Thumbnail for Making a Daily Routine for IELTS Exam | IELTS Course | Munzereen Shahid by 10 Minute School

Making a Daily Routine for IELTS Exam | IELTS Course | Munzereen Shahid

10 Minute School

7m 20s1,071 words~6 min read
Auto-Generated

[0:07]আপনাদের সবার থেকে আমরা একটা খুব কমন প্রশ্ন পাই স্পেশালি আমাদের আইএলটিএস কোর্স নিয়ে। সেই প্রশ্নটা হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের নিজস্ব রুটিন তৈরি করে নতুন কি কি প্রতিদিন শিখলে আপনারা আপনাদের ডিজায়ার্ড আইএলটিএস স্কোরটা বা মন মত আইএলটিএস স্কোরটা পেতে পারেন। মন মত আইএলটিএস স্কোর আপনারা পান নাকি পান না সেটা কিছু কিছু জিনিসের উপর নির্ভরশীল। তার মধ্যে একজন প্রথমটা হচ্ছে আপনি কি জানেন যে আপনার এক্সিসটিং ইংলিশের লেভেলটা কতটুকু? মানে আমি কারেন্টলি ইংলিশে কি বিগিনার নাকি ইন্টারমিডিয়েট লেভেল নাকি অ্যাডভান্স লেভেল? সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ওভারঅল আইএলটিএস পরীক্ষার ফরম্যাট সম্পর্কেও আমাদের অনেক ভালো ধারণা থাকতে হবে। আমি যদি প্রথমটা নিয়ে কথা বলি যে আমাদের নিজস্ব লেভেল কতটুকু সেটা আমরা কিভাবে এসেস করবো এবং সেটা অনুযায়ী কিভাবে আমরা প্ল্যান তৈরি করতে পারি সেটা নিয়ে একদম প্রথমে কথা বলি। খেয়াল করে দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজের লেভেল যদি আপনার ডিজায়ার্ড স্কোরের লেভেলে থাকে। মানে আপনি যেই স্কোর চাচ্ছেন সেই স্কোর এবং আপনার সেই স্কোরের লেভেল এবং আপনার ল্যাঙ্গুয়েজের স্কোরের লেভেল একদম সেম তাহলে আপনার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে প্রিপারেশন নেওয়ার জন্য টেকনিক্স এর সাথে ইউজড টু হওয়ার জন্য। কারণ আইএলটিএস তো একটা স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষা এ পরীক্ষায় বিভিন্ন টিপস এবং টেকনিক্স ব্যবহার করে আপনাকে প্রশ্নগুলো অল্প সময়ের মধ্যে সলভ করতে হবে। সো আপনার যদি নিজস্ব লেভেল এবং আপনার ডিজায়ার্ড যেই স্কোর আছে সেই লেভেল গুলো সেম হয় তাহলে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে কিসের জন্য? আপনার টিপস এবং টেকনিক্স নিয়ে পরিচিত হওয়ার জন্য। মনে করেন কেইসটা এরকম না। যেটা হচ্ছে আপনি যেই লেভেলে আছেন এবং আপনার স্কোর যেই লেভেলের তার মধ্যে একটু পার্থক্য আছে। মনে করেন আপনি সিক্স আপনি ব্যান্ড সেভেনে উঠতে চান। ঠিক আছে আপনার এক ব্যান্ড উপরে উঠতে হবে। তাহলে আপনার কিরকম সময় লাগবে? খেয়াল করে দেখবেন এই যে কেমব্রিজ আইএলটিএস এর পুরো এক্সাম সেন্টারটা আছে তারা কিন্তু একটা জিনিস বলে থাকে। সেটা হচ্ছে যে এক লেভেল ইংরেজির এক লেভেল থেকে আরেক লেভেলে উঠার জন্য 200 ঘন্টা গাইডেড লার্নিং প্রয়োজন। সো এই যেই 200 ঘন্টার প্রিপারেশন টাইম কেমব্রিজ আইএলটিএস বলছে যে আপনাদের লাগবে এই গাইডেড লার্নিংটা এক ব্যান্ড স্কোর থেকে আরেক ব্যান্ড স্কোরে উঠার জন্য। আপনি ধরে নেন আপনি চিন্তা করলেন যে এই 200 ঘন্টা গাইডেড লার্নিং এর জন্য আপনি প্রত্যেকদিন তিন ঘন্টা পড়াশোনা করবেন। প্রত্যেকদিন তিন ঘন্টা পড়াশোনা করলে আপনার নয় সপ্তাহ সময় লেগে যাবে এই 200 ঘন্টার গাইডেড লার্নিং করার জন্য। কিন্তু আমরা তো জানি যে আমাদের অলরেডি ছয় থেকে আট সপ্তাহ লাগবে জাস্ট টেকনিক এর সাথে অভ্যস্ত হতে। সো সেই ছয় থেকে আট সপ্তাহ প্লাস এই যেই নয় সপ্তাহ আপনার লাগবে এক ব্যান্ড স্কোর থেকে আরেক ব্যান্ড স্কোরে যাওয়ার জন্য এই টোটাল টাইমটা হবে আপনার টোটাল প্রিপারেশন টাইম। মানে আপনার টোটাল 15 থেকে 17 সপ্তাহ বা 15-17 উইকস টাইম লেগে যাবে জাস্ট আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য না আপনার এক ব্যান্ড স্কোর থেকে আরেক ব্যান্ড স্কোরেও উঠার জন্য। সো আপনি সিক্স থেকে সেভেনে উঠতে চাইলে আপনার কিন্তু এরকম সময় লেগে যাবে। এরও পরে আপনার এখন ভাবতে হবে আপনি একদম প্রিপারেশন সবকিছু শুরু করার আগে আপনার কি করা উচিত? আপনার সবকিছু শুরু করার আগে একটা প্র্যাকটিস টেস্ট দিতে হবে। আমরা আরেকটা ভিডিওতেও কিন্তু এটা আলোচনা করেছি। এটা করলে যেটা হবে আপনি আপনার উইক এরিয়াসগুলো আইডেন্টিফাই করতে পারবেন। কোন জায়গাগুলোতে আপনার বেশি কাজ করা দরকার সেই জায়গাগুলো আইডেন্টিফাই করতে পারবেন। তার পরবর্তীতে আপনার স্টাডি প্ল্যান কি হওয়া উচিত? আপনার স্টাডি প্ল্যান কথার কথা আপনি ভেবে নিলেন আপনি প্রত্যেকদিন একটা একটা একটা একটা করে সেকশন প্র্যাকটিস করবেন। আজকে রিডিং প্র্যাকটিস করবেন কালকে রাইটিং প্র্যাকটিস করবেন এভাবে করে চার দিনে চারটা সেকশন প্র্যাকটিস করবেন। আপনার হাতে যদি তিন মাস সময় থেকে থাকে তাহলে কি দাঁড়ায়? চারদিন চারটা সেকশন প্র্যাকটিস করব পাঁচ নাম্বার দিনে গিয়ে আমি একটা মক টেস্ট দিব। চারদিন চারটা সেকশন প্র্যাকটিস করলে পুরো মাসে আমার 16টা সেকশন প্র্যাকটিস করা হবে। চারটা মক টেস্ট দেওয়া হবে এবং তিন মাসের শেষে 12টা মক টেস্ট কমপ্লিট হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন ভালো ভালো যেই নাম করা কোচিং সেন্টারস গুলো আছে সেখানে গিয়ে কিছু রিয়েল মক টেস্ট দিতে পারেন। তাহলে যেটা হবে হচ্ছে আপনার একদম রিয়েল এক্সপেরিয়েন্সটা হবে যে তিন ঘন্টা বা আড়াই ঘন্টা টানা পরীক্ষা দেওয়ার এক্সপেরিয়েন্সটা কিরকম আরো চেষ্টা করবেন যে আপনার যে ফ্রেন্ডসরা আছে বা আপনার যে পরিচিত মেন্টররা আছে, টিচাররা আছে তাদের কাছে একটু আপনার রাইটিং এর স্যাম্পল গুলো পাঠাবেন। তারা একটু রাইটিংটা অ্যাসেস করে দিবে আপনাকে স্পিকিং টেস্ট দিবেন তারা আপনাকে আপনার স্পিকিং সেকশনটাও অ্যাসেস করতে সাহায্য করবে। এরপরে আসি ভোকাবুলারীর আলোচনায়। প্রত্যেকদিন কয়টা শব্দ শিখতে হবে সেটাও কিন্তু ডিরেক্টলি রিলেটেড আপনি কোন লেভেলের স্কোর পেতে চাচ্ছেন সেটার সাথে। কথার কথা আপনি যদি 5.5 থেকে সেভেন স্কোর করতে চান তাহলে আপনার প্রত্যেকদিন অন্তত 40 থেকে 45 শব্দ শিখতে হবে। তাহলে যেটা হবে হচ্ছে তিন মাসের শেষে আপনার 4000 শব্দ শেখা হয়ে যাবে। এই 4000 শব্দের শব্দ ভান্ডারটা কিন্তু 5.5 থেকে সেভেন ব্যান্ড স্কোরের জন্য প্রয়োজন। আরো বেশি ব্যান্ড স্কোর যদি আপনি চেয়ে থাকেন তাহলে আপনার আরো বেশি শব্দ শিখতে হবে। সাধারণত দেখা যায় অনেক ভোকাবুলারি আমাদের জানা থাকে অনেক ভোকাবুলারি নতুন করে শিখতে হয়। সো সেটাও মাথায় রাখতে হবে। যাই আপনি শিখবেন চেষ্টা করবেন একটা খাতায় লিখে রাখতে তার সাথে তার অর্থ লিখে রাখতে পারেন তার বাংলা অর্থ লিখে রাখতে পারেন একটা বাক্য লিখে রাখতে পারেন তাহলে ওটা বেশি বেশি প্র্যাকটিস করার সম্ভাবনা রয়েছে এবং আপনার মনে থাকারও চান্স আরো বেড়ে যায়। একদম শেষে এটা আবারও বলতে চাই যে আপনার যত এক্সাম ডেট কাছেই আসবে বা যত এক্সাম ডেট আপনার একদম ক্লোজ আসতে থাকবে আপনি চেষ্টা করবেন আরো বেশি বেশি করে এক্সট্রা কয়েকটা মক দিতে। এই এক্সট্রা মকগুলো দিলে আরো বেশি আপনি এক্সাম জোনে ঢুকে পড়বেন এটা আপনাকে আরো বেশি সাহায্য করবে। রিডিং এবং লিসেনিং খুবই অবজেক্টিভ আইদার আপনি রাইট আনসার দিয়েছেন অথবা আপনি রং অ্যানসার দিয়েছেন। এখানে আপনি একদম যত বেশি প্র্যাকটিস করবেন তত হাই স্কোর করা পসিবল। আমি অনেকজনকেই চিনি যারা রিডিং লিসেনিং এ অনেক হাই স্কোর করে আবার দেখা যায় রাইটিং স্পিকিং এ অনেক কম স্কোর করে। তার মানে তারা রিডিং এবং লিসেনিং অনেক বেশি প্র্যাকটিস করেছে তাই অনেক হাই স্কোর করতে পেরেছে। কিন্তু এখানে স্পিকিং এবং রাইটিং যেটা আছে এটা কিন্তু একটু সাবজেক্টিভ। কারণ এটা কিন্তু একদম হিউম্যান এক্সামিনার অ্যাসেস করবে সো আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনি একটু আপনার আশেপাশে পরিচিত যারা আছে তাদের সাথে প্র্যাকটিস করেন যারা আপনার মেন্টর আছে টিচার আছে তাদের সাথে প্র্যাকটিস করেন তাহলে এই দুটো সেকশনেও স্কোর বাড়ানো আরো ইজি হয়ে যাবে। এক্সাম যত কাছেই আসবে আরো বেশি মক দিবেন যেই জায়গাগুলো একটু উইক সেগুলোর উপর কাজ করবেন। এক্সামের আগে একটু এক্সট্রা মক দেন তাহলে পুরো এক্সাম সিচুয়েশনটা নিয়ে আরো বেশি অভ্যস্ত হবেন এবং এগুলো সব যদি আপনি করে থাকেন তাহলে আশা করি আপনি আপনার ডিজায়ার্ড আইএলটিএস স্কোরটা অবশ্যই পাবেন।

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript