় এই যে এলআর সুইং যেটা এইটা তে ক্লিক করে বা এইটা দিয়ে আমরা কিন্তু আমরা সেট করতে পারি যে ভেতরের যে বাতাসটা বের হচ্ছে, ঠিক আছে? এটা এইদিকে যাবে না এইদিকে যাবে, ঠিক আছে? মূলত এইটা হচ্ছে এটার কাজ। এটা যখন আপনারা কাজ করবেন এসি সামনে নিয়ে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কাজ করে। চলেন, পরের ট্রিক্সে যাই।

[8:04]অনেক এসি রিমোটে দেখবেন লাইটের একটা অপশন থাকে। এই লাইটের অপশনটা আসলে কি? এটাতে কি বাতি জ্বালাবেন? না বস, বাতি জ্বালাবেন না। আপনি এসিতে যে ইন্ডিকেটরটা থাকে যে কত তাপমাত্রা রয়েছে বা এসিটা অন রয়েছে না অফ রয়েছে এই যে একটা ইন্ডিকেটর রয়েছে, এই লাইটটাকে সে নিয়ন্ত্রণ করে। এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে, আবার এখানে ক্লিক দিলে এটা চালু হয়ে যাবে আপনি দেখতে পারবেন। সো এটাকেও কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার মত করে। চলেন, পরের ট্রিক্সে যাই।

[8:33]তারপরের অপশনটা হচ্ছে সেলফ ক্লিন। এইটা কিন্তু অনেক এসিতে থাকে আবার অনেক এসিতে থাকে না। এই সেলফ ক্লিন যদি দেন তাহলে এসিটা নিচ থেকে যেটুকু পরিষ্কার করার সে সেটুকু পরিষ্কার করে ফেলবে। সব যে সে পরিষ্কার করতে পারবে সেটা না, যেমন ফিল্টারটা আপনার নিজের খুলে পরিষ্কার করতে হবে বা ভেতরে আরো যে কিছু জিনিস আছে সেগুলো পরিষ্কার করতে হবে। কিন্তু এসি যেটুকু পরিষ্কার করতে পারে ওটার মধ্যে ওই ফাংশনটা আছে, সো সে এটা করে ফেলবে। সো এটা দিয়ে আপনি এই কাজটুকু করতে পারবেন।

[9:05]তারপরের অপশনটি হচ্ছে ইকো। অর্থাৎ এই ইকো মোডে যদি আপনি এসি চালান, তাহলে কিন্তু বিদ্যুতের বিলটা অনেক সাশ্রয় করবে। সে ক্ষেত্রে এসি আসলে দেখবে যে আপনার রুমের টেম্পারেচার কত আছে, এটাকে কত রাখা যায়। মানে সে সর্বোচ্চ বিদ্যুৎটা সাশ্রয় করার চেষ্টা করবে। এটা করতে গেলে হয় কি, রুমটা একটু গরম গরম লাগে আর কি। মোট কথা হচ্ছে আমরা ফোনে যে ব্যাটারি সেভার ইউজ করি না, অনেকটা এরকম যে রুম ঠান্ডা রাখার জন্য অনেক ফাংশন যে কাজ করে সেগুলোকে সে বন্ধ করে দেয় শুধু বিদ্যুৎ সাশ্রয়ের দিকে সে মনোযোগী হয়। আপনার যদি মনে হয় যে না, বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারটা আমার কাছে ইম্পর্টেন্ট, তাহলে আপনি এটা চালু রাখতে পারেন। তবে মাথায় রাখতে হবে, এটা একটু রুমটাকে হিট রাখতে পারে। সো গাইস, এই হচ্ছে এসি রিমোট নিয়ে মূলত আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript