Thumbnail for ফেসবুক বিজনেস পেজ খোলার নিয়ম | How to Create Facebook Business Page by AFR Technology

ফেসবুক বিজনেস পেজ খোলার নিয়ম | How to Create Facebook Business Page

AFR Technology

16m 45s2,161 words~11 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]উপরে দিকে Create নামে একটা অপশন আছে, জাস্ট এই Create এ ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে যে Personal profile, আরেকটা হচ্ছে Public page, ঠিক আছে?
[0:00]কারণ আপনার একটা Professional page, জাস্ট এইখানে Bio তে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জাস্ট সংক্ষেপে লিখবেন, ঠিক আছে?
[0:00]আপনি আসলে এখানে Link করতে চান কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ওকে। জাস্ট এই জিনিসগুলো। তারপরে দেখেন উপরের দিকে যে অপশনটা রয়েছে যে Sign Up এর অপশন যদি আপনার দরকার হয় আপনি নিতে পারেন না হলে বাদ দিবেন, ঠিক আছে?
[0:00]দেখেন আমি Next অপশনে ক্লিক দেই। এখন এখান থেকে বলছে Invite করার জন্য Friends দেরকে, ঠিক আছে?
Use this transcript
Related transcript hubs

[0:00]Facebook business করতে হলে অবশ্যই আপনাকে একটা Facebook business page থাকতে হবে। সো প্রফেশনালি কিভাবে আপনারা একটা Facebook এর business page খুলতে পারেন, আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা একদমই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করি যে কিভাবে আপনারা Facebook এ business page খুলবেন। ওকে প্রথমে দেখেন আমি আমার Facebook এর app এ চলে যাচ্ছি। app এ আসার পর আমি জাস্ট প্রোফাইলের আইকনটা ডান পাশে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি বাম পাশে দেখতে পারবেন যে তিনটা লাইন রয়েছে, Three dots। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন Pages নামে। জাস্ট দেখেন Pages। এই Pages এ একটা ক্লিক করবেন। ওকে, আমার দেখেন আগে থেকে দুইটা page খোলা রয়েছে। সো, এখন আমি নতুন করে আরেকটা Business page খুলবো, ঠিক আছে? উপরে দিকে Create নামে একটা অপশন আছে, জাস্ট এই Create এ ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে যে Personal profile, আরেকটা হচ্ছে Public page, ঠিক আছে? সো, আপনার তো profile আছে। আপনি একটা Business page খুলবেন, সো আপনি যে কাজটা করবেন Public page, এইখানে ক্লিক করবেন, এটা Select হবে। Select হওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন Next নামে। ওকে, এই Next এ একটা ক্লিক করে দিবেন। এবারে আপনার Facebook page এর একটা নাম দিতে বলছে। নাম দেওয়ার সময় কিছু জিনিস খেয়াল রাখবেন, ঠিক আছে? নামটা যেন দীর্ঘ না হয়। নামটা যেন একদমই স্পেসিফিক হয়, ছোট হয়, সংক্ষিপ্ত হয়। এবং আপনি যে রিলেটেড পণ্য বিক্রি করবেন বা আপনার ব্র্যান্ডটা যে রিলেটেড, নামটা যেন সেই রিলেটেড থাকে। ওকে, এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। আবার আরেকটা জিনিস দেখবেন যে আপনি যে নামটা সিলেক্ট করেছেন সেটাকে Facebook এ যদি আপনি সার্চ করেন এই নামে আরও page পাওয়া যায় কিনা। এই জিনিসটা খেয়াল করবেন। যদি পাওয়া যায় তাহলে আপনি একটু ডিফারেন্স টাইপের দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন আপনার এই business টা হয়তো একদিন এরকম থাকবে না অনেক বড় হবে। তখন আপনাকে একটা ডোমেইন নিতে হবে, অর্থাৎ একটা Website এর জন্য একটা ডোমেইন নিতে হবে। তখন আপনার ডোমেইনটা যেন একটা ইউনিক নামের থাকে বা আপনি যে নামটা ইউজ করছেন সেটাই থাকে এইজন্য আপনি দেখবেন যে এই নামে কোন ডোমেইন আছে কিনা, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল করার পর আপনি নামটা দিবেন, ওকে। আমি একটা নাম দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের বুঝানোর জন্য কিন্তু আমি একটা page খুলছি Cooking Studio। আমি জাস্ট এটা দিলাম আপনাদের বুঝানোর জন্য, দেন আমি নিচের দিকে থাকা Next অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আমার নামটা তারা নিয়ে নিল। এখন হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা সিলেক্ট করা কিন্তু মাস্ট বি অনেক বেশি জরুরি। আপনি যে রিলেটেড কাজ করবেন বা আপনি যে রিলেটেড page টা খুলছেন সেই রিলেটেড ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখানে সার্চ অপশন আছে। আমি যেহেতু Cooking নিয়ে এটা খুলছি সো এখানে দেখি, এই যে Cooking School রয়েছে, তারপরে হচ্ছে দেখি Cooking দিয়ে আর কি আছে। Kitchen and Cooking, এই দুইটা পেয়েছি, ওকে। জাস্ট এই দুইটা দিয়েই হচ্ছে আমি নিচে থাকা Create অপশনে ক্লিক দিব আর তাতেই কিন্তু আমার page টা খোলা হয়ে যাবে, ওকে, জাস্ট Create এ ক্লিক করছি। দেখেন আমার page টা কিন্তু খোলা হয়ে গেল। এখন অনেকেই বলতে পারেন ভাই একটা Business page আপনি এত সহজে খুলে ফেলেছেন। খোলার সিস্টেমটা জাস্ট এইটা বাট এইটাকে যদি আপনি ডেকোরেশনটা বা প্রফেশনালি না নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আর হলো না। জাস্ট আমি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন, এখন আমাকে দুইটা অপশন দিয়েছে, Promote your product or service, আরেকটা হচ্ছে Create content or connect with friends, ঠিক আছে? অনেক সময় দেখা গেল যে আমরা ভিডিও ছাড়বো। ছেড়ে সেই ভিডিও থেকে মনিটাইজেশন থেকে ইনকাম করবো যদি এইটা হয় তাহলে দুই নাম্বার বা নিচের অপশনটা দিবেন Create content। আর যদি আপনি মনে করেন যে না আপনি এই Business page টা খুলছেন মূলত আপনি product sell করবেন বা আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করবেন তাহলে উপরেরটা দিবেন। সো আমরা যেহেতু business purpose খুলছি সো আমরা উপরেরটা দিলাম Promote your product or business service দিয়ে হচ্ছে আমরা নিচে থাকা Continue এ ক্লিক করে দিচ্ছি। ওকে, সো এখন এখান থেকে General অপশন থেকে বেশ কিছু বিষয় আছে এইগুলা ফিলাপ করতে হবে, ঠিক আছে? কারণ আপনার একটা Professional page, জাস্ট এইখানে Bio তে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জাস্ট সংক্ষেপে লিখবেন, ঠিক আছে? জাস্ট সংক্ষেপে লিখবেন, আমি জাস্ট এককথায় একটা জিনিস দিয়ে জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি আর কি। জাস্ট আমি একটা লাইন লিখলাম আপনাদের বুঝানোর জন্য, This is my cooking page। আপনারা আপনাদের page সম্পর্কে জাস্ট একটু সংক্ষেপে লিখে দিবেন, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে নিচে একটা অপশন আছে Next এখানে ক্লিক করে দিবেন। আর এখন এখান থেকে বলছে যে আপনার profile এ picture দিতে, cover photo দিতে, ওকে। আচ্ছা, profile এ picture, cover photo এইগুলা আপনি দিতে পারবেন নিচের Edit action button এইগুলা বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে ক্লিক করে জাস্ট এই যে দেখেন আমি একটা লোগো বানিয়ে রেখেছিলাম এইটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের লোগো অথবা ছবিটা ইউজ করতে পারেন, ওকে। তারপরে এইখানে দেখেন অপশন আছে cover photo টা চেঞ্জ করার জন্য। আমি জাস্ট cover photo টাও দিচ্ছি, এই হচ্ছে আমার cover photo। আসলে cover photo যেটা বানিয়েছিলাম সেটা আসলে নিচ্ছে না, ঠিক আছে? রেশিওটা হয়তো মিলিনি তাড়াহুড়া করে করেছি কাজটা। আপনারা সুন্দর করে এটার সাথে মিল রেখে একটা cover photo বানিয়ে নিবেন, ওকে। তারপরে Edit action button এখানে ক্লিক করবেন আপনারা করে হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। এখন Try it এ ক্লিক করবেন। দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। এখানে বলছে Get to contact you, মানে লোকজন আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনারা যদি চান যে না আমরা সরাসরি WhatsApp এ নিয়ে যাব তাহলে আপনারা WhatsApp টা সিলেক্ট করবেন। আপনারা যদি চান যে না আমাকে মেসেজ করুক কোন কিছুর জন্য তাহলে মেসেজ অপশনটা সিলেক্ট করা থাকবে। আপনারা যদি মনে করেন যে না কল করবে তাহলে একটা ফোন নাম্বার সেট করে দিলেই সে যখন প্রোডাক্টটা দেখবে তখন হচ্ছে এখানে কলের অপশনটা পাবে জাস্ট আপনাকে কল করতে পারবে, ঠিক আছে? এটা আসলে ডিপেন্ড করে, যেমন আপনি একটা Flat sell করবেন, আপনি একটা Add দিয়েছেন, তো এই ক্ষেত্রে তো জাস্ট Flat তো সে আর অনলাইনে কিনবে না। আপনার সাথে কথা বলবে Flat সম্পর্কে, তখন দেখা গেল যে এই যে আপনি Call Now দিলেন জাস্ট ওইখানে ফোন করে আপনাকে হচ্ছে জাস্ট কথা বলল তারপরে সব ফিক্স হলে আপনার সাথে কিনবে। আবার ধরেন আপনি একটা অনলাইনে একটা product sell করছেন, একটা মোবাইল বিক্রি করছেন সেই ক্ষেত্রে সমস্ত স্পেসিফিকেশন, প্রাইস-টাইস দিলেন, মেসেজ দিয়ে দিলেন তখন সে আপনাকে জাস্ট মেসেজ দিবে যে এটা আমি এত টাকায় নিতে পারবো বা এই সেই তখন আপনি sell করতে পারেন এই WhatsApp এর ক্ষেত্রেও সেটাই। Email, Contact us এই বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে সেট করতে পারেন, ঠিক আছে? তারপরে অপশনটা হচ্ছে Link to your group or app, ঠিক আছে? আপনি আসলে এখানে Link করতে চান কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ওকে। জাস্ট এই জিনিসগুলো। তারপরে দেখেন উপরের দিকে যে অপশনটা রয়েছে যে Sign Up এর অপশন যদি আপনার দরকার হয় আপনি নিতে পারেন না হলে বাদ দিবেন, ঠিক আছে? তারপর আপনি Next অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন যদি আপনি Save অপশনে ক্লিক করে দেন তো আপনার একটা কাজ কিন্তু মোটামুটি শেষ। Page Health কিন্তু এখান থেকে অল্প একটু দেখাচ্ছে, এটা পুরোটা আপনার ফিলাপ করতে হবে। অর্থাৎ সবগুলো ফুলফিল করতে হবে, ঠিক আছে? দেখেন আমি Next অপশনে ক্লিক দেই। এখন এখান থেকে বলছে Invite করার জন্য Friends দেরকে, ঠিক আছে? সো আপনি চাইলে Invite করতে পারেন। তবে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে নতুন page খুলে কখনোই Invite করবেন না, এতে হিতে বিপরীত হবে। কারণ আপনার একজন বন্ধু আপনি যখন page টা খুলেছেন আপনি Invite করেছেন তখন সে page এ যাবে, যাওয়ার পরে দেখবে যে না page এ তো কিচ্ছু নাই। তখন সে কিন্তু এইটাকে Like করতে চাইবে না। এক্ষেত্রে আমি বলবো যে ইনভাইটেশনটা পরে দেন, আপনি মানসম্মত আট থেকে দশটা পোস্ট করেন তারপরে আপনি বন্ধুদেরকে ইনভাইটেশন পাঠান, ওকে। সো আমি জাস্ট এই অংশটা ফুলফিল করার জন্য আমি সিলেক্ট করে দিচ্ছি আপনারা এই কাজটা এখন করবেন না পরে করবেন। এটা সিলেক্ট করে আমি Next এ দিয়ে দিচ্ছি, তারপরে Invite এ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে Page notification on your profile, ঠিক আছে? আপনি যদি profile এ notification নিতে চান নিতে পারেন। ওকে, আমি profile এ notification নিবো সো আমি একটা কাজ করি এখান থেকে Done অপশনটা ক্লিক করে দেই। সো এতক্ষণ কিন্তু আমি আমার Personal যে profile ছিল সেইখানে কিন্তু আমি page টা খুলেছিলাম। আর এখন কিন্তু সরাসরি আমি আমার Business page এ চলে আসলাম। আচ্ছা এইটুকু খোলা মাত্রই কিন্তু আমার Business page এর কাজ কিন্তু শেষ হয় নাই। আমি যদি একদমই প্রফেশনাল লেভেলে আমার Business page টাকে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কিন্তু বাকি কাজগুলো শেষ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যদি এই কাজগুলো শেষ না করি তাহলে Facebook এর robot ধরে নিবে যে আমি মোটেও প্রফেশনাল না। যে কারণে আমার reach গুলা কিন্তু সবসময় সে কম করবে, reach কম হলে কিন্তু আমার sales টা কম হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওকে। সো এখন আপনি কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট profile এর যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখান থেকে জাস্ট দেখেন Three dots রয়েছে। Advertise এর পাশেই Three dots, এখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে এখান থেকে দেখেন দুই নাম্বারে Edit এর অপশন রয়েছে, Edit এ ক্লিক করবেন। এখন আপনার যদি profile এর picture টা শুরুর দিকেই সেটআপ করা না থাকে তাহলে Edit এ ক্লিক করে সেটআপ করে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে এই যে cover photo টা আপনি আপনার মতো করে একটা cover photo আগে বানিয়ে নিবেন। হয়তো টাকা দিয়ে হইলেও বানিয়ে নিবেন, ঠিক আছে? ডিজাইনারদের দিয়ে তারপরে এটা এখানে সেটআপ করে দিবেন। তারপরে এই যে Bio তে আপনি প্রথম যদি এটা না লিখতে পারেন আপনি পরে এসে এটা লিখবেন অসুবিধা নাই। আপনার page খোলার পরে জাস্ট এখানে এসে Edit এ দিলেই আপনি এটা আবার লেখার সুযোগ পাচ্ছেন। তারপর হচ্ছে এখান থেকে দেখেন Address এর কথা বলছে। আপনার Business এর যে Address রয়েছে সেটা মাস্ট বি দিবেন। তা না হলে কিন্তু Facebook এর Robot আপনার page টাকে আসলে খুব একটা মূল্যায়ন করবে না। তারপর আপনি ফোন নাম্বার দিবেন, আপনি যেহেতু business করতে নামছেন ফোন নাম্বার আপনাকে মাস্ট বি দিতে হবে, ঠিক আছে? ফোন নাম্বার দিবেন। আপনি WhatsApp নাম্বার দিবেন, এগুলো কিন্তু বেশ জরুরি, আপনি এটা দিবেন। Email Address দিবেন, Hours টা দিবেন আপনার প্রতিষ্ঠানটা আসলে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে মানে এইটা না দিলে লোকজন বুঝতে পারবে না। আরেকটা প্রতিষ্ঠান তো 24 ঘন্টা খোলা থাকে না, ঠিক আছে? তারপরে হচ্ছে Price range এটাও আপনি দিয়ে দিবেন। যদি service থাকে তাহলে সেখানে ক্লিক দিয়ে services এর অক্ষরগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে Link যে অপশনটা আছে এখানে চাইলে আপনি আপনার Website এর Link টা এখানে ক্লিক করে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তারপরের অপশনটা হচ্ছে Verify your page, এখানে ক্লিক করে আপনি কিন্তু এটাকে verify করতে পারবেন, ঠিক আছে? মানে Blue tick চিহ্ন যেটা আছে এটাও কিন্তু আনতে পারবেন। সো এটা আনলে আপনার যে page টা অথেন্টিক সেটা বুঝা যাবে সো এটার process আছে সেটা জাস্ট follow করবেন, হ্যাঁ। তারপরে সবার নিচের দিকে দেখেন Edit your about info এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনি about এর যে অংশগুলো আছে সেইগুলা কিন্তু আপনি ঠিকঠাক করতে পারবেন এই যে যেটা বললাম social media এর link গুলা add করতে পারবেন, email address। ওইখান থেকেও করতে পারবেন কিছু জিনিস এখানে আরও details আছে সেইখান থেকে দেখাচ্ছে। আপনার college, high school এইগুলা আপনি add করতে পারবেন, ঠিক আছে? মোটকথা হচ্ছে এইখানে এসে আপনি সমস্ত information গুলা কিন্তু আপনি ফুলফিল করে ফেলবেন, ঠিক আছে? Everything ফুলফিল করে ফেলবেন তাহলে Facebook আপনার page টাকে একটা মানসম্মত page হিসেবে ধরে নিবে, ওকে। মূলত এইটাই হচ্ছে business page খোলার সিস্টেম। খোলাটা সহজ বাট এইগুলা ফুলফিল করে জিনিসটাকে একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়াটা একটু কঠিন। বাট এই কাজটা আপনারা করে ফেলবেন। এটা শেষ হয়ে গেলে আপনারা Facebook এ নরমালি যেভাবে post করেন সেভাবে post করবেন তারপর হচ্ছে promote করতে পারবেন। আমি জাস্ট একটা post করি আপনাদেরকে দেখাচ্ছি।

[14:55]দেখেন এই যে এটা হচ্ছে আমার page। দেখেন, এখন আমি জাস্ট এই যে নরমালি post করি না আমরা জাস্ট একটা post এখানে বসালাম, ঠিক আছে? সো উপরে দেখেন Next এ ক্লিক করে দিলাম আবার post এ দিয়ে দিলাম, ওকে। সো এটা post হোক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার এটা কিন্তু post হয়ে গেল। এখন এই যে Boost post নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে আমি যদি চাই এটা Boost করতে পারি। তাহলে টাকা দিলে তাদেরকে তারা লোকজনের কাছে পৌঁছাবে। এখন এটা যদি আপনার কোন একটা product হয় বা কোন একটা service হয় যেমন Cooking এটা একটা জাস্ট কেউ একজন order করতে পারবে আপনার এখান থেকে খাবার কেনার জন্য, ঠিক আছে? বা এটা যদি আপনার কোন একটা restaurant হয় যে জাস্ট আমি restaurant এ বিজ্ঞাপনটাই দিব, ঠিক আছে? লোকজন এসে খাবে তাহলে সেটা হচ্ছে আর এক জিনিস জাস্ট বিজ্ঞাপনটা দিলেন ঠিকানাটা দিয়ে দিলেন যে এই জায়গায় এসে এরকম সুস্বাদু খাবার আপনারা খেতে পারবেন। এই হচ্ছে মূলত বিষয় আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না ভিডিওটা অলরেডি অনেক বেশি লেন্থি হয়ে গেছে। আজকের মত ভিডিওটা শেষ করছি। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলা কিন্তু রেগুলারলি আমাদের Facebook page এবং YouTube channel এ upload হবে। ভিডিওগুলাকে মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিকে Subscribe অথবা page টিকে Follow করে রাখবেন। আজকের মত আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript