[0:00]তোমার কাছে আমি কিছুই চাই না বাপ তুমি খালি আমার এটা নাম থুয়ে দিও। তুমি খালি আমার নতুন একটা নাম থুয়ে দিও। তোমার হয়তো মনে হয় যে বাপ ছাওয়ালে একটা হুন্ডই কিনে দিবার পারে না সে আবার কিসের বাপ? তোমার হয়তো মনে হয় যে বাপ বছরে একবার স্কুলি বন্ধু ঘরের সাথে পিকনিকে যাইবার টেহা দিবার পারে না সে আবার কিসের বাপ? তুমি রাগ করে তোমার মা যাক যিতা যিতা কও সেতাও আমার কানে আসে। ছাওয়ালে সকাল রাত পূরণ হইয়া পার না ও বাপ হবার কছি কেরা। তোমার হয়তো মনে হয় কত খারাপ কপাল তোমার আমার ঘরে জন্ম লিসাও। সংসারটা মেলা টাইনে টুনে চলানের পরে তোমার একটা মাত্র প্রাইভেটের টেহা দেওয়ার সময় যখন গরি মষি হরি ঠিকমতো দিবার পারি না তখন তোমার হয়তো লজ্জা পাওয়া লাগে বন্ধু ঘরের সামনে। স্কুলের কাগজে পরিচয়পত্রে সার্টিফিটার ভোটার তালিকে বাপের জায়গায় এই অভাবগ্রস্ত ঋণগ্রস্ত মানুষটার নাম লেখতে তোমার হয়তো মেলাগাদি কষ্টই লাগবি বাজান। কিন্তু তুমিও কি বড় হইয়া আমার মতোই বাপ হবে বাপ? আমি না হয় ব্যর্থ মানুষ আমাকে শিবাহানোর জন্য না হোক তোমার নিজের ছাওয়ালের গর্বিত বাপ হওয়ার জন্য হইলেও তুমি একটু বড় মানুষ হইও বাপ। আমার ছাওয়ালা হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা হরলেও তোমার বাপ হিসেবে আমি যেন একটু পরিচয় দিতে পারি সেই ব্যবস্থাটা তুমি হইও বাপ। তুমি কামলার ছাওয়ালা তোমার মা কামলার বউ তোমার নানার আমি কামলা জামাই। ডাক্তাররে ডাক্তার বলি ডাক্তার লজ্জা করে না মাস্টাররে মাস্টার বলি লজ্জা করে না মাস্টার। কিন্তু এই কামলা কামলা বলি কত বড় একটা লজ্জার দেহি যে কলিজা নামের গমেট পাড়া দিয়ে দিয়ে পিসে পিসে ছাতু বানায় সেতা তুমি বুঝবা না বাপ। আমি কিছুই চাই না তোমার কাছে বাপ তুমি খালি আমাকে একটা নাম থুয়ে দিও। নাম খালি বাপই দেয় না বেটা ছাওয়ালাও বাপের নাম থুইবের পারে। তুমি খালি নতুন একটা নাম দিও আমাকে তুমি আমার নাম থুয়ে অফিসারের বাপ তুমি আমার নাম থুয়ে মাস্টারের বাপ আমাকে দেখলেই যাতে মানুষ কয় ওই দেখ আমারে অমুকের বাপ হেঁটে যাচ্ছে। আমার জন্মের দিন আমি নাকি খুব কাঁদিছিলাম তোমার দাদা সেদিন আমার একটা নাম রাখছিলো কিন্তু যেদিন থেনে বাইচেলিসি কামলার কাম যেদিন থেনে বাইট দেয় মানুষের জমিনে সে দিন থেনে সেই নামটা কোনে যে হারা গেলো আর খুঁজে পাইলাম না। তুমি আমাকে ভালো দেখে একখান নাম দিলি আমি লেবো নতুন সেই নামটা পাইয়া কাঁধের ছিঁড়া গামছাটা দিয়ে ভিজা দুটো চোখ মুছে ফেলাতে ফেলাতে বুকের ছাতিটা উশার হয়ে ফুলে ফেলাতে আমার মেলা ইচ্ছে করে বাপ। আমার খুব ইচ্ছে করে।

একটা নাম থুইয়ে দিও || Faisal Bin Asik || ধারা কবিতা
Faisal Bin Asik
3m 7s389 words~2 min read
Auto-Generated
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


