[0:00]হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে এন্ড্রয়েড ফোনে এমনও পাঁচটি অসাধারণ ট্রিক্স দেখাবো যেগুলো আপনার ডেইলি লাইফে অনেক অনেক বেশি উপকার করবে। চলুন কথা না বাড়িয়ে সেই ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করা যাক।
[0:16]ট্রিক্স নাম্বার ওয়ানটা তাদের জন্য বেশি কার্যকরী যারা মোবাইল এমবি বা ডাটা কিনে ফেসবুকিং ইউটিউবিং বা নেট চালান। কিভাবে চলুন আপনাদেরকে বলি যখন আপনি 1GB এর একটা ডাটা প্যাকেজ কিনলেন তখন সাথে সাথে আপনি দেখবেন যে এখানে 200 বা 300 এমবি ডাটা ইনস্ট্যান্ট খরচ হয়ে গেছে বাট আপনি ফেসবুকিং বা ইউটিউবিং কোনটাই করেননি বা নেট ব্রাউজিং করেননি। মূলত আপনার ফোনের যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রয়েছে সেখান থেকে তারা কিন্তু প্রচুর পরিমাণে ডাটা কেটে নিয়ে যায় অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ডাটা থেকে কিন্তু আপনার এই ডাটাগুলো খরচ হয়ে যায় কিভাবে সেটা বন্ধ করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতেই আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পারবেন কানেক্টিং এন্ড শেয়ারিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ডাটা ইউজেস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখেন সমস্ত অ্যাপসগুলো শো করছে। সো একটা অ্যাপসের উপর ক্লিক করবেন মানে একটা একটা করে কাজটা করতে হবে ক্লিক করার পর নিচের দিকে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ডাটা নামে একটা অপশন রয়েছে এটা কিন্তু চালু রয়েছে জাস্ট এটাকে আপনি অফ করে দিবেন। অফ করে দিলে কিন্তু কাজ শেষ আবার অনেক ফোনে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা নামে একটা অপশন থাকবে এটা বন্ধ করে দিলে সমস্ত অ্যাপসগুলোর জন্য একই সাথে কাজ করবে। আবার এই xiaomi এই ফোনটাতে এই একটা একটা করে আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন এভাবে এসে এসে একটা একটা করে বন্ধ করে দিবেন তাহলে আপনি যেটুকু ডাটা কিনবেন ঠিক আছে আপনি যে অ্যাপসটা যখন চালাবেন সেতাতে কিন্তু ডাটা খরচ হবে বাকি অ্যাপসগুলো থেকে কিন্তু ডাটা খরচ হবে না এভাবে কিন্তু হয়তো ডাটা খরচের হাত থেকে আপনি বেঁচে যাবেন।
[1:39]আমরা যখন ইউটিউবে কোন ভিডিও প্লে করি তখন সেই ভিডিওটা কিন্তু কাস্টমাইজ করে আমরা আমাদের নিজেদের মতো ফোনের কোন একটা অংশে রাখতে পারি না। বাট এই ক্ষেত্রে যদি আপনি আপনার ফোনে যদি ভিএলসি যে প্লেয়ারটা রয়েছে সেটাকে ইন্সটল করে দেন ইন্সটল করার পর আপনি যদি এখানে শেয়ার বাটনে ক্লিক দেন তাহলে এখানে ভিএলসি প্লেয়ারটা আপনি দেখতে পারবেন অথবা মোরে গেলেও আপনি খুঁজে পাবেন। দেন আপনি এটার উপর যদি ক্লিক দেন তাহলে দেখেন আপনার এই ভিডিওটা কিন্তু ছোট করে এখানে চলে আসলো এখন আপনি ইচ্ছা মতো এটাকে যেখানে ইচ্ছা সেখানে রেখে আপনি কিন্তু অন্য কাজগুলো করতে পারবেন। এই ট্রিক্সটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে পার্সোনালি আমার অনেক বেশি কাজে লাগে। আপনি যদি চান যে আপনার স্মার্টফোনে কোন ফোল্ডারকে আপনি হাইড করে রাখবেন কোন প্রকার থার্ড পার্টি অ্যাপস ছাড়াই তাহলে সেটাও কিন্তু সম্ভব কিভাবে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজার এ আসার পর এখানে ফাইলের যে আইকনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি যে ফোল্ডারটাকে হাইড করতে চাচ্ছেন ওকে জাস্ট এই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন এখান থেকে ফ্রন্ট নামে যে ফোল্ডারটা রয়েছে এইটাকে আমি হাইড করবো সো এটার উপর একটু চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পর এটা সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পর নিচের দিকে মোড় নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দিয়ে তারপর হচ্ছে এখানে রিনেমে ক্লিক করবো। রিনেমে ক্লিক করার পর আমি জাস্ট কারসোরটাকে একদম সামনের দিকে নিয়ে আসবো এখন হচ্ছে জাস্ট একটা ডট দিয়ে দেবো আর কিচ্ছু না একটা ডট দিয়ে তারপর হচ্ছে এখান থেকে টিক চিহ্নটা তুলে দিব এখন ওকে করে দিব আবারও হচ্ছে ওকে করে দিব। ওকে এখন দেখেন এই ফোল্ডারটা কিন্তু এইখানে আর নেই চলে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এইটা যদি এইখানে না থাকে তাহলে এটাকে আমি হাইড করে রেখে আমার লাভ কি। হ্যাঁ এটাকে কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন দেখার জন্য দেখেন বাম পাশে থ্রি লাইনস রয়েছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর সেটিংসে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে শো হিডেন ফাইলস এটাকে আপনি জাস্ট অন করে দিবেন অন করে দেওয়ার পর এই ফোল্ডারটাকে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এই যে মুভিজ এই যে ফোল্ডারটা এটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকে এই হচ্ছে মূলত ট্রিক্স।
[3:35]ধরেন আপনি ক্রোম ব্রাউজার বা অন্য কোন ব্রাউজারে গিয়ে কোন কিছু সার্চ করলেন অথবা আপনার সিক্রেট কোন ওয়েবসাইটে আপনি ভিজিট করলেন বাট পরবর্তীতে আপনার ফোনটা কেউ হাতে নিলে সে কিন্তু বুঝতে পারবে যে আপনি কোন কোন সাইট ভিজিট করেছেন আর আপনি যদি হিস্টরি থেকে এইসব ডাটা ডিলিট করে দেন তাহলে কিন্তু রিসেন্ট ডিলিট হওয়ার সবগুলোই চলে যাবে তখনও কিন্তু সে ব্যক্তি বুঝতে পারবে যে আসলে আপনি সবকিছু ইচ্ছা করে ডিলিট করে দিয়েছেন। বাট আপনি একটা ট্রিক্স আছে সেটা প্রয়োগ করলে আপনার ব্রাউজারের সমস্ত হিস্টরিও ঠিক থাকবে আপনি কিন্তু সিক্রেটলি সবকিছু ব্রাউজ করতে পারবেন। কিভাবে চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্রাউজারে আসার পর থ্রি ডটস রয়েছে যেখানে এখানে ক্লিক দেবেন দেওয়ার পর হচ্ছে নিউ ইনকন্টিকো মোড ট্যাব এখানে ক্লিক দেবেন। এখন দেখেন সবকিছু ব্ল্যাক হয়ে আসছে এখন আপনি সার্চ বারে গিয়ে যা ইচ্ছা লিখবেন লেখার পর আপনি এখানে ভিজিট করতে পারেন যা ইচ্ছা সবকিছু করতে পারেন। এখন এই কাজগুলো করার শেষে আপনি জাস্ট হচ্ছে যে 1 প্লাস বা হচ্ছে এই যে ট্যাবের অপশনটা থাকবে এখানে ক্লিক দিয়ে জাস্ট এটাকে যদি আপনি বন্ধ করে দেন বন্ধ করে দিয়ে কিন্তু আপনি আবারও আগের ব্রাউজারে ফিরে আসবেন বাট হিস্টরিতে আপনার কোন কিছুই থাকবে না। এই ট্রিক্সটা কিন্তু অনেকেরই অনেক বেশি কাজে লাগতে পারে।
[4:42]আপনার বাসায় যদি এমন কোন ছোট বাচ্চা থেকে থাকে যারা আপনার স্মার্টফোনটাকে হাতে নিয়ে প্রায়ই সে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার চেষ্টা করে বা স্মার্টফোনটা দিয়ে অনেক কিছু করার চেষ্টা করে বাট আপনি চান যে তারা কোন প্রকার অ্যাডাল্ট কন্টেন্ট যাতে না দেখতে পারে অর্থাৎ আপনি চান যে অ্যাডাল্ট কন্টেন্টগুলো যাতে বন্ধ করে রাখা যায় তারা যদি ভুলে সার্চও করে ফেলে তারপরেও যেন অ্যাডাল্ট কন্টেন্টগুলো না দেখতে পারে। এক্ষেত্রে একটা ট্রিক্স আছে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোমে আসার পর এখান থেকে থ্রি ডটসে ক্লিক করবেন থ্রি ডটসে ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউজ সিকিউর ডিএনএস ওকে এইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাধারণত এইটা আপনাদের সিলেক্ট করা থাকবে উপরেরটা ঠিক আছে ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার। আপনারা যে কাজটা করবেন চুজ এনাদার প্রোভাইডার এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে জাস্ট আপনারা এই যে দেখেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটাকে আপনি সিলেক্ট করে দেবেন তাহলেই আপনার বাচ্চা যদি ভুলে ও কোন অ্যাডাল্ট কন্টেন্ট দেখার চেষ্টা করে তাহলে কিন্তু অ্যাডাল্ট কন্টেন্টগুলো আপনার ব্রাউজারে অন হবে না। গাইস এই ট্রিক্সটা আশা করি অনেকেরই অনেক বেশি কাজে লাগবে মূলত এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

![Thumbnail for 세나리버스] 란드 이후 진짜 빡센 총력전! 세팅값 정리 완료, 6/5세공 없이 IN100 총력전 덱 공유합니다! by 윤쿵쿵TV](/_next/image?url=https%3A%2F%2Fimg.youtube.com%2Fvi%2FFhujwmjvgFk%2Fhqdefault.jpg&w=3840&q=75)

