[0:00]তো কি খবর বন্ধুরা? আশা করি সবার খবর অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেরই অটো আপগ্রেড সম্পর্কে ধারণা আছে। আবার অনেকেই এমন আছেন যারা অটো আপগ্রেড সম্পর্কে একটুকুও কিছুই জানেন না। তো আপনাদের যাদের যাদের অটো আপগ্রেড সম্পর্কে সাধারণ ধারণাটুকু আছে, তারা চান তাদের একটিভ বেসের উপর অটো আপগ্রেড ফিচার অন করতে। কিন্তু অটো আপগ্রেড ফিচার কোথায় কোথায় কাজ করে? কখন কাজ করে, কিভাবে পাওয়া যায়? সেটা আপনাদের মধ্যে অনেকেই জানেন না। তো আপনাদেরকে প্রথমে আমি এইটা বলি অটো আপগ্রেড মানে হল নিজে নিজে আপগ্রেড হওয়া। তো আপনাদের বেসের মধ্যে আপনারা ইনএক্টিভ থাকবেন। অর্থাৎ আপনাদের বেসের মধ্যে আপনাদেরকে ঢুকতেও হবে না। ক্লাশ অফ ক্লান্সের যে অটো আছে, সে অটোমেটিক্যালি আপনার বেসটাকে আপগ্রেড করবে। আপনার ল্যাবরেটরির মধ্যে ট্রুপস গুলোকে ম্যাক্স করে দিবে আপনার টাউনহল লেভেল অনুযায়ী। এবং আপনার যে বেসটার ওয়াল গুলো আছে, রিসোর্সেসের বিল্ডিং গুলো আছে এবং ডিফেন্স যে বিল্ডিং গুলো আছে, এই তিন ধরনের বিল্ডিং গুলোকে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে টাউনহল লেভেল অনুযায়ী ম্যাক্স করে দিবে। তো অবশ্যই এই ফিচারটা অনেক বড় একটা ফিচার ক্লাশ অফ ক্লান্সের ক্ষেত্রে। কারণ ভাই আপনাকে বেসের মধ্যে ঢুকতে হচ্ছে না। কিছুই করতে হচ্ছে না। অটোমেটিক্যালি আপনার বেসটা ম্যাক্সের দিকে আগাচ্ছে আপনার টাউনহল লেভেল অনুযায়ী। তো এই অটো আপগ্রেড ফিচারটা ক্লাশ অফ ক্লান্সের অবশ্যই অনেক বড় একটা ফিচার। এবং এই ফিচারটা ইউজ করে আমি একটা অ্যাটাকের মধ্যে ৩৬৬ টা বারবেরিয়ান ইউজ করছিলাম। ৫৬ টা বেলুন ইউজ করছিলাম এবং ৭২ টা জায়ান্ট নামের ট্রুপসটা ইউজ করে থ্রি স্টার করছি একটা অ্যাটাকের মধ্যে। অবশ্যই সেই ভিডিওটা আমি আপনাদেরকে এই ভিডিওটার মধ্যেই দেখাবো। অবশ্যই আপনারা সেই অ্যাটাকের রিপ্লেটা দেখবেন। তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলি আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো। অটো আপগ্রেড ফিচার কিভাবে কিভাবে কাজ করে এবং কখন কখন করে কাজ করে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, ক্লাশ অফ ক্লান্সের কন্টেন্ট দেখতে পছন্দ করেন। তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিবেন। এখন আমি আপনাদেরকে বলি এই অটো আপগ্রেড ফিচারটা কখন কাজ করে। যদি আপনি আপনার একটা টাউনহল রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বেসের মধ্যে ৯০ দিন না ঢুকেন। অর্থাৎ আপনার একাউন্টের মধ্যে আপনি যদি ৯০ দিনের জন্য ইনএক্টিভ হয়ে যান, তখন আপনার বেসের মধ্যে অটো আপগ্রেড কাজ করবে। কিন্তু এটার মধ্যে একটা টুইস্ট আছে। আপনার টাউনহল লেভেল অবশ্যই ছোট হইতে হবে, টাউনহল এইটের নিচে হইতে হবে। এখন পর্যন্ত সর্বোচ্চ টাউনহল সিক্স এবং সেভেন পর্যন্তই এই অটো আপগ্রেড ফিচারটা দেখা গেছে। খুব কম ক্ষেত্রে উপরে হায়ার লেভেল টাউনহলের ক্ষেত্রে এই অটো আপগ্রেড ফিচারটা দেখা গেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লোয়ার টাউনহলের ক্ষেত্রে এই অটো আপগ্রেডটা বেশি দেখা যায়। তো এই অটো আপগ্রেডটা হওয়ার জন্য একটা মূল শর্ত আছে। সেই মূল শর্তটা হলো আপনাকে আপনাদের গেমের মধ্যে ৯০ দিন ইনএক্টিভ থাকতে হবে। অর্থাৎ ৯০ দিনের জন্য যেই একাউন্টটাতে আপনি অটো আপগ্রেড নিতে চাচ্ছেন সেখানে একটিভ হওয়া যাবে না। আপনাদেরকে আমি বলে দেই আমি তো খুব ইনএক্টিভ একটা প্লেয়ার ইউটিউবের উপরেও আপনারা দেখতেই পারতেছেন খুব ভিডিও কম আপলোড করি। তো আমার ভাই একটা দুইটা একাউন্টে এই অটো আপগ্রেড এমনিতেই হয়ে গেছে। তো চলেন আমি আপনাদেরকে এখন অটো আপগ্রেডের ফিচার দেখাই দেই কেমন করে কাজ করে এবং অটো আপগ্রেড হওয়ার পর কেমন দেখায় একটা বেসকে। তো চলেন বন্ধুরা এখন আমরা লগইন করি আমাদের সেই অটো আপগ্রেড হওয়া বেসটার মধ্যে। এখানে আপনারা যদি সুপারসেলের সুইচ একাউন্ট গুলোতে দেখেন। তো এইখানে হ্যাক নামে আমার একটা আইডি আছে। যেই আইডি টাউনহল ফাইভ এর আইডি, এই আইডিটাকে আমি ৯০ দিনের জন্য ইনএক্টিভ ছাড়ে দিছিলাম। তো অবশ্যই এতদিনে এই আইডিটার উপরে আমার অটো আপগ্রেড অন হয়ে গেছে। তো এই আইডিটার উপর যদি আমি লগইন করি তো আপনারা দেখতেই পারতেছেন। আমার এখানে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে অর্থাৎ সুপারসেল লোড নিতেছে। তো এখানে আপনারা বিল্ডার বেসের একটা লোডিং স্ক্রিন দেখতে পারতেছেন। অবশ্যই আগের ভিডিও এইটা। তো দেখেন বন্ধুরা আমাদের এখানে চারটা সিডব্লিউএল আমরা খেলিনি অর্থাৎ চার মাস ইনএক্টিভ ছিলাম এবং জুলাই সিজন চ্যালেঞ্জ এখানে চলে আসছে। জুলাই মাসে এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি। এবং দেখেন আমাদের কাছে আমাদের ভিলেজার চলে আসছে। বলতেছে নট এ স্টেপ ক্লোজার। তো অবশ্যই আপনারা বুঝতেছেন এখানে আমাদের গেমের মধ্যে অটো আপগ্রেড কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যদি আমরা সাইডে আরেকটা ক্লিক করি। তাহলে এখানে বুঝতে পারবেন আমাদের এখানে ভিলেজার আমাদেরকে কোনো না কোনো কথা বলতেছে এবং আমাদেরকে সন্দেহ করতেছে যে আমরা একটা ভাই শয়তান গবলিন। মানে ওই যে সবুজ কালারের মানুষগুলো যেগুলো দিয়ে ভাই এখানে লুট করে আরকি শয়তান গবলিন। তো এখন আমাদেরকে কি করতে হবে আমাদের নিজের বেসের উপরেই আমাদেরকে অ্যাটাক দিতে হবে। এই অ্যাটাকটাই ছিল সেই অ্যাটাক যেখানে আমি ৩৬৬ টা বারবেরিয়ান ইউজ করছিলাম। শুধু কি করছি ভাই বারবেরিয়ান একটা করে ছাড়ছি এবং ক্যানন আর আর্চার টাওয়ারের সামনে ভাই বারবেরিয়ান গুলোকে মরতে দিছি। আমি চাইলেই এখানে ১০০০ টা বারবেরিয়ান ইউজ করতে পারতাম। বাট এখানে আমি ইচ্ছা করে ওরকম করছি যাতে একটা রেকর্ড সেট করতে পারি। পরবর্তীতে যদি কখনো আমি এখানে আমার আইডি গুলোর উপরে অটো আপগ্রেড ফিচার অন করি তাহলে অবশ্যই এই রেকর্ডটা সেট করার চেষ্টা করব। এখানে ভাই ৩৬৬ টা বারবেরিয়ান এবং এখানে ৭২ টা জায়ান্ট আর ৫৬ টা বেলুন ট্রুপ ইউজ করতেই ভাই আমার ১৭ মিনিটের বেশি সময় লাগছে। আপনারা চিন্তা করেন আমি একটা অ্যাটাক দিছি ১৭ মিনিট ধরে একটা বেসের উপর তাও আবার আমি আমার বেসেই অ্যাটাক দিছি। তো চিন্তা করেন আমার বেসটা কতটা হার্ড ছিল। একটা বেসকে বিট করতে আমার ১৭ মিনিটের বেশি সময় লাগছে। তো বন্ধুরা এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেই। কারণ আপনাদের জন্য বোরিং ফিল হবে। খালি আপনারা এটা বুঝতে পারেন যে আমি ভাই এখানে ট্রুপস গুলোর ওয়েস্ট করছি। এবং সুপারসেল আমাকে কিছু সময় পর পর ট্রুপস গুলোকে লোড করে দিছে। অর্থাৎ নির্দিষ্ট কিছু সময় পর পর সুপারসেল আমাদেরকে অটোমেটিক্যালি আমাদের ডেকের মধ্যে ট্রুপস গুলোকে দিতে আছে। এবং আমরা সেই ট্রুপস গুলোকে ইউজ করে অ্যাটাকও দিতে আছি। সেই ট্রুপস গুলো যদি মরে যায় রিলোড হওয়ার পর সুপারসেল আবার আমাদেরকে ট্রুপস দিতেই আছে। তো এভাবেই আমি অনেক গুলো ট্রুপস ইউজ করছি এবং একটা রেকর্ড সেট করছি। তো আপনাদের জন্য একটা কাজ থাকলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এই সব গুলো ট্রুপসের হাউজিং স্পেস মিলাইলে আমি কত হাউজিং স্পেসের ট্রুপস দিয়ে অ্যাটাক দিছি। তো আমি ভাই একটু অংকতে কাঁচা আপনারা অবশ্যই এই হিসাবটা আমার কমেন্ট সেকশনে জানায় দিবেন এবং আমি এটার একটা স্ক্রিনশটও নিয়ে রাখলাম। তো আমি যদি আমার বেসের মধ্যে ফেরত আসি তো এখানে আমার ভিলেজার ভাই একটু ঢং ঢাং করতেছে। তো বুঝতেছিনা ভিলেজারের কি যে নাটক লাগছে ভাই। তো দেখেন এখানে সব জায়গায় আমাদের আপগ্রেডেশন কমপ্লিট হইছে। আমাদেরকে অনেক কিছু করতে বলতেছে যেগুলো আমরা এখন পর্যন্ত করিনি। প্রথমে এখানে আমরা আমাদের ল্যাবরেটরিতে আসলাম। আমাদের যেহেতু লোয়ার টাউনহল এই কারণে ট্রুপসও কম এবং দেখেন আমাদের চারটা ট্রুপস ভাই তিন লেভেল করে আপগ্রেড হয়ে গেছে। এর পরবর্তীতে বন্ধুরা আমাদের এখানে অনেক কিছুই দেখাচ্ছে যেগুলো আমাদের গেমের মধ্যে আরকি আমরা অনেক দিন ধরে দেখিনি। আমরা যদি এই উপরের পাশে আসি তো এখানে আমরা উপরের দিকে আসলে আমাদের অনেক কিছুই আছে। এখানে আমাদেরকে ট্রুপস ট্রেন করতে বলতেছে। এখানে বুস্ট আপ হয়ে আছে আপনারা বুঝতেই পারতেছেন এবং আমরা যদি ভাই এখানে একটু খেয়াল করি আমাদের ভিলেজার এখানে টেনশনে পড়ে গেছে। দেখা যাক কি করা যায়। আর ভাই এদিকে দেখেন লুট কার্ডও প্লেস করা আছে। ভাই ৪০ লাখ করে লুট আমাদের এই লুট কার্ডের মধ্যে আছে। আপনি কল্পনা করতে পারতেছেন টাউনহল ফাইভ এর জন্য ৪০ লাখ লুট। এবং এখানে দেখেন ভাই শেষ আমাদের এখানে বিল্ডার হাটের আপগ্রেডেশন। দেখা যাক বিল্ডার আমাদের এখানে কি কি আপগ্রেড কমপ্লিট করছে। আর্মি ক্যাম্প করছে, এলিক্সির কালেক্টর করছে, ভাই অনেক ধরনের আপগ্রেড করছে। তা আবার একটা না দুইটা তিনটা চারটা পাঁচটা করে আপগ্রেড করছে। এলিক্সির কালেক্টর গুলোকে ম্যাক্স করে দিছে, এলিক্সির স্টোরেজও ম্যাক্স করছে। গোল্ড কালেক্টর গুলোকে ম্যাক্স লেভেল পর্যন্ত নিয়ে গেছে, গোল্ড স্টোরেজটাকেও ম্যাক্স করছে। ব্যারাাকস আপগ্রেড করছে, ল্যাবরেটরি আপগ্রেড করছে, ক্যানন আপগ্রেড করে নিয়ে গেছে, আর্চার আপগ্রেড করছে অর্থাৎ আর্চার টাওয়ার আরকি। এবং দেখেন ভাই ওয়ালসও আপগ্রেড করছে টাউনহল রিকোয়ারমেন্ট অনুযায়ী। মটার এবং ইয়ার ডিফেন্সও আপগ্রেড করছে। এত কিছু আপগ্রেড করছে এই ৯০ দিনের ভিতরে। তো বন্ধুরা এইটাই হলো অটো আপগ্রেড ফিচারের অনেক বড় একটা অবদান। অটো আপগ্রেডের কারণে আমরা এত কিছু আপগ্রেডেশন দেখতে পারতেছি। আমি যদি ৯০ দিনের কথা চিন্তা করতাম ফুল যদি একটিভও না হইতাম এভারেজ একটিভ হলেও আমি কিন্তু এত আপগ্রেড করতে পারতাম না। তো যাই হোক আমাদেরকে আমাদের বিল্ডার এবং অটো মিলে অনেক কিছু আপগ্রেডেশন প্রোভাইড করছে। তো বন্ধুরা এইটাই হলো অটো আপগ্রেডের ফিচার। আপনারা যদি আপনাদের বেসের উপরে ৯০ দিনের জন্য ইনএক্টিভ হয়ে যান এরকম অটো আপগ্রেড আপনারা দেখতে পারবেন। আর বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হন এবং এরকমই ক্লাশ অফ ক্লান্সের কন্টেন্ট দেখতে চান। তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিবেন। আর বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদেরকে এই অটো আপগ্রেডটা কেমন লাগলো। এবং ওই যে আমি আপনাদেরকে ক্যালকুলেশন করতে দিলাম ওই ক্যালকুলেশনের হিসাবটাও কমেন্ট সেকশনে কেউ না কেউ জানায় দিবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। কথা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন

Auto Upgrade কি !! How Auto Upgrade Works in COC? কিভাবে Auto Upgrade কাজ করে? (Clash of Clans)
CoC DoT CoM
10m 56s1,440 words~8 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


