Thumbnail for গোটা ইন্টারনেট তোলপাড় করা ভিয়েতনামের এই দুঃসাহসিক ছেলেটার আসল গল্প কি ? কেউ ভাবেনি এও সম্ভব! by মায়াজাল

গোটা ইন্টারনেট তোলপাড় করা ভিয়েতনামের এই দুঃসাহসিক ছেলেটার আসল গল্প কি ? কেউ ভাবেনি এও সম্ভব!

মায়াজাল

11m 51s916 words~5 min read
Auto-Generated

[0:00]আজ আমরা ভিয়েতনামের এমন একজন যুবকের অদ্ভুত কর্মকাণ্ডের কথা শুনবো যে সে শুধু ভিয়েতনামে নয়, বরং গত কিছুদিনে গোটা ইন্টারনেট জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে তার এই অদ্ভুত কাজের জন্য।

[0:12]এই মানুষটা হঠাৎ একদিন সিদ্ধান্ত নেয় সভ্যতার সবকিছু সে পেছনে ফেলে দেবে। না শহর, না বিদ্যুৎ, না বাজার কিছুই থাকবে না তার জীবনে।

[0:22]তার সামনে থাকবে শুধু প্রকৃতি। একটা বিশাল রদ, আর নিজের দুই হাতের দক্ষতা। লক্ষ্য একটাই পানির মাঝখানে নিজে হাতে তৈরি করবে একটা সম্পূর্ণ স্বনির্ভর ভাসমান দ্বীপ।

[0:34]শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই স্বপ্নই তাকে টেনে নিয়ে যায় ভিয়েতনামের ঘন রেইনফরেস্টের মাঝে লুকিয়ে থাকা একটা নির্জন রদের দিকে।

[0:42]চারদিকে জঙ্গল, অদ্ভুত নীরবতা আর অজানা বিপদ। এখানেই শুরু হতে যাচ্ছে তার জীবনের সবচাইতে কঠিন পরীক্ষা।

[0:50]কিন্তু এখানে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়। এই মানুষটা শুধু ঘর বানাচ্ছিল না।

[0:54]সে আসলে নিজের হাতে নিজের ভবিষ্যৎ তৈরি করছিল। যেখানে চারপাশে কোন সুবিধা নেই, কোন প্রস্তুতি নেই কিন্তু সেখানে সে নিজের দক্ষতা আর আইডিয়া ব্যবহার করে শূন্য থেকে একটা নতুন জীবন গড়ে তুলছিল।

[1:08]আর আজকের পৃথিবীতেও বাস্তবতা অনেকটা এমনই। যে মানুষ নতুন স্কিল শেখে নতুনভাবে চিন্তা করতে পারে সেই মানুষই ভবিষ্যতের জন্য নিজেকে সবথেকে ভালোভাবে প্রস্তুত করতে পারে।

[1:18]আর আপনিও যদি নতুন স্কিল শিখে নিজের ভবিষ্যৎ সিকিউর করতে চান তাহলে গত ৯ বছরে শূন্য থেকে মায়াজালকে 11 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলে পরিণত করার যাত্রায় আমি যা শিখেছি সেই সকল স্ট্রাটেজি এবং কমপ্লিট এআই ইন্টিগ্রেশন প্রক্রিয়া এই রমজানে আমি শেয়ার করবো আপনাদের কয়েকজনের সাথে।

[1:36]বিস্তারিত জানতে ঢুঁ মেরে আসুন ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট থেকে। চলুন আবার ফিরে যাই সেই নির্জন রদের ধারে।

[1:41]যেখানে শুরু হয়েছিল তার অবিশ্বাস্য নির্মাণের গল্প।

[1:48]প্রথমে তার কাজ ছিল ভাসমান একটা ভিত্তি তৈরি করা।

[1:54]চারদিকে খুঁজতে গিয়ে সে আবিষ্কার করে এর জন্য সবচাইতে উপযুক্ত উপাদান হচ্ছে বাঁশ। শক্ত, হালকা এবং সহজেই পানিতে ভাসে।

[2:02]তাই সে একের পর এক বাঁশ কাটতে শুরু করে এবং সেগুলোকে একসাথে বেঁধে তৈরি করতে থাকে একটা বড় ভেলা।

[2:13]কিন্তু দড়ি কোথায়? এখানেও সে প্রকৃতির কাছ থেকেই সমাধান খুঁজে নেয়।

[2:18]বাঁশের শক্ত তন্তু ছিঁড়ে সে তৈরি করে মজবুত দড়ি। সেই দড়ি দিয়ে বাঁশগুলোকে শক্ত করে বেঁধে ধীরে ধীরে তৈরি হতে থাকে তার ভাসমান ভিত্তি।

[2:36]এরপর ভেলার ওপর দাঁড় করাতে শুরু করে কাঠের কাঠামো। কিন্তু তার কাছে কোন লোহার পেরেক নেই।

[2:44]তাই সে ব্যবহার করে একটা প্রাচীন নির্মাণ কৌশল। কাঠে ছোট ছোট ছিদ্র করে আরেকটা কাঠের মাথা সেই ছিদ্রে বসিয়ে তৈরি করে শক্ত জোড়া।

[2:51]অবিশ্বাস্য হলেও সত্যি, একটা পেরেক ছাড়াও দাঁড়িয়ে যায় তার কাঠের শক্ত ফ্রেম।

[3:00]এরপর শুরু হয় ছাদ তৈরির কাজ। বাঁশ চিঁড়ে পাতলা টাইলসের মতো বানিয়ে একটার ওপর আরেকটা বসানো হয়।

[3:07]এমনভাবে সাজানো হয় যাতে বৃষ্টির পানি সহজেই নিচে গড়িয়ে পড়ে।

[3:28]কিছুদিনের মধ্যেই রদের মাঝখানে ভেসে ওঠে একটা ছোট কিন্তু বেশ মজবুত ঘর।

[3:41]কিন্তু বেঁচে থাকার জন্য এই ঘরই যে যথেষ্ট নয়। খাবার দরকার।

[3:46]শুরুতে সে পানির মধ্যে হাত দিয়ে ঝিনুক আর ছোট মাছ ধরে।

[4:11]প্রথমে সে যে জায়গায় কাজ শুরু করেছিল সেটা ছিল খুব পাথুরে আর খাড়া। সেখানে কাজ করা কঠিন হয়ে পড়ছিল।

[4:17]তাই সে তার কুকুর নিয়ে অন্য একটা জায়গায় চলে যায়।

[4:29]যেখানে ছিল সমতল বালুময় তীর।

[4:36]তাই ভেলার ওপরেই শুরু করে বাগান তৈরির কাজ।

[4:49]জঙ্গল থেকে কালো উর্বর মাটি আর পঁচা পাতা এনে সে বানায় ছোট ছোট চাষের জায়গা।

[4:54]যেখানে সে লাগায় মরিচ, সবজি আর একটা কলা গাছ।

[5:00]ধীরে ধীরে ভাসমান ঘরের উপরে জন্ম নিতে শুরু করে একটা সবুজ ছোট পৃথিবী।

[5:07]কিন্তু এখানেই থামে না সে। ভেলার মাঝখানে সে তৈরি করে একটা ছোট পুকুর।

[5:14]যেখানে সে মাছ বড় করবে।

[6:00]একদিন সেই ফাঁদে ধরা পড়ে একটা বড় সাইজের ক্যাটফিশ।

[6:26]এদিকে রদের ওপর এক জায়গায় সবসময় বসে থাকা সম্ভব না। তাই সে বানায় একটা প্যাডেল চালিত ছোট্ট নৌকা।

[6:53]পা দিয়ে চালানো এই নৌকা তাকে দ্রুত চলাচলের সুযোগ দেয়। এখন সে সহজেই রদের বিভিন্ন জায়গায় যেতে পারে এবং আরো বেশি কাঠ আর বাঁশ সংগ্রহ করতে পারে।

[7:04]এরপর তার মাথায় আসে আরো বড় পরিকল্পনা। পানির উপরে ধান চাষ।

[7:09]বাঁশ দিয়ে সে বড় একটা কাঠামো তৈরি করে।

[7:23]কলা গাছের পাতা দিয়ে পানি আটকানোর জন্য স্তর বানায়। তারপর মাটি, পঁচা পাতা আর কাঠের ছাই মিশিয়ে তৈরি করে উর্বর জমি।

[7:33]সেখানেই সে বপন করে ধানের বীজ।

[7:41]সময়ের সাথে সাথে তার ভাসমান পৃথিবী আরো বড় হতে থাকে। একদিন জঙ্গলে হাঁটার সময় সে লক্ষ্য করে একটা পরিষ্কার পথ।

[7:49]সে বুঝতে পারে নিশ্চয়ই এই পথে নিয়মিত কোন প্রাণী চলাচল করে। তাই সে সেখানে একটা ফাঁদ পাতে।

[8:05]কিছুক্ষণ অপেক্ষার পর সেই ফাঁদে ধরা পড়ে দুইটা বন্য মুরগি। কিন্তু এটা তার কাছে শুধু একটা খাবার নয়।

[8:11]এটা যেন তার কাছে হয়ে ওঠে একটা ভবিষ্যৎ বিনিয়োগ।

[8:21]সে মুরগিগুলোকে ভেলার উপর নিয়ে এসে তাদের জন্য একটা ছোট্ট ঘর বানায়।

[8:44]এদিকে তার বাগানে ফল ধরার জন্য দরকার ছিল মৌমাছি। তাই সে জঙ্গলে গিয়ে খুঁজে বের করে একটা বন্য মৌচাক।

[9:13]অত্যন্ত সাবধানে সে রানী মৌমাছিকে ধরে এনে একটা নতুন বক্সে রাখে।

[9:29]কিছুক্ষণের মধ্যেই পুরো মৌচাক সেই নতুন ঘরে চলে আসে।

[9:44]এখন তার বাগানে উড়তে থাকে শত শত মৌমাছি আর সে পায় আরেকটা অমূল্য খাবার, মধু।

[9:53]অবশেষে আসে ফসল কাটার সময়।

[10:04]নিজ হাতে লাগানো ধান কেটে, শুকিয়ে, পিটিয়ে সে বের করে চাল।

[11:01]এতদিন পরে নিজের উৎপাদিত ভাত খাওয়ার মুহূর্তটা ছিল তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটা।

[11:13]ধীরে ধীরে তার ভাসমান দ্বীপ যেন একটা ছোটখাটো গ্রামে পরিণত হয়। সেখানে ছিল মাছের খামার, সবজির বাগান, ধানের জমি, মুরগির ঘর এবং মৌচাক।

[11:24]একটা বছর আগেও সে এখানে এসেছিল সম্পূর্ণ একা। কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে আছে তার নিজে হাতে তৈরি করা একটা স্বপ্ন।

[11:32]এই জায়গাটা শুধু একটা ভাসমান ঘর নয়। এটা তার ধৈর্য, পরিশ্রম আর বুদ্ধির ফল। শেষ পর্যন্ত সে একটা বড় সত্য বুঝে যায়।

[11:42]পৃথিবীকে কখনো একা জয় করা যায় না। কিন্তু প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে পারলে সেখানেই তৈরি করা যায় স্বাধীন জীবন।

[11:51]আর সেই রদের মাঝখানে ভাসমান ছোট্ট দ্বীপটাই আজ প্রমাণ করে মানুষ যদি সত্যিই চায় নিজের দুই হাত দিয়েই সে নতুন একটা পৃথিবী গড়ে তুলতে পারে।

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript