[0:00]Facebook চালানোর জন্য আপনি ট্রাস্টেড ভিপিএন ইউজ করছেন অথবা পেইড ভার্সনের একটা ভালো মানের ভিপিএন ইউজ করছেন। বাট আপনি যদি ভিপিএন ইউজ করার সময় এই তিনটা কাজ করেন তাহলে আপনি জেনে রাখেন যে আপনি মারাত্মক ঝুঁকিতে আছেন। সো ভিপিএন ইউজ করার সময় কোন তিনটা কাজ করা যাবে না সেটা নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। নাম্বার ওয়ান, ভিপিএন ইউজ করার সময় মাস্ট বি আপনি যেকোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। অর্থাৎ কোন ব্যাংকের একাউন্টে লগইন করবেন না বা এ ধরনের আর্থিক কোন যদি সাইট থাকে বা আর্থিক কোন প্রতিষ্ঠান থাকে তাহলে সেইখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন না। কারণ ম্যাক্সিমাম সময় আমরা যে ভিপিএন গুলো ইউজ করে থাকি ফ্রি ভিপিএন ইউজ করে থাকি। বাট ফ্রি হলেও অনেকে ট্রাস্টেড মনে করেন বাট সেই ভিপিএন যদি চায় যে আপনার তথ্যগুলোকে সে ইউজ করবে তাহলে কিন্তু সে করতে পারে। অর্থাৎ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে পারে। ওকে। যেহেতু আপনি তাদের মাধ্যমেই সেই সাইটটাতে প্রবেশ করছেন। সো আপনি চেষ্টা করবেন আর্থিক কোন প্রতিষ্ঠানে কোন প্রকার লগইন না করার জন্য ভিপিএন ইউজ করার সময়। সেটা পেইড ভিপিএন হোক বা ফ্রি হোক, সব সময় এই জিনিসটাকে আপনি এড়িয়ে যাবেন। নাম্বার টুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। অনেকেই আছেন ভাবছেন যে ভিপিএন ইউজ করা মারাত্মক ঝুকির একটা ব্যাপার। এই ক্ষেত্রে যে কাজটা করতে চাচ্ছেন যে ভিপিএনটা লগইন করে এখন আপনার প্রাইমারি যে ফেসবুক আইডিটা রয়েছে সেটা চালাচ্ছেন না। আপনার সেকেন্ডারি ফেসবুক আইডিতে লগইন করতে যাচ্ছেন। সো এই অবস্থায় যদি আপনি লগইন করতে যান অন্য কোন দেশের আইপি ইউজ করে অর্থাৎ ভিপিএন ইউজ করলে তো অন্য দেশের আইপিতে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার আইডেন্টিটি কনফার্মেশন করতে বলবে। এখন এই আইডেন্টিটি কনফার্মেশন করতে গেলেই কিন্তু আপনার ঝামেলাটা বাধবে। ওকে। সো আপনার এই আইডিটা আপনি ফিরিয়ে আনতে পারবেন না। এই ক্ষেত্রে দেখা গেল যে আপনি 100 টা আইডি লগইন হলেও বাট এখান থেকে হয়তোবা 70 টা আইডিতে আইডেন্টিটি কনফার্মেশন লাগবে না বাট 30 টাতে লাগতে পারে বা 20 টাতে লাগতে পারে। সো এখানে কিন্তু আপনার রিস্কটা থেকে যাচ্ছে। আর এই অবস্থায় আপনি যদি আইডেন্টিটি কনফার্মেশনটা পারফেক্টলি আসলে শেষ না করতে পারেন তাহলে কিন্তু আপনার আইডি এইটা কখনোই ফিরে পাবেন না। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে আপনারা যদি ট্রাস্টেড ভিপিএন বা পেইড ভিপিএন ইউজ করেন তাহলে জাস্ট একটা কান্ট্রি সিলেক্ট করবেন প্রত্যেকবারই। মানে এটা চেঞ্জ করবেন না। ওটোটা দিবেন না ঠিক আছে। একটা কান্ট্রি সিলেক্ট করে আপনারা ভিপিএনটা ইউজ করবেন এবং নতুন কোন একাউন্টে লগইন করতে যাবেন না ভিপিএন ইউজ করে। নাম্বার থ্রি আপনি যখন ভিপিএন ইউজ করতে যান তখন কান্ট্রি যখন সিলেক্ট করতে যান সেখানে দেখবেন যে একটা অপশন রয়েছে ওটু নামে। ঠিক আছে। এই ওটুটা দিলে যেটা হয় আপনার ভিপিএন যে দেশের আইপিটা ভালো পাবে সেটাকেই সে কানেক্ট করবে। ঠিক আছে এটা কিন্তু আপনার জন্য মারাত্মক রিস্কি একটা ব্যাপার যেটা আমি আগের ভিডিওতে বলেছি। সো এই ওটুটা সিলেক্ট করতে যাবেন না এটা আপনার জন্য খুবই রিস্কি হয়ে যায়। এক্ষেত্রে স্পেসিফিক একটা দেশ আপনি সিলেক্ট করবেন। ওকে। তাহলে আপনার ফেসবুক বা সোশ্যাল যে একাউন্টগুলো রয়েছে সেগুলো আপনার ভালো থাকবে। ওকে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি আগের ভিডিওতে নিষেধ করেছেন যে আমি ভিপিএন ইউজ না করার জন্য। বাট এখন কেন বলছেন যে সতর্ক থাকার জন্য? হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি অনেকেই এখন ভিপিএন ইউজ করছেন। ঠিক আছে। আর ভিপিএন ইউজ করার পর যারা এই প্রবলেমগুলো ফেস করছেন তারা কিন্তু আমাকেই মেইল করছেন। যে কারণে আমার মনে হলো যে না আমি বলেছি তারপরেও অনেকেই ভিপিএন ইউজ করছেন। যারা করছেন তাদেরকে অত থামানো যাচ্ছে না বাট তাদেরকে একটা সতর্কবাণী আমার দিয়ে দেওয়া জরুরি। আবার অনেকেই হয়তোবা নেগেটিভ কমেন্ট করতে পারেন যে আসলে সরকারের ইয়ে করছি কিনা আমি প্রতিনিধিত্ব করছি কিনা। এরকম কিছুই না ভাই। জাস্ট আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আগের ভিডিওটা করেছিলাম। যেহেতু আমি টেক নিয়ে কাজ করি। আপনাদের সতর্ক করাটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সতর্ক করলাম যে যদি আপনারা একান্তই ভিপিএন ইউজ করেন মানে আগের ভিডিওতেও বলেছি তাহলে পেইড বা ট্রাস্টেড ভিপিএন ইউজ করবেন। আর যদি করেন তাহলে এই যে তিনটা বিষয় বললাম এই তিনটা বিষয় মেনে চলবেন তাহলে দেখবেন যে আপনার ভিপিএন ইউজ করে আপনার আইডিটা মোটামুটি আপনি চালাতে পারছেন। আর যদি কপাল খারাপ থাকে তাহলে হয়তোবা আইডি নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে। সো আমি সতর্ক বাণী আপনাদের যেটা দেওয়ার দরকার ছিল সেটা দিয়ে দিলাম। গাইজ ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো। আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS



