[0:03]আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার আইএলটিএস কমপ্লিট গাইডলাইন কোর্সটিতে স্বাগতম। আমি অনেক ধন্যবাদ বোধ করছি যে আপনি আমার আইএলটিএস কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছেন। এই কোর্সটিতে আপনাদের জন্য কি কি রয়েছে? এই কোর্সটিতে টোটাল 50 টি ভিডিও লেকচার রয়েছে। আমরা সবাই জানি যে আইএলটিএস একাডেমিক এবং আইএলটিএস জেনারেল সেকশনে লিসেনিং এবং স্পিকিং টেস্টটা কিন্তু কমন পড়ে। তাই আপনি যখন আইএলটিএস একাডেমিকের লিসেনিং এবং স্পিকিং প্রস্তুতিটা নিবেন আপনার কিন্তু একই সাথে জেনারেল ট্রেনিং এর প্রস্তুতিটাও নেয়া হয়ে যাবে। এই ভিডিও লেকচারগুলো ছাড়া আপনাদের জন্য রয়েছে নোট যেই নোটগুলো দেখে আপনারা সবকিছু খুব দ্রুত রিভিশনও দিয়ে দিতে পারবেন। তাছাড়া রয়েছে 15 টি মক টেস্ট যেই মক টেস্টগুলো দিয়ে আপনারা আপনাদের লেভেল যাচাই করে নিতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনাদের কতটুকু শেখা হচ্ছে। তাছাড়া প্রত্যেকটা ক্লাসে আমি যেই স্লাইডগুলো ব্যবহার করব সেই স্লাইডগুলোও কিন্তু আপনাদেরকে আপনাদের পড়াশোনার জন্য দিয়ে দেওয়া হবে। আশা করি আপনাদের এই কোর্সটি করে ভালো লাগবে। আমরা আমাদের পরবর্তী লেসনে আইএলটিএস একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর লিসেনিং এর লেসনগুলো দিয়ে ক্লাসটি শুরু করব। আপনাদের সবার সাথে ক্লাসে দেখা হওয়ার অপেক্ষায় থাকবো। ওয়েলকাম টু মাই আইএলটিএস কোর্স।

Introduction of IELTS Course | IELTS Full Course | Munzereen Shahid
10 Minute School
1m 16s177 words~1 min read
Auto-Generated
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


