Thumbnail for Graphic Design Full Course 2026 by Pure Learn Academy - গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্স -Class16 by Pure Learn Academy

Graphic Design Full Course 2026 by Pure Learn Academy - গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্স -Class16

Pure Learn Academy

20m 17s2,789 words~14 min read
Auto-Generated

[0:00]আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা সরাসরি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা লাইভ প্রজেক্ট সেটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। আমরা বেসিক টুলগুলো যতই দেখাই না কেন আপনি যদি প্রজেক্ট বেস কাজ না করেন তখন কিন্তু আপনার মাথায় টুলগুলোর ব্যবহার কাজ করবে না বা টুলগুলো আপনার মাথার উপর দিয়ে চলে যাবে আপনি ওইটার প্রকৃত ব্যবহারটা করতে পারবেন না। সেজন্য আমরা সরাসরি আপনাদেরকে একটু লাইভ প্রজেক্ট দেখাচ্ছি। আমি প্রথমত অ্যাডোব ইলাস্ট্রেটরে যাব আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর ইনস্টল করে রেখেছি। এবং অ্যাডোব ইলাস্ট্রেটরে যাওয়ার পর আপনাদেরকে আমরা বিজনেস কার্ডের যে সাইজ রয়েছে সেই সাইজটা আমরা দেখাবো। এবার হচ্ছে বিজনেস কার্ডের যে সাইজ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সাইজে ব্যবহার করে তবে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.50 * 2। এটা হচ্ছে বিজনেস কার্ডের পারফেক্ট একটা সাইজ। তো যাই হোক, তো আমরা এখান থেকে আপনাদেরকে একটু দেখাই। তো এখান থেকে ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে। ইলাস্ট্রেটর ওপেন হলে আপনাদেরকে আমি এটা একটু দেখাচ্ছি। আচ্ছা এই হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি। তো আপনাদেরকে আপনারা যে যে ভার্সন ব্যবহার করবেন এক একটা ভার্সনের উপর বেস করে এই ফার্স্ট ইন্টারফেসটা এক এক রকম দেখাবে। তো আপনাদেরকে এরকম দেখাতে পারে বা অন্যরকম দেখাতে পারে। যাই হোক, তবে এইখানে এই অপশনগুলো থাকবে। তো এখান থেকে আমি প্রথমত ফাইল এডিট অবজেক্ট টাইপ এই অপশনগুলো আছে। আমি ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে নিউ এ ক্লিক করব। আচ্ছা এখান থেকে নিউ এ ক্লিক করার পর এখান থেকে রিসেন্ট সেইভ মোবাইল এই অপশনগুলো চলে আসবে। তো আমরা এখান থেকে রিসেন্ট অপশনটা দেখতে পাচ্ছি। আমরা যদি রিসেন্ট কোনো ডিজাইন করে থাকি তাহলে সেখান থেকে এখানে দেখাবে কি কি রিসেন্ট ডিজাইন করেছি। তারপর সেইভে যদি কোন ডিজাইন সেইভ করে রাখি তাহলে এখান থেকে দেখতে পাবো। মোবাইলের জন্য যে মোবাইল ভিউগুলো আছে এখান থেকে দেখতে পাবো। ওয়েবসাইটের জন্য ওয়েব যে ভিউগুলো আছে এখান থেকে দেখতে পারবো। তাছাড়া নিজেরা কাস্টম তো করতে পারবো। প্রিন্ট মেটেরিয়ালের যে টেমপ্লেটগুলো আছে দেখতে পাচ্ছি। ফিল্ম এন্ড ভিডিওর জন্য যে টেমপ্লেটগুলো সেগুলো দেখতে পাচ্ছি। আর্ট এন্ড ইলাস্ট্রেশনের জন্য সাইজগুলো সেগুলো আমরা দেখলাম এখান থেকে। এবার আমি এটাকে ক্রস করে দিয়ে এখান থেকে আপনাদেরকে দেখাই এই মোডগুলো এখান থেকে আছে বা এখান থেকে আমরা ক্রিয়েট নিউ এর উপর ক্লিক করলেও আগের যে মোডগুলোতে আসছিলাম সেটাতে ফিরে গেছি। বাট এখান থেকে আমরা কিন্তু একটু আগে ফাইল থেকে নিউ নিউ ক্রিয়েট নিউ এ ক্লিক করেছিলাম। তো ফাইল থেকে ক্রিয়েট নিউ এ ক্লিক করা বা এখান থেকে ক্রিয়েট নিউ এ ক্লিক করা একই জিনিস। তো আমি এখান থেকে প্রথমত প্রিন্ট ম্যাটেরিয়ালের জন্য আমরা এখান থেকে সিলেক্ট করবো। আমরা একটা লেটার সাইজ পেইজ নিতে পারি। তবে আমরা লেটার সাইজ পেইজ নিবো না। কারণ হচ্ছে আমরা বিজনেস কার্ড তৈরি করতে চাচ্ছি। আর আপনাদেরকে একটা বিষয়ে বলছিলাম যে আমরা যখন প্রিন্ট মেটেরিয়ালের কোন ডিজাইন করব তখন সেটাকে অবশ্যই আমরা ইঞ্চিতে ডিজাইন করবো প্লাস হচ্ছে সিএমওয়াইকে কালার মোড ব্যবহার করতে হবে। আগের ভার্সনগুলোর ক্ষেত্রে আমাদেরকে ডিজাইনের উপর বেস করে কালার মোড সিলেক্ট করে দিতে হতো। এখন আপডেট ভার্সনগুলোর ক্ষেত্রে আমরা প্রিন্ট মেটেরিয়াল সিলেক্ট করার সাথে সাথেই ওরা আমাদেরকে এই প্রিন্ট মেটেরিয়ালের জন্য সিএমওয়াইকে কালার মোডটাকেই অটোমেটিক সাজেস্ট করে দেয়। আচ্ছা প্রথমত আমরা এখান থেকে যেটা করবো প্রজেক্টের নাম দিব। আমি এখান থেকে দিলাম বিজনেস কার্ড ওয়ান।

[3:28]বিজনেস কার্ড ওয়ান এটা লিখলাম। বিজনেস কার্ড ওয়ান এটা হচ্ছে আমাদের প্রজেক্ট নেম। এবার হচ্ছে আমরা এই বিজনেস কার্ডের জন্য হাইট ওয়াইট দিব এবং এখান থেকে এটা দেখেন পয়েন্ট মোডে আছে আমরা এটাকে ইঞ্চিতে নিয়ে যাবো। দেখেন পয়েন্ট ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল এগুলো আছে। আমরা ইঞ্চিতে নিব এবং ইঞ্চিতে নেওয়ার পর আমরা এখান থেকে সাইজটা সিলেক্ট করবো। সাইজটা সিলেক্ট করব হচ্ছে 3.75 * 2.25। কেন? কারণ কার্ড হচ্ছে 3.50 বাই হচ্ছে 2 ইঞ্চি। এটা হচ্ছে সাইজ। আর অতিরিক্ত যে 25 নিব 0.25 অর্থাৎ সেটা হবে আমাদের ব্লিড। ব্লিড মানে হচ্ছে কার্ডের বাহিরের অংশ যখন প্রিন্ট করে কেটে ফেলতে হবে তখন সে ব্লিড অংশটা কেটে পড়ে যাবে। আপনাদেরকে যখন আমি এখন প্র্যাকটিক্যালি যখন ঢুকাবো তখন আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে লিখতেছি 3.75। 3.75 আর এখান থেকে হবে 2.25। 2.25 ইঞ্চি। এখন যখন এটা আমি বাইরে ক্লিক করব তখন অটোমেটিক দেখবেন এই যে ল্যান্ডস্কেপ মোডে চলে আসবে। এই যে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে। এই যে এখানে একটা অপশন আছে ব্লিড, এই ব্লিডটাকে আমরা কি করব একটু দেই 0.25 ইঞ্চি ব্লিড করে দিলাম। এবার এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করবো অথবা আমরা মোড সেটিং থেকে আরো অন্যান্য সেটিংগুলো দেখতে পারি কিন্তু নতুন অবস্থায় আমি ওগুলো এখন দেখাচ্ছি না পরবর্তী ক্লাসগুলোতে একটু অ্যাডভান্স পর্যায়ে গিয়ে আমরা দেখব। এই হচ্ছে অবস্থা আমরা ক্রিয়েট এর উপর ক্লিক করার পর আমাদের এই সাইজ অনুযায়ী চলে আসছে। আমরা কিছুক্ষণ আগে 3.75 * 2.25 নেওয়ার সময় বলেছিলাম ব্লিড শব্দটা। এই যে হলু লাল যে দাগ দেওয়া আছে এই লাল দাগ থেকে এই সম্পূর্ণটার ভিতরে যেটা সেটা হচ্ছে 3.75 * 2.25। আর এই অংশটা হচ্ছে 3.50 * 2.25। আশা করি আপনারা এ ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আচ্ছা এখন আপনাদের সাথে আমি সরাসরি ডিজাইনে চলে যাবো। আপনাদেরকে ডিজাইনগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন আমি এখান থেকে শুরু করি। তো আপনাদেরকে প্রথমত আমি ফিল কালার স্ট্রোক কালার বেসিক ক্লাসগুলোতে দেখিয়েছিলাম। আমরা শুরুতেই এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এইখান থেকে এই পর্যন্ত সুন্দর করে রেক্ট্যাঙ্গেলটা বসিয়ে দিব। এই মুহূর্তে আমাদের ফিল কালার এবং স্ট্রোক কালারটা আমরা একটু দেখি। এখানে আমাদের ফিল কালার হচ্ছে হোয়াইট, স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক। এবার আমরা সিলেকশন টুল ক্লিক করব। আপনারা যারা এই ডিজাইনগুলো করবেন অনেক সময় আপনাদের মধ্যে এইরকম ইন্টারফেস আসার পর দেখবেন এখান থেকে অন্য কোনো টেমপ্লেট কোন কিছু নাই। তো হতাশ হওয়ার কিছু নাই। যদি আপনাদের ইলাস্ট্রেটর এরকমটা হয় সে ক্ষেত্রে আপনারা উইন্ডোতে যাবেন। কন্ট্রোল প্লেটটা প্রথমে নিয়ে আসবেন। এই যে কন্ট্রোল প্লেটটা চলে আসছে। আমি যদি কন্ট্রোল প্লেটটা তুলে দেই কিছুই নাই। উইন্ডোতে গিয়ে কন্ট্রোল প্লেটটা নিয়ে আসবেন, চলে আসবে। এরপর এখান থেকে আমরা কালারের কোন প্লেট কিন্তু পাচ্ছি না। এবার আমি এখান থেকে এটাতে যদি একটু ক্লিক করি দেখেন এটার ভিতরে অনেক টুল আছে যেগুলো কিন্তু এখানে এখনো অ্যাড করা হয়নি। ঠিক আছে। আচ্ছা যাই হোক এবার আমরা এই টুলটাকে আমরা যদি এইখানে একটু ক্লিক করি এই যে দেখেন বড় করে দেখাচ্ছে। আমরা যখন ছোট করে রাখছিলাম তখন কিন্তু ছোট দেখাচ্ছিল। এখান থেকে ক্লিক করে বড় করে একসাথে আমরা অনেকগুলো দেখব। আর আমরা এই ডিজাইনটার ক্ষেত্রে ফিল কালারটা অন রাখবো স্ট্রোক কালারটা অফ করে দিব। তাহলে আমরা ফিল কালারটাকে রাখলাম স্ট্রোক কালারটা অফ করে দিব। তো এটা সিলেক্ট করা অবস্থায় এই যে এখান থেকে যেটা এটাকে বলা স্ট্রোক, স্ট্রোক কালার। আমি আপনাকে যদি মাউসটা নিয়ে দেখাই এখানে এই যে এটা হচ্ছে স্ট্রোক কালার। এটা কিন্তু স্ট্রোক কালার। এটা গিয়ে এই যে কালারটা নান করে দিব। এই যে দেখেন এখন শুধু ফিল কালার আছে বাট কোন স্ট্রোক কালার নাই। এই হচ্ছে আমাদের বেসিক কাজ কমপ্লিট। এবার আমরা সরাসরি যেটা করব এখানে গাইড নির্ধারণ করার জন্য আমাদের কতটুকুর মধ্যে আমরা যখন বিজনেস কার্ড দেখি কারো আমরা কিন্তু এই যে একবারে বর্ডার বরাবর কিন্তু লিখা শুরু হয়েছে এরকমটা কখনো দেখি না। একটা নির্দিষ্ট স্পেস রাখা হয় এরপর ওই স্পেসটা বাদ দিয়ে এদিক থেকে লিখা শুরু হয় বা উপরেও একটা স্পেস রাখা হয়। তো সেটা কত ইঞ্চি রাখা হয় সেটার জন্য আমরা এইখান থেকে এটা নির্ধারণ করব। অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পর আমরা এখান থেকে ইঞ্চি সিলেক্ট করবো বা এখান থেকে দরকার নাই ইঞ্চি সিলেক্ট করা আছে। এখান থেকে আমরা 0.25 নিব। চার চার দিক থেকেই নিব। ওকে ক্লিক করে দিবো। হয়ে গেলো এটা। এবার আমরা এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক করে মেক এখান থেকে আমরা যেটা করতে পারি গাইড দিতে পারি গাইড। এই যে মেক গাইডে ক্লিক করবো। অর্থাৎ এটা গাইডলাইন প্রোভাইড করতেছে আমাদেরকে। অর্থাৎ আমরা কোন কিছু লিখলে এই যে গাইড আছে এর বাহিরে যাব না। আশা করি এ ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা এরপর আমরা চলে যাব আমাদের এখানে যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের আইডিয়া দেখিয়েছিলাম। সেই সমস্ত প্লেসগুলোতে যেখান থেকে আমরা ডিজাইন দেখব। প্রথমত এটাতে চলে আসি খুব সিম্পল একটা ডিজাইন সেটাতে আপনাদেরকে একটু দেখাই। এই যে ডিজাইনটা এই ডিজাইনটার মধ্যে আমরা প্রথমত যেটা দেখতে পাচ্ছি প্রথমে কোম্পানি নেম একটা পার্টের মধ্যে তারপর হচ্ছে কোম্পানির ট্যাগলাইন তারপর হচ্ছে এখানে একটা ডিজাইন করা আছে কোম্পানির লোকেশনটা দেয়া ওয়েবসাইটেটা দেয়া আছে আর এখানে হচ্ছে কোম্পানির লোগো। তো আমরা এভাবেই শুরু করি বা আপনি যদি চান সেটাকে একটু কপি করবেন কপি করে নিয়ে সেটা রেখে এ করতে পারেন। আমি এখান থেকে এটাকে একটু কপি করে নিচ্ছি। আমি এখান থেকে এটাকে কি করলাম কপি করলাম। কপি করে ইলাস্ট্রেটরে কোন একটা পাশে নিয়ে বসাচ্ছি। আমি কন্ট্রোল প্লাস হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এই দুইটা একসাথে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের ইন্টারফেসটা একটু ছোট হবে। ছোট হওয়ার পরে আমরা এখান থেকে পেস্ট করতে পারবো। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এটা। এই যে ছোট করলাম এবং এখান থেকে আমি এটা পেস্ট করব। দেখেন এই হচ্ছে বিজনেস কার্ড এবং এটাকে আমি অবশ্যই শিফট ক্লিক করে একটু ছোট করে দিব। আর আপনি এটাকে জুম ইন জুম আউট করার জন্য কন্ট্রোল প্লাস ক্লিক করলে জুম ইন হবে আর কন্ট্রোল মাইনাস ক্লিক করলে জুম আউট হবে। আচ্ছা এখানে হচ্ছে দেখেন কার্ডটা আমি যদি একটু দেখাই আরেকটু ছোট করে আপনাদেরকে একটু দেখাই কারণ নতুন অবস্থায় তো আপনি কপি করতে চাচ্ছেন। প্রথমেই এই পার্টটা আমরা করবো। তো এই পার্টটা করার জন্য আমাদের দুইটা যেহেতু পার্ট করতে হবে আমরা দুইটা আর্টবোর্ড নিয়ে নেই। এজন্য এই যে এখানে একটা অপশন আছে আর্টবোর্ড এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমি এখান থেকে আরেকটু জুম আউট করে নেই। এটাকে অল্টার ক্লিক করবো, শিফট ক্লিক করবো। শিফট অল্টার একসাথে ক্লিক করে নিচে এসে একটা কপি করে রাখব। দুইটা কিন্তু রাখলাম। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে প্রথম যে পার্ট আছে প্রথম পার্টটা আমি একটু কি করব ডিজাইন করব। তো প্রথম পার্টে যদি আমি যাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি প্রথম পার্টে আমাদের কি হচ্ছে কোম্পানির নেম দিতে হবে প্লাস হচ্ছে এখানে একটা সিম্পল ডিজাইন আছে। তো এই কাজগুলো করার জন্য আর এখানে হচ্ছে ফুল ফুল হচ্ছে ব্ল্যাক কালার। তো আমি এখান থেকে এটাকে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে কালার প্লেটে যাবো। গিয়ে ফুল ব্ল্যাক করে দিলাম। এবার আমরা ডিজাইন করতে গেলে অনেক সময়ই আর্টবোর্ডটা নড়ে যেতে পারে। এজন্য এই দুইটাকে একসাথে সিলেকশন করে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলবো। কাজ শেষ। সব লক করে ফেললাম। এবার হচ্ছে আমরা এখান থেকে লিখলাম প্রথমত। যেমন আমরা আমাদের কোম্পানির নেম দিয়ে লিখি। সাপোজ এটা নেম দিলাম পিওর লার্ন। পিওর লার্ন। যদি এটা আমাদের কালারটা ব্ল্যাক যার জন্য এরকম দেখাচ্ছে আমি এটাকে ইয়েলো কালার করে দিচ্ছি তাহলে আমাদেরকে পারফেক্ট দেখাবে। বা হোয়াইট কালার করে দিতে পারি বা আমরা আই ড্রপার টুল দিয়ে ওদের যে কালারটা আছে সেই কালারটাকেও পিক করে দিতে পারি সরি। এই যে হোয়াইট কালারটাকে আমি পিক করে দিলাম। কন্ট্রোল ক্লিক করে ফন্টটাকে একটু বড় করে দিতে পারেন। যতটুকু প্রয়োজন তবে এখান থেকে একটা মাত্রা আছে। আপনি খুব বেশি বড় করবেন না। এখান থেকে ফন্টের ক্ষেত্রে সর্বোচ্চ 14, 15 রাখবেন। এর বেশি করা যাবে না। পিওর লার্ন। আমি এখানে এটা রাখলাম বা আপনি যদি পুরোপুরি এটার গাইডের সাথে রাখতে চান রাখতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে কোম্পানি যদি কোন ট্যাগলাইন থাকে তাহলে সেটা দিতে পারেন। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম। আমরা এখান থেকে একটু ভয়েস করে নিয়ে আসি সহজ হবে আমার জন্য।

[12:15]Pure Learn Academy a trusted education Centre.

[12:31]মানে আমি একটা ট্যাগলাইন জাস্ট দিলাম আর কিছুই না। এবার এটাকে আমরা অল্টার শিফট অল্টার দিয়ে কপি করব। কপি করার পর এখান থেকে এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন। ট্যাগলাইনটা দিয়ে দিলাম। আর এখান থেকে পিওর লার্ন একাডেমি এটা এখান থেকে।

[13:03]পিওর লার্ন একাডেমি এটা দিলাম। এবার আমরা যেটা করবো দুইটাকে মনসারা ফন্ট ইউজ করব এখান থেকে। এই যে আমরা যে ফন্ট ইউজ করেছিলাম গত দুই ক্লাস আগে ইনস্টল করেছিলাম এই যে মনসারা ফন্ট এখান থেকে।

[13:22]আচ্ছা আমরা এখান থেকে যদি এভাবে না পাই তাহলে এখান থেকে সার্চ করার একটা অপশন আছে। আমরা সার্চ করতে পারবো। আমি এটাকে একটু কেটে দিচ্ছি। একবারে উপরে যদি চলে যাই সার্চ এর অপশন থাকবে। এম ও এন। এই যে মনসারা থিন, মনসারা রেগুলার। বা আপনি মনসারা যেকোনো একটা ফন্ট ইউজ করেন। তারপর এখান থেকে আপনার যেটা প্রয়োজন আমি বোল্ড চাইলে বোল্ড করতে পারেন। আমি পিওর লার্ন একাডেমি এটাকে বোল্ড করব আর এ ট্রাস্টেড এডুকেশন সেন্টার এটাকে আমি কখনোই বোল্ড করব না। এটাকে রেগুলার রাখব। বা আমরা এটাকে একটু তিন ফরম্যাটটা লাইট ফরম্যাট করে দিতে পারি। এটাকে লাইট ফরম্যাট করে দিব এবং এটাকে ছোট করে দিব। খুব বেশি না তবে সেটাকে আপনি ছয় সাত এর মধ্যে রাখার চেষ্টা করবেন বা সর্বোচ্চ আট। দেন এটাকে আমি মাউস দিয়ে উপরে নিয়ে যাব। এখানে ওরা যেটা করেছে। ওকে এবার পারফেক্ট। এবার আমরা এই সেপটা তৈরি করব। এই সেপটা তৈরি করার জন্য আমরা কি করব আমাদের সেপ ফরমেটে যাবো। তারপর এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের উপর ক্লিক করব। ক্লিক করে এরকম একটা রেক্ট্যাঙ্গেল টুল তৈরি করব। তৈরি করার পর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডিরেক্ট সিলেকশন টুলের উপর ক্লিক করার পর আমরা এটাকে একটু রাউন্ড সেপ দিব। এই যে এটা পুরোপুরি একটা রাউন্ড সেপ হয়েছে। এবার আমাদের এরকম একটা অপ মানে সেপ দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আবার যাব ইলিপ্ট টুলটা নিব। ইলিপ্ট টুল নিয়ে এটাকে একটু ছোট করে নিব। আচ্ছা ছোট করে নেওয়ার পর এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে বসাবো। পয়েন্ট আকারে খুব সুন্দর করে বসাবো। তবে এটাকে বসানোর আগে আমি এই পাশটাকে একটু ছোট করে নেই। একটা নির্দিষ্ট স্পেস পর্যন্ত ছোট করব আর এটাকে ছোট যখন করতে যাব তখন এটাকে আরেকটু এরকম করে নেই। একটা নির্দিষ্ট মাত্রায় ছোট করবেন। এবার এটাকে এটার মাঝামাঝি বসাবেন। এখন এটা মাঝামাঝি আদৌ বসছে কিনা সেটার জন্য আমাদের যেটা করতে হবে। সেটা হচ্ছে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব। এবার এইটাকেও উপর বেস করবো। বেস করার পর আমরা এখান থেকে এলাইনমেন্ট পাবো কি মেডেল এলাইনমেন্ট। কোন দিক থেকে? এই যে এভাবে। যে আমার আইডিয়াটা ঠিক ছিল সঠিক জায়গায় বসছে মেডেল এলাইনমেন্ট করা আছে। আচ্ছা। আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দেই বুঝার সুবিধার্থে আমি এটার কালারটা অন্য একটা কালার ব্লু করে দিতে পারি। হ্যাঁ পারফেক্ট। এবার এটাকে আমি একটু জুম আউট করব। এটাকে ক্লিক করব। অল্টার ক্লিক করে এবং কন্ট্রোল ক্লিক করে ঠিক এই পাশে নিয়ে আবার বসাবো। দুইটাকে একসাথে পারফেক্টলি বসানোর পর দুইটাকে আবার একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটা অপশন পাবো ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে না যাই যদি উইন্ডোতে কি যাব উইন্ডো থেকে আমরা এখান থেকে বেশ কিছু অপশন পাবো এলাইন তারপর নিচে যাই। আরেকটু নিচে যাই। এখানে একটা অপশন আছে পাথফাইন্ডার। এই পাথফাইন্ডার অপশনে ক্লিক করব। পাথফাইন্ডার অপশন থেকে এই দুইটাকে এখান থেকে কি করব রিমুভ করব। এখানে দেখেন এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম আগে। এই যে আমি যখন এভাবে দিব তখন আমাদের মূলটা থাকবে বাকিটা চলে যাবে। আমি এখানে ক্লিক করলাম সরি কন্ট্রোল জেড। এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে যদি ক্লিক করি এই যে এটাতে দেখেন বাকি দুইটা অপশন কাটা হয়ে গেছে আর এটা এরকম একটা সেপে তৈরি হয়ে গেছে। খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন। এবার আমি যদি এটাকে একটু জুম আউট করে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে পূর্বে যে আমাদের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটার মত হয়ে গেছে। এই যে এই ডিজাইনটার মত হয়ে গেছে। তাহলে আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে গেলো এটা কিভাবে তৈরি করতে হয়। এই যে এই ডিজাইনটা। আমি এটাকে একটু বড় করে দেখাই। এখন এটাকে যতটুকু বড় করা প্রয়োজন মনে হয় ততটুকু করেন। এই যে আপনার যদি মনে হয় আরেকটু বড় করা প্রয়োজন, প্রয়োজন হলে সেই অনুযায়ী করতে পারেন। আচ্ছা এবার আমরা এটাকে কি করব এখান থেকে আইডোপার ক্লিক করে ইউলো কালারটা করে দিচ্ছি। এবং এটার ভিতরে যে আমাদের ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা এখানে অ্যাড করে দিব। তারা এতটাই বড় করেছে যে তাদের প্রতিষ্ঠানের নাম প্লাস হচ্ছে তার ইনফরমেশনগুলো এই শেপের কাছাকাছি চলে আসছে। যেহেতু আমাদের প্রতিষ্ঠানের নাম আপেক্ষিক ছোট এবং আমাদের ট্যাগলাইনটাও ছোট তাই আমরা এটা বড় করতেছি না। এখান থেকে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখে ওয়েবসাইটেটা লিখে দিব। সাপোজ আমি এখান থেকে www.purelearnbd.com

[18:28]আমরা এই যে পার্ট আছে এটা আপনাদেরকে দেখালাম। হয়ে গেল। এবার এই সাইটটা কি এই ডিজাইনটা এই যে শেপটার ঠিক মাঝখানে বসছে? না। সেটার জন্য আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব। এই শেপটাকে আবার একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এলাইন মেনুতে ক্লিক করব। মেডেল এলাইন করব। এই দিক থেকে মেডেল এলাইন করব। লম্বাভাবে মেডেল এলাইন। আর মধ্যে মাঝখানের দিক থেকে মেডেল এলাইন করব। কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটা লোগো এখানে অ্যাড করে দিব। যেহেতু আমি আপনাদেরকে লোগো ডিজাইন শিখাই নাই। সুতরাং আমি ধরে নিলাম এটা একটা লোগো। সাপোজ আমি ধরে নিচ্ছি এটা একটা লোগো। এবং এখান থেকে কালারটা করে দিচ্ছি।

[19:15]দেখেন এই হচ্ছে ব্যাপার। আপনাদেরকে বেসিক জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আমার এতটুকু। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

[19:33]প্লাস হচ্ছে আপনারা এইটাই প্র্যাকটিস করবেন। এইটা প্র্যাকটিস করে আমাদের গ্রুপে জমা দিবেন। এই ভিডিও আমরা আপনারা যে ক্লাসটা করতেছেন এইটার যে ডিসক্রিপশন ডিসক্রিপশনের মধ্যে আমাদের গ্রুপের লিংক দেয়া আছে। সেই গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেয়া আছে। সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে আপনি সেখানে আপনি আপনার এই ডিজাইনটা দেখাবেন। ডিজাইনটা দিয়ে দিবেন। তাহলে সবচাইতে ভালো আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারব। কোন জায়গায় ভুল হয়েছে কিনা সবকিছু। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। যদিও এখন ফেসবুকে একটু প্রবলেম চলছে। তো ফেসবুক স্বাভাবিক হলে সেখানে অবশ্যই সেটা অ্যাসাইনমেন্ট করে দিবেন আর আজকে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript