[0:02]দিয়ে গেল বসন্তের এই গান খানি, বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি।
[0:12]তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে আঁখি তব ছলছলো এই বহু মানে।
[0:22]কবিগুরুর এই গানের মতোই কালের ফেরে প্রকৃতির সতেজ রঙ আর নবসাজে দিকপাল হয়ে আসা ঋতুরাজ বসন্ত একসময় বিদায় দেয়।
[0:34]সঙ্গে নিয়ে আসে নতুন বছরের সওগাত। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস ব্যাপী চলা বসন্তের রাজত্ব এসে শেষ হয়, চৈত্রর অন্তিম দিনে।
[0:48]সেই সঙ্গে বয়ে নিয়ে আসে নতুন বাংলা বছরের সূচনা লগ্নের আগাম সুবাস।
[0:57]পুরনো বছর ও জীর্ণতাকে বিদায় এবং নতুন বছর ও আশাকে বরণ করার উৎসব চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ।
[1:09]নমস্কার বন্ধুরা, সাথী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সামনেই পয়লা বৈশাখ।
[1:18]বন্ধুরা, আজকের ভিডিওতে নববর্ষের অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালনার কিছু নমুনা বক্তব্য শেয়ার করলাম।
[1:29]যদি বৈঠকী আড্ডা হয়, নববর্ষে, তাহলে গল্পের মেজাজে সঞ্চালনা করতে হবে।
[1:36]প্রভাতফেরীর আয়োজন থাকলে এমনভাবে সঞ্চালনা করতে হবে যাতে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে আকর্ষণ করে।
[1:46]মঞ্চ সঞ্চালনার জন্য কিন্তু একটি সুন্দর স্ক্রিপ্ট তৈরি করতে হবে।
[1:54]যদি অনুষ্ঠানটি ভালো করে করতে হয়, তাহলে কিন্তু স্ক্রিপ্ট আগে থাকতে তৈরি করে রাখতে হবে।
[2:00]সেজন্যে আজকের ভিডিওতে আমি একটি মঞ্চ সঞ্চালনার স্ক্রিপ্ট শেয়ার করলাম।
[2:11]সঞ্চালক, সূচনা পর্ব, আচ্ছা, আগেই বলে রাখি, এখানে আমি স্ক্রিপ্টে একজন সঞ্চালক রেখেছি।
[2:30]যদি তোমাদের দুজন সঞ্চালনায় থাকে, তাহলে তোমরা এই স্ক্রিপ্টটাকে দুভাগে ভাগ করে নিয়ে করতে পারো।
[2:38]নিজেদের মতো করে এডিট করে নিয়ে তারপরে সেটা করতে পারো।
[2:43]তো আমি একজনই রেখেছি সঞ্চালকের। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।
[2:55]রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি, আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
[3:05]মায়ার কুজ্ঝটিকা জাল যাক দূরে যাক এসো হে বৈশাখ, এসো, এসো।
[3:14]নমস্কার আমি কাবেরী। পয়লা বৈশাখের এই শুভক্ষণে উদয়ন কালচারাল সোসাইটির পক্ষ থেকে সবাইকে কে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
[3:29]সঞ্চালক: পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ।
[3:38]এই দিনটি বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। নববর্ষ বাঙালি জাতিকে একত্র করে জাতীয়তাবোধে।
[3:57]ধর্ম, বর্ণ নির্বিশেষে আপামর বাঙালি নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানায়।
[4:10]পুরনো বছরকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে বাঙালি জাতি।
[4:20]এই দিনের সঙ্গে অজস্র ইতিহাস এবং বাঙালির আবেগ জড়িয়ে।
[4:27]বাংলা নববর্ষের প্রথম দিনটি বাঙালি ব্যবসায়ীরা হালখাতা উদযাপন করেন, নতুন জামা পরে অনেক আনন্দের সঙ্গে কাটে পয়লা বৈশাখ, ছুটিয়ে চলে খাওয়া-দাওয়াও, প্রিয়জনদের সঙ্গে পয়লা বৈশাখের আনন্দ ভাগ করে নিতে প্রতি বছরের মতো এই বছরেও নববর্ষে উদয়ন কালচারাল সোসাইটির পক্ষ থেকে আয়োজিত হয়েছে সুন্দর এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
[5:13]তবে আপনাদের উজ্জ্বল উপস্থিতি ছাড়া তা অসম্পূর্ণ। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।
[5:27]আপনাদের সহযোগিতায় অনুষ্ঠানটি হয়ে উঠুক সুন্দরময়।
[5:30]সঞ্চালক: আজকের এই বিশেষ দিনে, আমাদের মধ্যে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি [প্রধান অতিথির নাম] সমাজে যার অবদান অমূল্য, তার প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
[5:59]তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা আমাদের প্রেরণা দেয়।
[6:04]আজকের শুভক্ষণে অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য তাকে (নাম বলতে হবে) মঞ্চে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
[6:16]তাকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি উদয়ন কালচারাল সোসাইটির মাননীয় সভাপতি এবং সেক্রেটারি (নাম উল্লেখ করতে হবে)।
[6:30](প্রধান অতিথির বক্তব্য এবং সম্মাননার পরে) ধন্যবাদ জ্ঞাপন ধন্যবাদ, [প্রধান অতিথির নাম]।
[6:37]আপনার আদর্শ প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে চলেছে। আপনার মূল্যবান অন্তর্দৃষ্টির জন্য আমরা কৃতজ্ঞ।
[7:08]সঞ্চালক: সুপ্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে আমাদের উদয়ন কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ এর সাংস্কৃতিক অনুষ্ঠান।
[7:35]আজকের এই বিশেষ দিনে আমাদের অনুষ্ঠানটি হবে নাচ, গান, হাসি, আনন্দ, এবং ভালোবাসার মিলনমেলা।
[7:43]তো, আপনাদের সবার সাথে মিলে আমরা নতুন বছরের এই শুভ মুহূর্তটি উদযাপন করতে প্রস্তুত, তাই না? তাহলে, এবার আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম পর্ব।
[7:59]সমগ্র অনুষ্ঠান নির্দেশনায়- জয় সরকার, কাকলি মজুমদার, সোনালী চাকি ও অধীর কর।
[8:15]আমাদের যন্ত্রসঙ্গীত আছেন- রিমা সেন, জয়িতা নাথ, অশোক নাথ।
[8:21]মঞ্চ সজ্জায় -রূপালী দে ও প্রিয়রঞ্জন দাস।
[8:27]অনুষ্ঠানের ঘোষণা: সঞ্চালক: 'নতুন বছর, নতুন শুরু, ডাক দিলো এই বৈশাখ-- পয়লা আমার পয়লা তোমার পয়লা সবার থাক!'
[8:34]আজকের প্রথম পরিবেশনা সমবেত সঙ্গীত, পরিবেশনায় উত্তরণ সঙ্গীত ভবনের শিল্পীবৃন্দ।
[9:20](করতালির সঙ্গে তাদের স্বাগত জানাবেন)। (পারফরমেন্স এর শেষে) অপূর্ব সুন্দর পরিবেশনা।
[9:37]উত্তরণ সঙ্গীত ভবনের শিল্পীবৃন্দের জন্য একটা জোরে হাততালি।
[9:45]সঞ্চালক: পরবর্তী পরিবেশনা কবিগুরুর "এক গাঁয়ে" কবিতাটি আবৃত্তির সাথে নৃত্য।
[9:51]আবৃত্তি পরিবেশন করবেন শিল্পী- রেখা পাল ও অমল রায়।
[9:58]নৃত্য পরিবেশনায় শিল্পীরা- সঞ্চিতা ধর, সুশীল জানা, শ্রেয়সী মুখার্জী, শ্রেয়া রায় ও অর্ক সেন।
[10:04](করতালির সঙ্গে তাদের স্বাগত জানাবেন)। (পারফরমেন্স এর পর) অসাধারণ লাগলো আবৃত্তি ও নৃত্যের মেলবন্ধন।
[10:28]কিছুসময়ের জন্য আমরা হারিয়ে গিয়েছিলাম সেই গাঁয়ে যেখানে দোয়েল পাখি গান করে।
[10:35]আরও একবার জোরে করতালি আমাদের শিল্পীবৃন্দের জন্য।
[10:41]পরবর্তী ঘোষণা: সঞ্চালক: একটি নতুন সূর্যের আলো আসছে, নতুন সম্ভাবনা নিয়ে।
[10:49]আমাদের অনুষ্ঠানে আরও কিছু চমৎকার মুহূর্ত অপেক্ষা করছে।
[11:04]কিন্তু তার আগে, আমরা চাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে।
[11:11]আসুন, একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং সবাইকে আরও আনন্দিত এবং উৎসাহিত করি! সেই সাথে আছে একটু মিষ্ট মুখের ব্যবস্থা।
[11:26]নির্দেশিকা: এইভাবে সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান তালিকা অনুযায়ী পরপর সঞ্চালনা করতে হবে।
[11:32]অনেকসময় নাটক মঞ্চস্থ করার আগে মঞ্চসজ্জার জন্য একটু সময় চেয়ে নেওয়া হয়।
[11:38]সেই সময় যদি কোনো বিশেষ ঘোষণা থাকে উপস্থাপক তা দর্শকবৃন্দকে জানিয়ে দিতে পারেন।
[11:42]আয়োজক, ভলান্টিয়ারদের মঞ্চে অবশ্যই ধন্যবাদ জানাবেন। তাদের সাহায্য ছাড়া উৎসব আয়োজন অসম্ভব।
[12:11]অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নববর্ষ নিয়ে কিছু কথা বলবেন।
[12:15]আর নববর্ষের অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালনার জন্য অবশ্যই বাঙালি পোশাক পড়বেন।
[12:21]মেয়েরা শাড়ি ও ছেলেরা ধুতি-পাঞ্জাবি সেজে মঞ্চে আসবেন এবং অবশ্যই সব কথা বাংলাতে বলবেন।
[12:32]শেষ ঘোষণা সঞ্চালক: বাঙালির সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে পয়লা বৈশাখ।
[12:38]এই দিনে বাঙালি যেন তার নিজস্ব সংস্কৃতিকে আরও একটু বেশি জড়িয়ে ধরে।
[12:42]নিজের শিকড়ের আরও কাছাকাছি এদিন আসে বাঙালি সমাজ।
[12:45]বাঙালির ঘরে, জনজীবনে এবং আর্থ সামাজিক সংস্কৃতিতে এরকম উৎসব দ্বিতীয়টি নেই।
[12:50]নববর্ষে নব রূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক আগামী দিনগুলো।
[13:24]আরও একবার সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।
[13:34]শুভ নববর্ষ। ধন্যবাদ।



