[0:00]500 টাকার নিচে সেরা পাঁচটি গ্যাজেট বাট গ্যাজেটগুলো না এখনো কেনাই হয় নাই। গ্যাজেটগুলো আমাদের এখন কিনতে হবে। আমাদের মিন্স আজকের গ্যাজেটগুলো আমি কিনছি না।
[0:08]আমাদের টিম মেম্বারদের দিয়ে আমি কেনাবো দেখবো ওরা আসলে কি কি কিনতে পারে। এই রক্তিম এই দিকে আসো এই দিকে আসো তোমরা। লিওন কাম এই দিকে। সব এই রুমে আপলো কি অবস্থা? ওকে তোমাদের একটা গুরু দায়িত্ব আমি দিতে চাই। গুরু দায়িত্ব কি জানো? তোমরা এখন যে কাজটা করবা আমার মোট আছে কজন এখানে? পাঁচজন। এই পাঁচজনে আমরা হচ্ছে পাঁচটা গ্যাজেট কিনব। ঠিক আছে যেকোনো ওয়েবসাইট থেকে কিনতে পারো যেকোনো ওয়েবসাইট থেকে পাঁচটা গ্যাজেট কিনবা। বাজেট কত জানো তোমাদের? এক একজন 500 টাকা। বাট যে সবচাইতে লোয়েস্ট প্রাইসের মধ্যে কিনতে পারো মানে কোয়ালিটি ভালো হতে হবে কিন্তু দামে আবার সবচাইতে সস্তা হতে হবে। কিনতে হবে গ্যাজেট যেগুলো মোস্টলি আমরা রিভিউ টিভিউ করি এরকম জিনিস। সো আজকের মতো অর্ডার করবা এবং আশা করছি কয়েকদিনের মধ্যে চলে আসবে এবং দেন আমি রিভিউ করবো আমি রেটিং দিব তোমাদের। তো দেখা যাক কারটা সবচাইতে বেস্ট হয় ওকে। বাজারটা অনেকটাই টাইট হয়ে যাচ্ছে মাত্র সেই ক্ষেত্রে যদি আমরা কম্বাইন করে যেহেতু আমরা আলাদা আলাদা কিনছি কম্বাইন করে যে একটা একটা আলাদা করে যারা সিলেক্ট করার পরে কম্বাইন করে একসাথে অর্ডার করলে প্রাইস অনেক সময় কমে ডিসকাউন্ট ডিসকাউন্ট পাওয়া যায়। মানে কম্বাইন কিনলে কমে পাওয়া যায় এরকম।
[1:09]এইটা একটু চাই কি হয়ে যায় এইটা আমি আসলে মানে চাইনি এরকম কিছু বাট ঠিক আছে ওকে ফাইন আজকেরটার জন্য তোমরা এরকম কিছু করতে পারো। কিন্তু দাম যতটা কম হয় এবং বেস্ট কিছু। ওকে আমি আসলে দেখতে চাই ওরা কি কিনতে পারে।
[1:24]ভাই চারিদিকে যে গরম আমি দেখি গরম কমানোর জন্য কিছু তো পাই না কি। আমার মনে হয় আমি একটা পাইছি এবং এইটা আমাদের চ্যানেলের সাথেও যায় যেটা হচ্ছে একটা মোশন লাইট হোল্ডার সো আশা করি এইটা অবশ্যই কাজে আসবে। দেখা যাক আমি এইটা অর্ডার করতেছি আমারটা সিলেক্টেড। আমি একটা জিনিস পাইছি এই যে এখানে আছে এটা মাত্র 329 টাকা দাম। তো এটা আমাদের চ্যানেলের সাথেও যাবে সো দেখি এইটা অর্ডার করে ফেলি পরে দেখা যাবে কোয়ালিটি কেমন এটা। আমি আসলে এমন একটা জিনিস খুঁজছিলাম যেটা আসলে খুব কাজে হবে এবং কম দামের মধ্যে।
[2:03]ওটাই সান তুমি কি করছো তুমি কোনটা অর্ডার করছো? এইযে সেলম্যান থেকে অর্ডার করো এই নাও। নাও নাও নাও তোমার এটা পছন্দ হইছে? ওকে তোমার জন্য আমি ফ্যান কিন্তু কিন্তু তুমি তো রুল ব্রেক করছো তাইসান এটার দাম তো আমি দেখতেছি 1090 টাকা। এটা হবে না অলরাইট ওদের গ্যাজেটগুলো চলে আসছে টপ ফাইভ গ্যাজেট 500 টাকার নিচে এটা নাকি ওদের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। বলতেছিল ভাই 500 টাকার মধ্যে আমরা গ্যাজেট কেমনে খুঁজে পাবো তাও আমি বলছিলাম আরও কম দামে সবচাইতে কম দামে কি পাও। আচ্ছা এর মধ্যে একটা আমি কিনছি ওটা হচ্ছে এইটা বাকি চারটা আমাদের চারজন কিনলো আরকি টিম মেম্বাররা। দেখা যাক কারটা কেমন আমি মার্কিং করবো 10 এর মধ্যে এবং আসলে আমার কাছে কেমন কি লেগেছে প্লাস ওদের ইউজার এক্সপেরিয়েন্স ওরা পাওয়ার পরে টুকটাক ব্যবহার করছে সেই জায়গা থেকে ওদের ইউজার এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করব। অলরাইট প্রথমে যাচ্ছি রক্তিমের কাছে রক্তিম হচ্ছে এই জিনিসটার অর্ডার করছিল এইটা হচ্ছে একটা মিনি পোর্টেবল ফ্যান। বাট এটা স্পেসিফিক নাম বলতে গেলে ব্লেডলেস নেক ফ্যান সো এটা হয়তোবা ঘাড়ের সাথে ঝুলানো যাবে এরকম কোন ব্যবস্থা থাকতে পারে। চলুন খোলা যাক ফার্স্ট অফ অল প্যাকেজিং সস্তা। সভাবিক দাম কম এটার দাম ও যেটা জানালো 332 টাকা বোধহয় নিয়েছিল 332 টাকায় প্যাকেট ওকে ওকে আর একটু বেটার হলে ভালো হতো আরকি। আচ্ছা এখানে এটা কি ছিল টাইপ সি কেবুল রয়েছে কেবল কোয়ালিটি বিলো স্ট্যান্ডার্ড। আচ্ছা এই জিনিসটা আরেকটু বেটার দিতে পারতো মনে হয়। এটা দিয়ে আমার গলার সাথে ঝুলাইতে হবে দেখি এটা আরো সুন্দর করে এখানে আটকানো যাবে আমি জাস্ট নরমালি ঝুলায় রাখলাম। ওকে অন করা যাক নিচে সুইচ এটা হচ্ছে লেভেল ওয়ান লেভেল ওয়ানে আমি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ফিল পাচ্ছি আমার এখানে আসলে এসি চলে যে কারণে এর বাতাসটা আরো বেশি ঠান্ডা লাগতেছে এটা সিওর আমি আরেকটু বাড়াই। হুম ভালোই বাড়ছে তিন নাম্বারে গিয়ে অনেক ভালো বাট নয়েজ করছে এই নয়েজটা হয়তো ভালো না লাগতে পারে এর বাইরে মোটামুটি ওকে। রক্তিম ছাড়া আমাকে যেটা বলল এইটা নাকি আবার প্যান্টের সাথে এভাবে হুক করে ব্যবহার করা যায় দ্যাট মিন্স আপনি আপনার প্যান্টের সাথে এটাকে হুক করলেন দেন আপনার শার্টের নিচে এটা থাকবে এসির মত কাজ করবে ভাই এটা একটা পোর্টেবল এসি সিরিয়াসলি। এখন এই জিনিসটার প্লাস্টিক কোয়ালিটিটা একটু সস্তা মনে হইছে। বাট ব্যাটারি ব্যাকআপও যেটা বলল যে মিডিয়ামে যদি রাখা হয় তাহলে ঘন্টাখানেক প্লাস প্লাস এরকম পাওয়া যাবে লোয়েস্টে রাখলে আরেকটু বেশি পাবেন বাট চার্জ করতে প্রায় দুই ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। ব্যাটারি ব্যাকআপ আরেকটু বেটার হলে ভালো হতো এক আর আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি আমি আশা করছিলাম যদিও দাম অনেক কম। সেই জায়গা থেকে আমি এটাকে আট মার্ক দিচ্ছি 10 এর মধ্যে। নট ব্যাড বাই দা ওয়ে এই প্রত্যেকটা গ্যাজেটের লিংক আমি আপনাদের জন্য দিয়ে দেব যদি এখানটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা দেখতে পারেন নাইলে আবার পরে বলবেন যে ভাই জিনিসগুলো শুধু আপনারা কিনলেন কিন্তু আমরাও তো কিনতে চাই তো সেক্ষেত্রে আপনারা লিংকগুলো পেয়ে যাবেন। অলরাইট এইটা পাইছে আট রক্তিম তুমি আট পেয়েছো এর পরবর্তী গ্যাজেটে আমরা যদি চলে যাই আমরা আই থিংক আপলুর কাছে যাই। আপলু কিনছে এই জিনিসটা এটা হচ্ছে মোশন সেন্সর হোল্ডার ওকে এটা আপলু কিনছে 241 টাকা দিয়ে। 241 টাকায় ঠিক আছে এটা প্যাকেজ নিয়ে সমস্যা নাই ওকে এটার প্যাকেটটা ওইটার চাইতে আরেকটু বেটার অথবা ওইটা হয়তোবা শিপিংয়ের কারণে একটু ঝামেলা হইছে। যাইহোক জিনিসটা খুবই লাইট ওয়েটের আর এটা মনে হয় বুঝে ফেলছেন আপনারা কি। এটা আপনি ইনডোর আউটডোর যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এখানে একটা লাইট যদি সেট করেন যখন কেউ এইটার নিচে চলে আসবে বা এটার রেঞ্জের মধ্যে চলে আসবে অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে সিঁড়িঘরে বিশেষ করে এটা কাজে লাগানো যেতে পারে। দ্বিতীয়ত এইটা অনেক সময় গ্রামের বাড়িতে বাহিরে বাগানে গার্ডেন টারডেনে এরকম যে জায়গাগুলোতে সবসময় আলোর প্রয়োজন নাই কিন্তু আপনারা হঠাৎ হাঁটাচলার প্রয়োজন তখন এই জিনিসটা জ্বলে উঠবে অটোমেটিক। সেই ক্ষেত্রে ইলেকট্রিসিটিও সেভ হবে কিছুটা কিছুটা না অনেকটাই আবার প্রয়োজন অনুযায়ী লাইটটাকে জ্বালাতেও পারবে। এখানে বেশ কয়েকটা কন্ট্রোলার দেখলাম এর মধ্যে রয়েছে ডিপ ডার্ক অর্থাৎ একদম ডার্ক লাইটে এটা মানে অন হবে কিনা দেন লাইট অল ডে আপনি অল ডেও অন করে রাখতে পারেন যে দিনের বেলাও জ্বলবে। দেন কত সময় জ্বলে থাকবে? 262 সেকেন্ড 32 সেকেন্ড এন্ড 16 সেকেন্ড। এটা আপনার উপরে নির্ভর করবে আপনি কত সময় জ্বালিয়ে রাখতে চান এখান থেকে আপনার একটা স্লাইডার সুইচ আছে এই স্লাইডারের মাধ্যমে এটা করতে পারবেন সো এইটা ওরা টেস্ট করে দেখছে যেটা বলল যে এটা পারফেক্টলি ওয়ার্ক করে। এবং মোটামুটি বলা যায় যে এটা যে জায়গায় রাখা হয় তার থেকে সাত আট মিটারের মধ্যে একদম পারফেক্টলি ওয়ার্ক করছে। আর হালকা পাতলা নড়াচড়াও নাকি এটা নিতে পারতেছে যেহেতু এটা পারফেক্টলি ওয়ার্ক করে দাম অনেক কম সেই জায়গা থেকে এটাকে আমি সাড়ে আট দিলাম একটু বাড়াই দিলাম। জিনিসটা কাজের দামও একটু কম আছে এইগুলার ভালো কোয়ালিটির যেগুলো মানে একটু ভালো ভালো ব্র্যান্ডের যেগুলো হয় ওগুলার দাম অনেক বেশি হয়ে থাকে। সো ইয়া এটা কাজের জিনিস আপনাদের অনেক কাজে লাগবে আমি নিজে এটা রাখলে তো আমার কাজে লাগবে। তৃতীয় নাম্বারে রয়েছে এই জিনিসটা যেটা কিনা লিওন কিনেছিল M90 Pro উপরে লেখা আছে ENC বুঝতে পারছেন জিনিসটা হচ্ছে একটা TWS এবং আমি ব্লুটুথ 5.3 রয়েছে। অলরাইট খোলা যাক এটার প্যাকেজ বাকি দুইটার চাইতে বেটার। দাম ছিল 329 টাকা 329 টাকায় ভাই একটা TWS পাওয়া যায়। এই হচ্ছে সেই TWS এটার সাথেও একটা টাইপ সি কেবল রয়েছে এটার কোয়ালিটিও বিলো স্ট্যান্ডার্ড বাট এটা চার্জ হবে শিওর। আচ্ছা এটা তুলে ফেলি ও এটা হচ্ছে স্লাইডিং ওকে। আমি স্লাইডিং জিনিসপত্র পাচ্ছি ভালোই তো। খারাপ না এই জায়গাটা মোটামুটি ভালো গ্লসি ফিনিশ খুব সহজে স্ক্রাচ পড়বে একদম শিওর শর্ট এই সাইডে আবার সামনে একটা ডিসপ্লেও আছে TWS। এটা লিওন ব্যবহার করছে বলল এবং এইটার যে ঘটনাটা ঘটছে ENC হিসেবে খুব দারুণ কিছু আসলে ওরকম কাজ করে না। বাট সাউন্ড কোয়ালিটি ভি সেপের সাউন্ড দেয় লাউডনেস অনেক ভালো এত বেশি লাউডনেস প্রয়োজন নাই বেজের দিক থেকেও অনেক ধুমধামাক্কাবেজ দেয় কিন্তু সাউন্ডের ক্ল্যারিটির মারাত্মক লেভেলের অভাব আছে। অর্থাৎ সাউন্ডে ডিটেইলগুলো পারফেক্টলি পাওয়া যাবে না এটাতে আপনারা ডিটেইল কম পাবেন দেখা যায় যে একদম লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড যেগুলো সেগুলো খুব দারুণভাবে আসে না একটু মাফল্ড টাইপের সাউন্ড দেয়। সো 300 সামথিং এরকম দামে এর চাইতে বেটার অবশ্য আশা করা যায় না। প্লাস এটার যে লুক ওয়াইজ সবকিছু মিলে বলা যেতে পারে মার্কিং এর দিক থেকে এটা নয় দেওয়া যায় আসলে। হয়তো সাউন্ড একদম ওই লেভেলে ক্লিয়ার আমরা পাচ্ছি না বাট এরকম দামের TWS আসলে এভাবে এত কিছু সব আপনি ইভেন এটা দিয়ে সামটাইম অন্যান্য কোন কিছু চার্জ করতে পারবেন একটা ইউএসবি পোর্ট রয়েছে এখানে। প্লাস হচ্ছে এটার সাথে একটা ডিসপ্লে আমরা দেখতে পাই ব্যাটারির লেভেল কত রয়েছে। দেন ব্যাটারি ব্যাকআপ আপনি যদি কিনা দেখা যায় যে মিডিয়াম ভলিউমে গান শোনেন তখন এটার থেকে ব্যাকআপ মোটামুটি ওরকম সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা প্লাস প্লাস পাচ্ছেন নট ব্যাড। আর যদি ফুল ভলিউমে যান তখন হয়তো 80 মিনিট 70 প্লাস প্লাস এরকম পাবেন আরকি। সো ওকে আর হ্যাঁ ল্যাটেন্সি আছে হালকা একটু ল্যাটেন্সি পাবেন এই আর কি। বাট 300 প্লাস প্লাস টাকায় আমি মনে করি এটা ভালোই করছে নয় মার্ক। এরপরে হচ্ছে আমাদের জয় ভাই এটা কিনলো আর এটা হচ্ছে একটা সোলার সিস্টেম লাইট আমি আমার গ্রামের বাড়িতে এইটা না এই মডেলটা না এইটার বাহিরে অন্য ডিফারেন্ট মডেল। যেগুলোর প্রায় আট দশটা ব্যবহার করি প্রায় দুই বছর ধরে তো সেই জায়গা থেকে আমার একটা এক্সপেরিয়েন্স আছে বাট এইটার কি অবস্থা। সমস্যা হলো জয় ভাই যেটা আমাকে জানালো যে এইটার সাথে নাকি ও কোন বক্সই পাই নাই সো ও এক মার্ক কম পাইছে সে আগে। কিন্তু এটার দাম আবার কম আছে 250 টাকা ভাই এখন পর্যন্ত একটাও আমরা 500 টাকা হিট করতে দেখিনি ইভেন 400 টাকার প্লাস হয়ই নাই ওরা অনেক লোয়েস্ট প্রাইসে কিনার চিন্তা করছে সো বেশ কম দামেই কিনে ফেলছে। আর এইটা 250 টাকায় আমি দেখছি একটা সোলার দিছে এখানে সুতরাং এটার সাথে আপনারা কোন ধরনের চার্জ দেওয়ার কোন কিছু পাবেন না চার্জ দেওয়ার কোন পোর্টও নেই। এটার সাথে একটা মোশন সেন্সর রয়েছে একই রকম ভাবে কাজ করবে ওই যে আমরা যেটা দেখছিলাম যে এই যে মোশন সেন্সরে এটা কাজ করে। এটাতেও কিন্তু একটা দেওয়া আছে ছোট সাইজের প্লাস এখানে এক দুই তিন চার চারটা সেট হচ্ছে গিয়ে এলইডি লাইট রয়েছে। প্লাস এটার আলোও কিন্তু খারাপ না এটা জিনিস দেখেন এটা আমি অন করলে জ্বলে না কিন্তু ঘটনা হচ্ছে সোলারে বাইরে থেকে লাইটটা যে পাচ্ছে আমার এই লাইটের কারণে এটা জ্বলছে না। বিষয় হলো দিনের বেলা তো এটা জ্বালার প্রয়োজন নেই যখন সোলার চার্জ নেওয়া শুরু করবে তখন এই লাইট অটোমেটিক অফ হয়ে যাবে বাট দেখেন সোলারের উপরে হাত দিলে এটা জ্বলে ওঠে।
[9:53]সো এই জিনিসটা কাজের আমার যদি গ্রামের যেগুলো আমার আছে ওগুলোর অভিজ্ঞতা শেয়ার করি ওগুলো মোটামুটি দেখা যায় যে প্রত্যেকদিন চার্জ হয় এরপরে রাতে কোনো কোনোটা সারারাত কাভার করতে পারে। কোনো কোনোটা মোটামুটি ওরকম 12টা 1টার দিকে মানুষ যদি বেশি যাতায়াত করে সেক্ষেত্রে আর এখন তো অনেক পুরনো হয়ে গেছে আমি এটা এখনকার কথা বলছি বাট প্রথম দিকে আরো ভালোই জ্বলতো। এইটা টেস্ট করে ওরা যেটা জানালো যদি মানে মোটামুটি এই অবস্থায় আরকি ফুল চার্জ হয় তাহলে দেখা যায় যে এইটা আপনাকে মানে যে ওদের আইডিয়া থেকে সারারাত মোটামুটি কাভার দিতে পারবে তাতে যদি মানে আপনি আউটডোরে সেট করেন এবং মানুষ আসলে মানুষজন তো যাতায়াত করে 10টা 11টা পর্যন্ত এই টাইমের মধ্যে ওর রেজাল্ট ভালোই পাবেন। বাট এটা কাজের এইটা খুবই কাজের যে কারণে আমি এইটাকে আবার মার্কিং এগিয়ে রাখবো বক্সের কারণে আমি এক মার্ক কমিয়ে ফেলছি বাট এইটার যে ফিচার এবং সেগুলো যেভাবে ওয়ার্ক করে সেই জায়গা থেকে ডেফিনেটলি আমরা নয় মার্ক দিতেই পারি কারণ এখানে আমরা একটা মোশন সেন্সর দেখছি। সোলার সিস্টেম ব্যাটারি লাইট সবকিছু মিলে নট ব্যাড। আপনি 250 টাকায় এর চাইতে বেটার কিছু মনে হয় আশা করতে পারেন না যদি এই জিনিস কিনতে চান। আর তাছাড়া এটা আবার ওয়াটারপ্রুফ বাইরে রাখলে পানি টানিও ঢুকবে না সো ওকে। ফাইনালি বাকি থাকলো আমার নিজেরটা আর সেটা হচ্ছে এই যে এই জিনিস এইটা আমি অর্ডার করছিলাম ভাই আমার নিজের প্রয়োজন সত্যি কথা যেটা যে আমি এমন একটা জিনিস নিব যেটা আমার নিজের কাজে লাগবে আর কি। আমিও কিন্তু সবার থেকে কম দামেই কিনছি চালাকি আমিও কম করি নাই যেহেতু আমি কম দামে কিনছি সো সবার মতো থেকে আমি হচ্ছে গিয়ে উইনার। আমি 226 টাকায় এইটা কিনি ঘটনাটা কি? এটা একটা হোল্ডার বাট রিমোট কন্ট্রোল হোল্ডার এটার সাথে একটা রিমোট রয়েছে আপনি রিমোট দিয়ে চাইলে যেকোনো লাইট এর সাথে মোস্টলি লাইট সেট করা যাবে। কন্ট্রোল করতে পারবেন এখানে দেখেন একটা আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে রিসিভার আর এই হচ্ছে গিয়ে রিমোট এই রিমোটটাও অনেক কিউট এবং ওরা যাগুলো কিনছে সবগুলোর চাইতে এটা প্রিমিয়াম। মানে আমি সবচাইতে কম দামেই কিনেছি কিন্তু এইটার কোয়ালিটি যদি দেখেন প্লাস্টিক কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি বাকি সবগুলোর চাইতে এটার প্রিমিয়ামনেস বেশি বিশেষ করে রিমোটটা। এই রিমোটটাতে আপনি টাইমার সেট করে রাখতে পারবেন এখানে 15 মিনিটে 120 মিনিট পাঁচ মিনিট 30 মিনিট 60 মিনিট এরকম করে টাইমার সেট করা যাবে অন অফ সুইচ তো রয়েছেই। সো আপনার বাসায় যদি কোন একটা প্যাঁচের হোল্ডার থাকে যেরকম ওই হোল্ডারের সাথে এটা লাগিয়ে দিয়ে এখানে আবার আপনি লাইটটা সেট করে দেবেন দেন আপনি এটা দিয়ে অন অফ করতে পারবেন। জিনিসটা কিন্তু কাজের এবং 226 টাকা বা 25 টাকা সেই জায়গা থেকে কিন্তু এটাকে খারাপ বলা যায় না কোনভাবেই। তো কোন গ্যাজেটটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ডেসক্রিপশনে আমি লিংকগুলো দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। আর এরপরে আমরা আরো টপ ফাইভ এর ভিডিও নিয়ে আসবো বাট সেগুলোর দাম আরেকটু বেশি হবে 500 টাকার হয়তোবা কিছুটা উপরে হবে বা 1000 টাকার মধ্যে হবে। কেমন লাগে এই ভিডিওগুলো কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন মাস্ট দেখা হচ্ছে নতুন ভিডিওতে।



![Thumbnail for Hat sie wirklich alles gedolmetscht? (Un-)Vollständiges Dolmetschen [ohne Untertitel] by ZwischenSprachen](/_next/image?url=https%3A%2F%2Fimg.youtube.com%2Fvi%2F-WIT2lRpsgI%2Fhqdefault.jpg&w=3840&q=75)